এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২২329552
  • আকা,
    শেষ পর্যন্ত কে দিলেন? ঃ-)
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২২329553
  • আকাদা এখন বেকার তো ফোন করছোনা কেন? এরপর আপিস শুরু হলে তো তিতিয় হাত বেরোবে
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২০329546
  • তবে হুগলীর লোক এম্নিই ভালো হয় সেজন্যও হতে পরে ;-)
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২০329547
  • আমার আবার (কংগ্রেস) মামাবাড়ি গেলে ভালোই লাগতো। বেশ একটু স্নেহ বেশি, নরমসরম ব্যাপার। মুখবদল আরকি। দিব্যি শান্ত চাগ্রি-সংসার করা লোকজন, বাবু কলচরের ছিটেফোঁটা নেই।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২০329548
  • আমার তখন ক্লাস সেভেন
    দুনিয়া তখন হেভেন
    নতুন ক্রাশ এদিক ওদিক
    সাম্যবাদ কে দেবেন?
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৮329545
  • মুখুজ্জে থেকে জাফর শ্রীভৃগু পান্ডব স্বপনকুমার টুমার হয়ে এখন আমরা রাজনীতিতে এসে পড়েছি। ঃ-)
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৭329544
  • আমার নয়, আমাকে
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৬329543
  • আজ্জো, পেরেস্ত্রইকা/গ্লাসনস্তের সময় তুমি কিছু বুঝতে না!! আমার আজ হতে দিদি ডাকিবে।
    আং
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৫329542
  • কংগ্রেসী শুনলেই কেমন একটা জমিদার টাইপ ব্যাপার মনে হয়, আগে লোক পিছে লশকর, ফাইন চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি, বাবু চলেছেন ইয়ারবস্কী নিয়ে নাচগান শুনতে।
    ঃ-)
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৪329540
  • টি, পাব্লিক লাইব্রেরী ও ভাষার ক্রাইসিস নিয়ে আমার একখানি প্রবন্ধ আছে - মনে মনে লেখা - প্রকাশিত হলে পড়।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৪329541
  • মাক্কালি আমি চারপাশে শুদু সিপিয়েম/আই দেখে বড় হলাম। আমার বাবার এক বন্ধু ছিলেন কংগ্রেসী- স্কুলে পড়াতেন। তার বাড়ির সামনে দিয়ে গেলেই মিছিলের ছেলেপিলেরা খুব জোরে ইনকিলাব জিন্দাবাদ বলতো। এ একেবারে নিজের চোখেই দেখা।বাড়িতে ওরা চার ভাই থাকতে।উনি মেজো,ওনার দাদা ছিলেন নেতাজিভক্ত ( পরে জাগো বাঙালি) আর ছোট দুই ভাই সিপিয়েম। একদিন সবাই খুব তর্ক করছেন, আমার বাবাও সেখানে উপস্থিত, সবারই গলা চড়ছে। হঠাৎ দিদা মানে ওনার মা খুব রেগে বলে উঠেছিলেন, লজ্জা করে না, রিফিউজি বাঙাল হইয়া কংগ্রেস কর!!
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১১329539
  • আমাদের সেন্ট্রাল হাওড়ায় প্রায় সবই কংগ্রেসী পরিবার। প্রতাপ চন্দ্র চন্দ্র বিবিধ অনুষ্ঠানে আসতেন। ভালো বলতেন। আর ছিল শান্তিব্রত চৌধুরী। সে একসময় মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলত। চরম গোষ্ঠীবিবাদ। কিন্তু এঁরা সবই ছিল শীতল রক্তের প্রাণী। কালের নিয়মে একসময় উষ্ণ রক্তের প্রাণীরা স্থান দখল করে নিল।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৮329538
  • বড় আই কাল ডবল কা মিঠা বললে এমন নোলা সকসক করে উঠলে যে আজই বানাব। ঃ)
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৬329537
  • রাতের দিকে ফোনাব। ঃ)
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৪329533
  • আমার চেনাজানা বামপন্থী বাড়ি বলতে মামাবাড়ি। সেখানে মামা আর দাদা ক্লাস স্ট্রাগল ফাগল নিয়ে কঠিন তক্কো করত। পরে সেটা পেরস্ত্রৈকা, গ্লাসনস্তে বদলে গেল। কিসুই বুঝতাম না। আমি আর ভাই খেলতে ব্যস্ত ছিলাম।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৪329534
  • বেশ বড়ো সাইজের কাগজ ছিল। এ থ্রী মার্কা। আর গ্লসি পেপার। মাঝে মাঝে সোভিয়েত স্ট্যাম্পের ছবি দেওয়া থাকত। ধুর, নাম ভুলে গেছি।
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৪329535
  • অ্যাঁ? কি হলো? এইতো আমি

    এইতা পড়ছি file:///C:/Users/428106/Downloads/Biggani-S%C3%B4fdor-Alir-M%C3%B4ha-M%C3%B4ha-Abishkar.pdf
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৪329536
  • হতচেতন হলে উহ্যই কি আর প্রকাশ্যই কি- কিসুই এসে যায় নাঃ)
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০২329532
  • সোভিয়েত দেশ আর সোভিয়েত নারী ই মনে পড়ে। পুরোনো কাগজওলারা ওগুলো কিনতে খুব ভালোবাসতো। শক্ত ঠোঙা বানানো যেত বলে বইগুলোর আলাদা কদর ছিলোঃ)
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০১329529
  • আর অবচেতন কি উহ্য থাকবে?
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০১329530
  • ভ্যালেন্তিনা তেরেস্কোভা--- কেমন করে যেন ভ্যালেন্তিনা আমার এক আত্মীয়ার অনুপ্রেরণা হয়ে যান। ভদ্রমহিলা সোভিয়েত নারী পড়েন নি, কিন্তু তখন খবরের কাগজেও তো উত্তাল এইসব ব্যাপার, হয়তো সেই থেকে।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০১329531
  • আমার বাড়ি কঙ্গ্রেস তায় নবদ্বীপের ছায়া, বাইরে গ্যাঙ্গ ওয়ার। আর আমি পড়ছি ধীর প্রবাহিনী ডন। কেমন একটা কনভেক্স কম্বিনেশন বা হযবরল তৈরী হলাম।

    হুতো কই হুতো? ফোন টোন কি হারায়ে গেছে। আমি নাহয় বুড়ো লোক।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০০329527
  • অচেতন হলে ভালো হত বলছো?ঃ(
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০০329528
  • সুন্দর কাগজের ঐ সোভিয়েত পত্রিকাটার নাম যেন কি ছিল? যাঃ ভুলে গেলাম। বেশ বড়ো সাইজের পত্রিকাটা।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৭329526
  • বাম বাড়িতে বড় হলে না বোঝা খুব স্বাভাবিক ছিলো। সদ্য বাম সরকার ক্ষমতায় এসেছে। রাশিয়া না হলেও মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি বাড়িতে সোভিয়েত দেশ আর নারী আসতো। একটা নতুন সমাজের স্বপ্ন তখনো ফিকে হয়ে যায়নি। তার প্রতিফলন মেয়েদের বড় করার ওপরও অবশ্যই পড়েছিলো।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৬329525
  • টিম, গ্রাফিক নভেল লাইনে কিন্তু ভালো সুযোগ আছে! বাংলায় নাকি তারানাথ তান্ত্রিক নিয়ে TNT নামে দারুণ গ্রাফিক নভেল করেছে সম্প্রতি।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৫329523
  • আমার ছোটবেলার রাজনৈতিক পতিমণ্ডল হল গ্যাঙ্গ ওয়ার।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৫329524
  • কোথায় যেন পড়ছিলাম পাবলিক লাইব্রেরীগুলোর অবস্থা খুব খ্রাপ। এ অবশ্য নতুন করে জানার ব্যাপার নয়।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৪329519
  • চেতন হলে বলা যেত। ঃ)
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৪329520
  • আরে আমি ঐগুলো আঁকতাম মাঝে মাঝেই। অ্যাকশনের প্রতি এই আকর্ষন, এও যে খ্রাপ তাও কি জানতাম? এই সেদিনও হিটম্যান খেলেছি। গুরুতে এসে যে কত উবগার হয়েচে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত