এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪২329703
  • ঘনাদা আবার চিন্তাভাবনা কেন দাবী করবেন, উনি দাবী করতেন মুর্গমসল্লম মালাই চপ কোপ্তা কালিয়া সিগারেট।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪২329704
  • ইয়েস এল সি এম দা, স্পট অন। সায়ন্তনী পুততুন্ডু বেশ ভালো লিখছেন। একেবারে বাচ্ছা মেয়ে।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪০329697
  • ইয়েস, অশোক সেন। ইনি কি আর লেখেন না?
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪০329698
  • ঘনাদা, কিশোর মনে একটু পরিণত চিন্তাভাবনা দাবি করতো। সেদিক থেকে আমাদের টেনিদা বা হর্ষবরধন, গোবর্ধন লাজবাব।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৯329695
  • শৈলেন ঘোষ গাছন্যাকা।

    সেই ক্লাস ওয়ান না টু-তে অরুণ বরুণ কিরণমালা পড়েছিলাম। আর কিছু পড়ার সাহস করিনি তার পর থেকে।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৯329696
  • হালের রহস্যকাহিনী লেখকদের মধ্যে, অশোক সেন পড়েছিলাম কয়েক বছর আগে কোনো পুজোসংখ্যায়, আর সায়ন্তনী পুততুণ্ড নাকি ভালো লিখছে, পড়া হয় নাই এখনও।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৮329694
  • ইয়েস সিবি, গোগল খুব প্রিয় ছিল। এখনো বোধহয় ভালো লাগবে..
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৭329693
  • আচ্ছা, শৈলেন ঘোষ ও কি বাচ্চাদের গোয়েন্দা গপ্পো লিখতেন
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৫329692
  • যে সব বই পাবলিশারের ঘরেও থাকে না, কলেজস্ট্রীটকে সেসব বই খোঁজার দায়িত্ব দিই। কোনো ড্যাম্পলাগা গুদোমঘর থেকে যদি খুঁজে বার করতে পারে!
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৪329691
  • তাই, ফেলুদার গপ্পো ওরকম বেরোতো। কিন্তু ঐ অপ্পোনের লিংকে ভদ্রমহিলা লিখেছেন, ফেলুদা-দেশ, গন্ডালু-সন্দেশ।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৩329690
  • ওসব পান্ডব না, বস ছিল ঘনাদা
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩২329689
  • না এল সি এম দা, ফেলুদার গল্প এক বছর দেশে পরের বছর সন্দেশে এই অর্ডারে ঃ)
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩১329686
  • তবে হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, রেয়ার বই খুঁজে পাবে এমন লোকের সন্ধান পাওয়া গেছে
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩১329687
  • পান্ডব গোয়েন্ডা যখন শুকতারায় বেরোতো বেশ ভালো ছিল। তার পরে নারী চরিত্র টরিত্র এনে মাখিয়ে দিল ...

    এবারে বইমেলায় মিত্র ঘোষের স্টলে প্রবীন ষষ্ঠী বাবু কে দেখলুম।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩১329688
  • :) ডাক্তার সেদিন শৈলেন ঘোষকে গাছন্যাকা বলেছে। পান্ডবগোয়েন্দা তাইলে কি হবে? ফুলন্যাকা?
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩০329685
  • খুঁজে পেলে আর রেয়ার থাকে কি করে।
  • sosen | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৯329684
  • পান্ডব গোয়েন্দা শৈলেন ঘোষের চেয়েও ন্যাকা।
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৮329683
  • আমি আমার ইনবক্সে কোনো মেল পাই নি কলেজস্ট্রীট থেকে। তাইলে এবার স্প্যামে গিয়ে খোঁজাখুঁজি করতে হয়। রেয়ার বইগুলোর দায়িত্ব তো আমি কলেজস্ট্রীটকে দিয়ে থাকি।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৪329681
  • এখনও পাঠায়নি মানে, বই পায় নি নিশ্চয়ই। ঐ অর্ডার ক্যানসেল ধরে নাও। ইমেইল গেছে নিশ্চয়ই। যাওয়া তো উচিত।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৪329682
  • আমি ভয়েচ্চোটেই কলেজস্ট্রীটে অর্ডার দিই না। নাহলে কলেজস্ট্রীটে দেখলাম মহেঞ্জোদড়ো পাওয়া যাচ্ছে।
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২১329680
  • আর আমার শেষতম (এখনো অব্দি) অর্ডারের বইগুলো?
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৭329678
  • না সেন্টি কেন, ডিনারে স্যামন খেয়েছি।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৭329679
  • ল্যাদোশদাও সেন্টি খেল মনে হচ্ছে।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৫329677
  • ও, তা কেন। বই-এর দামের টাকা পাঠিয়ে দাও কলকাতায়।
  • cb | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১২329676
  • বাসস্ট্যান্ডের ধারে একটা নিচু নালা মত আছে, সেখানে ৮ টি কুকুর শিশু ঠ্যাং উপরে করে ভুঁড়ি দেখিয়ে ঘুমোচ্ছে দেখে এলুম। :)

    দিন দশেক বয়েস হবে বোধহয়। কেউ যদি না দেখে ওদের উপরে কিছু ফেলে তাহলেই অক্কা পাবে !!!
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১০329675
  • গন্ডালুরও ইংরিজি অনুবাদ আছে, আজ বেশ কয়েকবছর। এলসিএমের জন্য কিনে রাখব এক কপি।

    বই কা বদলা বই।
  • sinfaut | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০১329674
  • বড়ো হয়ে একটা বইই ফিরে পড়তে ইচ্ছে হয়, আনা কারেনিনা। এখন আর পড়া হচ্ছেনা। ভাবছি একেবারে বুড়ো হয়েই পড়ব।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৯329673
  • বাহ! থ্যাংকু। আলোকিত হলাম। আমি গন্ডালু জানতাম না। ফেলুদার গপ্পো দেশ-এ বেরোতো, আর গন্ডালু বেরোতো সন্দেশ-এ।

    আরো পড়লাম, যে বানী রায় নামের একজন লেখিকার 'হাসি কান্নার দিন' ধারাবাহিকভাবে ৫০-এর দশকে মৌচাক পত্রিকায় বেরোতো - first ever school stories of girls...

    আরো জানলাম যে "পদি পিসির বর্মি বাক্সো"-র ইংরাজি অনুবাদ আছে।
  • cb | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৩329672
  • হ্যাঁ, গন্ডালু আমার তো ছোটবেলায় হেভি লাগত। মাউন্ট আবুতে একটা সুন্দর গল্প ছিল। তবে আবার ফিরে পড়ব না হয়্ত, যদি ভাল না লাগে!!

    আচ্ছা, আপনেরা বড় হয়ে কেউ গোগোল পড়েছেন? খুব প্রিয় ছিল ছোটবেলায়, আবার পড়া যায় এখন?

    পান্ডব গোয়েন্দার বাচ্ছু বিচ্ছু কিন্তু দুষ্টু টাইপেরই ছিল :)
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫১329671
  • হে হে হে হে...মনে হয় নতুন খিস্তি দিতে শিখেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত