এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৩329760
  • কিন্তু মনে করে দেখো আলোর ফুলকি তে বেড়িয়েছিল "মিতুল নামের পুতুল টি(?)'।

    যেখানে পুতুল দের মধ্যে যুদ্ধ হচ্ছে তুলোর পুতুল কে মান্যতা দেবার জন্যে। কিন্তু বিনা যুদ্ধে কেউ মাটি ছাড়তে রাজি নয়। সেটাও কি শৈলেন ঘোষের ছিল?
  • sinfaut | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩১329758
  • আমিও এককের মতন টেনিদা পড়েছি অনেক পরে কলেজে। ঘনাদা একটা পড়ে (মৌকাসাবিস না কী একটা) ভালো লাগেনি বলে আর পড়িনি। আর ঘনাদা শুনলেই আমার কেমন মৃণাল সেন এর কথা মনে পড়ে বলেও হতে পারে পড়তে ইচ্ছে করেনি।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩১329759
  • ও হ্যাঁ, ব্রতীনদা, কাল তোমার ভারতবর্ষ হেরে গেল তো। টি টোয়েন্টিই হচ্ছে আসল খেলা বুঝলে।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩০329756
  • ঃ((

    শার্লক হেবো, না স্যা এর। কিন্তু খুব বেশী গল্প লেখেন নি মনে হয়।নট সিউর..
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩০329757
  • ঃ((

    শার্লক হেবো, না স্যা এর। কিন্তু খুব বেশী গল্প লেখেন নি মনে হয়।নট সিউর..
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৯329755
  • পদীপিসির বর্মীবাক্স, গুপীর গুপ্তখাতা। পড়লেই ক্যামন খিদে পেতে থাকে। এই এক মুশকিল। বেশীরভাগ সময় খেতে খেতে বই পড়তুম বলে এখন কন্ডিশনড রিফ্লেক্স হয়ে গেছে।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৮329754
  • আর খাতাঞ্চীর খাতা'য়ই সেই অনেক রকমের প্যাঁচার কথা আছে না? কুটুরে প্যাঁচা ভুতুড়ে প্যাঁচা ইত্যাদি।

    নাঃ কাজাই, এখন কলে কলে ছয়লাপ ক্যালেন্ডার।
    তবে শিশুসাহিত্য বিষয়ে আরো দুটি বক্তব্য আছে আমার। পরে এসে দিয়ে যাব।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৬329753
  • এদিকে আমি 'ক্ষীরের পুতুল' পুতুল কিনে দেবর জন্য বেজায় কান্নাকাটি করেছিলাম। মনে সে কেঁদে হাত পা ছুঁড়ে সিঁড়িয়ে গড়িয়ে গিয়ে ... আসলে মা ধরে পিট্টি দিতে পরে ভয়ে দোতলার সিঁড়ির মাথায় দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে রাগ দেখাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে গড়িয়ে গেছিলাম। তখন আবার ন্যাড়ামুন্ডি

    যাই হোক মেজমামা কিনে এনেছিল ক্ষীরের পুতুল।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৫329752
  • মাস্টারমশায় দের রিক্রুট করার জন্যে মাঠ ভাড়া করা হয়েছিল।

    হাই জাম্প,লং জাম্প,দৌড়, সাঁতার, গাছে ওঠা সব পরীক্ষায় পাস করলে তবে চাকরী। হুঁ হুঁ বাবা। নো চালাকি .. ঃ)
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৩329751
  • আমিও পড়িনি। ষষ্টিপদ পড়ার চেষ্টা করে অখাদ্য লেগেছিল এটকু ছাড়া কিছু মনে নেই। ইনফ্যাক্ট ঘনা-তেনি ইত্যাদিও কলেজ পেরিয়ে পড়া। ছোটবেলা য় পপুলার সাহিত্য বলতে শুধু খবরের কাগজ মনে পরে।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২২329749
  • ইয়েস কাবুল টাবুল
    অতীব ব্যাদড়া দুটি বালক।

    আর না-সা'র শার্লক হেবো, সমরেশ বসুর গোগোল
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২২329750
  • নালক এখনও পড়ি মাঝে মাঝে। আর খাতাঞ্চীর খাতা। কী টেক্সচার লেখায়! কলেজ ম্যাগাজিনের জন্য অতীন বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ নিয়েছিলাম। উনি বলেছিলেন, যার যত বড় শৈশব সে তত বড়ো লেখক।

    চাট্টি ইঁট কাঠ পাথর দেখে বড় হ'লাম। লিখব কি, কিস্যুই ইমাজিন করতে পারি না। ধুর।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৯329748
  • ও আচ্ছা, পিন্ডিদাও ছিলেন তাহলে। যা দেখছি, আমি প্রায় কিস্যুই পড়িনি। বইপত্রও তখন হাতের কাছে সেরম কিছু পেতাম না। এইবারে লিস্টি বানাতে হবে। মেয়ের জন্য। পড়ুক আর ছাই নাই পড়ুক।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৭329747
  • আর "ভুতেরা (ও) চাউমিন ভালোবাসে".. এই রকম একটা গল্প ছিল কি?
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৫329746
  • কৃষ্ণা আমি ও পড়ি নি। ঃ(

    প্রভাবতী দেবী সরস্বতী এমনি কয়েক টা গল্প পড়েছি..
  • b | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৪329744
  • বাচ্চা বয়সেও শৈলেন ঘোষ পুসায় নি। তখন কিন্তু বুড়ো আংলা আর নালক পড়ে ফেলিচি, সন্দেশে সিরিজে বেরোনো মহাকাল আর বাবলা ফুলের গন্ধে-ও। তা এতো পশ্চাদপক্ক বালকের যদি সেই ভূতের নাম আক্কুশ (খাইসে, উ কারটা অবার বেপথুমান। যাগ্গে) ভালো না লাগে, তবে দোষটা কার? কি খারাপ, কি খারাপ, কি খারাপতম।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৪329745
  • ইয়েস d
    আর ছিল কাবুল টাবুল র গল্প। আহা আহা।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৩329743
  • কর্নেল আমার এখনও ভাল লাগে। ঋজুদার শুরুর দিকের কয়েকটা আর অনেক পরে একটা কোনটা যেন খুবই ভাল লেগেছিল।

    কিন্তু এই কৃষ্ণা সিরিজ কেউ পড়ে নি! ক্ষেউ না!! প্রভাবতী দেবী সরস্বতী লিখতেন।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৯329742
  • পাগো আমার শুরুর দিকে মন্দ লাগত না। খুব ভাল কিছুও না, তবে চলে আর কি। কিন্তু শৈঘো সেই কেলাস ফাইব থেকেই গাছন্যাকাস্য গাছন্যকা।
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৮329741
  • ঊফ্ফ দেসাকু ডিকোড করতে কতক্ষণ লেগে গেল!
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৭329740
  • কিন্তু ল্যাদোশ কেন অনিল ভৌমিকের নাম শোনে নি? এ তো আমাদের যুগে শুকতারায় বেরোত। সোনর ঘন্টা, মুক্তার সমুদ্র হীরের পাহাড় ভাইকিংদের গল্প। ফ্রান্সিসের বাবা ফ্রান্সিসকে ঘরে বন্দী করে রাখার কত্ত চেষ্টা করত আর ফ্রান্সিস ঠিক পালিয়ে সমুদ্রযাত্রায় চলে যেত। ভিকিদা পর্যন্ত জানে এইসব গল্প।

    টি, পিন্ডিদা পড়িস নি? প্রদীপ নারায়ন দত্ত পি এন ডি ইয়ানে পিন্ডি। সেই ধামার পিন্ডি ধামার পিন্ডি .... দেসাকু'র পুরবী তপোবন বোধন এগুলোতে পেয়ে যাবি। ওতেই বেরোত বিধায়ক ভট্টাচার্য্যর বগলামামা'র গল্প আর নরেন্দ্রনাথ মিত্র'র পল্টু কানু বাঞ্ছু'র গল্প।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৩329738
  • মানে আমার পোস্ট, টি র ঠিক পরেই হবে..
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০২329736
  • এ ব্যাপারে আমি কোনরুপ মন্তব্য করবো না ..
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০২329737
  • অনিল বিশ্বাস ফিল্ম ডিরেক্টর ছিলেন না? রাখীর প্রথম স্বামী।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০১329734
  • ঢপ।
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০১329735
  • বাকিরা
  • Byaang | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০০329731
  • আমার ভাইয়ের ইস্কুলে এক ভৌমিক স্যার ছিলেন। সন্ধ্যেবেলায় যখন তিনি ঘরে বসে টিউশনের ব্যাচ পড়াতেন, তখন ভাইরা কয়েক জন মিলে গিয়ে ওনার বাড়ির নীচে দাঁড়িয়ে বিকট্স্বরে দুইজন ভৌ ভৌ বলে চেঁচাত, আর বাকুরা মিহিসুরে মিক মিক বলে চেঁচাত।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০০329732
  • ইয়েস আরেক জন ছিল "অনিলাদেবী" ঃ)
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০০329733
  • দুষ্টু লোকেরা আবার "অনিলায়ন" বলে। তা যাই হোক .. ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত