এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০০329910
  • ই বাবা, অধর্ম হয়ে যাবে। তারপর রাতের বেলা হঠাৎ করে দেখব প্রশান্ত মহাসাগরের কোনো নির্জন দ্বীপে বন্দি। সামুদ্রিক গন্ধ মাখা ঘরের মধ্যে আমার পাশে শুঁটকো চিমড়ে মার্কা একটা এদেশীয় মড়ার মতো পড়ে আছে। হাত পা মুখ বাঁধা। ঠিক সেই সময়, দৈত্যকার প্রায় সাতফুট লম্বা লোক বিশ্রী দেঁতো হাসি নিয়ে ঘরে ঢুকে বলবে, ডস, ছদ্মবেশটা ভালোই ধরেছিলে তবে আমার চোখকে ফাঁকি দিতে পারোনি।

    :)
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫২329909
  • সে ফেলুদা নয় হে, সৌমিত্র। জনতাকে শুধাও

    লেখ দেখি টি
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫১329908
  • *আর্তনাদের মতো মনে হয়েছে।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫০329907
  • -- গ্রেড! গ্রেডেশন!
    বহুবচন নয়, একবচনেই প্রায় আর্তনাদের মতো মনে যেন হয়েছে। অভিঘাতের ধাক্কায় গোটা বাহাত্তর নম্বর বনমালী নস্কর লেনই একপ্রকার কেঁপে উঠেছে বলা যায়। ফলস্বরূপ রামভুজকে পাড়ার মোড়ের দোকানে পাঠিয়েও শেষরক্ষা হবে কি না সে ব্যাপারে যখন সন্দিহান, তখনই গৌরের প্রবেশ। হাতে ধরা সেদিনের কাগজ।
    টঙের ঘরে উপস্থিত বাকী আসামীদের তখনও হৃদকম্প থামেনি।
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৩329906
  • ফেলুদার প্রেমে জনতা মাঝে মধ্যে পড়তো শুনেছি
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৬329905
  • দাদারা আসেক্সুয়াল। কোনো দাদার প্রেমে পড়া যায় না। ঃ(
    আর ঋজুদা যে অনেকটা বড়ো সেটাও কতো পরে বুঝেছি
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৫329904
  • ঐ ঘনাদা আর ঋজুদা ভুলে যাচ্ছিলুম। ঘনাদা এ, ঋজুদা বি
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২১329903
  • একিরে ঘনাদা এগ্রেড না? !!
  • cb | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৯329902
  • ঋজু অ্যাকচুয়ালি কাকা, দাদা নয় :-)
  • bhagidaar | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৩329901
  • Rijuda ache
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০২329900
  • আমি তো অসম্ভব পাকা ছিলুম। মেয়ে হলেও অম্নি পাকা হত নিশ্চয়, ভাগ্যিস
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০১329899
  • না না দাদারা গ্রেডেবল। ব্রজ-টেনি-ফেলু এ গ্রেড। পিন্ডি বি। আর কোনো দাদা আছে? সৌরভ সাড়ে বি, মিঠুন বি
  • cb | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৬329898
  • টেনিদা লাভেবল, পিনডিদা অতটা নয়, একটু ইরিটেটিং।

    টেনিদা বাকতাল্লা মারলেও একটু ভালনারেবল, আর প্রাণ দিয়ে ভালবাসে লোকজনকে, সে মুখে যতই খ্যাঁচখ্যাঁচ করুক না ক্যনে :)
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪329897
  • আর আমায় মহাভারতের যুদ্ধের অংশগুলো
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪১329896
  • দাদাদের গ্রেডেশন করাও পাকামোই, সে চত্বব্যালাই হোক বা বড়োব্যালা ;-)

    আর আমার আইডেন্টিফিকেশনের চাহিদা নাই। বেতাল থেকে বাহাদুর, ম্যান্ড্রেক থেকে ফ্ল্যাশ সবারেই ভালো লাগতো।
  • Blank | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪০329895
  • আইডেন্টিফাই করে পড়তে হলে আমাকে শুধু রামায়নে কুম্ভকর্ন পর্ব পড়ে থাকতে হতো
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৯329894
  • আমার পিন্ডিদাকে সেকেন্ড গ্রেড দাদা মনে হোতো। ভাল্লাগতো না। টেনিদার থেকে কপি তো আছেই
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৭329893
  • হু বেতালের সাথে কতই যেন আইডেন্টিফাই করতে পারতাম? বেতাল আমি এখনও পড়ি। তারাকিমোর শয়তানের দ্বিতীয় ভাগ কখনই পাওয়া যায় নি তার দুঃখ আজও।
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৫329892
  • হ্যাঁ সব কিছুর সাথে আইডেন্টিফাই করতে হবে এই ইচ্ছে টা মোটেই ছোটোবেলার নয়। এসব বড়োবেলার পাকামি
  • cb | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩০329891
  • ঘনাদা আবার ঠিক আইডেন্টিফিকেশনের জিনিষ নয়, একটু দুরত্ব বজায় রাখুন আর ২ অক্ষরের নাম ওয়ালা গপ্প গুলি পড়ে ফেলুন :)
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৯329890
  • ১৯৭৮ আবার কেডা?

    এক টাও বানান ভুল নেই। একক তো নয়। তবে??
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৬329889
  • ইয়েস মতি নন্দী।

    যাতা যাতা।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১০329888
  • ননীদা পড়েছেন আপনারা?

    সেই যে ননীদা নট আউট?
  • 1978 | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৮329887
  • পিন্ডিদার গল্পের সোনার সাথে কেবল আইডেন্টিফাই করা যেত। টেনিদা ঘনাদা বা অন্যগুলোতে এই আইডেন্টিফিকেশন টা হত না। মধ্যবিত্ত স্কুল-পড়াশুনো বাবা মা পাড়া মাঠ খেলা আড্ডা সব মিলে আশুবাবু খুব ভালো একটা চেনা ব্যাকড্রপ বানিয়েছিলেন। ম্যাচিওর ছোটোদের লেখা। আশাপূর্ণা ঘরানায়। জবরদস্তি বাচ্চামোবিহীন স্মার্ট।
  • Robu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৩329886
  • #মঙ্গরিমা।
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৭329885
  • ছোটবেলার সেই মন টা কোথায় পাবে/ পাবো টিম ?
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫২329884
  • গৌরকিশোর ঘোষ।

  • cb | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৯329882
  • গৌরকিশোর ঘোষ
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৯329883
  • পিনডিদা বেশ ভালো ছিলো। খেলাধুলোর জন্যেই হোক জানিনা, খুবই ভালো লেগেছিলো তখন। এখন অবশ্য ফিরে পড়লে কি হবে ক্যা মালুম।
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৭329881
  • ব্রজ দা যেন কার?

    ( কেমন শুনেছি শুনেছি মনে হচ্ছে!!)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত