এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৫484811
  • আমার নিজের ডিগ্রি নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। :)
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৭484812
  • আমারও নিজের ডিগ্রি নিয়ে প্রবল সন্দেহ তৈরী হল।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৭484813
  • আর ব্যাংদি, এটা কী বল্লে ? রিমিদি নিজেই তো উদাহরণ !
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৮484814
  • পাই তুই যে কি বলিস?? তুই কি চায়নার?
    আরে আর সেতো আমিই পিএইচডি করেছি, আর আকা করে নি (ঐজন্যেই এত আপনি আজ্ঞে করে ;-))। তাতে কি?

    ইয়ান আমাকে যা বলেছে, পিএইচডি হয়ে গেলে কেউ চট করে প্রেমই করতে চায় না।
    ভাবে বৌ আর কথা শুনতে চাইবে না।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০১484815
  • পিন্দা আপনি কোনটিকে অতি সরলীকরণ কইলেন?

    ব্যাং যা বলছে সেটাই নিয়ম। আমি কিম্বা পাই ব্যতিক্রম।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০২484816
  • পাই, আমি জানতাম না যে রিমি নিজেই উদাহরণ। আমি তো আমার দেখা সেটের কথা বলছিলাম।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৩484817
  • পিন দা নয় দি। :D
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০৯484818
  • এম ব্যতিক্রম তো আমাদের ইনস্টিতে আরো ছিল ! :)

    আমাদের ফেমিলিতেই আছে :)

    আমার বৌদি এবং দিদি। দুজনেই বিয়ের বেশ কিছুদিন পর পিএইচডিতে ঢুকেছে। :)

    দিদির আবার অ্যারেঞ্জড ম্যারেজ। ও, সেই জামাইবাবু নী পা হলেও হতে পারেন। মামুর বন্ধু, মামু বলতে পারবে :)

    ব্যতিক্রমগুলোর সংখ্যা যোগ করতে থাকলে ...
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১১484819
  • ব্যতিক্রমরাই মেজরিটি হবে। :D
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১২484821
  • ও:, তাই বলো।
    আমি রিমিদির পোস্ট পড়ে ভাবছি, এখানে আবার পিন বলে কে এলেন।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৪484822
  • না:, যদ্দুর মনে পড়ে, দিদির বিয়ে পিএইচডি করা কালীন।

    আরে ধুর। এরকম উদাহরণ অনেক আছে। একেক করে মনে পড়ছে।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:১৯484823
  • আরে আমার বোনও বিয়ের পরে, এমনকি বাচ্চা হবার পরে পিএইচডিতে ঢুকেছে। আর তার বরেরও পিএইচডি নাই।

    কিন্তু তবুও, সব ব্যতিক্রমের সংখ্যা যোগ করলেও সেটা নিয়মের সংখ্যাকে ছাড়াতে এখনো বহু দেরী হে পিনদিদি।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২১484824
  • আমার মামি বিয়ের পরে এমফিল এবং পি এইচডি করে আর এদিকে বড়মামা বিএস সি। মামার বন্ধুদের সে কী ভীষন সাবধান করা আমার মামাকে! কিছু কিছু আত্মীয়দেরও। তবে আমার মামার বাপেরবাড়ি এবং মামারবাড়িটি বিদঘুটে হওয়ায় মামী পি এইচডি টি শেষ করতে পারে একটি ছোট্ট মেয়েকে সামলেও।
  • Abhyu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৪484825
  • পি এইচ ডি চলবে। বিয়ে করার সময় শুধু খেয়াল রাখবেন আপনার স্পাউস যেন very brilliant, exceptionally brilliant, only slightly less brilliant than you হয়। এই বুদ্ধিটা আমার এক অবাঙালী বন্ধু দিয়েছিল। নিজে সে সাদা মেয়ে বিয়ে করেছে - উত্তরপ্রদেশের গ্রামে নিয়ে গিয়ে শাড়ি পরিয়ে :)
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৬484826
  • মা জননীরা আপনারা যে ক্লাসে বিলং করেন সেখানে এহেন হাজার বৈষম্য পুরুষদেরও আছে। নিজেদের অসুবিধার সাথে ডিল করার অক্ষমতাকে নারী প্রগতি ইত্যাদির মোড়কে না বেঁধে আর একটু ওপর থেকে দেখুন যদি সত্যিই ম্যাল নিউট্রিশনে ভোগা, স্বাধীনতার অভাবে ভোগা, পণপ্রথায় ভোগা, ফিমেল ইনফেন্টিসাইডে ভোগা, শিক্ষার অভাব ইত্যাদির জন্য কিছু করা যায় কিনা, ভয়েস রেইজ করা যায় কিনা। মা কসম, দরকার পড়লে বাড়ির সব কাজ করে দেব।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৯484827
  • আকাদার এই পোস্টের সাথে আমি ক।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:২৯484828
  • তুই নিজেও এই ক্লাসে বিলং করা বৈষম্যে ভোগা পুরুষদের জন্যে কিছু করে দেখা প্লিজ। একটা আলাদা টই অবধি তো খুলতে পারলি না!!!
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৭484829
  • বিএ-এমএ পাশ করা বেকার ছেলের দেশে কোনো অভাব নেই। তারা চাকুরিরতা মেয়ের সঙ্গে প্রেমও করতে ইচ্ছুক। কিন্তু আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমাদের প্রজন্মে এমন কোনো উদাহরণ দেখিনি, যে, চাকুরিরতা মেয়েরা এমন ছেলেকে বে করতে চায়। (বহুনিন্দিত বাপ-মাদের প্রজন্মে এক আধটা দেখেছি)।

    এমন কোনো স্বাবলম্বী স্বাধীনতাকামী মেয়ে দেখে থাকলে আপনারা জানান।
  • byang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৯484830
  • ঈশান্স্যার, ভাটে একটু পায়ের ধুলো দেবেন স্যার।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৫484832
  • হ্যাঁ ঈশান স্যার ভাটে গিয়ে আকার পিঠে একটু প্যাট করে দেবেন। :))))
  • Jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০০484833
  • সক্কাল থেকে শুধু টই আর ভাট পড়ে যাচ্ছি, কাজকর্ম শিকেয়..... আমি চিরকাল রাজি ছিলাম বেকার ছেলে বিয়ে করতে, এখনও আছি :) ..... আমি খুব আন্তরিক ভাবে চাই আমার ঘর সংসার আর কেউ দেখুক...... আমি একটু মাথাটা খালি করে অন্য কাজে মন দিই....... তার জন্য আর একটা বিয়েতেও আপত্তি নেই....... আমি আমার ছেলে আর একটা ঘরে পোষা বর, ভাবলেই আরামে ঘুম চলে আসছে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:০৪484834
  • রিমিদির ৯:৩৪ এই তো সেমসাইড করা আছে।

    'প্রোফাইল ভাল নয় ' এমন পাত্ররা রিজেক্টেড হয়েছেন।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:২৪484835
  • আমি বেকার মেয়ে বিয়ে করতে একদম রাজি ছিলাম না।
  • tatin | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৯484836
  • পি এইচ ডি বা পি এইচ ডি-কালীন মামণির সচরাচর প্রেম করার সময়েও নন্‌পিএইচডি, কি নন্‌ এমবিএ, নন্‌ এম ডি ছেলেদের কনসিডার করেন না -

    তাছাড়া ছেলেটি জয়েন্টে চান্স পেলো না, মেয়েটা পেলো, ফলে ব্রেকাপ, এজাতীয় কেস তো নিজেদের বন্ধুদের মধ্যেই গুচ্ছখানেক দেখেছি।
  • Jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৯484837
  • উল্টো-ও দেখেছি, আমার এক বন্ধু (ছেলে) ফার্স্ট ইয়ার থেকে বলত তার গার্লফ্রেন্ড জয়েন্টে দারুন র‌্যাঙ্ক করে ডাক্তারি পড়বে - মেয়েটি আমাদের চেয়ে দু বছরের ছোট ছিল - কিন্তু মেয়েটা জয়েন্টে চান্স পায়নি, আর জয়েন্টের রেজাল্ট বেরনোর দু সপ্তাহের মধ্যে ছেলেটা রিলেশন ভেঙে দিয়েছিল ও তার পরে কলেজের এক জুনিয়রের সাথে প্রেম ও বিয়ে (এই জুনিয়র মেয়েটির আগে থেকেই ছেলেটির ওপর ব্যাথা ছিল, ছেলেটি সেটা জানতও)!

    আর এই ছেলেটির যে সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, সে ক্যাম্পাসে চাকরি না পাওয়ার অপরাধে তার প্রেমিকাকে ছেড়ে গেছিল!
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১২:১১484838
  • আমার সোজাসাপ্টা একটা বক্তব্য আছে।
    কথায় কথায় এই আমরা মেয়েরা, আমরা সনাতন পুরুষতন্ত্রের দ্বারা শোষিত, নিপীড়িত মেয়েরা বলে স্লোগান তুলতে নারাজ।
    মেয়েদের শোষণ, নিপীড়ন অবশ্যই আছে।
    কিন্তু আমার মতে, আমাদের মত যারা প্রিভিলেজড, তাদের জন্য শোষণ, নিপীড়ন, মানে ঐ অপ্রেশন শব্দগুলো ব্যবহার করাটা ঠিক ঠিক নয়। তাদের জন্য চিরাচরিত নিয়মগুলি অনেক ক্ষেত্রে বৈষম্যমূলক। প্রিভিলেজড হওয়ার সুবাদে সেই বৈষম্য দূর করতে পারা উচিত, নিজেদেরই। উদ্যোগ নিয়ে। দরকার হলে সাহায্য নিয়েও। দরকার হলে পুরুষেরও। কাজটা সহজ না হলেও। সেটা না করে নিয়মগুলির অস্তিত্ব আছে মানেই আমরা অপ্রেসড, এই বলাটা আমার কাছে কিছুটা দুর্বলতা, কিছুটা ভুল ভাবা, কিছুটা সুবিধাবাদ ( ব্যক্তিবিশেষে কোন একটি বাকম্বি প্রযোজ্য)। আর এতে করে যারা সত্যি শোষিত, নিপীড়ি্‌ত, তাদের সমস্যাটা কিছুটা ডাইল্যুট হয়ে যায় বলে আমার মনে হয়।
  • tatin | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১২:১৮484839
  • ঈপ্সিতাদি, এই যে জয়েন্টে চান্স না পাওয়ায় সায়নী চন্দ্রকে বা স্বাতীরেখা অরূপকে ছেড়ে কিছু কিছু সময় বাদে যথাক্রমে অয়ন অর কিংশুকের সঙ্গে প্রেম করছিল, এটাও আদতে ঐ বয়ে আসা অপ্রেশনের ধারাপাতেই, নয় কি?
  • I | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৪484840
  • আরেকটা কথাও বলব না বলব না করে বলেই ফেললাম। আমাদের মধ্য-উচ্চ মধ্যবিত্ত সোসিও ইকোনমিক স্ট্র্যাটায় যে সব মেয়েরা বিলং করেন, এবং নিজেদের অপ্রেস্‌ড ভাবেন ( সঙ্গত কারণেই, আমি তাঁদের সঙ্গে একশো ভাগ একমত) তাঁরাই কিন্তু বাড়ির কাজের মহিলাটির সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে ১০০র ওপরে ১১০ ভাগ অপ্রেশন চালান। সেবেলায় আর নারী স্বাধীনতা -ইকোয়ালিটি ইত্যাদির কথা ভুলেও মনে পড়ে না। সামান্য মাইনে বাড়ানোর কথা বললেই জনতার যে কী মুখভার ! আমি আমার দেখা মেয়েদের মধ্যে আজ পর্যন্ত একটিই ব্যতিক্রম দেখেছি।

    এমন নয় যে ছেলেরা ডমেস্টিক হ্যাণ্ডদের উদ্ধার করে উল্টে দিচ্ছেন; কিন্তু ছেলেরা তো এমনিতেই শোষক শ্রেণী, তাদের কাছে তো আর তেমন কোনো মর‌্যাল দায় আশা করেন না কেউ ;-)
  • quark | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৮484841
  • আজ্ঞে I কি তাঁর প্রথম প্যারার শেষ লাইনে গৃহযুদ্ধটা এড়িয়ে যেতে চাইলেন? ;-)
  • I | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৩:২১484843
  • গৃহযুদ্ধ আমি গৃহে করতেই পছন্দ করি, খোলা খাতায় নয়। আপনার উত্তর দেওয়া খুব সহজ, কিন্তু অন প্রিন্সিপল দেব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন