এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১৮৬৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:১২548977
  • একেবারে শুরুতে ভ্যান পার্সি দুটো না তিনটে ওপেন করলো আর তার পর ব্যাস, ফিজজজজজ!
  • Tim | ১৪ জুন ২০১২ ০১:১৩548979
  • ব্রাজিলকে ব্রাজিল ছাড়া কেউ হারাতে পারেনা। যখনি দরকার পড়ে, ওরা নিজেরাই হেরে যায় প্রকৃতির ভারসাম্য রাখার জন্য। (প্রাঃ অঃ প্রঃ)
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:১৩548978
  • বোঝো ব্রাঃ সাপোর্টাররা অ্যাদ্দিনেও দুঃখ ভোলেননি। হল্যান্ডের কাছে না হারলে সেবার জার্মানির কাছে হারত। এমনি এমনি আর্জেন্তিনা পাঁচ গোল খেয়েছিল!
  • Tim | ১৪ জুন ২০১২ ০১:১৪548980
  • প্পন, জার্মানিও হেরেছিলো, ভুলে গেলে? অমন ভালো জার্মান টিম, ব্রাজিল নয়, সেবার জার্মানি হারায় সব থেকে বেশি দুঃখু পেয়েছিলাম।
    বলা বাহুল্য, এবারও জার্মানিকে সাপোর্ট করছি।
  • Tim | ১৪ জুন ২০১২ ০১:১৫548981
  • আর ইনিয়েস্তাকে নিয়ে কোন কথা হবেনা। খুব খুব ভালো প্লেয়ার।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:১৬548982
  • জার্মানি তো স্পেনের কাছেই হেরেছিল। এইবার দেখা হলে ফল উল্তো হবে বলেই আমার বিশ্বাস।
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:১৭548985
  • গ্রুপ এ থেকে ড্যানিশ আর জার্মানরা উঠুক। পর্তুগাল আর নেড্‌সরা যেন ফুটে যায়। হালাদের সুপারস্টারখচিত ওই ওভারহাইপড খেলা আর সহ্য হয় না।
  • aka | ১৪ জুন ২০১২ ০১:১৭548984
  • ইনিয়েস্তা দুর্দান্ত।
  • Tim | ১৪ জুন ২০১২ ০১:১৭548983
  • স্পেন এমন কিছুনা। বিশ্বকাপেও এমন কিছু খেলেনি। তাও একটা সাবস্ট্যান্ডার্ড টিমকে ফাইনালে পেয়ে জিতে গেল।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:১৮548987
  • আরে না, ওই সময় বার্সেলোনা আর স্পেন দুইই অপ্রতিরোধ্য ছিল। একই স্টাইলের ফুটবল খেলে।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:১৯548988
  • এখন তো মনে হচ্ছে পর্তুগালই সেকন্ড টিম হিসেবে উঠবে।
  • Tim | ১৪ জুন ২০১২ ০১:২০548989
  • পর্তুগাল তবু খানিকটা সহ্য করা যাচ্ছে। আজ অবিশ্বাস্য মিস করলো রোনাল্ডো, কিন্তু এমনিতে আগেরদিনের থেকে ভালো খেলেছে। নানি ব্যাপক খেল্লো। উন্নতির আশা আছে।
    কমলাদের ডিফেন্স একইরকম ছড়ু। সেই বিশ্বকাপের মতন থ্রু পাসে ফালাফালা হয়ে যায়।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:২১548990
  • অফসাইড ট্র্যাপিং করে ডিফেন্ড করে গেলে ঐ হবে।
  • Jay | ১৪ জুন ২০১২ ০১:২২548991
  • হে হে জামাইকে তুলে নিল। স্পারের ভ্যান ডার ভার্ট এক্কেরে কাপ্তান?
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:২৩548992
  • টিমকে ক। নানি পুরো টিমে আজ ব্যতিক্রম। আর রোনাল্ডো, অফসাইডে (ফ্ল্যাগ তোলেনি) খালি গোল পেয়েও বলটা হাতে তুলে দিল।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:২৫548993
  • হ্যাঁ, ইনিয়েস্তা দারুণ স্কিলফুল প্লেয়ার। কিন্তু টিকিটাকা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। জার্মানদের প্রিসিশন ফুটবল অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:২৭548994
  • রোনাল্ডো পাতি প্রেশারে ভুগছে। একটা অ্যাভারেজ টিমকে নিয়ে খেলছে, তারপরে মহাতারকা হবার চাপ। নানি আর পেপে বাদে ওই টিমটায় আর কেউ নেই।
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:৩১548995
  • এঃ পোডলস্কি বাজে চান্স মিস করলো, পর পর দুটো।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:৩২548996
  • একটাই ভালো খবর। আর্ভিপির মার্কেট শেয়ার চড়চড় করে পড়েছে। ঃ)
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:৩৪548999
  • অত সহজ? এইমাত্র একটা ভালো শট নিল। একটা গোল করলেই আবার শেয়ার চড়ে যাবেঃ-)
  • Jay | ১৪ জুন ২০১২ ০১:৩৪548998
  • জোয়াকিম লোর স্লিম ফিট শার্ট-টা বিস্তর মাচো লাগে! আমার যদি মধ্যপ্রদেশটা না থাকত!!
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:৩৫549000
  • জয়! ওই শার্টটা, ওইরকম কলার, বড়ো লোভ, আমারঃ-)
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:৩৯549001
  • বেচারা ক্লোসে। আর ফার্স্ট ইলেভেনে আসতে পারল না।
  • Jay | ১৪ জুন ২০১২ ০১:৪০549002
  • সায়ন, তালে আর কি ? নামিয়ে দাও এবার
  • Jay | ১৪ জুন ২০১২ ০১:৪১549003
  • ক্লোসে ক্লোসেটে। পুরো মমি কেস
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:৪৪549004
  • জয়, নাহ্‌ রেস্ত নাইঃ-(
    সত্যি ক্লোসা গেল কই? গোল দিয়েই কেমন সামারসল্ট মারতো।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:৪৫549005
  • ক্লোসের আর ছ'টা গোল হলেই মুলারের রেকর্ডটা ভাঙত। সেইটা আর মনে হয় হল না।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:৪৬549006
  • মাইরি, এই হল জার্মান। দু গোলে এগিয়েও ক্ষী ডিফেন্ডিং। হ্যাটস অফ।
  • Jay | ১৪ জুন ২০১২ ০১:৪৭549007
  • নাও প্পন সায়ন, তোমাদের ক্লোসে
  • প্পন | ১৪ জুন ২০১২ ০১:৪৮549012
  • যাঃ, গোল দিয়ে দিল। আবার সিটি টাকার থলি নিয়ে দৌড়ল। ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন