এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৪৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আড্ডি | ২০ জুলাই ২০১২ ২২:৫৮552774
  • আগাগোড়া পড়ে পোচুর জ্ঞানাহরণ কল্লুম। কী কী শিখলাম?

    ১) যার পয়সা নেই জেঠমালানি-গোছের উকিল ধরার (সরকারি উকিল? রামোঃ!), তার সাত খুন মাফ। বেচারির পয়সা নেই, তাকে কোর্টে তুললে ঘোর অন্যায় হবে না?

    ২) মেদিনীপুর-বীরভুম-পুরুলিয়ার লোকেরা নিজের বাড়ির ছেলেপুলেদের উপর যা যা করে, সব নায্য। ইস্কুলের মাস্টারনিরাও সেই সব কিছু করতে পারবে আমাদের ছেলেপুলেদের ওপ্র। বলতে গেলেই ধরে নেওয়া হবে আমরা তেনাকে বজ্জাত মাগি ইত্যাদি বলছি।

    ৩) অধস্তনের সব কুকীর্তির দায়ভার ওপরওয়ালার। ছোটোকে কিছু বলতে গেলে আগে বেড়ে ব্যাটাকে ধরে আনতে হবে।

    ৪) আর নিয়মনীতি কোনো ক্ষেত্রেই চালান যাবে না। জানেন না, এ দেশে পোধানমোন্ত্রীর দপ্তরেও দুর্নীতি আছে? আগে সেটা সারিয়ে আসুন, তাপ্পরে আপনার কোঁথা শুনবো'খন।

    এর ওপর কথা চলে? আপনার ছেলে এঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে র‍্যাগড হলে সিনিয়ারকে কিচ্ছু বলবেন না খবরদার। আগে উপাচার্যকে ধরুন। বেটার, আগে শিক্ষামন্ত্রীকে বেঁধে আনুন।
  • | ২০ জুলাই ২০১২ ২৩:১১552775
  • গান্ধী,আমার মেদিনীপুর-বীরভূম-পুরুলিয়া র বাসিন্দার নিয়ে কিছু জানা নেই।তবে তোমার কথা থেকে মনে হচ্ছে যে ওখানে লোকজনেরা বিছানায় হিসি বন্ধ করতে 'নিজেদের' বাচ্চাদের হিসি খাওয়ানোকে ধ্রুব সত্য বলে জানেন এবং মানেন হয়তো- তোমার কথামত তারা এমনটা করে থাকলে সেটা একেবারেই ভালো করেন না- আর শিশুর দৃষ্টিকোণ থেকে দেখলে অমার্জনীয় অপরাধ করেন।

    আর উমা পোদ্দার যদি একটি মধ্যযুগীয় প্রথায় বিশ্বাস করে সেটি একটি প্রতিষ্ঠানে(যেখানে তিনি 'কাজ' করেন) 'অন্যের' বাচ্চার উপর প্রয়োগ করে থাকেন- তাইলে তিনি অবশ্যই শাস্তি পাবেন। 'মেয়েটির মা যদি এই বিষয়ে ওকে উৎসাহ,সমর্থন যুগিয়ে থাকেন,তবে তিনিও শাস্তি পাবার যোগ্য',এমনকি সেই প্রতিষ্ঠানের কর্তারাও শাস্তি পাবার যোগ্য-- বড় হরফে।
    মামলা মোকদ্দমায় কি লাভ,কি ফল হবে এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখছি না।
  • গান্ধী | ২০ জুলাই ২০১২ ২৩:৩৬552776
  • ম দি আর আড্ডিবাবুকে একটাই কথা।

    উমা পোদ্দার যেটা করেছেন সেটা ঠিক বলিনি আমি কোথাও। অমি বলেছি যে ওটা যে ভুল সেটা উনার নলেজের (গ্যান কি করে লেখে? ) বাইরে। এমন একজনকে ঐরকম জায়গায় (বাচ্ছাদের হোস্টেলের ওয়ার্ডেন) রাখাটা অনেক বেশী অন্যায় উনি যা করেছেন তার থেকেও।
  • গান্ধী | ২০ জুলাই ২০১২ ২৩:৪৩552777
  • আড্ডিবাবুর কথাগুলোর জবাবে বলি কি ? একবার পারলে প্রথম পাতা থেকে পড়ে নিন। তারপর বলবেনঃ)

    একটা লোক যে ড্রাইভিং জানেনা, তাকে যদি আপনি নিজের গাড়ি চালাতে দেন, আর তারপর যদি সে কাউকে চাপা দেয়, দোষটা কি শুধু যে গাড়ি চালাচ্ছে তারই হওয়া উচিত?
  • | ২১ জুলাই ২০১২ ০০:১০552778
  • গান্ধী, তুমিই বল্লে মেদিনীপুর,বীরভূম ইত্যাদি জায়গার লোকেরা কণ্বমুনি র আমল থেকে এসে পড়েছে,এবং বাছাদের ভালো করার জন্যেই আসলে ওরা হিসি খাওয়ায়/ভয় দেখায়।
    তোমার এই লেখাটা থেকে আমার মনে হলো, এই অন্যায়টাকে তুমি বেশ সহানুভূতির চোখে দেখো,ফলে উমাপোদ্দারের অন্যায়টা সরাসরি অন্যায় বলে স্বীকার করতে তোমার কোথাও আটকাচ্ছে।
    আর একটা কথা, আমার জ্ঞানের বাইরে বলেই বাচ্চার গায়ে খুন্তিপোড়া দিয়ে শাস্তিবিধান হলে আমি তাকে ভালো বলতে পারবো না, তার অজ্ঞানতা র দোহাই দিয়ে তার অন্যায় কে ছোট করে দেখবো না।
  • প্পন | ২১ জুলাই ২০১২ ০০:৪১552779
  • গান্ধী লাস্ট পোস্টে লিখেছে দোষটা কি শুধু গাড়ি চালাচ্ছে তারই হওয়া উচিত নয়। ফেয়ার এনাফ। তার মানে এটাও দাঁড়ায় যে গাড়িচালক (উমা পোদ্দার) কোনভাবেই নির্দোষ নয়। তাই নয় কি? (এই টইতে তাকে নির্দোষ সাব্যস্ত করতে জনমত কম পড়েনি তাই জিগালাম)

    তো, যার গাড়ি তাকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এই যে লিংঃ

    http://indiatoday.intoday.in/story/calcutta-hc-contempt-notice-pm-manmohan-urine-case-punita/1/208136.html

    ফেয়ার এনাফ এখন আশা করি?
  • গান্ধী | ২১ জুলাই ২০১২ ০০:৪৭552780
  • বাচ্ছাদের গায়ে হাত না দিয়ে মানুষ করাই যে ভালো সেটা আমরা বুঝি। কিন্তু যাদের এখনো সেই সচেতনতা (মানে বলতে চাইছি যারা পড়াশোনা শেখেনি, বা সুযোগ পায়নি) অসেনি, তারা কিন্তু একটা তাৎক্ষনিক সলিউশন হিসেবে সেটাকে দেখে। ভবিষ্যতে কি এফেক্ট করবে তাদের কাছে সেই আইডিয়া কি থাকে? এটাকে ভালো বলতে হয়ত পারিনা আমরা, কিন্তু তাই বলে সেটাকে দোষী বলাটাও বোধহয় যায়না।

    উমা পোদ্দার যেটা করেছেন সেটা সচেতনতার অভাব। (অন্যায় বলতে আমার আপত্তি আছে, কারন উনি এটা বাচ্ছাটার খারাপ হবে ভেবে করতে বলেননি, বরং বাচ্ছাটা করতে না চাইলে জোরও করেননি।) এটা শুধু উমা পোদ্দারের ক্ষেত্রে নয়, বরং অনেকের ক্ষেত্রেই খাটে। ফলে একটা উমি পোদ্দরকে শাস্তি দেওয়া মানে প্রবলেমের সলিউশনের দিকে না গিয়ে জিইয়ে রাখা।। পরে যবে হবে আবার দেখা যাবে।

    বাচ্ছাদের খুন্তিপেটা করে মানুষ করা যেমন খারাপ, বাচ্ছাদের খেলার সময় ন দিয়ে আজ গান, কাল নাচ, পরশু সাঁতার, তারপরের দিন আঁকার ক্লাশ, এগুলো ও বোধোয় একই রকম খারাপ। সেটা নিয়ে কজন বলে ?
  • গান্ধী | ২১ জুলাই ২০১২ ০০:৫০552782
  • যদি সকলকে একসাথে দেওয়া হয়, তাহলে ফেয়ার এনাফ (ঠিক হ্যায়, মেনে নিলাম)। কিন্তু সেটা হবে কি ???
  • আড্ডি | ২১ জুলাই ২০১২ ০০:৫০552781
  • একটা লোক ড্রাইভিং না জানলে তাকে আমি আমার গাড়ি চালাতে দেব না। পিরিয়াড। কিন্তু সেইটা এইখানে প্রাসঙ্গিক কিসে? উমাদেবী "ড্রাইভিং" জানেন না এইটে আপনাকে বললো কে? তিনি নাবালিকা বা আনপড় কোনটা, যে তিনি কিচ্ছুটি জানেন না এই যুক্তিটা নিয়ে আপনি বারবার হাজির হচ্ছেন? পড়াতে এসেছেন কিন্তু কিচ্ছুটি জানেন না, তাহলে কি ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন? তেমনটা হলে তো এমনিতেই তেনার চাকরি নট হওয়া উচিত।

    ঐ বাচ্চার বাবা মা দোষী হলেও এই মহিলার তাতে দোষস্খালন হয় না। আর যে পাঁচজন তাঁদের সন্তানদেরকে ওনার হাতে দিয়েছেন, তাদের প্রতি ওই একজোড়া বাবামার কোনো দায়িত্ব না থাকলেও উমাদেবীর ছিলো, যেটা তিনি পালন করেন নি। এখন ফ্যাসাদে পড়ে নাবালিকা সাজলে কি আনি-মানি-জানি-না গাইলে চলবে?

    লগে হাথ এই বার এইটেও বলে ফেলুন, প্রথম পাতা থেকে যে আরেকবার পড়তে বললেন সেটা করলে কি সেই মহাম্যাজিক ঘটতো? নাকি নতুন "যুক্তি" খুঁজতে আট্টু সময় চান? আহা তা বললেই ত হয়! দিতুম সময়, সে আর এমন কী!
  • গান্ধী | ২১ জুলাই ২০১২ ০০:৫২552784
  • ধ্যাত!! টাইপো

    যদি সকলকে শাস্তি দেওয়া হয়, তাহলে ফেয়ার এনাফ (ঠিক হ্যায়, মেনে নিলাম)। কিন্তু সেটা হবে কি ???

    @প্পনদা

    গ্যান কি করে লিখবো?
  • গান্ধী | ২১ জুলাই ২০১২ ০০:৫৫552786
  • আড্ডিবাবু

    একটু জেনে বললে হতনা?? বিশ্বভারতীর ওয়ার্ডেনরা পড়াতে আসেননা। অন্য হোস্টেলের সাথে গোলালেন নাকি?? উনারা কিসের বেসিসে পান?? কেউ জানেনা। কোনো শিক্ষগত যোগ্যতার বেসিসে অন্তত নয়।
  • প্পন | ২১ জুলাই ২০১২ ০০:৫৫552785
  • j`Naan
  • গান্ধী | ২১ জুলাই ২০১২ ০০:৫৬552787
  • থেন্কু

    জ্ঞান
  • আড্ডি | ২১ জুলাই ২০১২ ০০:৫৮552789
  • আরে এ তো মহা সমস্যা !! বাচ্ছাদের খুন্তিপেটা করে যে বাবামা, আপনার হিসাব মতো তাদের কিছু বলতে গেলে আগে অ্যাম্বিশাস বাবামাকে চাট্টি গাল পেড়ে নিতে হবে? গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলা যাবে না যদি আগে রোড সেফটি নিয়ে সেমিনার না করে আসি? লাঞ্চ খেতে দেবেন না যদি সকালে দাড়ি না কামাই? ব্রাভো!
  • প্পন | ২১ জুলাই ২০১২ ০০:৫৮552788
  • উমা পোদ্দার ক্লাস এইট পাশ কোত্থেকে জানা গেল?
  • গান্ধী | ২১ জুলাই ২০১২ ০১:০৪552790
  • প্পনদা

    ৮ পাশ এর লিংক খুঁজতে হবে। সোমবার দেবোঃ) আজ ঘুমাতে যাচ্ছি। সোমবার বাড়ি থেকে ফিরে লিংক খুঁজে দেব।

    @আড্ডিবাবু

    আমার কনসেপ্ট হল- আমার-আপনার মত শিক্ষিত লোকেরা খুন্তিপেটালে এককথায় দোষী বলবো। কিন্তু একজন কিছু না জানা মানুষ (মানে আমাদের মত তথাকথিত শিক্ষিত নয় যারা) যদি খুন্তিপেটা করে, তাহলে প্রথমদিন তাকে বোঝাবো যে সে যেটা করছে সেটা দোষ, দ্বিতীয়দিনও যদি করে তখন দোষী বলবো।
  • প্পন | ২১ জুলাই ২০১২ ০১:০৭552791
  • কেন? আমি আজ অব্দি যে প্রথাগত শিক্ষা পেয়েছি তাতে কোথায় গোদা গোদা করে লেখা ছিল বাচ্চাদের খুন্তিপেটা করা মহাপাপ? কোন পরীক্ষায় সেসব মাগিয়ে উগরে দিতে হয়েছে?
  • গান্ধী | ২১ জুলাই ২০১২ ০১:১০552792
  • আরে বাবা আমরা পড়াশুনা করে যে পরিবেশে থাকি সেটা আমাদের শিখিয়েছে। যাই হোক। আজ কাটি। কাল ভোর ৬টায় ট্রেন
  • প্পন | ২১ জুলাই ২০১২ ০১:১৩552793
  • আর উনি পড়াশোনা না করে (তাই দাবি লোকজনের) বিশ্বভারতীতে ওয়ার্ডেন হয়েছিলেন। বিশ্বভারতীর পরিবেশ ওনাকে কিছুই শেখায় নাই।

    এই হল বক্তব্য। যত দোষ ওই বেঁড়ে ব্যাটা প্রতিষ্ঠানের। এতক্ষণে কিলিয়ার হল।
  • আড্ডি | ২১ জুলাই ২০১২ ০১:১৫552795
  • আপনার শিক্ষিত-অশিক্ষিতের যুক্তিটা মানতে না পারলেও থট প্রসেসটা বুঝলাম। পার্সোনাল লেভেলে হয়তো সে হিসেব মেনে শাস্তি বিধান করা যেতেও পারে। কিন্তু কথা হলো ভদ্রমহিলা সাধারণ জ্ঞানের পরিচয় দিলে এতো কথার দরকার হতো না। তার জন্যে তো প্রথাগত শিক্ষা লাগে না।
  • pi | ২১ জুলাই ২০১২ ০১:২৫552796
  • এতরকম ভার্শন শুনে একটা জিনিস গুলিয়ে গেছে। উমাদেবী কি ছাত্রীটিকে জোর করে ওটা চাটিয়েছিলেন ?
  • aka | ২১ জুলাই ২০১২ ০১:২৬552797
  • কি যে ঘটেছে কেউই ঠিকমতন জানে বলে মনে হয় নি। কবে থেকে বলে আসছি কোর্টে নিয়ে যান, আইনি লড়াই করুন।
  • riddhi | ২১ জুলাই ২০১২ ০১:৩১552798
  • একটা 'টোটকা'র কথা মনে পড়ল। কির্মী হলে পাছায় হলুদ ঘষা। আমার ঠাকুর্দার মা বাবার জন্য করতেন। এটা কি খুব কমন?
  • পাছুর কিরমি | ২১ জুলাই ২০১২ ০১:৩৪552799
  • নো।
    ভাগ্গি এটা কমোন নয়। তাই টিঁকে আছি
    ঠাকুর হে।
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০১:৩৯552800
  • যে বাচ্চার "জ্ঞান" হয়েছে তাকে জোর না করলে হিসি খাবেনা। আর যে বাচ্চার সে জ্ঞানই নেই, তাকে যদি কেউ হিসি খাওয়ান, তবে তাঁর কান্ডজ্ঞানের চূড়ান্ত অভাব আছে। তাঁকে বাচ্চাদের ভার না দেওয়াই ভালো। আর "জোর" করে খাওয়ালে তো কথাই নেই।

    আর বিশ্বভারতী ট্রেনিং দেয়নি বলা হচ্ছে। বিশ্বভারতী ট্রেনিং দিলেও, আমি বাজি ধরে বলতে পারি, "বাচ্চাদের হিসি খাওয়াতে নেই" -- এটা কোনো ট্রেনিং কোর্সেই আসবেনা। "থুতু চাটানো খারাপ", "গালে হাগু মাখানো স্বাস্থ্যকর নয়", এসব কি আর ট্রেনিং দিয়ে শেখানো সম্ভব?
  • pi | ২১ জুলাই ২০১২ ০১:৪৫552802
  • হিসি খেয়েছিল এটা নিশ্চিতভাবে জানা গেছে ?
  • | ২১ জুলাই ২০১২ ০১:৪৫552801
  • কি মুশকিল!!
    তোমার যুক্তি অনুযায়ী এরপর কেউ যদি কাশি কমানোর জন্যে কোনো বাচ্চার বুক চিরে দেয়-তাইলে তাকে দোষী বলা যাবে না! হতেই পারে তার পরিবেশে ওটিই স্বাভাবিক।কাজেই এ ধরণের যেকোনো অন্যায় কে অন্যায় বলতে গেলে তার বেড়েওঠা, পরিবেশ ইত্যাদি বিবেচনা করে তাকে প্রথম অপরাধের জন্যে তুমি ছাড় দেবে,পরের বার শাস্তি দেবে।

    আর রোজ বাচ্চাদের নাচ,গান,সাঁতার ইত্যাদি বাপমায়ের সাধ মেটানোর জন্যে করা খুব খারাপ।১০০০ বার খারাপ- কিন্তু তার সঙ্গে ওয়ার্ডেনের হিসি খাওয়ানোর সম্পর্ক টা বুঝতে পারলাম না।
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০১:৪৭552803
  • এই সেরেছে, হিসি খাওয়ানো নিয়েও সন্দেহ আছে নাকি?
  • | ২১ জুলাই ২০১২ ০১:৪৮552804
  • কৃমি হলে প্রচুর চিনি মাখিয়ে আনারস খাওয়ালে 'নাকি' খুব উপকার হয়ঃ)

    আর একটা হলো, পাছুতে মধু মাখিয়ে রাখা,এতে করে ওনারা নাকি হাঃ মিষ্টি, কি মিষ্টি বলে বাইরে বেরিয়ে আসেন!
  • Ishan | ২১ জুলাই ২০১২ ০১:৪৯552806
  • এইগুলো করলে তাতে ততটা দোষের কিছু নেই। কাজ হোক বা না হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন