এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৬556470
  • মোবার সফল প্লেয়ারদেররা নিজেদের মর্ম বোঝে, তাই ইবেতে যায়না। ইবের সেরকম কোনো সফল প্লেয়ার আছে যে মোবাতে আসেনি??? আসবেই কারণ জানে মোবাতে না খেললে ভালো খেলে লাভ নেই

    দিদি'র সাংসদ ওসব যাই বলুন। লাভ নেই। এটা ফ্যাক্ট

    j দা
    আবার জেল প্রসঙ্গ ??? ওটা নিয়ে তো আগে কথা হয়ে গেছে, ইবের লোকজন কার্যকালে একবার করে জেলে ঘুরে আসে

    ষষ্ঠী-প্রণব ট্র্যাডিশন বজায় রেখে (মাঝে সু ভৌ)
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৮556471
  • নেহেরু কাপে বিশেষজ্ঞ ছিল যে ?? দেখোনি?

    এই চিমা আর সেই চিমা যে এক অনেকেই দেখে চিনতে পারেনা। চিমা এখন নাইজেরিয়ান ফুটবলারদের এজেন্টের কাজ করে। এইসব পেন-স্ট্যানলীরা চিমার থেকে বেশী টাকা পায় !!
  • j | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:০০556472
  • সে তো রোনাল্ডো-ও পেলে-মারাদোনার থেকে বেশি টাকা পায় ;-)
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:০১556473
  • হাতে গোনা সফল ??

    ৭৬ সালের দলের কথা কাগজে বইতে পরেছি। ফার্স্ট হ্যান্ড এক্ষপেরিয়েন্স নেই বলে বলছি না

    অমিত দাস- বাসুদেব মন্ডল-রেনেডি সিং-নবী ??

    আর মোবা-ইবে ফ্লপ ??? রিসেন্ট দিনের কথা

    সুব্রত পাল (এক বছর পর বাতিল)
    মেহরাজ (ইবে যাওয়ার পরই শেষ)
    টোম্বা সিং (৩ বছরে ২০ মিনিট খেলেছিল)
    ধরমজিত সিং (৪ বছরে একটা ম্যাচেও নামেনি)
    একমাত্র সফল মেহতাব

    অথচ এই ৫ জনকে সাইন করিয়ে কি নাচান নেচেছিল
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:০৩556474
  • কিন্তু পেলে-মারাদোনাকে রোনাল্ডোর উপর নির্ভর করতে হয়না টাকার জন্যঃ(

    এই জিনিসগুলো কেমন কেমন লাগে। তাও বিদেশী বলে করে কম্মে খাচ্ছে
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:১৭556475
  • সেরকম সন্জয় মাঝি, সুভাষ ভৌ, কৃশানু-বিকাশ, চিমা প্রচুর নাম আছে আমার কাছে, কিন্তু ছাড়ান দাও সব ইতিহাস।

    আজকের কথা হোক।
    আজ শুরু হচ্ছে ফেড কাপ, সব ঠিকঠাক চললে মোবা-ইবে সেমি তে দেখা হবে।
  • j | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:১৮556476
  • চিমা তো মোবাতে বেশ সফল হয়েছিল !
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:২০556477
  • রিয়াল-এর কোচও ওরকম দু ঠ্যাং ছড়িয়ে মাঠে বসে পড়ল, খুব রিস্কি, ফুল প্যান্ট ফেটে যেতে পারত।
  • নেতাই | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:২৩556478
  • খুব রিস্কি কেন? মোরিনহো ভীতরে ইসে পরেন না?
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:২৬556480
  • না আমি প্যান্টের রিস্কের কথা বলছিলাম, টিম জিতলে কোচের আর রিস্ক কোথায়।
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:৫১556481
  • চিমা মোবাতে ফেড কাপ দিয়েছে, জাতীয় লিগ দিয়েছে।

    সফল নয় ??? কোলকাতা লিগ, আর আইএফে শীল্ড জিতলে সফল হয় নাকি !!!

    সুভাষ ভৌ মোবাতে এসেই ৭৬ এ হারিয়েছিল (শোনা কথা- ভুল হতেই পারে)

    মোরিনহোর সেলিব্রশনের এই ভিডিওটা বেশ।

    http://www.youtube.com/watch?feature=fvwp&NR=1&v=-VR6zNH7lqc
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৫556482
  • ভৌমিক মোবা দের হয়ে কোনোদিন ইবের জালে বল গলাতে পারি নি।

    ইতিহাস ছাড়ান দাও।

    কাল নিজের টিমের খেলা বাদ দিয়ে রিয়েল-সিটি দেখলাম, দারুন একটা খেলা দেখবো বলে, কিন্তু মন ভরলো না।
    মরিনহো'র সেরিব্রেশন গুলো দারুন।
    কিছুদিন আগে কোথায় যেন এক নামী মহিলা ফুটবল প্রেমী বলছিল "Jose Marinho: most sexiest football manager ever"
    সিটি কেন যে মাইকন কে নিল বুঝ্লাম না।
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৫556483
  • ২ন্ড হাফের শেষদিকের খেলা ভালো হয়েছে, লিগে পরপর হেরেছে বলে বেশি ডিফেন্সিভ হতে গিয়েই রিয়ালের খেলা বাজে হচ্ছিল। আর মাইকন সেরা ফ্লপ হতে চলেছে। বয়েস হয়েছে, বিশাল স্লো, একবারো উঠতে পারেনি
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৯556484
  • রিচার্ড্স আর জ্যাব্রেলেটা থাকতে মাইকন কে কেন নিলো?

    মানচিনি'র পুরোনো ছাত্র বলে?
    কাল লিভারপুল খেলছে ল্যাজিও'র সাথে।
  • নেতাই | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৬556485
  • রিয়াল শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলছিল।
    ফার্স্ট হাফে ১০ টা মতন গোলে শট ছিল। তার মধ্যে কম করে দুটো নিয়ার মিস।
    মাঝে ইয়াইয়া দুটো দৌড় দিতে ম্যানসিটি খেলায় ফিরলো।
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৪556486
  • জোয়ে অ্যালেনের জায়গায় নুরি সাহিনকে খেলালে বেটার।

    কাল ইয়ং বয়েজের (সুইজারল্যান্ড) সাথে খেলা

    ঐ গ্রুপে উদানিস- আর একটা ক্লাব আছে FC Anzhi Makhachkala
  • | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৫556487
  • কিন্তু চিমা বেস্ট ফর্মে ছিল ইবে। তে। পড়তি বয়েসে মো বা তে। অবশ্য সফল তো হয়েছিল।
  • প্পন | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৫556488
  • ধুর, এই মোবার সাপোর্টাররা চাপে পড়লেই হাঁড়ি থেকে তলানি ঘি শোঁকার চেষ্টা করে।

    বলি, লাস্ট সিজনে যে ফার্স্ট রাউন্ডের বেড়া টপকাতে পারোনি এমনকী গ্রুপে চারদলের মধ্যে চতুর্থ হয়েছিলে সেইটা মনে আছে তো? ঃ)
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪০556489
  • তো ??

    এটাঅও মনে আছে যে গোলকীপারের পিছনে দাঁড়িয়ে গোল করেছিল রভিন্দার সিং, দুখানা ভুলভাল লাল কার্ড দেখিয়ে প্রয়াগকে হারানো হয়েছিল
  • | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫১556491
  • মহা মুশকিল!! চার দলের মধ্যে চতুর্থ হবে না তো কি ষষ্ঠ হবে? কী জ্বালা!! ঃ))
  • প্পন | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৮556492
  • আমাদেরটা ঠিক মনে আছে, নিজেদের রেকর্ডটা ভুলে গেলেও। ঃ)
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৭556493
  • ভুলিনি। আগেরবার ছড়িয়েছি। তো ??? চুরি করে তো জিতিনি?
  • গান্ধী | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৮556494
  • টেন অ্যাকশনের সাথে কোটি কোট টাকার চুক্তি করেছে এদিকে ফেড কাপ না দেখিয়ে কি একটা ইউরোপিয়ান ম্যাচের হাইলাইটস দেখাচ্ছে নাকি
  • প্পন | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৭556495
  • সত্যি, এখনো কী জ্বালা!
  • ঊমেশ | ২০ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৪556496
  • আজ কেউ নেই?

    কাল চেলসী ঘরের মাঠে ২-০ এগিয়ে ড্র করলো। ম্যানু আবার বাজে পেনাল্টি পেল (যদিও আবার গোল হলো না)। বার্সা পিছিয়ে থেকে জিতলো। বেয়ার্ন ভালো ভাবে জিতলো।

    আজ বেশ কিছু দিন বাদে নিউ-ক্যাসেল ইউরোপে নামছে।
    লিভারপুল, স্পার্স ও আজ খেলবে। কাল ভুল বলেছিলাম, স্পার্স খেলবে ল্যাজিও সাথে, লিভারপুল নই।

    আজ মোবা নামছে।
    ইউনাইটেড (প্রয়াগ) নামছে।
  • | ২০ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৬556497
  • গান্ধী প্রথম ম্যাচে ৬ গোল দিয়ে ধুয়ে দিয়েছি।ইয়ে স স স স স স স স স!!
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৩:২০556499
  • বোতীন্দা কিসের খবর দিল !!!

    হুম্ম।।। আজ টিভি ছেড়ে ওঠা যাবেনা, টেন অ্যাকশনের মোবার ম্যাচ দেখানোর কথা। তারপর ১০টা থেকে লিভারপুল
  • | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৩556500
  • মোবা প্রথম ম্যাচে কাদের যেন ৬ গোল দিল। সেটা ই বলছি...
  • গান্ধী | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৮556502
  • ওহ !! সে তো অনেকদিন হল। যদিও ঐ একই দলের কাছে প্র্যাকটিশ ম্যাচে ইবে হেরেছিল

    যাই হোক সে সব গল্পে আর যাচ্ছিনা, গোটা ফেড কাপই বোধহয় টিভিতে দেখাবেনাঃ(। এইসব অপদার্থগুলো টেন অ্যাকশনের সাথে চুক্তি করেছে, কিন্তু ম্যাচ দেখানোর ক্ষমতা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন