এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | ২০ মে ২০০৭ ১১:৪৯561912
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : কালবেলা
    --------------------------------------------------------
  • Guruchandali | ২৭ মে ২০০৭ ২০:২২561913
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : আদালত ও কয়েকটি মেয়ে (পর্ব এক)
    --------------------------------------------------------
  • dd | ২৭ মে ২০০৭ ২২:২৩561914
  • আমাদের ঈশেনের ল্যাখা। আবার ভালো লিখেছে।
  • Guruchandali | ১০ জুন ২০০৭ ১০:৫১561915
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : আদালত ও কয়েকটি মেয়ে (পর্ব দুই)
    --------------------------------------------------------
  • tan | ১১ জুন ২০০৭ ০১:৪৮561916
  • দুর্দান্ত লেখা।টুপি থাকলে খুলতাম।:-))
    জোকস অ্যাপার্ট,সত্যি ভালো লেখা,তত্ব তথ্য ভাবনা আর কাহিনির আসাধরণ সমাহার।
    ঈশেন যে প্রচ্ছন্ন দার্শনিক,এ সন্দেহ আমার আগেও ছিলো।
  • I | ১১ জুন ২০০৭ ০২:৪২561917
  • ফাটাফাটি।
  • Blank | ১১ জুন ২০০৭ ০৬:৪৭561918
  • যাস্ট অসা।
  • d | ১১ জুন ২০০৭ ০৯:৪৮561919
  • ইশ এত ভাল লেখাটা, বুলবুলভাজার তুলনায় বড্ড বড্ড ভাল। এটা গুরু-দশ এ গেলে বোধহয় বেশী ভাল হত।
  • ® | ১১ জুন ২০০৭ ১৪:১৪561920
  • ঈশান দাকে কুর্নিশ
  • pragati | ১১ জুন ২০০৭ ১৫:৪৯561922
  • ঈশানের লেখাটি খুব ভালো।
    এই লেখাটির প্রথম পাঠের পর, দ্বিতীয় বা তৃতীয় পাঠের প্রয়োজন মনে করছি।
  • - | ১১ জুন ২০০৭ ১৯:৩৯561923
  • ইশানের শক্তিশালী কলমের সঙ্গে আমরা পরিচিত। এই লেখাটা একেবারে চমৎকার।

    আমার প্রশ্ন গুলো একটু ডিটেলে আছে। পরে করবো।

    আমার যে দুটো দিক সবচেয়ে ভাল লেগেছে এবং যেটা নিয়ে কোন প্রশ্ন নেই, সেটা হল

    ১। তঙ্কÄচর্চা কে আমাদের মত অনেক সাধারণ পাঠকের পাঠাভ্যাসের মধ্যে আস্তে আস্তে অনেক দিন ধরেই ইশান নিয়ে আসছে। পরিসরের ও পাঠ সম্ভবনার সীমা সঙ্কেÄও এইটা প্রথম না হলেও সাধারণ ভাবে খুব ভালো উদ্যোগ। অভিনন্দন ইশান।

    ২। আর পাঠক হিসেবে আমি লেখকের মধ্যে একটা সৎ পরিশ্রমের ছাপ দেখতে ভালো বাসি। সেইটা এই লেখাটায় পরতে পরতে আছে।

    বক্তব্যের সঙ্গে দ্বিমত গুলো পরে জানাবো। কিন্তু পাঠক হিসেবে এই লেখাটা আমার মনে থাকবে।

    ওয়েল ডান মেট।
  • Tim | ১২ জুন ২০০৭ ০৯:৪০561924
  • ঈশানকে সেলাম। বারবার পড়া যায়। আশা করি আরো লেখা হবে ভবিষ্যতে।
  • `' | ১২ জুন ২০০৭ ১০:১৮561925
  • ঈশান কে লাল বেগুনি হলুদ সেলাম।
    জ্জিও গুরু, আরো ফাটাও :)))
  • : | ১২ জুন ২০০৭ ১১:০৫561926
  • গেরুয়া আর সবুজ টা বল্লো না। হাইলি সাস্পিশাশ।
  • Suvajit | ১২ জুন ২০০৭ ১৯:০৬561927
  • এই লিঙ্‌ক্‌টা দেখতে পারেন, অস্ট্রেলিয়ার দ্বীপান্তরবাসীদের লিস্ট। http://members.iinet.com.au/~perthdps/convicts/2ndfleet.htmlMery Wade এর নাম আছে নীচের দিকে।
  • `' | ১৩ জুন ২০০৭ ১০:০১561928
  • ঠিক আচে, বেনিআসহকলা সেলাম। :))))
  • - | ১৬ জুন ২০০৭ ১১:০৮561929
  • সৈকতের লেখা প্রবন্ধটা এতটাই ভালো যে এটা সম্পর্কে আমার খটকা-বক্তব্য গুলি যথাসম্ভব সংক্ষেপ করার চেষ্টা করবো।

    ১৮৪৫ সালে প্রকাশিত এঙ্গেল্‌স এর বইটির থেকে দীর্ঘ উদ্ধৃতি দিয়ে ও পরে তাঙ্কিÄক কাঠামো আলোচনার সময়ে সৈকত দেখাচ্ছে যে মার্ক্সীয় তাঙ্কিÄক কাঠামো এবং এঙ্গেল্‌স এর বিশ্লেষণে কৃষি, কৃষকের সমস্যা, অভিবাসন ও কলোনির আদিবাসী দের মতই অনুপস্থিত। এই তাঙ্কিÄক বিচারে, যাকে বলে admissible anomaly হিসেবে একটি বস্তুর উল্লেখ থাকা উচিত ছিল। অন্তত ফুটনোটে। হয়তো পরিসরে কুলোয় নি। কারণ সৈকতের খেয়াল হয় নি - এটা মনে করার কারণ দেখতে পাচ্ছি না।

    এই বস্তুটি হল এঙ্গেলস লেখা এর একটি বিশ্ববিখ্যাত বই। Peasant war in Germany. হামবুর্গ থেকে প্রকাশিত জনৈক কর্ল মার্ক্স সম্পাদিত Neue Rheinische Zeitung নামক রিভিউ পত্রিকায় ১৮৫০ সালে এঙ্গেলেস কিছু প্রবন্ধ লেখেন। এই পুস্তকটি তার সংকলন। আমি দুটি ভার্সান পড়েছে। একটি ইন্টার্নেটে, মার্ক্সিস্ট ডট অর্গে। আর একটি শ্নাইয়েরসন অনুদিত, ১৯৫৬ তে সোভিয়েত মস্কো থেকে প্রকাশিত। দুটির মধ্যে পাঠভেদ আছে। তার মধ্যে কয়েকটি পাঠ ভেদ খুব ইন্টারেস্টিং।

    তো যাই হোক এই বইতে ১৮৪৮-১৮৫০ এ জার্মানীতে ব্যর্থ বিপ্লব প্রচেষ্টার ব্যাখ্যা করতে গিয়ে এঙ্গেল্‌স ১৪৬০ এর দশক থেকে ১৫২০ এর দশক পর্যন্ত নেদার্ল্যান্ডস, আধুনিক জার্মানীর বিভিন্ন এস্টেট, সুইজার্ল্যান্ড ইত্যাদি বিস্তৃত এলাকায় সঙ্গঠিত অসংখ্য কৃষক আন্দোলনের কথা ও বিশেষত টমাস মুয়েনে্‌জর এর নেতৃঙ্কেÄ ১৫২০ এর দশকের কয়েকটি কৃষি বিদ্রোহের দীর্ঘ আলোচনা করেন। লোভনীয় উদ্ধৃতি গুলি দিচ্ছি না, কারণ পাঠকেরা নিজেরা পড়ে নেবেন। আমি প্রবন্ধ ফাদছিনা আপাতত। আনাব্যাপটিস্ট ও প্রচুর সে আমলের হেরেসি-র সাথে এবং কোথাও কোথাও মুয়েনে্‌জরের ব্যক্তিগত নেতৃঙ্কেÄ মাইন শ্রমিকদের নিয়ে এই সব বিদ্রোহ গুলি সংগঠিত হয়। এর বিশ্লেষন ও আলোচনা গুলি পড়লে বুঝবেন, কৃষি ও কৃষক মার্ক্স এঙ্গেলেস এর নিজের লেখায় অন্তত সর্বত্র ও সর্বদা, এমার্জিং ক্যাপিটালিজমের শ্রমিক শ্রেণীর ভবিষ্যৎ ঐক্যএর বাধা বা প্রতিবিপ্লবী হিসেবে চিহ্নিত নন। এটুকু আপনারা নিজে পড়ে নেবেন। বইটি শ তিনে পাতার মাত্র। এঙ্গেল্‌স এর কৃষক ও অভিবাসীদের প্রতি অসহানুভূতিশীল ভাষার অভিযোগ যে এনেছে সৈকত তার একটু খাপে না মেলা এভিডেন্স দেখতে চাইলে পড়ুন।
    এই কেতাব/প্রবন্ধগুচ্ছ টি অরো কয়েকটি কারণেও বিখ্যাত। প্রধান দুটি/তিনটি এরকম।

    ১। মার্ক্স-এঙ্গেল্‌স ইতিহাস রচনার পদ্ধতি বা আইডিয়োলোজি নিয়ে আলোচনা অনেক করেছেন কিন্তু সরাসরি ইতিহাস রচনা করেছেন কম, এই অভিযোঅ দীর্ঘদিনের। তো এঙ্গেল্‌স এর বইটি আর মার্ক্স এর ১৮৫২ তে নিউ ইয়্রক থেকে প্রকাশিত The Eighteenth Brumaire
    of Louis Napoleon
    এই বই দুটি কে সেই অভিযোগের বিরুদ্ধে একটু আধটু এভি/ডেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে।
    ২। রিফর্মেশন এর আন্দোলনের অবিসম্বাদী তাঙ্কিÄক ও নেতা উইটেঙ্গেন বিশ্ব বিদ্যাল্যএর ড: লুথার এর প্রথম দিকের ও শেষের দিকের ভূমিকার এবং তার সঙ্গে মুয়েনে্‌জরের ভূমিকার তুলনামূলক আলোচনা করেছেন দীর্ঘ অংশ জুরএ। সরাসরি গরীব কৃষক, নানা ধরণের প্লেবিয়ান, নিচু তলার পুরোহিত, জমি হারা কৃষক ইত্যাদি মানুষ জনের স্বার্থ বিরোধী কথা বলছেন ড: লুথার। লিফলেটে ছাপিয়ে মুয়েণজেরের শাস্তি চাইছেন। এই সব দীর্ঘ আলোচনা রয়েছে।
    ৩। ইতিহাস রচনায় শ্রেণী তথা আর্থ সামাজিক বিষয়ের অবতারণা/আলোচনার ব্যবহার এবং রিফর্মেশনের ইতিহাস রচনায় শুধু মাত্র ধর্মতঙ্কেÄর প্রাধান্য দেওয়া থেকে বিরত থাকা এই রচনাটিতেই প্রথম।
    ৪। গোটা প্রবন্ধ জুড়ে তথ্য আরক হিসেবে কতৃপক্ষ ও বিদ্রোহীদের ছাপানো প্রচুর লিফলেটের ব্যবহার।
    ৫। খ্রীষ্টীয় ঐতিহ্যে হেরেসির বিপ্লবী ভূমিকাকে মধ্যযুগের আলোচনায় নিয়ে আসা।

    তো এই বিষয়টি একটি সংক্ষিপ্ত আকারে ফুটনোটে সৈকতের এই চমৎঅকার প্রবন্ধটিতে রাজনৈতিক কারণেই শুধু জায়্‌গা পায় নি বলে করছি না। বেনেফিট অফ ডাউট দিলাম। অনভ্যস্ত হওআ সঙ্কেÄও। আমার মনে হচ্ছে এটা পরিসরের কারণে ইশান বাদ দিয়েছে। কারণ খেয়াল করে নি এটা হওয়া কঠিন। এরকম সার্থক অটোডাইডাক্ট দের লেখার নেশাতেই জনৈক ডাকতার ও পরে আরেক অর্থনীতিবিদের পরামর্শে আমি গুরু পড়তে শুরু করি।এই রকম প্রবন্ধ পড়লে সেই কথাটা মনে পড়ে।

    আমার খটকা সমূহের দ্বিতীয় বা তৃতীয় কিস্তি ও আছে। পাবেন। সঙ্গে থাকুন।

    তবে এই সব কুটাকাচালি ছেড়ে, দুটি সাহিত্যিক ক্রস রেফারেন্সের কথা খুব মনে পড়ছে।

    ক। জন অসবোর্নের নাটক 'লুথার'। বিষয় বস্তু লুথার ও তাঁর পাল্টি।
    খ। উম্বের্তো একো র বইতে রেমেজিও এবং সালভাতোরে বলে আবের সেলারার ও তার শাগরেদের যে দুটি চরিত্র আছে খুঁজতেগিয়ে দেখ যাচ্ছে তারা হেরেটিক ট্র্যাডিশনের লোক ছিল। এবং জে দরিদ্র দের নেতার কথা (নামটা মনে পড়ছে না) একো বলছেন, আমার কেন জানি মনে হচ্ছে টমাস মুয়েনে্‌জর দের লিফলেটে তার একটা অবটিউস উল্লেখ রয়েছে। একোর বইটা যদি খুজে পাই আর মুয়েনে্‌যরের লিফলেটের পুরো টেক্‌স্‌ট যদি পাই, কনফার্ম করে জানাবো।
  • Ishan | ১৭ জুন ২০০৭ ০৯:৩৭561930
  • পরিসর মানে যদি আকার হয়, তাহলে বোধির সঙ্গে একমত নই। পরিসর মানে যদি স্পেস হয়, তাহলে একমত। এইখানে কৃষি এবং মার্কসিজম নিয়ে কিছু ঢোকানোর জায়গা আছে বলে মনে হয়নি।

    তবে, "মার্কসিস্ট তাঙ্কিÄক কাঠামো এবং এঙ্গেলসের বিশ্লেষণে কৃষি এবং কৃষকের সমস্যা, অভিবাসন এবং কলোনির আদিবাসীদের মতই অনুপস্থিত', এরকম একটা মেসেজ দেবারও ইচ্ছা ছিলনা নি:সন্দেহে। আঠারোশো চল্লিশে এঙ্গেলস ইংল্যান্ডের কৃষকদের সম্পর্কে কিরকম ধারণা পোষণ করতেন, খুব স্পেসিফিক্যালি সেইটুকুই রাখতে চেয়েছিলাম। ল্যাজামুড়ো বাদ দিয়ে। কারণ মূল প্রতিপাদ্যটা এখানে উপনিবেশ। কৃষি নয়। কিন্তু তা সঙ্কেÄও এরকম একটা মেসেজ বা ইঙ্গিত চলে যাওয়াটা ঠিক নয়।

    দুই/তিন কিস্তির খটকা গুলি জলদি লেখা হোক। পরে কাজে লাগবে।
  • Guruchandali | ১৭ জুন ২০০৭ ০৯:৩৮561931
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : দিল্লী মেট্রো - একটি সাফল্যের কাহিনী
    --------------------------------------------------------
  • - | ১৭ জুন ২০০৭ ১০:২৬561933
  • স্পেসিফিকালি কি কাজে লাগবে খোলসা করে না বললে খটকা লেখার পেত্যয় হয় না।
  • shyamal | ১৭ জুন ২০০৭ ১৪:৪১561934
  • একা দাঁড়ানো মেয়ের বই -- লেখাটি চমৎকার। একজন সাহসী মহিলার কথা।
  • I | ১৭ জুন ২০০৭ ১৭:৩৭561935
  • ৭৪ বছরের সিভিল ইঞ্জিনীয়ার ঐরকম দুর্বোধ্য ভাষায় কথা বলেন কেন?
  • d | ১৭ জুন ২০০৭ ১৭:৪৮561936
  • কি দূর্বোধ্য? কোন জায়গায়?
  • I | ১৭ জুন ২০০৭ ১৭:৫৯561937
  • অ:, ঠিক করে দিয়েছ !
  • Blank | ১৮ জুন ২০০৭ ০৯:৪২561938
  • দিল্লী মেট্রো বেশ ভাল। কিন্তু এয়ারপোর্ট থেকে করিম অব্দি একটা ডেডিকেটেড লাইন থাকা উচিৎ।
  • S | ১৮ জুন ২০০৭ ১১:৩৫561939
  • পুরোপুরি ডেডিকেটেড না হলেও লাইন আছে তো। এয়ারপোর্ট থেকে রাজীব চক (কনট প্লেস), সেখান থেকে ট্রেন পাল্টে চাঁদনি চক।
  • Guruchandali | ২৪ জুন ২০০৭ ০৯:৩৩561940
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : শৈশব
    --------------------------------------------------------
  • dear | ২৪ জুন ২০০৭ ১১:৪১561941
  • অদ্ভুত, তথ্যসম্মৃদ্ধ, আশাবাদী লেখা। সাধু।
  • J | ২৪ জুন ২০০৭ ১৩:০৫561942
  • শমীকের আগের লেখাটা "পালনা" এবং এইটে, অসম্ভব সময়োপযোগী লেখা। সাধুবাদ জানাচ্ছি।
  • Blank | ২৭ জুন ২০০৭ ০৪:১৩561944
  • খুব ভাল লেখা। রিপোর্ট টা এখানে রেখে গেলাম
    http://wcd.nic.in/childabuse.pdf
    সাথে প্রয়াসের দেয়া ছোট্ট খবর একটা

    The study clearly brings out that child protection is a low priority area in the country with only a minuscule percentage of the annual expenditure (Rs. 215 crore last years) being spend on children.
    Rs. 2,000 crore sought for scheme However, this time the Women and Child Development Ministry has sought Rs. 2,000 crore under the Eleventh Five Year Plan for implementation of the ambitious Integrated Child Protection Scheme.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন