এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ml | ০১ ডিসেম্বর ২০১৩ ১৩:৩১621974
  • "ঠিক এইটাকেই আমি বলছি ফেমিজমকে সর্বগ্রাসী একটা আইডিলজি বানিয়ে ফেলবেন না। ফেমিনিজম বা মেয়েদের অধিকার সবকিছুর ঊর্ধ্বে না। মেয়েদের উপরে অপরাধ হলেও ফেয়ার ট্রায়ালের সংজ্ঞা বদলে যায়না। জগৎ সংসার ভুলে স্রেফ মেয়েদের অধিকারকে পাখির চোখ এবং একটি সম্পূর্ণ ব্যতিক্রমী বিষয় বলে ভাবলে কিন্তু ব্যাকল্যাশ অনিবার্য।"

    ইশান, ভয় পাবেন না, ফেমিনিজম বা মেয়েদের অধিকার এখনো অবধি সব্কিছুর ঊর্ধ্বে তো নয়ই, এমনকি সেই চেষ্টাও কেউ করছেনা। সমান অধিকার তো ছেড়েই দিন, নারীর সমমর্য্যাদাও না, এমনকি ন্যূনতম মর্য্যাদা আদায় করার থেকেও আমরা বহু বহু দূরে পড়ে আছি। এখনো বহু যুগ পড়ে আছে, যখন আমাদের দেশে এই সব ঘটনা বন্ধ হবে। আর ব্যাকল্যাশ? অবাক হবেন বা, এই ঘটনার ব্যাকল্যাশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে! পড়েছেন বোধায়, দুএকদিন আগেই এক নেতা মন্তব্য করেছে, এরপর তো মেয়েদের এম্প্লয় করার আগে সবাই ভাববে! সব কিছুতেই মেয়েদের দোষ দেখাই আমাদের স্বভাব, এই ঘটনাই বা ব্যতিক্রম হয় কিকরে?

    আর সোমা চৌধুরীকে তেহেলকায় তরুন তেজপালের ব্স হিসেবে দেখানোর চেষ্টাটা নিয়ে আর কিছু বলছি না। বড্ডো হাসি পাচ্ছে :-)
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৯621975
  • ওটা আমি ভুল পড়ে লিখেছি। আগেই বললাম তো। কিন্তু তাতে চাপ সংক্রান্ত বাকি বক্তব্য একটুও বদলায় না। হাসাহাসি না করে স্বচ্ছন্দে কাউন্টার করতে পারেন। :)

    ফেয়ার ট্র্যায়ালে সকলের অধিকার। ফেমিনিস্টদের অধিকার বেশি বা কম নয়। এইটা মনে রাখলেই কোনো গোল থাকেনা।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৩:৫১621976
  • কোনো ফেমিনিস্ট কি দাবি রেখেছেন, বিচার ছাড়াই তেজপালের অমুক বৎসর কারাদন্ড হোক ? ধামাচাপা না পড়ার দাবি নিয়ে খানিক শোরগোল হয়েছে বটে। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এইটা মাথায় রাখলে সেই ধামাচাপা পড়ার ভয় অমূলক না। ফলে হৈ চৈ একটু বেশি। এর মধ্যে ফেমিনিস্ম অল-এনকম্পাসিং হয়ে পড়ার সম্ভাবনা আমার খুবই ফার ফেচেড লাগল। কনসিডারিং কতো কতো ঘটনা জাস্ট আনপানিশড থেকে যায়।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:০৫621977
  • স্যান নিজের পোস্টগুলো একটু পড়লেও তো পারে।

    এই টইয়েই দাবী রাখা হয়েছে, " আপনার বিরুদ্ধে যদি রেপ বা মোলেস্টেশনের অভিযোগ আসে তো আপনকে প্রমান করতে হবে যে সে অভিযোগ ভিত্তিহীন।" তাতে ক দিয়েছে।

    "ফেয়ার ট্রায়াল"এর সংজ্ঞাই নাকি বদলে দিতে হবে মেয়েদের উপর অভিযোগের জন্য। এর পরেও বলে ফার ফেচেড।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:০৯621978
  • ও আচ্ছা গুরুতে স এর একটা পোস্ট যে দেশের সমাজ জীবনে অল এন্কম্পাসিং ফেমিনিস্ম নিয়ে আসার ক্ষমতা রাখে সেটা বুঝি নি।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:১৪621979
  • আর কোনো ফেমিনিস্ট দাবি রেখেছেন কিনা টা গুরুর থেকে একটু বৃহত্তর অর্থে বলা। ফর্মালি কোনো ফেমিনিস্ট সংগঠন এরকম দাবি তুলেছেন কিনা। গুরুর পাতায় দেখতে গেলে লোকে লিফটে ডিজিটাল রেপের সম্ভানাই গুল ভাবে। -'সেটার ভিত্তিতে' দেশের আইন জগতে অন্ধকার ঘনিয়ে এল বলাটা যেমন ফার ফেচেডই হবে।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:১৫621980
  • হ্যাঁ বোঝার ভুলই হয়েছে। "গুরুতে স এর একটা পোস্ট যে দেশের সমাজ জীবনে অল এন্কম্পাসিং ফেমিনিস্ম নিয়ে আসার ক্ষমতা রাখে" -- এরকম দাবী আমি করিনি।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:১৬621981
  • "দেশের আইন জগতে অন্ধকার ঘনিয়ে এল" -- কে বলল?
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:১৮621982
  • কোনো একজন একটি ফোরামে ইনফর্মালি বলেছেন ফেয়ার ট্রায়ালের ডেফিনিশন বদলানো হোক। এর পরে নাকি আমার ফার ফেচেড বলা উচিত না। দেশে করাল মেঘের ন্যায় ফেমিনিস্ম ঘনিয়ে এল :-)
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:২০621984
  • কেউ বলেনি, ওটা উদাহরণ। যে কোনো পোস্ট থেকে যে কোনো কনক্লুশন টানলে কি হয়।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:২৮621985
  • কোন পোস্ট থেকে কোন অযৌক্তিক কনক্লুশন টানলাম?
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৬621986
  • আমার দিক থেকে এটা ক্লিয়ার করে দেওয়া উচিত, যে, আমি যথেষ্ট সময় নিয়ে বসে এখানে সিরিয়াসলি কিছু আলোচনা করছি। সে ছাইভস্ম যাই লিখি। জাস্ট ফুটকড়াইয়ের মতো ওয়ান-লাইনার চালাচালি করছিনা।

    এই পুরো অকারণ ওয়ান-লাইনার সিরিজটায় বেশ বিরক্ত হলাম।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৮621987
  • দুটো পাঁচের পোস্ট। 'ফেয়ার ট্রায়ালের সংজ্ঞাই নাকি বদলে দিতে হবে। এর পরেও বলে ফার ফেচেড'।

    একজন একটা ফোরামে ইনফর্মালি একটা কথা বললেন, তার থেকে কনক্লুশন টানা হল ফেমিনিস্ম অল এনকম্পাসিং হয়ে ওঠাটা আসলে ফার ফেচেড নয়। ভুল কনক্লুশন।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৯621988
  • কেন ভুল?
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৫621989
  • এই ফোরাম দেশের সংখ্যাগরিষ্ঠ জনতাকে রিপ্রেজেন্ট করে না, এবং স এর ডাকে ফেয়ার ট্রায়াল পাল্টানোর কোনো সংগঠিত মুভমেন্ট গড়ে ওঠেনি বলে।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৮621990
  • এগুলো সম্পূর্ণ স্বকপোলকল্পিত। আমার কনক্লুশন নয়।

    "এই ফোরাম দেশের সংখ্যাগরিষ্ঠ জনতাকে রিপ্রেজেন্ট করে" -- এরকম দাবী আমি করিনি।

    " ফেয়ার ট্রায়াল পাল্টানোর কোনো সংগঠিত মুভমেন্ট গড়ে" উঠেছে বা উঠবে -- এরকম দাবীও আমার নেই।

    আমার কোন কনক্লুশন ভুল হল কিসে?
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৯621991
  • বিরক্ত হলে কিছু এসে যাবে না। সে তো কতো টইতে তোমার বা অন্য কারোর কতো ওয়ান বা মাল্টি লাইনার পড়ে আমিও বিরক্ত হই।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৫০621992
  • প্রশ্নের উত্তর কই?
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৪621993
  • একটা ইন্ডিভিজিউআল পোস্টকে অল - এন্কম্পাসিং হয়ে ওঠার প্রমাণ হিসেবে দেখাতে হলে প্রতিনিধিত্ব প্রমাণ করতে হবে তো। জনতার বা মুভমেন্টের।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৬621995
  • কোনো ধৈর্য নেই।
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৮621996
  • না। একটি ইন্ডিভিজুয়াল পোস্ট বা একটি ভাবধারা অল এনকম্পাসিং -- এর মানে হল সে বহুকিছুকেই ডিসকার্সিভলি কভার করে ফেলছে। এর সঙ্গে জনতা বা মুভমেন্টের কোনো সম্পর্ক নেই।

    এটা জেনে রাখা ভালো। আরো বুঝতে চাইলে নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারি। তবে সেটা এখন না।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:০২621997
  • আমার তো মনে হলনা শুধু একজনের চিন্তাধারার সম্পর্কে চিন্তিত হয়ে ব্যাকল্যাশের আশংকা করা হচ্ছে !
  • ঈশান | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:০৮621998
  • আমি তো বলিনি টইয়ে একজনের চিন্তাধারা সম্পর্কে চিন্তিত হয়ে ব্যাকল্যাশের আশঙ্কা করছি। মন দিয়ে পড়লেই বোঝা যাবে কি বলেছি।

    তবে আমার দিক থেকে আজ এই পর্যন্তই। বাকি ভবিষ্যতে দেখা যাবে।
  • ml | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৫621999
  • এই টইতে আমার আর তেমন কিছু বলার নেই। দুটো জিনিষ বলে নিই। এক, চাইব তেজপালের অপরাধের পরেও তহেলকা নামের প্রতিষ্ঠানটি যেন বন্ধ না হয়ে যায়। আজকে মাসের ১ তারিখ, মনে হয়না তহেলকার কারুর মায়না হয়েছে। তহেলকার সবাই নিশ্চয়ই আগামী দিনের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে আছেন। জানি, সবাই মনে করে তহেলকাই তেজপাল, তেজপালই তহেলকা। এমনকি এই টইতেই ইশান লিখেছেন, তহেলকা তো শেষ হয়ে গেল (আর তারপরেও ওনার মনে হয়েছে সোমা তেজপালের বস হলেও হতে পারে, বা সোমা তেজপালের চাকরী খাবার হুমকি দিলেও দিতে পারে :p)

    দুই, চাইব যেন ১০০% ফেয়ার, স্বচ্ছ ট্রায়াল হয়। পরে যেন কেউ বলতে না পারে, ওই তো নারীবাদীদের চাপে তেজপালের কেমন হেনস্থা হলো! এই নারীবাদীগুলো সব পারে, এরাই কেমন চাপ দিয়ে 498a মিসইয়ুস করায় দেখেছো? এই কথাগুলো যেন পরে না ওঠে।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৮622000
  • আমি কোনো জিনিস ভুল বুঝেছি হতেই পারে। তবে উপদেশের টোন ভাল লাগল না। মন দিয়ে পড়লে তো হিজ আর হারের তফাৎ ও বোঝা যায় তার বেসিসে 'অধস্তনকে' চাপ দেওয়ার থিওরিও আর তৈরি করতে হয় না। অধস্তন না হয়েও যদি চাপ দেওয়া যায় তাহলে আবার প্রশ্নটা অন্যদিকে ঘুরে যায়। চাপ দেবার গ্রাউন্ড টা তাহলে কি ছিল ?
  • সে | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:২১622001
  • "Name: ml IP Address : 132.164.163.24 (*) Date:01 Dec 2013 -- 03:15 PM"-
    এই পোস্ট সমর্থন করলাম।
  • san | ০১ ডিসেম্বর ২০১৩ ১৫:২৫622002
  • *তেজপাল সোমার অধস্তন না হলেও যদি চাপ দেওয়া যায়, হবে।
  • a x | ০১ ডিসেম্বর ২০১৩ ২০:৫২622003
  • তেহেলকার লোকেদের মাইনে বহুমাসই হয়না।
  • jhiki | ০১ ডিসেম্বর ২০১৩ ২১:৩২622004
  • তাহলে অত খচ্চা করে থিংক ফেস্ট কী করে হয়?
  • a x | ০১ ডিসেম্বর ২০১৩ ২১:৪০622006
  • এটাই তো মজার। এই নিয়ে প্রচুর লেখা হচ্ছে এখন। থিংকফেস্ট তরুণের সবচেয়ে প্রফিট মেকিং ভেনচার। স্পেন্ডিং ভেনচার না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন