এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১১:০৪640965
  • দুর্ঘটনায় মানুষ মারা যায়ই বলে, যেখানে দুর্ঘটনার সম্ভাবনা বেশি, হলে যা ক্ষতি হয়, তা অনিয়ন্ত্রণযোগ্য, তারই পিছনে দৌড়নোর আগে একবারও ভাবার প্রয়োজন বোধ করেন না নিউক্লিয়ারপন্থীরা। অন্য কম বিপজ্জনক অপশন, যা নিয়ে অন্যান্য দেশ চিন্তাভাবনা করে পথ দেখিয়েও রেখেছে, তা নিয়েও ভাবার প্রয়োজন বোধ করেননা।
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১১:০৮640966
  • ব্যাগড়াপন্থীরা নিউক্লিয়ার প্লান্টের বিরোধিতার সাথে ডায়ারিয়ায় মানুষ মারা যাওয়ার বিরোধিতা করার মধ্যে কোন বিরোধিতা খুঁজে পান না। একটা হলে অন্যটা নিয়ে বলা যাবে না, এরকম কিছুও মনে করেন না।

    অবশ্য ডায়ারিয়া নিয়ে চেঁচামেচি করলেও শাইনিং ইন্ডিয়ার ইমেজ প্রোজেকশানে ব্যাগড়া দেওয়া হয় বলেই অনেকে মনে করেন।
  • cm | ০৫ জুলাই ২০১৪ ১১:১৩640967
  • ব্যাগড়াপন্থীরা ডায়ারিয়ার জন্য ঠিক কিরকম আন্দোলন করছেন জানতে পারলে খুবই ভাল হত।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১১:১৭640970
  • "'Koodankulam will not provide 1000 MWs of electricity to Tamil Nadu."

    এখান থেকে নেওয়া হয়েছেঃ

    http://www.countercurrents.org/sundaram040112.htm

    ডেট ৪ জানুয়ারি ২০১২।

    তারপরঃ

    Controversial Kudankulam nuclear plant finally attains full power status

    Chennai: Kudankulam Nuclear Power Plant (KNPP) on Saturday attained its full generation capacity and became the first nuclear plant in the country to generate 1,000 MW of power, its site Director R S Sundar said.

    "At 13.20 hours today, Unit I of Kudankulam Nuclear Power Plant started generating its full capacity of 1,000 MWe of power. We will run it for some more time before we stop the unit for conducting some tests as mandated by AERB (Atomic Energy Regulatory Board)," he told PTI over the phone.

    সূত্রঃ

    http://www.deccanchronicle.com/140607/nation-current-affairs/article/controversial-kundankulam-nuclear-plant-finally-attains-full

    ডেট ৭ জুন, ২০১৪।

    তবে প্রোটেস্ট করা ভাল। শরীর ও মন তাজা থাকে।
  • PT | ০৫ জুলাই ২০১৪ ১১:১৭640969
  • না তেনারা মোট্টেই এইসব নিয়ে মাথা ঘান না। এদানিনের সব বিখ্যাত ব্যাগড়াপন্থীরাই হয় পরমাণু নয় বাঁধ ইত্যাদিকে আশ্রয় করে খ্যাতি লাভ করেছে। ডায়রিয়ার মত নিঘিন্নে ইস্যু নিয়ে মাথা ঘামালে আমরা কেউই তাদের চিনতাম না।
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১১:১৭640968
  • ব্যাগড়াপন্থীরা দেশে বিদ্যুতের প্রয়োজনীয়তাও অস্বীকার করেন না। নিউক্লিয়ার বিদ্যুত নিয়ে ব্যাগড়া দেওয়া মানেই বিদ্যুত নিয়ে ব্যাগড়া দেওয়া নয়, একথাটা গুলিয়ে দিয়ে তর্কে হাততালি কুড়োনো যায়, কিন্তু সেই সাথে সইত্যের পথ থেকেও বিচ্যুত হতে হয়। এই ব্যাগড়াপন্থীরাই পুনর্নবীকরণযোগ্য শক্তির গবেষণা থেকে শুরু করে প্রসার, সেই নিয়ে সরকারের উপর চাপ তৈরি করা, এসব নিয়েও কাজ করে যাচ্ছেন এবং সাফল্যও পাচ্ছেন।
  • .ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১১:২৬640971
  • PUCL এর ভাইস প্রেসিডন্ট কে এবং ডায়রিয়া নিয়ে তিনি কী কাজ করেছেন সেটা অবশ্য না জানলেও চলে যায়।
  • ব্যাগড়াপন্থী বৈজ্ঞানিক | ০৫ জুলাই ২০১৪ ১১:৩২640972
  • Sixty of the country's leading scientists have written to chief ministers of Tamil Nadu and Kerala, expressing safety concerns over the controversial Kudankulam Nuclear Power Plant which received the Supreme Court's nod earlier this month. The scientists, most of who aren't specialists in nuclear energy, have sought a safety review of the plant by an "independent panel" of experts.

    The top court had declared that all expert bodies were of the unanimous opinion that adequate safety measures had been taken at the plant situated in Tamil Nadu.

    But the scientists, in their three-page petition, have expressed doubts "particularly with reference to possible sub-standard components" that were supplied to the plant. Recently, four faulty valves were detected in the first reactor unit of the plant; they were later replaced. Some Russian officials had also been arrested recently over alleged corruption in sourcing sub-standard materials from some Russian nuclear plants.

    "Any exercise to assure oneself of the quality of components used will have to be done before the plant is commissioned. Once commissioned, the radioactive environment in sections of the plant will make it impossible to access and test some potentially-critical components," the petition said.

    The twin, 1000-MW Russian-made atomic reactors have been made at a cost of Rs. 15,000 crore and the first unit is expected to be commissioned soon after the plant got a thumbs-up from the Supreme Court on May 6.

    The scientists, though, made it explicitly clear that they were not "advocating for or against nuclear energy". While some of the petitioners, they said, consider nuclear energy a "legitimate" option, other signatories believe it is "too risky".

    The petitioners include scientists from premier institutions like the Indian Institute of Science (IISc), Indian Institutes of Technology (IITs) and Council of Scientific and Industrial Research (CSIR).
  • PT | ০৫ জুলাই ২০১৪ ১১:৩৩640975
  • ন্যান, এর মধ্যে কতগুলো ডায়রিয়া নিয়ে খুঁজে দেখান!!

    Call to amend Police Act
    Indian Express, 27 April 2009

    Inquiry report slams Beemapally police firing
    The Hindu, 7 Sept., 2009

    UN urged to use the R2P doctrine against Sri Lanka
    Indian Express, 8 April 2009

    Democracy yet to mature in India, says K. Venu
    The Hindu, 4 April 2009

    PUCL Plea to uphold rights of migrant workers
    The Hindu, 14 March 2009

    Supplyco affairs: PUCL seeks CBI probe
    The Hindu, 21 August 2005

    The Rediff Interview with K G Kannabiran, 5 April 2000

    Civil rights activists take umbrage at Raje's stance
    The Hindu, 11 April 2005

    Reflections on the PUCL Report by Lynn Conway, June 6, 2004

    Genocide is not a spectator sport -Exploring the roots of ethnic violence in Gujarat
    Inthefray, December 2003

    The human right to food in India
    George Kent, University of Hawai'i, March 12, 2002

    Voices of collective conscience
    By Harsh Mandra, Frontline, December 21, 2002 - January 03, 2003

    India's Poor Starve as Wheat Rots
    New york Times, 2 Dec 2002

    Food must reach the starving, not rot: S.C
    The hindu, 21 Aug 2001

    Rights body jostles for space, rights
    Times of India, 19 Aug 2001

    Let's get real on Kashmir
    Times of India, 11 Aug 2001

    Payment seats: More mediators step in
    Times of India, 9 Aug 2001

    AIDSO stir continues
    Times of India, 6 Aug 2001

    Tension prevails in Asind town
    Times of India, 1 Aug. 2001

    A draconian measure
    The Hindu, 1 Aug. 2001

    SC notices to Centre, EC on candidates' background - I
    Times of India, 27 July 2001

    SC notices to Centre, EC on candidates' background - II
    Times of India, 27 July 2001

    SC asks six states to end starvation amidst plenty
    Times of India, 24 July 2001

    Kannabiran writes to Andhra Pradesh CM on teachers' `harassment'
    Times of India, 21 July 2001

    SC upholds govt order on international seminars
    Times of India, 12 July 2001

    An anti-Muslim pogrom
    Frontline, Mar. 7 - 20, 1998

    http://www.pucl.org/pucl-in-the-news.htm
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১১:৩৩640973
  • এটাও দেখা যেতে পারেঃ

    http://www.hindustantimes.com/india-news/koodankulam-plant-attains-full-capacity/article1-1227081.aspx

    The first unit of the Kudankulam Nuclear Power plant (KKNPP) attained its maximum capacity of 1000 MW on Saturday, thus becoming the largest electricity-generating plant of any type in the country.

    ডেট ৭ জুন ২০১৪।

    তবে আবার বলি, আমি নিউকের পক্ষেও না বিপক্ষেও না। যে টেকনোলজি দিয়ে পর্যাপ্ত বিদ্যুত উত্পাদন সম্ভব আমি তার পক্ষে।
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৪ ১১:৩৭640976
  • ডাক্তার পূণ্যব্রত গুণ, ডাক্তার বিনায়ক সেনের মতো প্রচুর "ব্যাগড়াপন্থী" মানুষ স্বাস্থ্যের অধিকার নিয়ে কাজ করেন। পিটি যদি তাদের কথা না জানে তো সেটা নিশ্চই তাদের দোষ নয়।
    স্বাস্থ্যের বৃত্ত নামে একটা পত্রিকা আছে। গ্রাহক হবে? পূণ্য এখানে দল্লী-রাজহারার শহীদ হাসপাতাল, বেলুড় শ্রমজীবি হাসপাতাল নিয়ে প্রচুর লিখেছে। পড়ে নিলেও হয়।
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১১:৪১640978
  • PUCL এর ভাইস প্রেসিডন্টের নামটা জানা গেল ?
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১১:৪১640977
  • ব্যাগড়াপন্থীরাও নিউক্লিয়ার পাওয়ারের বিরোধিতা করার জন্যেই বিরোধিতা করেননা। তাঁদের মূল বিরোধিতা সেফটি ইস্যুতে। আর সেইজন্যই এরকম রিস্কি প্রোজেক্টের বদলে তাঁরা নন-রিস্কি অপশনের কথা ভাবতে বলেন।
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১১:৪৪640980
  • ব্যাগড়াপন্থীরা ১০০০ মেগাওয়াটের জন্য হলেও ( যদিও বাস্তবে কতটা পাওয়া যাচ্ছে, তাই নিয়ে তাঁরা সন্দিহান) এতজন মানুষকে এভাবে বিপজ্জনক অবস্থায় ফেলার বিপক্ষে। যেখানে অনেক কম বিপজ্জনক বিদ্যুতের সোর্স থেকে ইতিমধ্যেই অন্ততঃ দশগুণ বেশি বিদ্যুত পাওয়া যাচ্ছে এবং আরো পাওয়ার সম্ভাবনা আছে।
  • PT | ০৫ জুলাই ২০১৪ ১১:৪৪640979
  • দুজনেরই নাম জানি। কাজ সম্পর্কেও ধারনা আছে।
    বিনায়ক তো শুনি এখন কোন সরকারি কমিটির সদস্য-দেখা যাক তিনি কতদূর কি করতে পারেন। তবে এঁরা কেউই পরমাণূ ও বাঁধ বিরোধীদের খ্যাতির ধারে কাছেও যেতে পারেননি।
  • PT | ০৫ জুলাই ২০১৪ ১১:৪৫640981
  • না জানা থাকলে PUCL-এর ওয়েব সাইটে যান। জেনে জাবেন।
  • PT | ০৫ জুলাই ২০১৪ ১১:৪৭640982
  • "যেখানে অনেক কম বিপজ্জনক বিদ্যুতের সোর্স থেকে ইতিমধ্যেই অন্ততঃ দশগুণ বেশি বিদ্যুত পাওয়া যাচ্ছে এবং আরো পাওয়ার সম্ভাবনা আছে।"

    ভারতে সবাই একথা জানে। কিন্তু ফ্রান্সে কেন জানিনা এই খবরটা পৌঁছোয়নি। সেজন্যে তাদের ৭৭% বিদ্যুত পরমাণু থেকে আসে!!
  • ব্যাগড়াপন্থী PUCL | ০৫ জুলাই ২০১৪ ১১:৫০640983
  • এটি ছিল কুদানকুলম নিয়ে PUCL এর রিপোর্ট। যে PUCL এর ভাইস প্রেসিডেন্ট আবার ডায়রিয়া নিয়েও কাজ টাজ করে থাকেন। নামটা জানা গেল ?

    PUCL Report: Kudankulam Nuclear Power Project misleading

    The first reactor of the Kudankulam Nuclear Power Plant is being readied by the Nuclear Power Corporation of India (NPCIL) for loading its nuclear fuel. Conducting site and offsite emergency preparedness exercises are the legally mandatory norms that should be followed in order to get the license from the Atomic Energy Regulatory Board (AERB) for loading this fuel. The district authorities are responsible for conducting the offsite emergency exercises with the guidance from the KKNPP Environment Survey Lab.

    The district authorities visited Nakkaneri, a tiny hamlet 7 km away from KKNPP on 9 June 2012 morning along with AERB, DAE and NPCIL officials. They issued a press statement in the evening that the offsite emergency training comprising three stages had been completed successfully. However, there were news reports that countered this assertion. Keeping the 11 March 2011 Fukushima nuclear accident in mind, People’s Union for Civil Liberties (PUCL) 1contemplated to conduct a fact finding mission that would shed light on the way the offsite emergency exercise was conducted at the village. The fact finding mission members travelled to
    Nakkaneri village on two separate days (13th and 20th June).

    People of the village were interviewed. Signed written and video affidavits were obtained from them. From the interviews with the local people, it is learnt that the district authorities did not inform the people or their representatives about the exercise that follows an offsite nuclear accident. They spent a few hours in the village but did not do any of the legally mandatory work. Then they left the village.

    They issued a press statement saying that the offsite emergency training comprising three stages had been completed successfully. PUCL investigation revealed that the main content of the press note released by the Collector following the event was indeed false. Also, it was found that the Environment Survey Lab of KKNPP authorities have made a very big mistake by identifying an upwind site as a downwind one.

    KKNPP is located in a windmill region. The capacity of the rotating blades of the windmills to disperse the radioactive plume into the local micro environment has not been studied so far by the scientists of AERB.

    Based on these findings, nine recommendations have been made. They include that the Governments of India and Tamil Nadu should declare the Offsite Emergency Preparedness Exercise ‘reportedly’conducted on 9 June 2012 at Nakkaneri village as null and void. As no exercise was conducted it was a mockery on all the national and international regulatory codes. This warrants an appropriate action against all concerned.
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১১:৫১640984
  • আচ্ছা ব্যাগড়াপন্থীরা কি কিছুটা সেন্সেশনালিজমেরও আশ্রয় নেন? যেমন ২০১২ সালে একজন কনফিডেন্টলি লিখে দিলেন ১০০০ mw জেনারেট করা যাবেনা, কিন্তু ২০১৪এ এসে দেখা গেল ১০০০ mwই জেনারেট হচ্ছে। শুধু এটা না, বড়ো প্রজেক্টের যারা বিরোধীতা করেন তারা এরকম একেকটা ভবিষ্যত বানী করে দেন আগেও দেখেছি। একটা কারখানা চালু হয়ে যাবার পর আবার অন্য কোন কারখানার বিরোধিতা শুরু করে দেন।
  • ফ্রান্স | ০৫ জুলাই ২০১৪ ১১:৫২640986
  • কিন্তু সেই ফ্রান্স ই কয়েক বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার দুই তৃতীয়াংশ কমিয়ে ফেলবে বলেছে কেন জানা গেল ?
  • কার পক্ষে ? | ০৫ জুলাই ২০১৪ ১২:০০640988
  • dc ঃ যে টেকনোলজি দিয়ে পর্যাপ্ত বিদ্যুত উত্পাদন সম্ভব আমি তার পক্ষে।
    -----
    Renewable Energy
    Programme/ Systems Cumulative achievement
    up to 30.11.2013 (MW)
    Wind Power
    7230.00
    Bagasse Cogeneration
    659.40
    Biomass Power
    203.40
    Solar Power (SPV)
    28.80
    Small Hydro
    96.00
    Others
    11.00
    Total
    8228.60
    এটা এখন আরো বেড়েছে। সম্ভাবনাও অনেক।

    নিউক্লিয়ার ঃ ১০০০

    এবার কার পক্ষে হবেন ?
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:০০640987
  • তাছাড়া সুপ্রিম কোর্টও তো কুদানকুলামে ছাড়পত্র দিয়েছে, ২০১৩তে। তারপরে আর এই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:০৬640990
  • এবারও, যে টেকনোলজি দিয়ে পর্যাপ্ত বিদ্যুত উত্পাদন করা যায় আমি তার পক্ষেই হবো! বিশ্বাস করুন, সোলার, উইন্ড, হাইড্রো, কয়লা, বায়োমাস, এগুলো দিয়ে যদি কাজ চলে যায় তো আমি এগুলোর পক্ষেই হবো। যদি প্রাইভেট কোম্পানিরা সফলভাবে প্ল্যান্ট চালিয়ে বিদ্যুত উত্পাদন করতে পারে তো করুক না, আমার কি? আমার ঘরে বিদ্যুত এলেই হলো, সে বিদ্যুত সোলার দিয়েই আসুক, হাইড্রো দিয়েই আসুক, নিউক দিয়েই আসুক, যা কিছু দিয়েই আসুক।
  • তামিলবাড়ুর সৌর বিদ্যুৎ | ০৫ জুলাই ২০১৪ ১২:০৬640989
  • সৌরশক্তিতে ২০১৫ র গোল, ৩০০০ মেগাওয়াট।

    এতটা রিস্ক নিয়ে নিউক্লিয়ার পাওয়ারের দরকার ছিল কি ?
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১২:০৯640991
  • ব্যাগড়া দেওয়াই একমাত্র উদ্দেশ্য হলে এই সৌর বা বায়ু বিদ্যুত নিয়ে ব্যাগড়া না দিয়ে উল্টে তার পিছনে আরো মনোযোগ দেওয়া নিয়ে ব্যাগড়াপন্থীরা চেঁচামেচি করছেন কেন, এটার উত্তরও আশা করি পাওয়া যাবে।
  • ব্যাগড়াপন্থী | ০৫ জুলাই ২০১৪ ১২:১৪640992
  • এবার দেখা যাচ্ছে, আপনার ঘরে নিউক দিয়েও বিদ্যুত আসতে পারছে, সৌর বা হাওয়া দিয়েও। বরং তা দিয়ে অনেক বেশি আসছে বা আসতে পারছে। উল্টোদিকে নিউক দিয়ে ঐটুকু বিদ্যুত আসার জন্যেই প্রচুর মানুষের জীবন বিপদে পড়তে চলেছে।
    এবার একটু ভেবে বলুন তো, কী চাইবেন ?
    আর এরকম ক্ষেত্রে নিউকের বিরোধিতা করা কি স্রেফ ব্যাগড়া দেবার জন্যেই ব্যাগড়া দেওয়া ?
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:১৫640993
  • তামিলনাড়ুতে আগের বছর অবধি বিদ্যুতের ব্যাপক ঘাটতি ছিল। চেন্নইতে রোজ দুঘন্টা পাওয়ার কাট হতো, মাসে একবার সকাল নটা থেকে পাঁচটা। কোয়েম্বাতুর, সালেম, এসব জায়্গার অবস্থা তো কহতব্য না। পাওয়ারের অভাবে প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল। এবার আম্মা ঘোষনা করেছে জুলাইয়ের পর থেকে আর কোন পাওয়ার কাট নয়। এখনো অবধি রেগুলার কাট আর হচ্ছে না, চেন্নইয়ের বাইরের অবস্থাও আগের থেকে অনেক বেটার। তো নিউক প্ল্যান্ট দিয়ে যদি ডিমান্ড মেটানো যায় তো ভাল, সৌর আর উইন্ড দিয়ে মেটানো গেলেও ভালো। আবারো বলি, পর্যাপ্ত বিদ্যুত উত্পাদন করা নিয়ে কথা। উইন্ড, সোলার, নিউক, কয়লা কি দিয়ে উত্পাদন হলো সেই নিয়ে আমার মাথাব্যথা নেই। বেশীর ভাগ তামিল যাদের সাথে মেলামেশা করি তাদেরও নেই।
  • ek chhennaaibaaseer aatmakathaa | ০৫ জুলাই ২০১৪ ১২:১৯640994
  • শোনেন।
    আমো গতো বসর পজ্জন্তো শ্রীসেন্নাইতেই ছ্যালাম। মানে বসবাস কত্তেম। ২০১৩ পর্যন্ত্য তামিলনাডু প্রায় উঠে যাওয়ার দাখিল হয়েছিলো। বিদ্যুতের হাহাকার। সম্পুর্ণ দুর্ভিক্ষ।

    বড়ো বড়ো ইন্ডাস্ট্রীগুলানে বাধ্যতামুলক ১০০% পাওয়ার কাট। বলতো পাওয়ার হলিডে।ছোটো কোংগুলো প্রায় উঠে যাওয়ার দশা। আমাদের বড়ো কোং জেনেরেটর চালিয়ে রং তৈরী কল্লো কিন্তু প্যাকিং ম্যাটেরিয়াল(ডিব্বা আর কার্টন) আসে স্মল স্কেল থেকে। তাদের দোকান বন্ধো। ফলতঃ আমরাও হাত গুটিয়ে বসে।

    তখোন আম্মাজী গুছিয়ে ডিগবাজী খে' কুডানকুলাম চালু কত্তে উঠে পরে লেগে গেলেন। পুরো দক্ষিন ভারতেই বিদ্যুতের ঘাটতি। হু হুকরে ইন্ডাস্ট্রীও আসছে। আর নতুন বিদ্যুত প্রকল্প? ভাবছেন ব্যাগড়াবাবুরা নেহাৎ রিস্কি বলেই শুধু নতুন পরিষ্কার বিদ্যুতেরই বিরোধী? মোটেই নয় স্যার। কোথাও কোনো রকম বড়ো প্রজেক্ট হলেই ওনারা উড়ে আসেন।

    বসান না নতুন হাইড্রো পাওয়ার? বা কোল/গ্যাস ফেড পাওয়ার প্ল্যান্ট। ঝাঁকে ঝাঁকে ব্যাগড়ারা এসে পরবেন। তবে সাউদ ইন্ডিয়ায় বিশেষ কল্কি পান্না এঁয়ারা।
  • dc | ০৫ জুলাই ২০১৪ ১২:২১640995
  • "এবার দেখা যাচ্ছে, আপনার ঘরে নিউক দিয়েও বিদ্যুত আসতে পারছে, সৌর বা হাওয়া দিয়েও। বরং তা দিয়ে অনেক বেশি আসছে বা আসতে পারছে। উল্টোদিকে নিউক দিয়ে ঐটুকু বিদ্যুত আসার জন্যেই প্রচুর মানুষের জীবন বিপদে পড়তে চলেছে।"

    কি মুশকিল মাইরি। বারবার বলছি, যা কিছু দিয়েই বিদ্যুত আসুক না কেন, এলেই হলো। কি দিয়ে আসছে আমি দেখতে যাবোনা। উদয়্কুমার বা অন্য কেউ যদি উইন্ড প্ল্যান্ট বা সোলার প্যানেল ব্সাতে চায় তো হাজারবার সমর্থন করবো। কিন্তু একটা প্ল্যান্ট, যেটার থেকে অনেকটা বিদ্যুত তৈরি হবে, সেটায় যদি ব্যাগড়া দিতে যায়, তো হাজারবার বিরোধীতা করবো। বা পুলিশ দিয়ে হটিয়ে দিলে কিছু বলতে যাবোনা। কারন বিদ্যুত দরকার, তার জন্য যেকোন প্ল্যান্ট বানানোটাও দরকার। যখন প্রয়োজনের তুলনায় বেশী বিদ্যুত উত্পাদন হচ্ছে তখন কুদানকুলাম বন্ধ করতে বলুক, সমর্থন করবো। তার আগে নয়।
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৪ ১২:২৩640997
  • Name: PT IP Address : 213.110.246.230 (*) Date:05 Jul 2014 -- 11:44 AM
    দুজনেরই নাম জানি। কাজ সম্পর্কেও ধারনা আছে।
    বিনায়ক তো শুনি এখন কোন সরকারি কমিটির সদস্য-দেখা যাক তিনি কতদূর কি করতে পারেন। তবে এঁরা কেউই পরমাণূ ও বাঁধ বিরোধীদের খ্যাতির ধারে কাছেও যেতে পারেননি।

    তাই নাকি? শুধু বিনায়ক সেনের মুক্তির জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষেরা সরকারের কছে দাবী করেছিলেন।
    তাছাড়া প্রশ্নটা খ্যাতির পরিমাপের নয়। তুমি বলেছিলে -
    "না তেনারা মোট্টেই এইসব নিয়ে মাথা ঘান না। এদানিনের সব বিখ্যাত ব্যাগড়াপন্থীরাই হয় পরমাণু নয় বাঁধ ইত্যাদিকে আশ্রয় করে খ্যাতি লাভ করেছে। ডায়রিয়ার মত নিঘিন্নে ইস্যু নিয়ে মাথা ঘামালে আমরা কেউই তাদের চিনতাম না।"
    তা দেখা যাচ্ছে তুমি তো চিনতে এদের। তাই তো লিখেছো। তবে আবার এসব অনৃতভাষন কেন বাপু? - ডায়রিয়ার মত নিঘিন্নে ইস্যু নিয়ে মাথা ঘামালে আমরা কেউই তাদের চিনতাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন