এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২২ জুন ২০১৪ ২১:৫৩643648
  • 'হার্জেন্তিনা' দিয়ে শুরু হওয়া বাক্যি সমূহ পড়ে দেখতে ইচ্ছে হয় না, যত ঠুলি পড়া পাবলিক। পাল্টা 'হলদে সবুজ ওরাং ওটাং' বলাও যায়, কিন্তু ভালো দেখায় না। শিশুসূলভ বেসিক্যালি। যাক গে।

    মেসি কে ওই স্ট্রাইকার হিসেব টার মধ্যে ধরিনি। বলতে চেয়েছি, আগুয়েরো, হিগুয়াইন এদের কথা। সিকিমতন চান্স থেকে গোল করার মতন ক্যাপা এদের কোথায়? যেটা কাল মেসি করে দেখিয়েছে। ক্লাব ফুটবলেই বা সেরকম গোল কোথায়, আমি দেখিনি। ইউটিউবের লিংক পাওয়া গেলে ভালো হয়। আল্ট্রা ডিফেন্সিভ ট্যাকটিক্সে দু আনা সুযোগও কাজে লাগাতে হয়।

    আর হিগুয়াইন ল্যাভেজ্জি আগুয়েরোর সাথে মেসিকে এক ব্র্যাকেটে রাখাটা নির্মল আনন্দ দিয়ে গেল।

    গান্ধী, আজ রাতে ঠুলিটা নাকের সামনে একটু জোরে ঠেসে ধরিস।
  • + | ২২ জুন ২০১৪ ২২:১১643649
  • যাব্বাবা, আগুয়েরো-ল্যাভেজ্জির সেই ক্যাপা নেই!!! হিগুয়াইনের নেই মানলাম, রিয়াল সাপোর্টার হলেও মানি। কিন্তু আগুয়েরো-লাভেজ্জি মানলাম না। মেসির ঘাড় থেকে দোষ নামাতে বলা মনে হচ্ছে। পারছেনা, কারণ ভুল স্ট্র্যাটেজি হতে পারে, বা টিমের ফর্মেশনের গন্ডোগোল হতে পারে। সেটার দায় ক্যাপ্টেনের উপরেও বর্তায়। হিগুয়াইনের কালকের মিসের চেয়ে অনেক বাজে মিস বসনিয়া ম্যাচে মেসি করেছে।

    আমি আগের ডিসকাসন এক্কেবারেই পড়িনি, মানে সময় পেলে পড়ব, মেসি তোমার লিস্টে ছিলো কিনা জানিনা। কিন্তু মেসি এর চেয়ে অনেক বেশি ডিফেন্সিভ টিমের এগেইন্স্টে আগে গোল দিয়েছে। রোনাল্ডোর ফ্যান হলেও মেসির ড্রিবলিং বা গোল করার কথা নিয়ে কোনো প্রশ্ন নেই? কিন্তু সেই জিনিসটায় আজকাল ভাঁটা পড়েছে এটা যে কেন মেসির ফ্যানেরা বোঝেনা কে জানে!! এর জন্য রোনাল্ডো ফ্যান হওয়ার দরকার পড়েনা।

    সবথেকে খোরাক কালকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নাকি মেসি!! ইরানের গোলকীপার বা স্টপার নয়!! এরপর থেকে বেস্ট প্লেয়ারের প্রাইজ না বলে যে গোল দেবে সেই ম্যান অফ দ্য ম্যাচ ডিক্লেয়ার করে দিতে পারে
  • T | ২২ জুন ২০১৪ ২২:২৫643650
  • গ্রুপ লিগের ম্যাচ গুলোয় মেসিকে মনে হয় চোট বাঁচিয়ে খেলতে বলেছে। না হ'লে, এমনি যে কোনো সময় (সে ফর্মে থাক বা না থাক) মেসি অ্যাটাকিং থার্দের একটু ওপরে একটু ডানদিক থেকে ড্রিবল করে কাটিয়ে ঢোকার চেষ্টা করে, এই ম্যাচ গুলোয় করছে না। হিট ম্যাপ দেখ। ডি বক্সের বাইরে বাইরে থাকছে। হয়তো ভাবছে যে কড়া ট্যাকলে চোট খেলে হেবি চাপ আছে। বেসিক্যালি ফাইনাল পাসটা বাড়ানোর রোল প্লে করছে।
  • + | ২২ জুন ২০১৪ ২২:৩৬643651
  • দেখা যাক, আমার যেটা মনে হচ্ছে, আর্জেন্টিনা দলে স্ট্রাটেজি বা লবিবাজি নিয়ে প্রবলেম হচ্ছে। নাহলে প্রহম ম্যাচে গাগোকে বসিয়ে ম্যাক্সি রডরিগেজ, ল্যাভেজ্জিকে বসিয়ে রাখা। তবে আর্জেন্টিনার ডিফেন্স এবার খারাপ নয়
  • ranjan roy | ২৩ জুন ২০১৪ ০০:০৪643652
  • উঃ, ৮৯ মিনিটে বেলজিয়ামের কাউন্টার অ্যাটাক! বাঁ দিকের দুজনের ব্যক্তিগত নৈপুণ্য ও গোল! মুভমেন্টটা ফিজিক্যালি ফিল করছিলাম! দারুণ গোল!

    ম্যান অফ দ্য ম্যাচ নিশ্চয়ই ইরানের গোলকীপারও হতে পারত।
    + এর সঙ্গে একমত।
    আবার মেসিকে এই পর্বে সাবধানে খেলতে বলার সম্ভাবনা নিয়ে T এর বক্তব্যেও দম হ্যায়!
  • কল্লোল | ২৩ জুন ২০১৪ ০০:০৯643653
  • মেসি ভালো ড্রিবলার ছিলো।
    মারাদোনা যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ জনকে কাটিয়ে গোল করেছিলো, ঠিক তেমন একটা গোল মেসিরও আছে। কিন্তু সেটি অতীত।
    এখন সে ঘাড়ের ওপর দুটো লোক দেখলেই বল পার্ক করে দিচ্ছে।
    না আরজেন্টিনা না ব্রাজিল কারুরই সাপোর্ট প্লে নেই। ফলে মেসি আর নেইমার কেন্দ্রীক খেলা হয়ে যাচ্ছে।
  • aranya | ২৩ জুন ২০১৪ ০৫:৫৪643655
  • রঞ্জন-দা ঠিকই লিখেছেন, কোন কোন মুভ নিজেই করছি বলে মনে হয়, মুভমেন্টটা ফিজিক্যালি ফিল করা যায়।
    বহু আলোকবর্ষ দূরের ব্যাপার যদিও, বাস্তবের মাটিতে দাঁড়ালে ..
  • aranya | ২৩ জুন ২০১৪ ০৫:৫৫643656
  • জার্মানি-ঘানা দ্বিতীয়ার্ধ, পর্তুগাল-আম্রিগা দ্বিতীয়ার্ধ - দারুণ সব খেলা হচ্ছে
  • quark | ২৩ জুন ২০১৪ ০৯:২০643658
  • মেসি ভালো এ নিয়ে কুন সন্দেহ নাই। মেসি প্রথম পর্বে বাঁচিয়ে খেলবে এনিয়েও কথা নাই। কিন্তু ৯০+১ মিনিটের গোলটা আগে থেকে কষে নেওয়াই ছিল মানে, গোল তো উনি করবেনই, সারাক্ষণ বাঁচিয়ে ইনজুরি টেইমে ক'রে দিলেই হবে - এইটে হজমোলা ছাড়া হজম হওয়া চাপ।
  • aranya | ২৩ জুন ২০১৪ ০৯:২৫643659
  • কোয়ার্ক বড় অবিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাস রাখতে হয়
  • quark | ২৩ জুন ২০১৪ ০৯:৩০643660
  • ওটা ম্যানুফ্যাক্চারিং ডিফেক্ট।
  • + | ২৩ জুন ২০১৪ ০৯:৩৮643661
  • পর্তুগাল টিমটার লাকও নেই। প্রথম দুই স্ট্রাইকার, দুটো ম্যাচেই ১০মিনিট পর উঠে গেল হ্যামস্ট্রিংএ চোট পেয়ে, কন্ট্রা সেম। ৩র্ড আর ৪র্থ স্ট্রাইকার গুলো অসম্ভব বাজে। এদের থেকে বেবে ও ভালো ছিলো
  • khilli | ২৩ জুন ২০১৪ ১০:৩৬643662
  • হল্যান্ড আর ফ্রান্সের খেলা এখনো পর্যন্ত আমার সবচেয়ে ভাললেগেছে। দেখা যাক সেকন্ড রাউন্ড
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১০:৪১643663
  • ঘানার টিম খুব ভালো ছিল। কিন্তু ওরা বোধয় নেক্স্ট রাউন্ড পর্যন্ত পৌঁছবে না।
  • + | ২৩ জুন ২০১৪ ১১:০৪643664
  • গ্রুপ অফ ডেথ কিন্তু জার্মানীর গ্রুপটাই। ৪টে দলই ভালো।
  • Arpan | ২৩ জুন ২০১৪ ১১:১০643665
  • ব্রাজিলের গ্রুপটাও কম কিছু না। আজ ক্রোয়েশিয়া একটা মরণ কামড় দেবে।

    তবে ক্যামেরুন হতাশ করেছে।
  • | ২৩ জুন ২০১৪ ১১:৩২643666
  • হুঁ ক্যামেরুন এরকম করবে ঠিক এক্সপেক্ট করিনি।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১২:০৯643667
  • দুটো করে ম্যাচ শেষ হবার পর বড় দাদাদের অবস্থাটা দেখা যাক।
    যে দল গুলোকে শুরু থেকে কাপ জিতে নিয়ে যেতে পারে বলা হচ্ছিল তাদের অবস্থাঃ

    ব্রাজিল- এখনো ঠিক নেই পরের রাউন্ড খেলবে কিনা। আউট হয়ে যেতে পারে।
    স্পেন- তিন নম্বর ম্যাচ খেলার আগেই আউট
    জার্মানী - ব্রাজিলের অবস্থা
    ইতালী - ব্রাজিলের মতো, তবে আরো খারাপ, উরুগুয়ে কে হারাতে হবে।
    আর্জেন্টিনা - ২ন্ড রাউন্ড হয়েছে, তবে টিমের খেলা খুব ভালো অবস্থা নয়
    উরুগুয়ে - ইতালী'র মতো।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১২:১৫643669
  • আর্জেন্টিনা-ইরান খেলা দেখতে দেখতে আমার অপরাজেয় সময়ের বার্সা-চেলসী আর বেয়ার্ন-চেলসী ম্যাচ মনে পড়ছিল।

    ইরানের ম্যানেজার মনে হচ্ছে ডি-ম্যাটিও আর গাস হিন্ডিকের কাছ থেকে টিপ্স নিয়ে এসেছিলো। পুরো যেন ইরান নয়, চেলসী খেলছে।
  • ranjan roy | ২৩ জুন ২০১৪ ১২:১৯643670
  • উমেশকে ক।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১২:৫৪643671
  • এবারের চমক
    টুর্নামেন্ট শুরু হবার আগে চিলি আর কোস্টারিকা নিয়ে কেউ খুব একটা কথা খরচ করেনি।

    চিলি নিয়ে বেশীর ভাগের মতামত - স্পেন আর হল্যান্ড এর মাঝ থেকে ওরা কি আর করবে। তিন পয়েন্ট পেয়ে গ্রুপ তৃতীয় হয়ে বাড়ী যাবে।

    কোস্টারিকা - ওদের গ্রুপ টা নিয়ে সেই ডিসেম্বর থেকে কথা হচ্ছে, "গ্রুপ অফ ডেথ"। কারন ইতালী, উরুগুয়ে আর ইংল্যান্ড একসাথে, একজন বড়ো দাদা বাড়ী যাবেই। কিন্তু কোনো মিডিয়া এটা বলেনি যে কোস্টরিকাও আছে। ওদের জন্যে একটা নয়, দুটো বড়ো-দাদা বাড়ী যেতে পারে, এটা কেউ বলেনি, কিন্তু হয়েছে।
  • + | ২৩ জুন ২০১৪ ১৩:১৬643672
  • কোস্টারিকাকে তো চিনতাম না। ক্যাম্পবেলের নাম জানতাম, আর্সেনাল না খেলইয়ে লোনে পাঠায় বলে আর ব্রায়ান রুইজকে চিনতাম ইপিএল দেখি বলে।

    কিন্তু চিলি তো ভালো খেলবে আশা ছিলই। একে লাটিন আমেরিকার টিম, তায় চিলি প্রতিবারই ভালো খেলে। স্পেন ঝোলাক এই আশা নিয়েও, চিলি এতটা ভালো খেলবে আশা করিনি। লাটিন আমেরিকার এই টিমগুলো চিলি-প্যারাগুয়ে-কলম্বিয়া (এবং আর্জেন্টিনা) বরাবরই ২ন্ড রাউন্ড আর কোয়ার্টার ফাইনালের দাবিদার।

    উমেশদার ১২-১৫ কে ক্ক
  • cb | ২৩ জুন ২০১৪ ১৩:৪২643673
  • ইটালিকে ড্র করলেই চলবে বাট পারবে না
  • T | ২৩ জুন ২০১৪ ১৩:৪৬643674
  • পর্তুগাল তো ফুটে গেল।
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১৩:৪৮643675
  • উরুগুয়ে প্রথম ম্যাচে শুধু হেরেছিলো তাই নয়, খুব খারাপ খেলে হেরেছিলো। সুয়ারেজ একা টিমটাকে বদলে দিয়েছে। রোজ রোজ এত ইন্স্পায়ারিং ফুটবল খেলা এই উরুগুয়ের বস কি বাত নেহি হ্যায়।
  • T | ২৩ জুন ২০১৪ ১৩:৫১643676
  • না না, উরুগুয়ে যেন টিকে যায়। সুয়ারেজ আরো ঝলসাক।
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১৩:৫৫643677
  • আর্জেন্টিনাকে নিয়ে অনেক আশা ছিল। বিশেষ করে চ্যাম্পিয়ান্স লিগে দিমারিয়া কে দেখার পরে। কিন্তু দিমারিয়া হোঁচট খাচ্ছে। মেসিও মনে করার চেষ্টা করছে আগে কেমন খেলতো। খুব আশা নেই আর ওদের নিয়ে।

    মেসি গোল দুটো ভালো করেছে। ট্রেডমার্ক গোল। কিন্তু টপফর্মের মেসি যেমতি বিপক্ষের ডিফেন্স কে ব্যাতিব্যাস্ত করে তুলতো সেই খেলা কোথায় হারিয়ে গেছে হায়।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১৪:০০643678
  • ৮২ এর পর আবার জার্মানী'র সামনে ম্যাচ ফিক্স করে সেকেন্ড রাউন্ডে যাবার চান্স আছে।
    সেবার জার্মানী-অস্ট্রিয়া ম্যাচ ফিক্স করে আলজেরিয়া কে আউট করেছিল
    এবার জার্মানী-ইউএসএ ম্যাচ ড্র করে ঘানা/পোর্তুগাল কে আউট করে দিতে পারে।
  • T | ২৩ জুন ২০১৪ ১৪:০৪643680
  • জার্মানী ড্র করুক বা হারুক বা জিতুক, পর্তুগালের গোল ডিফারেন্স -৪। চার পয়েন্ট পেয়ে সেকেন্ড রাউন্ডে উঠতে গেলে ঘানাকে পাঁচ ছ গোলে হারাতে হবে। ঘানা যা খেলছে, ওদের কে পাঁচ গোল দেওয়া জাস্ট অসম্ভব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন