এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৩646163
  • টালিগঞ্জ ইবে-কে হারিয়ে লীগ পেলে ভাল লাগবে। ছোট টিমের ট্রফি জেতা খুবই দরকার।
    অবিশ্যি এট্টু হরিষে বিষাদ-ও হবে
  • quark | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৭646165
  • যাহ! কালকের "ডি মারিয়া"ময় ওল্ড ট্র্যাফোর্ড নিয়ে একটাও পোস্ট নাই? হে ভগবান। চোখ জুড়িয়ে দিলো ছেলেটা।
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪১646166
  • দি'মারিয়ার খেলা দেখে এনেফেস মনে হচ্ছে, বল পায়ে পড়লেই নাইট্রো মারছেঃ)
  • quark | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৬646167
  • ট্যান হয়ে গেল!
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৫646168
  • এইযে গটাপের গপ্পঃ

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13792&boxid=15026984

    একটা পুরোনো কেস বাদে (ঐ একটিই প্রমাণিত ঘটনা সবাই জানে) পুরোটাই গুজব নির্ভর, শুনেছি, শোনা যায় ইত্যাদি। কোন প্রমাণ নেই। আমি মনে করি হয়, অতএব হয় এরকম লজিক দিলে মুশকিল। মানে সেটা সাপোর্টারেরা আড্ডায় দিতে পারে, কিন্তু একজন সাংবাদিক প্রতিবেদনে কেন দেবেন? এই সময়, আবাপ তো ইনভেস্টিগেট করে প্রমাণসহ রিপোর্ট করতে পারে। এরকম হাওয়ায় না ভাসিয়ে।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৭646169
  • নিড ফর স্পিড!
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১০646170
  • আমি একটাও খেলা দেখতে পেলাম না। ইপিএলের পর এবার লালিগাও দেখানো বন্ধ। তুলে নিক এবার।
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩১646171
  • কোয়ার্কদা

    নীড ফর স্পীড বলে একটা গাড়ি রেস ছিল যেখানে নাইট্রো মেরে স্পীড বাড়ানো যেত

    আবাপ হলে ইন্ভেস্টিগেট করলে লিখত যে "গোপন সূত্রের খবরে", "আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন", "তৎকালীন ক্লাবের এক প্রভাবশালী কর্তা বলেছেন" এই তো?

    বাবলু ভটচাজের দাবীমত - কাল নাকি ইবে থেকে সুরাবুদ্দীনকে, যে কিনা এবছর টালির সবথেকে ভালো খেলছে (একেও মোবা এক বছর নিয়ে বসিয়ে রেখেছিলো) তাকে লোনে আই লীগের সময় নেবে বলেছে
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪০646173
  • এই যে সাইয়ের সাথে গোলগুলো। রেফারেন্স হিসেবে থাকুক। ঃ-)

  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৩646174
  • মোবা এখন থেকেই পাল্টা কোকোকে আই লিগে নেবে বলে খেলা শুরু করুক।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৬646175
  • গান্ধি, প্রমাণ (বোল্ড, আন্ডারলাইন, ফন্ট আশি)সহ লিখতে বলেছি। যেই লিখুক। আবাপ বা এইসময়, বা বর্তমান বা প্রতিদিন। শুনলাম, আমার মনে হয়, এতো জানা কথা ইত্যাদিতে কিসুই প্রমাণ হয়না।
    যতক্ষণ না সেসব হচ্ছে, ততক্ষণ এসব না বলাই ভালো।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৫646176
  • সন্দেহজনক গোল? এই নিন ঃ-)
    একাধিক গোলে কিপার হাতে পেয়েও ছেড়েছে। লিডস, লিভারপুল বুন্দেশলিগার টিম। ইউটিউবে রাশি রাশি এরকম ভিডিও পাওয়া যায়। ভেজা মাঠের ম্যাজিকও দূর্লভ হবেনা আশাকরি।

  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৩646177
  • কোলকাতা লীগের খেলার গটাপের প্রমাণ কেউই কোনোদিন দিতে পারবেনা। ফলে ধরে নেওয়া হোক যে কোলকাতা লীগে গটাপ হয়না।

    এবারের কোলকাতা লীগের প্রিমিয়ারে টালিগঞ্জ কিভাবে উঠেছে জানা আছে? কিভাবে তারপর টালি-সাদার্ণ ম্যাচ হয়েছিলো প্রিমিয়ার লীগে? কোনো প্রমাণ নেই। ফলে ঐ দুটি ম্যাচও গটাপ হয়নি।

    আমার কথা ফিরিয়ে নিলাম। নো গটাপ।
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৪646178
  • ১-০ বোয়া
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২০646179
  • লিখতে যাচ্ছিলাম সবে। বোয়ার পাঁচটা হয়ে গেল বলছে। ঃ-)
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৪646180
  • ২-০ বলবন্ত, বলবন্ত ভালো খেলছে

    বোয়াকে প্রথমদিকে স্ট্রাইকারে খেলিয়ে প্রবলেম করছিল। ও উইথড্রয়াল ভালো, যদিও এই স্পীডে আই লীগে কিছু করতে পারবে কিনা ডাউট আছে।
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৭646181
  • ৩-০ বোয়া
    এবারো আমার সন্দেহ হচ্ছেঃ) কিন্তু প্রমাণ নেই
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩১646182
  • গটাপ প্রসঙ্গেঃ প্রমাণ সংগ্রহের অসুবিধে কিসের? বাঘা বাঘা কেলেঙ্কারি ধরা পড়ছে কফুঃর গটাপ ধরা পড়েনা কেন? কারণ সম্ভবত কারো আগ্রহ নেই। তো, আগ্রহ না থাকলে আর এত কথাই বা কিসের, পড়তায় পোষবেনা, এতো পাড়া টুর্নামেন্ট। বয়েই যদি গেছে তো যাক।

    কাগজ এইসব করেই বিক্কিরি হয়। সারাবছর দরকার হলেই ইবে-মোবা ভাঙিয়ে ব্যবসা করবো, আর একটু কষ্ট করে প্রমাণ করতে হবে বলে আলসেমি করে হাওয়ায় হাওয়ায় রিপোর্ট লিখবো, তাতো হয়্না।

    আমি তো বলছি হয় গটাপ। কিন্তু স্পেসিফিক উদা দিলে স্পেসিফিক প্রমাণ দিতে হয়, এইটাই বক্তব্য। একটা গোলকিপার বাজে গোল খেয়েছে মনে হলো আর অমনি লিখে দিলাম হহপা গটাপ, এটা দূর্ভাগ্যজনক।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩২646184
  • হ্যাঁ প্রমাণ না থাকলে না বলাই ভালো ঃ-)
    শুধু খোঁজ নাও রূপায়ণবাউ গ্যালারিতে আছেন কিনা। ;-)
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৮646185
  • রূপায়ণবাবু আপডেট দেখে কাগজে লেখেন।

    আর আবাপ'র থেকে গবেষণা করে রিপোর্ট? সেদিন মোবা-বিএনারের ম্যাচের কণিকা বর্মণের নাম স্বপ্না বর্মণ করে দিয়েছিল জাস্ট ভালো একতা হেডিং হবে বলে।

    এত্ত এত্ত টাকার কেলেঙ্কারি না ধরে কোল লীগের খেলা তো "তোমার দাদার চাকরি করে দেব" দিয়ে হয়ে যায়, সেটা প্রমাণ কোন পুলিশ বা সাংবাদিক করবে? কেনই বা করবে?

    বাদ্দাও, নো গটাপ। ভুল হয়ে গেছে সন্দেহের কথা বলে
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪২646186
  • পাইতে এখনও খেলে?!!
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৫646187
  • টিমদা,

    এ পাইতে সেই পুরোনো পাইতে নয় কিন্তু, একজন আগে ছিল যে ২০০০ সাল নাগাদ মোবা-মমে-ইবেতে খেলেছে।

    এই পাইতে রবার্ট-ভাসুমের সাথে ইবেতে এসেছিল চার্চিল থেকে। দুজনেরই নাম খেমতাং পাইতে

    একটা খোরাক

    "পল্লব- এই যে পঙ্কজের শটটা বাইরে গেল এই নিয়ে তুমি কি বলবে শিশিরদা?

    শিশির ঘোষ (এক্সপার্ট) - দেখো, এই যে পঙ্কজ শটটা মারল, ওর উচিত ছিল নিজের শরীরটাকে লাট্টুর মত করে ঘুরিয়ে বলের নিচে মারা। "
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০৭646188
  • ঃ-)))
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৯646189
  • আমিরশাহী-র কাছে ৫ গোলে হারলাম। লজ্জা :-((((
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩০646190
  • অনেক দিন বাদে কলকাতা লিগে উত্তেজনাময় শেষ দিন।

    ইচ্ছে ছিল ম্যাচটা দেখার।
    কিন্তু জলসা মুভি চ্যানেলটা কিছুতেই ফ্রি অনলাইন স্ট্রিমে পাওয়া যায় না।
    আজ জিততে যদি না পারি, যায় হোক ড্র যেন না হয়। সুভাষ'দা জেতার থেকে বাবলু'দা জিতলে বেশী খুশি হবো।

    সব ফেলে দু ঘন্টা লাইভ আপডেটে খুলে বসে থাকবো।
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২২646191
  • ১৫ মিনিট পরঃ মোবা এগিয়ে
  • কল্লোল | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৪646192
  • মোবা কিসে এগিয়ে? আজ ইবে টলি না?
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৮646193
  • কল্লোল'দা, ড্র হলে মোবা চ্যাম্পিয়ন হবে, তাই তো বললাম মোবা এগিয়ে।

    হাফ-টাইমে ২-১, ইবে এগিয়ে।
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১১646195
  • একটা ইতিহাস হলো না, কিন্তু আর একটা হলো।

    যেটা ইতিহাস হলোঃ দ্বিতীয়বার ইবে টানা ৫ বার লিগ জিতলো।

    যেটা হলো নাঃ ইস্টার্ণ রেলের পর আবার কোনো ছোটোদলের লিগ জয়।

    একটা না বলা ইতিহাসঃ একটা বড়ো দল আবার একটা বছর ট্রফি শুন্য হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন