এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৪৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:৪১660462
  • যাই বলুন, "গণতন্ত্রের সৌধ"-টা একঘর হয়েছে। গুজ্জব। সেয়ানা বিপ্লবী প্রাণে এক পিস কবি ঘাপটি মেরে আছে, আর হঠাৎ মেঘলা দিনে, দুপুরবেলা এইভাবে ভালবাসার বাঘ বেরিয়ে পড়ে দেখলে, আহা, কবিরাজ শক্তি চট্টোপাধ্যায় পর্যন্ত লাল পতাকার তলায় হাঁটু ভেঙে বসে পড়তেন। হায়, হায়!
  • Du | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:৪২660473
  • অবজেকশন ডিডিদা, ছাগোলের লোম বাঘের লোমের চেয়ে কর্কশ কখনই নয়।
  • PT | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:৪৮660484
  • দ্বিচারীতা করার চাইতে কবিতা লেখা যে বেশী ভাল তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।
  • :) | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:৫০660495
  • "যেখানেই .... থাকুন না কেন সেখানকার সিস্টেমের সব কিছুই চেটেপুটে খাচ্ছেন, দিব্য তার ওপরে নির্ভর করে বেঁচে আছেন আর মাঝে মাঝে কম্পুতে বিপ্লব করছেন। দ্বিচারীতা কারে কয়!!"

    - এটা কি আত্মোপলব্ধি?

    "যেদেশেই" পড়লেই আজকাল সেই চলকে পড়া দুফোঁটা লোলুপ ঈর্ষা মনে পড়ে যায়।
  • SC | ২০ জানুয়ারি ২০১৫ ১৪:০৩660506
  • এখানে এত সিপিএম সিপিএম করেন,একটু পার্টি constitution টা পড়লেও পারেন তো!
    গণতন্ত্রে বিশ্বাস রাখার ব্যাপারে confusion তা কিলিয়ার হয়ে যায়।
  • PT | ২০ জানুয়ারি ২০১৫ ১৪:১০660517
  • ওসব যারা একসময় তিনোকে ক্ষমতায় এনেছে আর এখন বিজেপিকে আনার জন্য উঠেপড়ে লেগেছে সেই সব পন্ডিতদের জন্য!!
  • SC | ২০ জানুয়ারি ২০১৫ ১৪:২৭660528
  • এই পন্ডিতরা করা? সিপিএম এর তাত্ত্বিক রা, যারা ওসব লিখেছে?
    এই একটা ব্যাপারে আমি আপনার সাথে ভীষণ ভীষণ ভাবে একমত। :P
  • সিকি | ২০ জানুয়ারি ২০১৫ ১৪:৩১660539
  • নাহ, আজকাল আর ডিফেন্সে সেই তেজ নেই। আকবা ...
  • cb | ২০ জানুয়ারি ২০১৫ ১৫:৩২660550
  • "যেদেশেই" পড়লেই আজকাল সেই চলকে পড়া দুফোঁটা লোলুপ ঈর্ষা মনে পড়ে যায়।"

    - একটু বুঝিয়ে বলুন প্লিজ, নির্ঘাৎ কিছু মিস করে গেছি অন্য কোন ডিসকাসনে
  • dd | ২০ জানুয়ারি ২০১৫ ১৯:৩২660584
  • "ওসব যারা একসময় তিনোকে ক্ষমতায় এনেছে আর এখন বিজেপিকে আনার জন্য উঠেপড়ে লেগেছে সেই সব পন্ডিতদের জন্য!!" - অনেকেই জান্তে চেছেন এই উল্লিখিত পন্ডিতেরা কারা? তিনো থেকে বিজেপিতে উত্তরণ ক্যামনে হচ্ছে?

    এট্টু পড়াশুনা করুন। প্লীজ মৎকৃত থিউরী এক আর দেড়টা আরেকবার পড়ে নিন।

    থিউরী এক ঃ প্রেক্ষিত ঃ বেশ ছ্যালো বাম ফ্রন্ট। দুনিয়ার এক কোনে গড়ে উঠেছিলো এক দুর্ভেদ্য লাল দুর্গো। প্রতি বছোর পুজোর আগে কোনো এক শুক্কুরবারে ডাকা হোতো সাম্রাজ্যবাদ বিরোধী বাংলা বন্ধ। এ ছাড়া সব ঠিক ঠাক।

    কিন্তু এইটুকুও সহ্য হোলো না সাম্রাজ্যবাদের। তারা, সংগে নিলেন ব্যাগড়া বাবুদের,অতিবদ অতি বামদের,কল্লোলকে আর বিশাল ষড়যন্ত্রো করে পতন ঘটালো রেড বাস্তিলের।

    লড়াকু খেটে খাওয়া জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেলো আবাপ আর টাটাবাবু। কিন্তু প্রতিক্রিয়াশীলেরা (অরিন্দম শীল ও এই দলেই) আল্টিমেটলি জিতে গ্যালো।

    থিউরী দেড় ঃ কিন্তু তিনোকে আনাই আসোল উদ্দেশ্য নয়। ক্রমে ক্রমে লরেন পার্টীকে মসনদে বসানোটাই অবজেক্টিব। এটা আমাদের কাছে ধরা পরে গ্যাছে"।
  • PT | ২০ জানুয়ারি ২০১৫ ১৯:৪৫660595
  • তিনোদের রাজনীতিকে অরাজনৈতিক করার চেষ্টা পুরোপুরি সফল। এখন আর কোনো-ই রাজনীতি বা অর্থনীতির আলোচনা নেই!!

    আবাপ-ই বা কি করে? সারা জীবন যেকোন রকমের বাম রাজনীতির আদ্যশ্রাদ্ধ করে এখন বামহীন পব-তে বামাদের নিয়ে চটুল গপ্প লেখা ছড়া আর কি লিখবে? অনুজ পান্ডের "সম্পত্তি"-র কিংবা নেতাদের শিক্ষা-সংস্কৃতিতে হস্তক্ষেপের মত গপ্প কে খাবে এখন?
    অন্যদিকে "আমি গুন্ডা পুষি" দিয়ে যে রাজনীতির শুরু তা এখন রাহুলের অসামান্য উক্তিতে এসে পৌঁছেছে!!
    এরকমটাই তো হওয়ার ছিল!!
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ০১:১১660617
  • 'The 2001 Indian Parliament attack was an attack at the Parliament of India in New Delhi on 13 December 2001. The perpetrators were Lashkar-e-Taiba (Let) and Jaish-e-Mohammed (JeM) terrorists.[1][3] The attack led to the death of five terrorists, six Delhi Police personnel, two watch and ward staff and a gardener, in total 14..' - উইকি থেকে

    পিটি মানুষ খুন আর চেয়ার-টেবিল খুন-কে এক করে দিচ্ছেন
  • - | ২১ জানুয়ারি ২০১৫ ০১:৪১660628
  • তবে ক্যানো পায় না বিচার নিহত গোলাপ ঃ-)
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ০১:৫৭660639
  • দিদি এন্ড দলবলের বিধান সভায় চেয়ার,টেবিল ভাঙচুর খুবই ন্যক্কারজনক কাজ।

    কিন্তু তার সাথে লস্কর আর জৈশ-এর টেররিস্ট-দের পার্লামেন্ট অ্যাটাক, যাতে এতজন লোক মারা গেছে -সেটাকে এক করে দেখলে কিছু কওনের নাই
  • ranjan roy | ২১ জানুয়ারি ২০১৫ ০৭:৪১660673
  • cb কে ক।
  • PT | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:২০660684
  • আবাপ-র ২০০৭-২০১১-র রিপোর্টিংগুলো আরো একবার পড়ে দেখবেন কি পরিমাণ নোংরামি সেই সময়েও হয়েছিল। সঙ্গে ছিল সংহতি জাতীয় পত্রিকাগুলোর প্রবল মিথ্যাচার। তখন আসলে পরিবর্তনের গাঁজায় অনেকেই বুঁদ হয়ে থাকার কারণে সেসব সত্যি বলে মনে হত। তাই ঐসব নিউসের বদলে ভিউস নিয়ে বিশেষ প্রতিবাদ চোখে পড়েনি।

    "দিদি এন্ড দলবলের বিধান সভায় চেয়ার,টেবিল ভাঙচুর খুবই ন্যক্কারজনক কাজ। কিন্তু তার সাথে লস্কর আর জৈশ-এর টেররিস্ট-দের পার্লামেন্ট অ্যাটাক, যাতে এতজন লোক মারা গেছে -সেটাকে এক করে দেখলে কিছু কওনের নাই"

    নন্দীগ্রামের ১৪ জনের মৃত্যুকে "গনহত্যা" আখ্যা দেওয়ার সময় এইজাতীয় বিচার-বিবেচনা বিশেষ চোখে পড়েনা। আশ্চর্য!!
  • aranya | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:২৭660695
  • 'গণহত্যা' শব্দ-টি আমি মাস মার্ডারের বাংলা হিসাবে ব্যবহার করেছি, জেনোসাইডে-এর বাংলা হিসাবে নয়। সেটা লিখেওছি আগে।

    চার বা তার বেশি লোক মারা গেলে, তাকে মাস মার্ডার বলে।

    বিবেচনার অভাব-টা কোথায় পিটি?
  • SC | ২১ জানুয়ারি ২০১৫ ১৩:৩০660706
  • নিজের জালে জড়াতে জড়াতে কি অবস্থা! প্রথমে নিজের পার্টি constitution কে অস্বীকার করে পার্টির নেতাদেরই ঘুরিয়ে সমালোচনা করে ফেললেন। এখন আবার নিজের যুক্তির সমর্থন করছেন নন্দীগ্রামে গণহত্যার প্রসঙ্গ টেনে। তাহলে সেই সেটাকেও গণহত্যা বলে স্বীকার করে নিচ্ছেন।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:০৯660717
  • পোর্টেবল গোলপোস্ট এবং একটি ল্যাম্পপোস্ট। পুউরো পোমো অবস্থান।
  • PT | ২১ জানুয়ারি ২০১৫ ১৪:১৫660728
  • অরণ্যঃ
    ওটা শুধু আপনাকে উদ্দেশ্য করে লেখা নয়। অনেকেই কলকাতার ১৩ জনের মৃত্যুকে গণহত্যা আখ্যা দেননি কিন্তু নন্দীগ্রামের ১৪ জনের মৃত্যুকে গণহত্যা বলেছেন।

    শুধু সংখ্যার বিচারে "গণহত্যা" হয় কিনা সে প্রশ্নের উত্তর এখনো পাইনি।

    SC
    আমাকে যখন খুশী তখন একটা পার্টির লোক বলে ধরে নি্ছেন আবার খুশী মত তাদের constitution মানিনা বলে দোষারোপ করছেন। ব্যাপারটা ঠিক যুক্তিযুক্ত হচ্ছে না।

    আপনার "নিজের" পার্টি কোনটা? আপনি বরং নিজের ম্যাও সামলান ঠিক করে।
  • cm | ২১ জানুয়ারি ২০১৫ ১৮:০৩660739
  • আমি সুনিশ্চিত যে SC নিরপেক্ষ।

    cb, "এনিওয়ে অ্যাকচুয়ালি গোটা দেশটাই ভলো নেই, আলাদা করে পবতে আর কি হতে পারত?" তে রঞ্জনদার থেকে ক পেয়েছেন দেখে ভাল লাগল। তবে দুঃখ একটাই বাম আমলের এমন দরাজ নিরপেক্ষ মূল্যায়ন হয় না।
  • PT | ২১ জানুয়ারি ২০১৫ ১৯:৩৮660750
  • তখন পরিবর্তন নামক গাঁজার ধোঁয়ায় অনেকেই বুঁদ হয়ে থাকতেন, তাই আরকি!!
  • sm | ২১ জানুয়ারি ২০১৫ ২০:২১660761
  • সইত্যের খাতিরে। পিটি চিরিকাল ই নিজেকে বাম পন্থী বললেও, ঘোষিত সি পি এম বলেন নি। কিন্তু বনগা উপনির্বাচনে কি সি পি এম কোনো রকম লড়াই এ আছে? বঙ্গে কি এখন শুধু বি জে পি বনাম তিনো মূল? তাহলে পরিবর্তনের বিরুদ্ধে এত কথা বলে কি লাভ?
  • PM | ২১ জানুয়ারি ২০১৫ ২০:৩৭660772
  • পাড়ুই এর সাম্প্রতিক ঘটনায় মহান নিরপেক্ষ মানবতা কর্মী রা কোথায়? যথেষ্ট সারদার টাকা মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে কি? তাই মুখ খুলতে অসুদিধা হচ্ছে?
  • ranjan roy | ২১ জানুয়ারি ২০১৫ ২২:৪২660784
  • সবই তো জানেন স্যার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন