এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৯ মে ২০১৫ ১৫:৩৩679855
  • আমার পোস্টে ঠিক বে ঠিক কোন পথের কথাই বলা হয়নি, ডিসাইড করা তো পরের কথা। পলিটিকাল ইসলাম নিয়েও কিছু বলিনি। আমি যে স্টেটমেন্টগুলো কোট করেছি ওগুলো পাব্লিকলি বল্লে বিষাক্ত ফল হবে, এটাই বলেছি ঃ-)
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৫:৩৭679857
  • আরে রাগ কোথায় করলাম। ঠ্যাং টানলাম তো :)

    সক্রেটিসের ভাষায় বললে বলতে হয় আমি জানি যে আমি জানি না ইত্যাদি ইত্যাদি :)
  • pi | ২৯ মে ২০১৫ ১৫:৩৭679856
  • আরে, এটা জানতাম না।
    Swadeshi Jagran Manch, the economic wing of the RSS, has come out against the land acquisition ordinance and on Tuesday urged the Narendra Modi government to amend the measure keeping interests of farmers in mind.

    SJM has especially opposed in the ordinance the scrapping of social impact assessment (SIA) and food security measures, which were part of the land acquisition Act passed during the UPA government's tenure.

    .

    যাগ্গে এটা এই টইয়ের ইস্যু না। ল্যন্ড অর্ডিন্যান্সের বিরোধিতা সঙ্ঘ পরিবারের ভিতর থেকে করা হয়েছে দেখে কিঞ্চিত উত্তেজিত হয়ে লিখে ফেললাম।
  • pi | ২৯ মে ২০১৫ ১৫:৪৩679858
  • মোদীর ল্যান্ড অর্ডিক্যান্স ঠেকাতে সঙ্ঘ পরিবারের হাত ধরা নিয়ে কী মত, শাক্য ?
  • h | ২৯ মে ২০১৫ ১৫:৪৮679859
  • শাক্য গুরুভাই বলে নিজের মত করে বল্ছি ;-) প্রথমতঃ নিক টা পাল্টাও

    দ্বিতীয়তঃ একটা বড় দিক তুমি ধরছ না।

    যেখানে ইসলামিক অর্গানাইজেশন এর উদ্দেশ্য স্টেট ফর্মেশন বা তার উদ্দেশ্যে ইনসার্জেন্সি সেখানে বড় বামপন্থী পার্টি, যারা কিনা নেশন স্টেট এর বড় ট্রেড ইউনিয়ন আন্দোলনের সংগে সম্পৃক্ত তারা যাবে না। যে কারণে বড় বাম দলের পক্ষে হুরিয়াত এর সংগে যাওয়া সম্ভব না। অপারেসন ব্লু স্টারের পরেও বাব্বর খালসার সংএ যাওয়া সম্ভব না।

    রেজিস্টান্স ফোর্স যখন তখন সম্ভব। যেমতি লেবাননে। ইরাকে মোক্তাদা আল সদ্র কে সমর্থন করছো বল্লে তাও বুঝতাম, আইসিস তো কোনো মতেই সমর্থন যোগ্য না। আইসিস হ্যাস আ প্রক্সি ওয়ার। এটা নতুন ইরাক স্টেট এর শিয়া বায়াস এর কারণে বলা যাছে না, কারণ এদের অ্যাম্বিশন ই আলাদা। হ্যাঁ তুমি যদি বলতে ইজিপ্টে মুসলিম ব্রাদারহুড কে সমর্থন করবে, কারণ তাদের একসময়ে সাদাত আর এখন মিলিটারি কচুকাটা করছে, তাও একটা কথা ছিল, কিন্তু এদের সামাজিক ভূমিকা তাও কনজারভেটিভ এবং রিগ্রেসিভ, যেটা এদের অফ্শুট হলেও হামাস এর না।

    যেখানে ইনার সিটি রিলেশন্স ইজ হোয়াট ইজ ইন স্টেক, সেখানে তাও যাওয়া সম্ভব।

    বাংলাদেশের দিকটা কেন গন্ডোগোল সম্পূর্ণ তার মূল কারণ সিভিল ওয়ারে জামাতি রাজাকার ব্লারিং লাইন্স। সিভিল ওয়ারের নেচার হল, সমাজে দীর্ঘদিন তার ছায়া থাকে।

    অভিজিত রায় হুমায়ুন আজাদ কে যারা মেরেছে, তাদের কোনো মতে সমর্থন করা যায় না, ইনডিফেন্সিবল ইন স্পাইট অফ গুড ওল্ড ভাসানি অ্যান্ড হিজ লিগাসি, যদিও ইনি জামাতি নন, কিন্তু বিশ্বাসী।
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৬:০৩679860
  • হানু দা, জানি। আইসিসের সাথে যাওয়া এই মুহুর্তে কঠিন। যেখানে যেখানে পলিটিকাল ইসলাম প্যারালেল গভর্নেন্স রান করছে সেখানে কনফ্লিক্ট হবেই।

    কথাটা হল, জামাত তো তা করছে না। সিভিল ওয়ারে এদের যা ভূমিকা ছিল সেই জামাতের সাথে কি এই জামাতের মিল আছে খুব বেশি? ওদের লেখাপত্তর পরে তো মনে হয় ওরাও ইভল্ভ করছে।

    আর লোকাল রেজিস্টান্স-এ জামাত যে প্রোগ্রামগুলো নিয়েছে সেগুলোকে আমার অ্যান্টি-ইম্পিরিয়ালিস্ট পজিশন বলেই মনে হয়েছে। বাংলাদেশে নদী-খাল-খনি-প্রাকৃতিক গ্যাস বাঁচাও যে আন্দোলনটা হয় সেখানে তো জামাতের বড় প্রেসেন্স আছে। প্যালেস্টাইন বা ইরাক নিয়ে এরা যে স্ট্যান্ডটা রাখে সেটা হয়ত মুসলিম সলিডারিটির সেন্টিমেন্ট থেকেই রাখে কিন্তু তাকে তো ইউজ করা যায়, না কি?

    অভিজিত হুমায়ুনের মৃত্যুর তদন্ত ও সাস্তির দাবী উঠুক না ! এত ভাল ভাল ছেলেপুলে খুন হচ্ছে, সেগুলো নিয়ে মেজার নেবার কথা তো কেউ বারণ করেনি। কিন্তু সেইসাথে এদের কো-অপ্ট করার দিকটাও ভেবে দেখা হোক।

    বাই দ্য ওয়ে, আমার একটা বেশ পরিচিত নিক আগেই ছিল :) যেখান থেকে শারন দত্ত নিয়ে তোমার সাথে হ্যাজ দিতাম। ভাবছি সেটাতেই ফিরে যাব আবার :)
  • h | ২৯ মে ২০১৫ ১৬:০৪679861
  • মিডল ঈস্টের আলোচনায়, এভার সিন্স ২০০৬ ওয়ার, কানা স্কুল বম্বিং ইত্যাদি, এখান থেকে সরে আসাই ভালো।

    আর ভারতের আলোচনায় এটা বুঝতে হবে, ৮৬ অনওয়ার্ড্স স্টেটের ভূমিকা কাশ্মীরে খুব খারাপ। সবটা বিজেপি এন্ডিএ না।
  • pi | ২৯ মে ২০১৫ ১৬:০৬679862
  • শাক্য, প্যালেস্তাইন নিয়ে কিন্তু অভিজিত রায়ও লিখেছিলেন, সলিডারিটি জানিয়েছিলেন। সেটা নিয়েই বা কী বলবি ? জামাতি বিরোধী অনেকেই বলেন !
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৬:০৭679863
  • কাশ্মীরে সতেরোখানা দিক, সাতাশখানা দল, সাঁইতিরিশখানা ভেস্সটেড ইন্টারেস্ট। আর সবকটাই হাড়-হারামী।

    ভাল দুখানা বই পড়লাম কাশ্মীর নিয়ে। কার্ফিউ নাইট আর দ্য কোলাবরেটর। পরেরটা থেকে হায়দারের স্ক্রিপ্ট করা। দুখানাই নন-ফিকশন। দুঃসহ অবস্থা ওখানে
  • h | ২৯ মে ২০১৫ ১৬:১২679865
  • আরে গুরুভাই, টোটাল গুরু ভাই। কিন্তু কি ছিল নিক ভুলে গেছি। সারন দত্ত জিন্দাবাদ।
  • শাক্যিজিৎ | ২৯ মে ২০১৫ ১৮:২৫679866
  • পাইদি, ৯/১১-এর পর অভিজিত রায়ের লেখাপত্তর পড়েছ? আমি পরেছি। বুসকে খিস্তিয়েছিল কেন ও দেশের মুসলিমদের নিয়ে আরো কড়া স্টেপ নেওয়া হচ্ছে না। চাইলে এক্ষুণি রেফারেন্স দিতে পারব না কারণ বহুদিন আগে পড়া, কিন্তু অভিজিতের কালেক্টেদ লেখাপত্রে পাওয়া যাবে
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৮:৩২679867
  • আর দেখো প্যালেস্টাইন নিয়ে খুব গান্ডু বা হার্ডলাইনার চাড্ডি না হলে অনেকেই নরম মনোভাব পোষণ করে থাকে। ইজরায়েল যা করেছে সেটা এতই ইনহিউম্যান যে অনেক অ্যাপলিটিকাল লোক-ও প্যালেস্তাইনের নির্যাতীত মানুষদের হয়ে দাঁড়িয়ে যায়। আমি অনেক বেশি ইন্টারেস্টেড এটা জানতে যে অভিজিত রায়ের কি বক্তব্য ছিল আফগানিস্তানে ইনভেশন নিয়ে। সেটা নিয়ে কোনো লেখা আমি পড়িনি, কিন্তু হতেই পারে আছে। কেউ আলোকপাত করলে ভাল হয়
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৮:৩৭679868
  • আর প্যালেস্তাইনের প্রতি সলিডারিটি জানিয়ে অভিজিত কি লিখেছিলেন জানতে ইচ্ছুক। এই কথাটা বহুদিন ফেসবুকে চলে যে অভিজিত নাকি প্যালেস্তাইনের পক্ষে ছিলেন। তার সপক্ষে প্রমাণ হিসেবে একতা ফেসবুক পোস্টের স্ক্রিনশটের বাইরে কিছু পাইনি। সেই পোস্টে অভিজিত লিখেছিলেন অনেক মুসলিম তাঁর বন্ধু, প্যালেস্তাইন বা কাশ্মীরে নিপিড়ীত মুসলমানদের দুঃখে তিনি কষ্ট পান এরম কিছু। এরম গোল স্টেটমেন্তের বাইরে ইজরায়েল-প্যালেস্তাইন প্রশ্নে অভিজিতের কোন স্ট্যান্ড তাঁর লেখায় আমি দেখিনি। তার মানেই ছিল না তা তো নয়। সেই লেখাগুলো পড়তে ইচ্ছুক। কেউ দেবেন? নাম বললেই হবে আমি যোগাড় করে নেব
  • aka | ২৯ মে ২০১৫ ১৯:২২679869
  • একটা ফাণ্ডামেন্টাল প্রশ্ন আছেঃ
    এই ধরা যাক আইসিস, বোকো হারাম, জামাতি ইত্যাদি এসব নিয়ে বক্তব্য রাখতে হলে এদের বুইতে হবে জানতে হবে।সেটা কি করে সম্ভব?
  • ranjan roy | ২৯ মে ২০১৫ ১৯:৫৪679871
  • পোটকে ও টিমের সাথে সহমত।
  • cm | ২৯ মে ২০১৫ ২০:০৫679872
  • যে আসে আসুক x যাক নীতিতে কি তাহলে আর এদের বিশ্বেস নেই! পিটিদা জানলে কি ভাববেন কে জানে।
  • Nayana | ২৯ মে ২০১৫ ২০:২৫679873
  • PM caught the point:
    Sakya claims that he doesn't known if ISIS is a friend or foe, he doesn't know enough about the extremists in Bangladesh. Based on these set of unknowns, he recommends that the left should align with them. He can also determine if any comment on these topics are reaching depth or not.
    Again, who is this imbecile?
  • potke | ২৯ মে ২০১৫ ২০:২৭679874
  • নয়না, ইউ মে রিফ্রেন ফ্রম ইউসিং দা সুপারলেটিভ।
  • ranjan roy | ২৯ মে ২০১৫ ২০:৩২679876
  • I agree with Potke. It is an open forum. It is enough to counter one's argument instead of calling one's names, however repulsive his comments might be।
  • Nayana | ২৯ মে ২০১৫ ২০:৪০679877
  • Ok, rephrasing - who is this smart analyst?
  • Nayana | ২৯ মে ২০১৫ ২০:৪২679878
  • Ok, this is Bhaat, not a serious discourse. My apology then. Sorry !
  • Ishan | ২৯ মে ২০১৫ ২০:৪৩679879
  • ওরে বাবা এটা কি ইংলিস টই হয়ে গেল? :-)
  • Ishan | ২৯ মে ২০১৫ ২০:৪৪679880
  • আরে সরি সরি, নয়না আপনাকে বলিনি। আপনি লিখুন না, অ্যাপলজির কি আছে। বাকিদের বললাম।
  • কল্লোল | ২৯ মে ২০১৫ ২১:১৯679881
  • সিএম, একটা খুব কৌতুহলোদ্দীপক জায়গা ধরেছে। হিন্দু মৌলবাদকে ঠেকাতে ইসলামী মৌলবাদের হাত ধরতে অসুবিধা থাকলে, যে আসে আসুক x যাক, এই ধারনার কোথাও একটা সংঘর্ষ থাকছে।

    এভাবে থিওরাইজ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াটা বেশ চাপের।
    ভারতে বসে আইসিসের বিরোধীতা করতে হিন্দু বা অন্য কোন মৌলবাদীদের হাত না ধরলেও চলবে, কিন্তু যেখানে আর কোন উপায় নেই, সেই ইরাকে, কমিউনিষ্টরা যাদি সুন্নী মৌলবাদীদের সাথে হাত মেলায়, সেটা খুব কি দোষের হবে?

    ইরাণের শাহ-বিরোধী আন্দোলনে সেখানকার কমিউনিষ্টরা তখন খোমেইনীর সাথে হাত মিলিয়ে কি ভুল করেছিলো? আমার তো মনে হয় না।
  • hu | ২৯ মে ২০১৫ ২১:২৩679882
  • এখনকার ইরাণকে দেখে মনে হয় না সেটা ভুল হয়েছিল?
  • se | ২৯ মে ২০১৫ ২১:২৮679883
  • মার্জান সত্রপি র পার্সেপোলিসে খুব সুন্দর করে বর্ণনা করা আছে সেই আন্দোলন।
  • h | ২৯ মে ২০১৫ ২১:৩২679884
  • তবে অভিজিৎ রায় যদি নিন্দে না করে থাকেন আফগানিস্তান ইনভেশন, তাতে প্রমাণ হয় না তিনি সাম্রাজ্যবাদ এর সমর্থক। এই ক্যাটিগোরি থেকে বেরোনো দর্কার। সব বিষয়ে সবাই বলবে নাকি। সবাই কি আমি ;-) ?
  • কল্লোল | ২৯ মে ২০১৫ ২১:৩৭679885
  • এখনকার ইরাণ দেখেও মনে হয় না তখনকার সিদ্ধান্ত ভুল ছিলো।
    শাহ থাকলে কি হতো সেটা তো কেউ জানে না।
    জরুরী অবস্থার সময়ে ইন্দিরা হঠাতে জনসংঘের হাত ধরা কি ভুল ছিলো? আমার তো মনে হয় না। তার পরেই তো জনসংঘ বিজেপি হয়ে উঠলো। বাবরী মসজিদ হলো, গুজরাত হলো। তারপরেও মনে হয় না যে সেদিন জনসংঘের হাত ধরা ভুল ছিলো।
  • se | ২৯ মে ২০১৫ ২১:৪৩679887
  • আজকের ইরাণ শাহ এর আমলের থেকে অনেক খারাপ। দম বন্ধ হওয়া ভয়ংকর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন