এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১২ আগস্ট ২০০৮ ১০:০৯697242
  • অরিজিত, পলিটিক্সটাকে আমি ঠিক একটা ফুটবল ম্যাচের মত করে দেখি না।

    কিসে প্রমাণ হল সিঙ্গুরে কারখানা না হলে, বামফ্রন্টের অনেক কিছু হারানোর আছে। আর হলে বাকি কারো কিছু হারানোর নেই। এটাকি একটা খারাপ ফর্মে থাকা বড় টিম আর জেদী স্মল টাউন টিমের এফ এ কাপ ডার্বি নাকি?

    ভাঁড় মে যায়ে বামফ্রন্ট আর মমতা। যার জমি গেল, যারা পেশা বদলাতে বাধ্য হচ্ছে হঠৎ করে, কি না হঠাৎ করে টাটার গাড়ি বানানোর শখ হওয়ার কারণে, তাদের রিহ্যাবিলিটেশন এর কি হবে আমাকে বোঝাও। একটা লোক একট প্রোডাকট বানিয়ে মাল বেচে পয়হা করবে, তাতে অন্য অনেক লোক কেন আত্মত্যাগ করবে আমাকে বোঝাও। অল্প জমিতে কৃষি করে সংসার চলে না ফাইন, তাকে সামাজিক সুরক্ষা দেওয়ার দায়িত্ব টা 'বাম' ফ্রন্ট সরকারের কেন থাকবেনা আমাকে বোঝাও।

    তোমার একটা লজিক এর পরে আসবে, যে এতই যদি সমস্যা হবে তাহলে 'অধিকাংশ' লোক জমি দিতে রাজি হল কেন? প্রথম কথা, স্ট্যাট টা ডিসপুটেড। দ্বিতীয়ত একটা জমির দাম ধরে দেওয়া, যেখানে দাম নিরূপণে জমির মালিকের কোন মতামত নেওয়ার রীতি নেই, সেটা কে ঠিক বিজনেস ট্র্যানজাকশন বলা যায় কি? সেটা কে আমি 'বুজেছ উপেন' পর্যন্ত বলে রবি ঠাকুরের পবিত্র স্পর্শ দিয়ে একটু গ্লোরিফাই করতে পারি মাত্র। তার বেশি তুমিও পারো কি?

    এটাই রিয়েলিটি যে কারখানা হলে সবচেয়ে বেশি লাভ মধ্যবিত্ত পেশাদারদের। তোমার আমার দময়ন্তীর মত লোকদের। তার বাইরেও তো লোকজন আছে নাকি?
    মধ্যবিত্তের পলিটিক্স কে প্রশ্ন করা যাবে না এই অবস্থানে পৌঁছোনোর চেষ্টা কিসের তাগিদে করছো তুমি ই জানো।

    দময়ন্তী, দু:খিত নই। লজ্জিত ও নই। তবে তোমার পেশাকে আক্রমণ করার উদ্দেশ্যও আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল তিনটে:

    ক। মধ্যবিত্তের পলিটিক্স সম্পর্কে আমার বক্তব্য পেশ করা।
    খ। বামফ্রন্টের এখনকার নীতি সমূহ উচ্চাকাঙ্খী মধ্যবিত্তের নতুন রাজনীতির প্রতিনিধিঙ্কÄ করছে - এটা দেখানো।
    গ। রাজনীতি টা, সরকারের ভূমিকাটা একটা ভালো প্রশাসনের বাইরেও অনেক কিছু, এটা বোঝানোর চেষ্টা করা।

    তোমার বাকি প্রতিক্রিয়া, বিনিথ কনটেম্পট। তাতে খুব কিছু এসে যয় না, তোমার বা আমার। ফাইন। উষ্মা এবং ব্যঙ্গোক্তি সহ মতপ্রকাশ তো গুরুর বৈশিষ্ট, ঠিক ই আছে।
  • Arijit | ১২ আগস্ট ২০০৮ ১০:১৩697243
  • শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত এবং আবাপ জাতীয় মিডিয়ার পলিটিক্সে পেনাল্টি শটই। আমি শুধু এই সেকশনের কথা বলেছি।
  • Arijit | ১২ আগস্ট ২০০৮ ১০:১৫697244
  • আর এই স্টেটমেন্টটাই মধ্যবিত্ত পলিটিক্সকে কোশ্চেন।
  • h | ১২ আগস্ট ২০০৮ ১১:৪৩697245
  • এটা কে আমার 'হয় এবার নয় নেভার' এর অনুরণন মনে হচ্ছে :-) শিল্পায়নের তাড়াকে শুধু আমি নই, অসংখ্য শিল্পপন্থী আর অসংখ্য সিপিআইএম বিরোধী আর অসংখ্য সিপিআইএম এর প্রাক্তন বা বর্তমান ভোটার সমালোচনা করেছেন। উদা দিলে সুবিধে হবে?
  • Arijit | ১২ আগস্ট ২০০৮ ১১:৫১697246
  • শোন - কোশ্চেন করে বা খিস্তি দিয়ে কিস্যু হবে না - কারণ শিল্পায়নের কাজলটা মধ্যবিত্ত অনওয়ার্ডস বা আপওয়ার্ডস ভালোভাবে লাগানো হয়েছে। শাইনিং ইন্ডিয়া থেকে এখনকার এই উন্নয়নের বুলেটট্রেন অবধি।

    যে কোনো দেশের উন্নতির জন্যে শিল্প জরুরী, এবং প্রয়োজনে সেটা চাষের জমির ওপরেই হয় - এই অবধি মেনে নিয়ে আমার বাকি কোশ্চেনগুলোও তোমার মতন - ডিসপ্লেসমেন্ট, ক্ষতিপূরণ, ট্র্যান্সপারেন্সীর অভাব এবং সর্বোপরি গা-জোয়ারী নিয়ে। কিন্তু ওই মধ্যবিত্ত অনওয়ার্ডস এবং আপওয়ার্ডস (আমরা ইনক্লুডেড) সেসব নিয়ে ভাবে না (নেহাত ভিতরে কিছু একটা কামড়ায় বলে গুরু-তে বমি করে)। একলাখি গাড়ি ওই কাজলপরা চোখের স্বপ্ন - এবং এই সেকশনটা ছোট নয়, বিরাট বড়।
  • Arijit | ১২ আগস্ট ২০০৮ ১১:৫৬697247
  • এবং এর সাথে বলার হল এই মুহুর্তে কারখানাটা না হলে লাভ কিছুই নেই, ক্ষতি যা হবার হয়ে গেছে। হলে যদিও বা কিছু লাভ হয়...কিছু লোকের চাকরি ইত্যাদি। আর সেখানেই মমতা হ্যাজ গট নাথিং টু লুজ অ্যাণ্ড বামফ্রন্ট হ্যাজ এভরিথিং টু লুজ বলা। কথাটা বাকি কোথায় কারখানা হল না জমি নেওয়া হল সেই রেসপেক্টে নয়। ডোমেইনটা ছোট - এবং আবারও বলবো - এখানে এটা পেনাল্টি শট ছাড়া কিস্যু নয়।
  • h | ১২ আগস্ট ২০০৮ ১৩:১৩697248
  • কোশ্চেন করে বা খিস্তি দিয়ে সাধারণত সুবিধে পাওয়া যায় না, ইন ফ্যাকট ক্ষমতাশালী লোকজনের অসুবিধে করার জন্যই সেগুলো করা।

    আর অন্যন্য বিষয়ে তোমার যা স্টেটমেন্ট, তাতে এবার থেকে জয়রাম রমেশের দৈনিক বুলেটিন টা পড়ে নেবো। তোমার লেখা পড়ার কষ্ট টা আর কেন করবো।
  • siki | ১২ আগস্ট ২০০৮ ১৩:৩০697249
  • কারখানা হবে কি?

    বিশেষ কাজে বাবা দিল্লি এসেছে আমার কাছে, বাবার মুখে শুনলাম কিছু কিছু। সিঙ্গুরে টাটার প্ল্যান্টে ইলেকট্রিফিকেশনের জন্য পোল লাগানো তার টানা ইত্যাদি কাজের বরাত পেয়েছে এক ক¾ট্রাকটর, হুগলিতে আমাদের পাড়াতেই থাকে। তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না বহুদিন ধরেই। তৃণমূল বলেই রেখেছিল, একটা পোল পুঁতবার চেষ্টা করতে গেলে লাশ ফেলে দেব ইত্যাদি। কনট্র্যাক্টর যায় রূপচাঁদ পালের কাছে। রূপচাঁদ প্রথমে বলেন ওয়েট অ্যান্ড সী, এখন একটু বিশ্রাম নাও, পঞ্চায়েত ভোটটা হয়ে যেতে দাও, তারপর দ্যাখো না আমরা কীভাবে পোল লাগানোর কাজে তোমাদের সহায়তা করি। তো, সে পঞ্চায়েত ভোটও হয়ে গেল, এখন রূপচাঁদ পালও হাত উল্টে ফেলেছেন, তিনি আর কিছুই করতে পারবেন না, কনট্রাক্টর এখন সিঙ্গুরমুখো হতে ভয় পাচ্ছে। কাজ এক কদমও এগোয় নি।
  • siki | ১২ আগস্ট ২০০৮ ১৩:৩১697250
  • এবং, সিঙ্গুর প্ল্যান্টকে জোগান দেবার মত উদ্বৃত্ত বিদ্যুৎও রাজ্য সরকারের কাছে নেই। কীভাবে সেই বাড়তি বিদ্যুতের জোগান দেওয়া যাবে, এ ব্যাপারে রাজ্য সরকার এখনও নীরব।
  • sarathi | ১২ আগস্ট ২০০৮ ১৫:০৯697252
  • উদ্বৃত্ত বিদ্যুৎ এখন কেন, ভবিষ্যতেও পাওয়া যাবে না

    কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প সিঙ্গুর-নন্দীগ্রাম স্টাইলে ভেস্তে গেল

    মহাশুন্যে শিল্পের ব্যাপারে বিশেষজ্ঞ খোঁজা হোক
  • h | ১২ আগস্ট ২০০৮ ১৫:৫২697253
  • গড়িয়াহাট বা হাতিবাগানে তাপবিদ্যুত কেন্দ্র খুল্লে আর কোন সমস্যা থাকবে না।
  • sarathi | ১২ আগস্ট ২০০৮ ১৬:২২697254
  • আগের আটটা তাপবিদ্যুৎ কেন্দ্র তো পাইকপাড়া আর যাদবপুরে খোলা হয়েছিল
  • sarathi | ১২ আগস্ট ২০০৮ ১৬:৪৪697255
  • তথাকথিত নব্যকৃষিজমিদরদী যারা এককালে নানা ফ্যাকরা তুলে ভুমি-সংস্কারে বাধা দিয়েছে এখনও মনের গভীর গোপনে জোতদার নিয়ন্ত্রিত গোলভরা ধানের স্বপ্ন দেখে জমিদালাল দ্বারা চালিত রক্ষাকমিটির কেষ্টবিষ্টু - এরাই চাষিদের ভুল বুঝিয়ে পুনর্বাসন নিয়ে যেকোন আলোচোনা ভেস্তে দিয়ে পরিস্থিতি জটিলতর করে তুলছে সঙ্গে আছে কিছু (সবাই নয়) ভুঁইফোড় শহুরে ভেকদরদী

    গ্রামে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি একজন চাষিকে জমি কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে প্ররোচিত করা কত সোজা
  • h | ১২ আগস্ট ২০০৮ ১৮:০৯697256
  • আমি সারথির বক্তব্য কে সিনিকাল হিসেবে নেবো না খোরাক হিসেবে নোবো বুঝতে পারছি না।

    তাইলে আপনে প্রমাণ করলেন, দেশের ফিউডালেরা বুদ্ধবাবুকে প্রগতি শীল শিল্প কত্তে দিছে না। দেখুন ফিউডালিজম ভার্সাস ক্যাপিটালিজমের গল্পটা অনেক বড় এবং এতে সিপিআইএম এবং টি এম সি ঠিক প্রতিনিধিঙ্কÄ মূলক জায়গায় নেই। সেটাই ইন্টারেস্টিং।

    কংগ্রেস এবং টি এম সি কৃষক দরদী বা পরিবেশ দরদী ঠিক নন এটায় আমার কনফিউশন নেই। আমার কথা হল ভাগচাষী এবং দিনমজুরের ইন্টারেস্ট এবং প্রান্তিক চাষীর ইন্টারেস্ট কে রিপ্রেজেন্ট করার জায়গা থেকে সিপিআইএম পশ্চিম বাংলায় সরে এসেছে। এইবার সেটা হয়েছে আমার মতে, অ্যাসপিরান্ট মধ্যবিত্তের রাজনীতিতে সাবস্ক্রাইব করার ফলে। অতি সংক্ষেপে। এই সাবস্ক্রিপশনের দাবী অনুযায়ী যা রাজনৈতিক সিদ্ধান্ত সেটা হচ্ছে।

    কম্প্যাসন যে মূলত: ঢপের চপ সে ব্যাপারে আমি সারথির সংগে একমত। আমি কম্প্যাসনের দাবী করি নি। আমার কৃষক সভার রাজনীতির সংগে ঘনিষ্ঠ পরিচয় থাকা সঙ্কেÄও করি নি। কারণ আমি মধ্যবিঙ্কÄ পেশাদার। এবং আমি করলে সেটা কেউ বিশ্বাস করবে না। স্বাভাবিক। আমার একমাত্র বক্তব্য হল এই যে মধ্যবিঙ্কÄর ইন্টেন্ট কে কোচ্চেন করা হচ্ছে, 'মেকি কৃষকদরদ' বলে, সেটা খুব সত্যি, যতক্ষন পর্যন্ত 'শিল্পায়ন=উন্নয়ন=রাজ্যের উন্নতি=হগলের উন্নতি=জাতীয় স্বার্থ=হগলের সার্বিক উন্নতি=সুজলাং সুফলাং=ওং শান্তি ইত্যাদি' এই ইকুয়েশন্টাও যে ঢপ সেটা মানা হবে।

    কাকে কিসে ক্ষ্যাপানো যায় সেই কথা তুলে আর কষ্ট দেবেন না। জাতীয় স্বার্থ নিয়ে এত নিরন্তর প্রচারের পরেও যে লোকে ক্ষেপে টেপে যায় এটাই অনেক। ইতিহাসের কতগুলো ক্ষ্যাপার ইন্সিডেন্টে আমার তো বেশ গব্ব আছে। যেমন ফরাসী বিপ্লব, যেমন রুশ বিপ্লব, যেমন তেভাগা আন্দোলন, যেমন খাদ্য আন্দোলন, যেমন বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলন, যেমন ইরাকের যুদ্ধের বিরুদ্ধে আমেরিকায় আন্দোলন প্রভৃতি।

    এদের কোনোটার সঙ্গেই সিঙ্গুরে ডিস অ্যাফেকটেড মানুষের অসন্তোষের মহঙ্কেÄর যোগ না থাকলেও, ডিস অ্যাফেকশনের যে একটা মেটেরিয়াল ভিত্তি আছে সেটা অন্তত স্বীকার করবেন তো নাকি?
  • h | ১২ আগস্ট ২০০৮ ১৮:৪৩697257
  • যাক গে এ বিষয়ে আমি আর কিসু বলবো না, কাটান। কঠিন বোর হয়ে গেলাম।
  • Du | ১২ আগস্ট ২০০৮ ১৯:১৯697258
  • কাটোয়া নিয়ে। হেডলাইনটা অবশ্যই পড়তে 'আনন্দ' লাগার জন্যে, কিন্তু পুরোটা পড়লে আরও কিছু আছে।
    http://www.anandabazar.com/archive/1080807/7bard3.htm
  • Du | ১২ আগস্ট ২০০৮ ১৯:৪৮697259
  • http://www.anandabazar.com/12bard1.htm এটাও দিলাম, ঐ শেষ লাইন অব্দি পড়ার অনুরোধ শুদ্ধই।
  • kallol | ১২ আগস্ট ২০০৮ ২১:৪৫697260
  • এ তো সরকার আর জমির মালিকদের গপ্পো। এর মধ্যে বর্গাদার আর ক্ষেতমজুরদের কোন গপ্পো আছে কি? নেই।
    তাই ""কৃষি জমি, কৃষক ও ক্ষেতমজুর সমিতি"" যার মাথায় আছে "এসিউসি, বিজেপি ও তৃণমূল"" তারা বাগ্‌ড়া দিচ্ছে। খুব অন্যায় করছে কি?
    আপনি যে বাড়ির ভাড়াটে, সেই বাড়িওয়ালা আর প্রমোটার চুক্তি করে ঐ বাড়িটা ভেঙ্গে ফেলাট করবে ঠিক করলো। বাড়িওয়ালা টাকা পাবে। আপনাকে বলা হলো ""ভাই এবার রাস্তা মাপুন"" - আপুনি ছেইড়ে দিবেন বটে?
  • kallol | ১২ আগস্ট ২০০৮ ২১:৪৯697261
  • অতএব যারা এই ""উন্নয়ন""এর জন্য নিজেদের জীবন জীবীকা বিসর্জন দেবেন তাদের সকলকে ঠিকঠাক পুনর্বাসন না দিলে মহাশুণ্যেই শিল্প গড়তে হবে।
  • kallol | ১২ আগস্ট ২০০৮ ২১:৫৩697263
  • সারথীতে এট্টা পোস্নো ছেলো -
    চাষী কারে কয়? যে জমির মালিক ? না, যে চাষ করে? না দুজনেই?
  • bozo | ১২ আগস্ট ২০০৮ ২২:১৫697264
  • আরে ভূমি সংস্কার তো এখন খোদ সি পি এম কাছে ব্রাত্য। এই তো সেদিন ঘোষনা হল কেরলে আর ভূমি সংস্কার হবে না।

    আর মধ্যবিত্তের কথা চিন্তা করার আগে সম্পুর্ন সেলফিশ শহুরে মধ্যবিত্ত হিসাবে সি পি এম কে জিগ্গেস করব
    ১। ক্লাস ৫ থেকে ইংলিশের ডিসিশন টা কাদের জন্য ছিল?
    ২। কম্পিউটার প্রথমে ঢুকতে না দেওয়ার আন্দোলন কাদের ছিল?
    ৩। স্বাস্থ্য ব্যবস্থার এমন হাল কেন?

    বেশীর ভাগ মধ্যবিত্ত, খালি মধ্যবিত্ত কেন যেকোনো বুদ্ধিমান মানুষ উপায় থাকলে সরকার ও পার্টি কে এড়িয়ে যায়। আমার কাছের লোকের কিছু হলে প্রথমে বেসরকারী নার্সিং হোমে যাব। ক্ষমতা রইলে রাজ্যের বাইরে। সরকারী হাসপাতালে নয়।

    শিল্পায়ন মানে মধ্যবিত্ত এটা একটা চাপানো অজুহাত। সি পি এম শিল্পায়ন চেয়েছে তাই হচ্ছে। মধ্যবিত্ত নয়। মধ্যবিত্ত চাইলে আগের অনেক কিছু ডিসিশনে তাদের চাওয়া কে মূল্য দেওয়া হত।
    মধ্যবিত্ত তার মতই থাকবে। বেশীর ভাগ মধ্যবিত্ত পার্টির কাছে যায় না, নিজের মত থাকে। শিল্পায়ন হলে ভালো, চাকরী পেলে করবে (নোট ইট ইহা ক্যাডার গিরি করে চাকরী নয়, ওপেন পজিশন ছিল, ট্রাই নিয়েছে ও পেয়েছে)।
    রাজ্যে চাকরী না থাকলে বাইরে যাবে। কোনো পার্টি ধরে মধ্যবিত্ত চাকরী ধরে না। পার্টি থ্রু তে ক্যাডার গিরি হয়, ক¾ট্রাকটরি হয় বরং। এবং অবশ্যই দাদাগিরি।
  • Du | ১২ আগস্ট ২০০৮ ২২:৫২697265
  • কল্লোলদা, শুধু ভাড়াটের কথা কেন, তার পরেও থাকে কথা - যে মেয়েটি আমার বাড়িতে কাজ করে, তার। আমি ৩০ টাকায় তাকে যে কাজ করাতাম ফেলাটের নতুন গাড়িওয়ালা দিদিমণি তাকেই ৬০০ টাকা দিয়ে রাখবে।

    সিঙ্গুরে অনিচ্ছুক মালিকদের জন্যই এতদুর যাচ্ছে ব্যাপার, সঙ্গে খেতমজুরের নামটা আছে অবিশ্যি। তা না হলে বাকী ৬০০ একর জমির খেতমজুরদের কি খিদা নাই?
  • kallol | ১৩ আগস্ট ২০০৮ ০৯:৫৬697266
  • সে নিয়ে তো সিঙ্গুর সুতোয় বহু কথা হয়েছে। যা কিছু কম্পেনশেসন/ইচ্ছুক/অনিচ্ছুক সবই তো জমির মালিকদের জন্য। ঐ জমির বর্গাদার আর ক্ষেতমজুরদের কি হবে তা নিয়ে কে ভাবছে? সরকার নাকি বলেছিলেন ওদেরও কিছু দেওয়া হবে। কত দেওয়া হবে বা হয়েছে তা কি কেউ জানে?
    এই যে কাটোয়া কেস। এও তো দেখি গোলমেলে। এখনো জমি হস্তান্তরের প্যাকেজ ঘোষনা হলো না। কাগজে বের হলো একর প্রতি ১০ লক্ষ। তা, খবরের কাগজের খবর তো আর সরকারী ঘোষনা নয়।
    তাছাড়া তাপ বিদ্যুত প্রকল্পের waste management নিয়ে কোন কথা হয়েছে কি? কোলাঘাটে কিন্তু এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে/হচ্ছে।
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১১:১৮697267
  • (১) আবার ইংরিজী ফেরানো হল কাদের জন্যে?
    (২) আইটি নিয়ে রমরমা দাবিদাওয়া কাদের জন্যে? গলিতে গলিতে প্রাইভেট ইঞ্জিয়ারিং কলেজ (যেখানে শুধু আইটিই পড়ানো হয়, কোনো পরিকাঠামো ছাড়া) কাদের জন্যে?
    (৩) সিপিএম হঠাৎ শিল্পায়ন চাইলো কেন?

    সিপিএম ভিউটা কলকাতাকেন্দ্রিক, এবং কলকাতাকে হাতে পেতে হলে মধ্যবিত্তকে হাতে পেতে হবে, আর তাই জন্যে এই স্টেপগুলো - উন্নয়ন মানে অনেক শপিং মল, ফ্লাই ওভার, উঁচু উঁচু বিল্ডিং - উঁচু বাড়িতে থেকে ফ্লাই ওভারের ওপর দিয়ে গাড়ি চালিয়ে শপিং মলে গেলে বাকি পরিকাঠামোর কথা কেউ বলবে না। শর্ট টার্ম ভিউ অবশ্যই এবং খুব পরিস্কার বোঝা যায় (অবশ্যই চাইলে)।
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১২:২০697268
  • এমনকি সেই অপারেশন সানশাইন না কি যেন - গড়িয়াহাট থেকে হকার তোলা, আদিগঙ্গার ধারে বস্তি উচ্ছেদ - সবই ওই মধ্যবিত্ত কলকাতাবাসীর জীবনযাপনকে আরো স্বচ্ছন্দ করার জন্যে।
  • shrabani | ১৩ আগস্ট ২০০৮ ১২:৪৩697269
  • এখানে মধ্যবিত্ত মানে উচ্চ মধ্যবিত্ত তো? কারন সাধারণ ও নিম্ন মধ্যবিত্তরা কলকাতায় রোজ রোজ শপিং মলেও যায়না, নিজের গাড়ীও চড়েনা। বেসরকারী হাসপাতাল নার্সিং হোমে চিকিৎসা করাতে তাদের ভিটেমাটি চাঁটি হয়।
    এদের জন্য সুষ্ঠু সরকারী পরিবহন, চিকিৎসাব্যবস্থা এসব কিছুরই প্রয়োজন ভীষন ভাবে আছে যা কলকাতাতে এখনো নেই।
    তাদের জীবনযাপন এখনো স্ট্রাগলে ভরা।
  • kallol | ১৩ আগস্ট ২০০৮ ১৬:৫৪697270
  • সর্বানীকে দুহাত তুলে ডিট্টো।
    মধ্যবিত্ত মনে আসলে উচ্চ মধ্যবিত্ত। যারা রোজ বাস/মিনিবাস/মেট্রো চড়ে কজে যান তাদের কথাও কেউ ভাবে না।
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ২২:২৩697271
  • বেসিক প্রশ্ন টা হল মধ্যবিত্তের চাপে সি পি এম তাদের কর্মসূচী বদল করেছে না কি সি পি এম এর বদল কর্মসূচী উচ্চ মধ্যবিত্তের চাহিদার সঙ্গে খাপ খেয়ে যায়?
    কারন ওপেন মার্কেট এর আগে কিম্বা পরে উচ্চ মধ্যবিত্ত কখন-ই রাজনীতি তে প্রত্যক্ষ যুক্ত নয়।
    ধরি আই টি কলেজ। মনে পরে না বেসরকারী আই টি কলেজ নিয়ে কোনো আন্দোলন ছিল। ওয়ান ফাইন মর্নিং বলা হল রাজ্যের টাকা রাজ্যে রাখতে (যেটা আগে বেঙ্গালুরু যেত) এখানেও প্রাইভেট কলেজ হবে।

    আমার বক্তব্য শিল্পায়ন মানেই মধ্যবিত্তের স্বপ্ন বা শপিং মল মানেই মধ্যবিত্তের দোকান এটা একটা পার্টি পড়ানো বুলি। এখন পার্টির নীতি মল হবে, ফ্লাই ওভার হবে, শিল্প হবে তাই হচ্ছে। মধ্যবিত্ত সামনে শিখন্ডী মাত্র। যদি মধ্যবিত্তের বা উচ্চ মধ্যবিত্তের চাহিদায় এই সব হয় তবে ২০ বছর আগেই হত। যখন বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ এগিয়ে গেল তখন-ই হত। বোঝাই যায় যে এই পরিবর্তন পার্টির চাওয়া ও অনুমোদিত পরিবর্তন যা মধ্যবিত্তের চাহিদার সঙ্গে মিলে যায়। মোটেই দীর্ঘদিনের মধ্যবিত্ত অধিকার অর্জনের লড়াই নয়।
  • kd | ১৩ আগস্ট ২০০৮ ২২:২৬697272
  • সর্বানী না, শ্রাবণী।

    আমারও সেই প্রশ্ন ছিলো, মধ্যবিত্ত বলতে কোন ইন্‌কাম-ব্রাকেটের কথা বলা হচ্ছে? গাড়ীচড়া মধ্যবিত্ত? ব্যারিস্টায় রেগুলার কফি খেতে পারা মধ্যবিত্ত? সাউথসিটি মলে চারঘন্টা গাড়ি পার্ক করা মধ্যবিত্ত?
  • shyamal | ১৩ আগস্ট ২০০৮ ২৩:২৪697274
  • মধ্যবিত্তের সংজ্ঞা খুব কঠিন। সবদেশেই নিম্ন ও উচ্চ মধ্যবিত্তেরা নিজেদের মধ্যবিত্ত বলে দাবী করেন। আমেরিকাতেও অনেক পরিবার, যাঁরা দুশো হাজার আয় করেন, তাঁরাও বলছেন আমরা মধ্যবিত্ত। আমাদের সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স বাড়ানো চলবেনা। ( আসলে চল্লিশ হাজারি এই ট্যাক্স দেন 6.2% আর দুশো হাজারি দেন 3%। ওবামা এটা ঠিক করবে বলেছে)

    আমার মত হল, সিঙ্গুর নিয়ে মমতা বাংলার সর্বনাশ করছেন। টেলিগ্রাফে বেরিয়েছে উত্তরাখন্ড রাজ্যে টাটারা সিঙ্গুরেরই মত একটি ছোট ট্রাক বানানোর কারখানা করা ঠিক করে। সেখানে মমতা জাতীয় জীব না থাকায় সব কাজ স্মুদলি হয়। ফ্যাকটরি হয়, অ্যান্সিলারি শিল্প আসে, ছোট্ট শহরে রাতারাতি মল, রেস্টুরান্ট, ফ্ল্যাট তৈরী হয়। সে দেখে অন্য শিল্পরা আসতে শুরু করে। আজ সেখানে কয়েক বিলিয়ন ডলার লগ্নী হয়েছে আর বহু দেশি, বিদেশি কোম্পানী খুলেছে। এলাকার লোকেদের আয় মাত্র কয়েক বছরে বহুগুণ বেড়ে গেছে। সিঙ্গুরেও এ জিনিষ হতে পারত।

    সিপিএম ধোয়া তুলসীপাতা নয়। গত তিরিশ বছরে তারা যে দুর্নীতি করেছে সেটা ঘুষ নেওয়ার চেয়ে বহুগুনে খারাপ -- সেটা হল ফেভারেটিজ্‌ম। পার্টির সমর্থক হলে চাকরী হয়, সরকারী কনট্র্যাক্ট পাওয়া যায়। কিন্তু সিঙ্গুর, নন্দিগ্রামে তারা ঠিক পথে এগিয়েছিল বলতেই হবে।

    ভুলটা হয়েছিল অনভিজ্ঞতার দরুন। জমি অধিগ্রহণ করাটা মোটেই ঠিক ভাবে হয়নি। আজ অনেকে বুদ্ধদেবের সমালোচনা করছে। কিন্তু যে কাজ করে তারই ভুল হতে পারে, সমালোচনা হয়। জ্যোতিবাবু পঁচিশ বছরে কোন কাজ করেননি ( সেই কবে একটু ভুমি সংস্কার করেছিলেন যেটা সিদ্ধার্থ রায় সরকার বিল পাশ করেছিলেন কিন্তু ৭৭ এ হেরে যাওয়ায় ইমপ্লিমেন্ট করতে পারেননি) তাই তাঁর সমালোচক নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন