এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ১৯ মে ২০১৬ ১২:৫২705812
  • আমাকে কেউ বোঝান, জোট করে কি গেইন করলেন? কংগ্রেসকে অক্সিজেন দেওয়া ছাড়া আর কি লাভ হল? এইটা আমি সিরিয়াসলি শুনতে আগ্রহী। নো চিমটি। লেফটরা ২৮ টা পেয়েছে দেখাচ্ছে, আর কংগ্রেস ৪৩ টা। একা লড়লে এর চেয়ে কী খারাপটা হতে পারত? এটা কি এখনো বোঝা যাচ্ছে না, যে কোনো অল্টারনেট পলিসি ছাড়া শুধু 'আমরা ক্ষমতায় এলে সব ঠিক হয়ে যাবে' - এই ধরণের আশ্বাস লোকের কাছে কোনো ভ্যালুই তৈরী করে নি? লোকে এই জোটকে জাস্ট 'ক্ষমতা ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা' ছাড়া অন্য কিছু বলে দেখে নি? আপনারা লোককে কিকরে এটা বিশ্বাস করতে বলেন যে আপনারা সিরিয়াসলি দুর্নীতির বিরুদ্ধে, যেখানে আপনাদের হয়ে ক্যাম্পেন করছেন রাহুল গান্ধী?
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১২:৫৫705813
  • ক্ষমাপ্রার্থনা ঃ
    ===========
    আপাততঃ ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের T3 টার্মিনালের গ্রাউন্ডফ্লোরে 46,7% সেলসিয়াস গরমে দুইকান ধরিয়া নিলডাউন হইয়া আছি। হাঁটু ও পিঠ ব্যথা করিতেছে। কিন্তু আপনারা ইয়ার্কি মার্জনা না করিলে সূর্যাস্ত পর্য্যন্ত এই অবস্থানে থাকিব।ঃ(((

    সত্যকথন
    =======
    না, আমার কাছে কোন গোপন খবর তথ্য কিছুই ছিল না। আসলে সেই বুজি-৩৪-৫ বছর আর কে আসল মার্জার ইত্যাদি দেখিতে দেখিতে ত্যক্ত হইয়া স্বপনকুমারের অনুকরণে ব্যর্থ ডিটেকটিভ গল্প লেখার চেষ্টার মত একটি রহস্যজাল বুনিতে চেষ্টা করিয়াছিলাম।
    আপনাদের ভাবনা/সেন্টু /ইমোশন লইয়া খেলা করার নৈতিক পাপ? নাঃ আমার অতি প্রিয় মহাপন্ডিত রাহুল সাংকৃত্যায়ন উনার "সিংহ সেনাপতি" উপন্যাসের ভূমিকায় এমনি একটি গুল্প ফাঁদিয়াছিলেন যে উনি ইহা মাটি খুঁড়িয়া আবিষ্কার করিয়াছেন ও সেই সব লিপিগুলি রেডিও কার্বন-১৪ পরীক্ষণের পর পাটনার ন্যাশনাল মিউজিয়মে রক্ষিত আছে। ছাপার অক্ষরে উহা পড়িয়া আমার মত বহু যুবক পাটনা মিউজিয়মে গিয়া প্রতারিত হইয়াছে।

    তবে বিশ্বাস করুন, আমার প্রেডিকশন ও "গোপন তথ্য" মিথ্যা নয়, সত্য। বাস্তব সত্য নয়; পরাবাস্তব। আমি মনে প্রাণে উহাই চাহিয়াছিলাম। হয় নাই।
    কাজেই উহা সত্য, এক স্বপ্ন হিসাবে। সেই স্বপ্ন আজও বাঁচিয়া আছে। সোশ্যাল ডেমোক্র্যাসির স্বপ্ন। সফল হইবে--আজ নয়, কিন্তু দু-এক দশক পরে।
  • avi | ১৯ মে ২০১৬ ১২:৫৮705814
  • অ্যাঁহ! যাচ্চলে। এটা কিন্তু স্বপনকুমারের চেয়েও ভালো হয়েচে। ইয়ে, প্রেডিকশনটা প্রথম এপ্রিলমাসে করে হয়েছিল না?
  • sm | ১৯ মে ২০১৬ ১২:৫৯705816
  • আবার একবার ঐতিহাসিক ভুল করেছে। শরিক দলের সঙ্গে ভালমতন আলোচনা না করেই কংগ্রেস এর সঙ্গে জোট ফিক্সড করে দিয়েছে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১২:৫৯705815
  • রঞ্জনদা, ফিরে আসুন। "সূর্যাস্ত" অনেক আগেই হয়ে গেছে।
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৩:০০705817
  • রঞ্জনদা, এভইলেবেল অল্টারনেটিভগুলোর মধ্যে থেকে একটাকে বেছে নিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখা ছাড়ুন। আপনার রুটি উল্টানো তত্ত্বের সবচেয়ে বড় লিমিটেশন হল ঐ তত্ত্ব আপনাকে নতুন অল্টারনেটিভ তৈরীর পিছনে সময় আর উদ্যোগ ব্যয় করা থেকে আপনাকে দূরে রাখে। টানেল ভিশন করে দেয়।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৩:০৩705818
  • উঃ বঙ্গের অনেক জায়গা থেকে বামেরা জাস্ট মুছে গেছে। আসনসংখ্যার বিচারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বামশূন্য।
  • apps | ১৯ মে ২০১৬ ১৩:০৪705820
  • রঞ্জন দার অবস্থা দেখি বাবার চেয়েও খারাপ। আমার পিতৃদেব বেলা এগারোটা থেকে অনবরত বলে চলেছে মুড়ি খেয়ে গ্যাস হয়ে গেল, দুপুরে খাবো না।
  • PT | ১৯ মে ২০১৬ ১৩:০৪705819
  • "এবার আপনি একটু বলুন কেন লোকে লেফটদের লাথ মারলো।"
    kathaa hachchhe Je eTaake Jadi "laath" maaraa balen taahale aapanaake mene nite habe Je loke k`m o tinoder tin dashak dhare "laath" merechhil.
    kintu aamaar chhaagal tatw aabaar phire aasachhe o chaalu thaakachhe.

    "না হলে আরো ২০ বছর এই ফল চলবে।"
    chaluk. loke Jadi raajyaTaake aainer shaasanaheen, shixaaxetre noiraajyasah ekaTi bRiddhaashrame pariNat karate chaay to taai habe.
  • dc | ১৯ মে ২০১৬ ১৩:০৫705822
  • আমার তো মনে হয় কং-সিপিএম জোট সিপিএমের দিকে একটা বিশাল ক্রেডিবিলিটি গ্যাপ তৈরি করে দিয়েছে, দুর্নীতি, রাজীব গান্ধী ইত্যাদি তো পরের কথা। সিপিএম পবতে কং এর বিরুদ্ধে এতো দীর্ঘ দিন ধরে লড়াই করেছে, এতো তত্বক্থা শুনিয়েছে, মনমোহিনী ইকনমি ইত্যাদির পেছনে কোটো কোটো কথা খরচ করেছে, তার পর কং-সিপিএম জোট কেউ যাস্ট মানতে পারেনি। এর আগে কং আর সিপিএম কেন্দ্রে জোট বেঁধেছে ঠিকই, কিন্তু সেটা কেন্দ্রীয় পলিটিক্স। পবতে রাজ্য লেভেলে সিপিএম আর কং এর এতো দীর্ঘ দিনের শত্রুতা, তিক্ততা, তার পরে এই দুটো দলের জোট বাঁধার ফলে সিপিএমএর ক্রেডিবিলিটি জিরো হয়ে গেছে। অন্যদিকে কং এর অতোটা ক্ষতি হয়নি কারন কং সেভাবে তাত্বিকতার আশ্রয় নেয়নি, সবাই জানে কং তো এমনিতেই বুর্জোয়া পার্টি, ওরা তো ওরকমই। ভবিষ্যতেও সিপিএম পবতে ইরেলিভ্যান্ট হয়ে যাবে কারন এখন আর ওদের কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা নেই। এরপর সিপিএম কি করবে? আবার কংকে গাল দেবে? কি বলে ভোট চাইবে?
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৩:০৬705823
  • আর রঞ্জনদা আপনার স্বপনকুমার ডাবল এজেন্টদের নিয়ে কখনো গল্প লেখেননি? সেই যারা সাপ ও ব্যাঙ উভয়ের গালেই চুমু খায়? ঃ))
  • kroy | ১৯ মে ২০১৬ ১৩:০৭705825
  • PT,
    একটু বোঝার চেষ্টা করুন। বদলাতে গেলে একটা রোল মডেল লাগে। বাম আমলে মমতা সেই জায়গায় পৌঁছতে পেরেছিলো। আবার পরিবর্তনের কান্ডারী হিসেবে কাকে দেখতে পেয়েছিলেন, বলবেন?
  • PM | ১৯ মে ২০১৬ ১৩:০৭705824
  • আসামের অভিবাসী সমস্যা কিভাবে বিজেপী হ্যান্ডেল করে সেদিকে অনেকের চোখ থাকবে। পঃবঃ বাসীর ওপোর তার প্রভাব পড়তেও পারে
  • apps | ১৯ মে ২০১৬ ১৩:০৮705826
  • এবার বামের সাথে কং এর যেটা বেসিক ডিফারেন্স, কং এর আধিপত্য তিন চার জেলায় কেন্দ্রীভূত। বামেরা একটু বেশি স্ক্যাটার্ড। অপেক্ষাকৃত সম বন্টন বলা যায়।
  • PP | ১৯ মে ২০১৬ ১৩:১০705827
  • অতএব সবার উপরে ছাগল সত্য। PT স্যার এর ছাগল তত্ত্ব আবার প্রমানীত হইল।
  • lcm | ১৯ মে ২০১৬ ১৩:১১705828
  • জোট না হলেও ঐ একই হয়ত হত। ৩৮+৩০ এর জায়গায় হয়ত ১০+৫৮ হত। এ এমন কিছু ব্যাপার না।

    বোঝো! রঞ্জনদা আবার দাবী করছিল ২০০১ না কবে নাকি গণনা মিলিয়ে দিয়েছিল। যাই হোক, রঞ্জনদার নতুন উপাধি --- জ্যোতিষ চূড়ামণি শ্রী শ্রী রঞ্জন --- (ডাকযোগে এবং ভার্চুয়ালি-ও গণনা করিয়া থাকেন)
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৩:১৬705829
  • অধীরবাউ স্টুডিওতে বাইট দিচ্ছেন, চকচকে মুখ, পরিতৃপ্তির হাসি।

    কংকে এই কারণেই মমতা দাবড়ে রাখতেন আসন বন্টনের সময়।
  • sm | ১৯ মে ২০১৬ ১৩:১৭705830
  • তা নয়, ৫০ এর ওপর সিট,আর প্রধান বিরোধী দোল এর মর্যাদা কম কথা নয়। লোকে কথা শোনে, টিভি তে বাইট দেওয়া যাই।তিন নম্বর ছানার তো লড়াইয়ের জায়গা টুকু ও হারিয়ে গেল।
  • dc | ১৯ মে ২০১৬ ১৩:১৮705833
  • সিপিএমের ঐতিহাসিক ভুলের ঐতিহাসিক লিস্টে আরেকটা এন্ট্রি হলো :d
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৩:১৮705831
  • ৪২ টা সিট। ৫০ তো না।

    বিরোধী দলনেতা হতে গেলেও টেকনিকালি কত একটা মিনিমাম আসন লাগে।
  • PT | ১৯ মে ২০১৬ ১৩:২০705834
  • KRoy
    আমাদের সিস্টেমটা প্রেসিডেনসিয়াল নয়। আমরা এখনো দলকে নির্বাচন করি। সেটার বদলে একজনকেই যদি ২৯৪ টা আসন থেকে জেতাতে হয় তাহলে বুঝতে হবে যে সিস্টেমটা আমূল বদলে গিয়েছে।

    হয়ত তাই হয়েছে! তাই ক্যামেরার সামনে টাকা ঘুষ নেওয়াটাও এখন কোন ব্যাপারই নয়।
    তাহলে মানুষ অনুজ পান্ডের বাড়ী ভেঙ্গে কোন মেসেজ পাঠিয়েছিল? কি এমন ঘটল গত পাঁচ বছরে যে এখন আর "unearned" টাকা দিয়ে তৈরি প্রাসাদোপম বাড়ীগুলো মানুষকে আর ভাবাচ্ছে না?
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৩:২৪705835
  • নিশ্চয়ই ভাবাচ্ছে। কিন্তু চোর চোট্টা চীটিংবাজদের প্রতিরোধ তো আর ডাকাত (গান্ধী পরিবার) দিয়ে হয় না। লোকে সেটুকু বোঝে।
  • apps | ১৯ মে ২০১৬ ১৩:২৯705836
  • কিছুই হারায় নি। পরের বার বামকে একা লড়তে হবে। প্রার্থী দিতে হবে ফেলুদা (সৌমিত্র ও সব্যসাচী), বাদশা মিত্তির, সৌরভ গাংগুলি টাইপ্স। এই যদি আজ দেবশ্রীর এগেন্সট এ বুম্বা দা দাঁড়াত, তিনু ধপে টিকত? আরে ভই, বিজনেস স্ট্রাটেজি বলে এট্টা কথা আছে তো! ইন্টেলেকচুয়াল এলিটিজম থেকে না বেরোলে হব্বে? সুজ্জো কাকুর উচিত ছিল আমার সাথে আলোচনা করে নেওয়া। হুঁ।
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৩:৩০705837
  • কিছু নির্বিরোধী অবিসংবাদিত তথ্য
    =========================
    ১) ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথা ফলে গেলঃ জোট করে সিপিএম হয়ে গেল ছাগলের তৃতীয় সন্তান। দুধ পেল না, স্বাস্থ্য গেল। বড় ছেলে কং বিরোধী দলের নেতা হল।
    ২) এবার বামেরা অবাধ নির্বাচনের সার্টিফিকেট দিয়েছেন নির্বাচন কমিশনকে। কোন বুথে রি-পোল চান নি। বড় মুখ করে বলেছেন--জনগণ ভোটটা দিতে পেরেছে। এবং গড়ে ৮০% এর মত ভোট পড়েছে। সূর্য্যকান্ত বিমান সেলিম কারো কমপ্লেন ছিল না।
    ৩) প্রথম দুটো রাউন্ডে সীট কম ছিল। তাই তখন বাহিনী সক্রিয় না হলেও এর ওভার অল প্রভাব কম।
    ৪) শেষের দিকে, বিশেষ করে কোলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় কেন্দ্রীয় বাহিনী ( শাসক দলের মতে, মমতার মতে) অতি সক্রিয় ছিল। আমার সিপিএম বন্ধুরা খুব খুশি ছিলেন। আমার কাকারাও নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।
    ৫) কিন্তু কোলকাতায় বামেরা শূন্য, বিজেপি -১ আর দুই পরগণাতেও প্রায় অদৃশ্য!!

    কিছু নির্বিবাদ করোলারিঃ
    ----------------------------------
    ১) জনগণ বামদলের রাজনীতি/পলিসিকে প্রত্যাখ্যান করেছে। সিপিএম শিল্প শিল্প করে শিক্ষিত মধ্যবিত্তের স্বপ্নের জন্যে ক্যাম্পেন চালিয়েচে। কিন্তু ব্যাপক গ্রামীণ জনগণের জন্যে কোন সুস্পষ্ট সামাজিক-আর্থিক প্রোগ্রাম রাখেনি।
    ২) শুরু থেকেই সিপিএম ---ইহা জনগণের জন্য, জনগণের নিমিত্ত, জনগণের ইচ্ছায়-- আদি বাতেলা কপচে গেছে। এবার স্পষ্ট ওটা আদৌ জনগণের ইচ্ছা ছিল না, জনগণের বয়ে গেছল! নেতারা নিজেদের ইচ্ছেকে জনগণের ইচ্ছে বলে চালিয়েছেন। অন্ততঃ নিচের তলার কর্মীদের সার্ভাইভ্যাল স্ট্র্যাটেজি বললেও সত্যের কাছাকাছি হত।
    ৩) কোন কমন উন্নয়ন বা সোশিও-ইকনমিক ইস্যু ছাড়া জোট কথাটি অর্থহীন। ইলেকশনের মাত্র দুমাস আগে যা হল তা শুধু ক্ষমতায় আসার জন্যে সীট অ্যাডজস্টমেন্ট। একে রাজনৈতিক জোট বলা ধ্যাষ্টামো।
    ৪) ঘুষ খাওয়া?
    আমরা অবশ্যই প্রভাবিত ও পবিত্র ঘৃণায় প্রজ্বলিত!
    কিন্তু নেতারা যে (যে কোন দলের ) ঘুষ খায় এটা বাংলার মানুষের কাছে কোন নতুন কথা নয়।
    কেজরি পেরেছিল কারণ ও কংক্রিট প্রোগ্রাম দিয়েছিল -- বিজলির লুট কমানো, বিনা পয়সায় জল, প্রশাসনে স্বচ্ছতা, ঘুষ চাইলে একটি নম্বরে ফোন করিয়ে অ্যারেস্ট করানো ইঃ।
    সিপিএম এর ক্যাম্পেন ছিল সব নষ্টের গোড়া তিনো (মমতা) -- কে খেয়েছে ? হাওয়াই চটি ইত্যাদি।
    অর্থাৎ, হে ছাগল জনগণ! ওদের ছেড়ে মামেকং শরণং ব্রজ। আমরা আগ মার্কা অনেস্ট! আমরা ক্ষমতায় এলেই সব ঠিক হয়ে যাবে।
    কিন্তু পাবলিকের গ্রামে গঞ্জে স্মৃতি অন্য কথা বলে। ফলং?

    এখনও স্বপ্ন
    =======
    এখনও স্বপ্ন দেখিঃ বামেরা ফিরবে, বাংলাকে বাঁচাতে--কিন্তু এভাবে নয়।
    ১) অন্যের দিকে অভিযোগের আঙুল তোলার আগে একটা অব্ততঃ নিজেদের দিকে তুলুন কমরেড।
    ২) শস্তায় বাজিমাতের স্বপ্ন ছেড়ে সাধারনের সামাজিক ও আর্থিক ইস্যু নিয়ে আন্দোলনে নামুন, কমিউনিস্ট পার্টি ও লাল ঝান্ডাকে তার পুরনো সম্মান ফিরিয়ে দিন।
    ৩) তার জন্যে আগে দরকার--নম্র হোন, অন্যের কথা শুনুন। সমালোচনা করলেই তলিয়ে না দেখে গাল দেওয়া বন্ধ করুন।
    ৪) আর একবার কেবল মধ্যবিত্তদের মুখপাত্র হওয়া ছেড়ে গ্রামের মানুষের সত্যিকার বন্ধু হয়ে ওঠার কথা ভাবুন।
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৩:৩১705838
  • উফ্‌... এখনও সেই ভয়ঙ্কর এবং লজ্জাকর তত্ত্ব-তথ্য-বক্তব্য... সেই গদির নীচে রাখা মান্ধাতার আমলের পাটির বুনোটের দাগ-দাগ'ওলা আমসত্ব বের করে করে চাটা আর আত্মতৃপ্তির কুৎসিৎ উদ্গার-গন্ধে আশপাশকে ব্যতিব্যস্ত ও অপমান করা।

    বিরোধী দলপ্রতিনিধি হওয়ার জন্য ১৫% আসন পেতে হয়, অর্থাৎ অন্ততঃ (২৯৪x১৫%=৪৪.১) মানে ৪৪টি আসন পেতে হয়। অনুরূপ পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে নাকি বুদ্ধবাবু'র জমানায় উপনির্ব্বাচনে জিতে সেই মর্যাদা পেতে হয়েছিল - কপালে সবুজ টিপ লাগানো বিজন বললো এখন।
  • de | ১৯ মে ২০১৬ ১৩:৩৮705840
  • এতো হা হুতাশ না করে, দোষারোপ না করে জোটটাকে ২০১৯ অব্দি চালিয়ে নিয়ে যাওয়া হোক - ফল পাওয়া যাবে।

    সুজ্জোবাবু জিতেছেন কি?

    আর প্রচুর জায়গায় তিনোরা ৩/৪ হাজারের মার্জিনে জিতেছে দেখছি। সেই জায়গা গুলোকে পাখীর চোখ করে মানুষের সঙ্গে থাকা প্রাকটিস করা হোক।

    সুজন চক্কোত্তি জিতেছেন দেখছি যাদপ্পুরে - ভালো লাগলো।

    মদন হেরেছে দেখছি তো!
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৩:৩৮705839
  • ধরে ধরে বেছে বেছে মানুষজনকে 'মাওব্যথী', 'ব্যাগড়াপন্থী', 'তিনোর সুবিধে করে দিচ্ছে'... ইত্যাদি বলা, বা সরাসরি কাউকে 'মিথ্যেবাদী' বা কাউকে শ্রুতিমধুর, পঠনমধুর অন্যান্য বিশেষণে দাগিয়ে দেওয়া অনেককেই দেখছি সুর পাল্টাচ্ছেন।
  • sch | ১৯ মে ২০১৬ ১৩:৩৯705841
  • PT র মতো লোকেরা যদ্দিন থাকবে কোনো আশা নেই বামেদের। এরা নিজেদের শোধরাতে পারলে তবেই আশা
  • pinaki | ১৯ মে ২০১৬ ১৩:৪০705842
  • এই অন্ধকারের মধ্যে সিপিএমের জন্যে একটাই আশার আলো, কেরালায় যদি সিপিএম জেতে তাহলে সিপিএমের মধ্যে এই ডানপন্থী লাইন (ইয়েচুরি, বুদ্ধ, নিরুপম এট আল) হয়তো আরো চ্যালেঞ্জড হবে। ওটাই একমাত্র সম্ভাবনা সিপিএমের বাঁচার। নইলে এরপরে সর্বভারতীয় লেভেলে বাম শক্তির (বা সেন্টার লেফট) অন্য কোনো ধরণের রি এলাইনমেন্ট এবং সারভাইভাল হতে পারে, কিন্তু সিপিএম সেখানে লীডিং ভূমিকায় থাকবে না। মিলিয়ে নেবেন। সিপিএম পশ্চিমবঙ্গে যে লাইন নিয়ে চলছে, তাতে কদিন পরে নিচু তলার সাপোর্টারদের বোঝানো দুষ্কর হবে কেন তারা কংগ্রেস না করে সিপিএম করবে?
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৩:৪১705845
  • পাব্লিককে গাল দেবার আগে একটু ভাবুন।
    এই পাতায় পিটি ইমার্জেন্সির সময়ে সুব্রত মুখুজ্জের কথা তুলে কতবার গাল দিয়েছেন। কিন্তু একই সময়ের সোমেন মিত্রের ( ইমাঅর্জেন্সির সময়ের ডাকাবুকো ছোড়দা, শ্যালদা বৌবাজার এলাকার) হয়ে চৌরঙ্গীতে ক্যাম্পেন ? বা সেই সময়ের টপ নেতা প্রিয় দাস মুন্সীর স্ত্রীর হয়ে? বা বামবিরোধী ক্রিমিন্যাল রেকর্ডওলা অধীর বাবুর সঙ্গে মালা পরতে? নৈতিক জায়গার জোরেই বামেরা শক্তিসঞ্চয় করে। সেটাই গায়েব?

    তবু বলছি, জোট জিতলে ভাল লাগত।

    পিনাকী,
    একটি রিয়েল টাইমে তো যা যা বিকল্প আছে তার থেকেই ভাবতে হবে! যেমন বাংলাদেশে মুহম্মদ ইউনুস বলতেন-- ডাকাইতটারে ঠ্যাকাইতে চোরটারে ভোট দ্যান!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন