এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অ্যাগনি-ত্রাস হনুমেসো

    h
    অন্যান্য | ২২ আগস্ট ২০১৬ | ৮১১০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৭ আগস্ট ২০১৬ ১১:৪৫720033
  • মেয়েটি বিবাহিত ছিল নাকি? মানে 'পরকীয়া 'কীভাবে হচ্ছে ?
    কন্সেন্চুয়াল ছিল, এই যুক্তিতে নইলে প্রেম বলা যায়, পরকীয়া কেন ?
  • dc | ২৭ আগস্ট ২০১৬ ১২:০৯720034
  • আপ্নেরা সেই কবে থেকে যে রেপ আর পরকিয়া নিয়ে ঘ্যাঁট পাকিয়ে চলেছেন, টোটাল বোর হয়ে গেলাম। রেপ আর পরকিয়া দুটো এক জায়গায় আনা যায়না, অনেক কষ্ট করেও না। রেপ অ্যাকিউসেশান ডিফেন্ড করতে গিয়েও সেটা পরকিয়া বলে চালানো যায়না। এই থ্রেডের শুরুতেই হনুবাবু যে কমেন্ট করেছিলেন সেটা মোটামুটি ব্যান্টার হিসেবেই নিয়েছিলাম কারন এরকম থ্রেডেও হেব্বি পলিটিকাল কারেক্টনেস দেখাতে গেলে মুশকিল (সেজন্যই ব্যান্টার)। তার পরেও এই ইস্যুটাকে নিয়ে এমন সিরিয়াসলি আলোচনা হয়ে চলেছে যে সেটার জন্য অন্য থ্রেড খোলা উচিত ছিল। অন্যরা আগেই এই কথাগুলো বলেছেন, তাও লিখলাম এইজন্য যে এই থ্রেডে এই আলোচনাটা একেবারে বেমানান হচ্ছে, না ঘরকা না ঘাটকা।
  • advocate | ২৭ আগস্ট ২০১৬ ১২:২৩720035
  • ভাবার্থে বা লুজলি পরকীয়া শব্দটা যেকোনো বিবাহ বহির্ভুত / স্টেবল রিলেশন বহির্ভূত সম্পর্ক-র ক্ষেত্রেই প্রয়োগ করা হয় বলে মনে হয়। সিকি যখন একটি সফল পরকীয়া করতে চায় বলে, সে কি শুধু অন্য বিবাহিত নারীর সাথেই শুতে চায় না লুজলি একটি কনসেন্সুয়াল নিজ-বিবাহ বহির্ভূত সম্পর্ক রেফার করে?
  • d | ২৭ আগস্ট ২০১৬ ১৩:০৭720036
  • bored pandaয় দেখছি ঋতর ছবিটা এখন শেয়ার করেছে।
    ইন্টারেস্টিং!
  • RANJAN ROY | ২৭ আগস্ট ২০১৬ ১৩:১৩720037
  • কী যা তা!
    দুজন অ্যাডাল্ট অবিবাহিত নারীপুরুষের ( জে এন ইউর দুই রিসার্চ স্কলার) স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক "পরকীয়া" তকমা পাবে?
    কভি নহীঁ।
    রাষ্ট্রভাষা মেঁ -- অপনা হোতে হুয়ে ভী 'পর কো কিয়া' = পরকীয়া।
    অর্থাৎ এগুলো বিবাহিত পুরুষদের সিন্ড্রোম।
    ফলে অবিবাহিত যুবকের বৌদিবাজি= not Parakiyaa।

    পরকীয়ার স্ট্যান্ডার্ড হল যখন নিজের নারী জ্বলতে জ্বলতে বলবে-- কী আছে ওর যা আমার নেই?
    ( ঝুল বাংলা উপন্যাস থেকে ঝেড়ে দেওয়া মাল)। ঃ(((
  • avi | ২৭ আগস্ট ২০১৬ ১৩:২২720038
  • "অবিবাহিত যুবকের বৌদিবাজি= not Parakiyaa।" - যুবকের তরফ থেকে নয়। বৌদির তরফ থেকে?
  • Ekak | ২৭ আগস্ট ২০১৬ ১৩:২৩720039
  • লিখছেন যখন রেটে ভুলভাল না লিখে ঠিকটা লিখুন।

    পরকীয়া মানে দুটি মানুষের মধ্যে যৌন সম্পর্ক যেখানে দুজনের মধ্যে কমপক্ষে একজন অন্য কারো সঙ্গে বিবাহিত।

    অর্থাৎ অবিবাহিত ছেলের বৌদি গমন পরকীয়া।
    বিবাহিত ছেলের অন্যের বৌ গমন পরকীয়া।
    বিবাহিত ছেলের অবিবাহিত মেয়ে গমন পরকীয়া।

    অবিবাহিত মেয়ের বিবাহিত পুরুষ গমন পরকীয়া।
    বিবাহিত মেয়ের অন্যের বর গমন পরকীয়া।
    বিবাহিত মেয়ের অবিবাহিত পুরুষ গমন পরকীয়া।

    এটাই পরকীয়ার আইনি সংগা, সমস্ত দেশেই। সন্দেহ থাকলে এডাল্টারী ল্য এন্ড চার্জেস দিয়ে সার্চ করে দেখে নিন। কোত্থেকে নিয়ে এলেন বিবাহিত পুরুষদের সিনড্রোম, যেন মেয়েরা পরকীয়া করেননা।
  • Ekak | ২৭ আগস্ট ২০১৬ ১৩:২৪720040
  • তরফ আবার কী। পরকীয়া কনসেন্সুয়াল। কাজেই একপক্ষ চার্জ খাবে অন্য পক্ষ অভিযোগ আনবে এরকম কিছু নয়। কোনো তরফ নেই।
  • pi | ২৭ আগস্ট ২০১৬ ১৩:২৯720041
  • এই টইতে এগুলো নিয়ে কচলানোর সত্যি বোধহয় মানে নেই, কিন্তু উকিলবাবু যখন সেটা করবেনই, তখন প্রতি পোস্টে আবার নতুন না বোঝা, নতুন প্রশ্নের উদয় হলে আর কী করা ? ঃ(

    তাহলে মেয়েটি বিবাহিত না। তাও এই ধর্ষণের অভিযোগকে পরকীয়া বলা যাবে, কারণ, 'যেকোনো বিবাহ বহির্ভুত / স্টেবল রিলেশন বহির্ভূত সম্পর্ক-র ক্ষেত্রেই' পরকীয়া বলা যায়।
    তাহলে নেকস্ট অবভিয়াস প্রশ্ন আসেঃ আনমোল রতন কি বিবাহিত নাকি ?

    স্টেবল রিলেশন বহির্ভূত সম্পর্ক র ক্ষেত্রে পরকীয়া বলা যায়, এটা কোন আইনে আছে জানিনা ( কারণ এর আগে উকিলবাবুই আইনের কথা বলছিলেন, আর উকিলের তো তাই বলা উচিত ঃ)), তাহলেও প্রশ্ন রইলো, অনমোল রতনের স্টেবল রিলেশনের কথাও উকিলবাবু জানেন ?

    আর হ্যাঁ, উকিলবাবু আগে লিখেছেন, ডিফেন্স লইয়ার ঐ পূর্বপরিচিত বলে ডিফেণ্ড করার চেষ্টা করছেন। মানে ঐ কোটটা তুলে আনা দেখে মনে হল।
    এখানে দেখলাম, পুলিশই এই তথ্যটা দিয়েছে।
    The victim and the accused had first started interacting on Facebook and were also in touch over phone which have been seized for forensic tests, a senior police officer said on Thursday
    ডিঃ দিয়ে দি। পূর্বপরিচিত মানেই ধর্ষণ হতে পারেনা বা এক্ষেত্রে হয়নি, এরকম কিছু আমি বলার চেষ্টা করছি এরকম ব্যাদড়া লজিকের লাইনে আবার চলে যাবেন না যেন।

    যাই হোক।
    লজিকটা বোঝার চেষ্টা করছিলাম। খুবই ঘেঁটে যাচ্ছে বলে প্রশ্ন করা।
    মানে পরকীয়া কেন রেপ, বা এক্ষেত্রে কেন বলা যাবে, সেটা এত লজিক্যালি বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে চেষ্টাটা করছিলাম আর কি।
  • san | ২৭ আগস্ট ২০১৬ ১৩:৩৩720044
  • নাকি পরকীয়া, কিন্তু পানিশেবল না ?
  • san | ২৭ আগস্ট ২০১৬ ১৩:৩৩720043
  • ভারতের আইনে অবিবাহিতা মেয়ে ও বিবাহিত পুরুষের যৌনসম্পর্ক যদ্দূর জানি পরকীয়া নয়। মেয়েটি বিবাহিতা না হলে অ্যাডাল্টারি ল তে পুরুষটি পড়বেন না।
    ডিঃ ঔচিত্য নিয়ে কথা বলছিনা।
  • san | ২৭ আগস্ট ২০১৬ ১৩:৩৪720045
  • @ এককের পোস্ট
  • অভি | ২৭ আগস্ট ২০১৬ ১৩:৩৫720046
  • আরে, তরফ ব্যাপারে প্রচুর দুঃখ হ্যাজ। আইপিসি ৪৯৭এ পরকীয়াতে ছেলেটির অপরাধ শাস্তিযোগ্য, মেয়েটির নয়। :-(
  • Ekak | ২৭ আগস্ট ২০১৬ ১৩:৩৯720047
  • হ্যা, মেয়েটির অপরাধ শাস্তিযোগ্য নয়। সেটা আলাদা কথা। টিপিকাল সম্পত্তির লিনিয়েজ মাথায় রেখে বানানো আইন :|
  • Ekak | ২৭ আগস্ট ২০১৬ ১৩:৪২720048
  • পরকীয়াকে রেপ বলা যায়না। কোনোভাবেই না।

    দুজনের কোনো একজন বিবাহিত হলে রেপ কেসকে পরকীয়া প্রমানের একটা চেষ্টা হয় সেটা আলাদা ঘটনা। তাতেও পরকীয়া রেপ হয়ে যায়না।
  • Bratin | ২৭ আগস্ট ২০১৬ ১৪:০১720049
  • উফফ লোকজন টোটাল লেভেল র চালাক বাবা মা আর অন্য পুরুষ বা নারী র মধ্যে তফাৎ করতে পারছে না।

    ঃ))))
  • একক | ২৭ আগস্ট ২০১৬ ১৪:০৪720050
  • ভাই ? পুরুষ বন্ধু ?

    সেক্স নেই, কিন্তু মেন্টাল ডিপেন্ডেন্স আছে। চলব্যা ?
  • Bratin | ২৭ আগস্ট ২০১৬ ১৪:০৫720051
  • একক আমার পোস্ট টা পড়ো। আমি পর্ষ্কর করে লিখেছি একটি পুরুষ বা নারী অন্য পুরুষ বা নারী র ওপর মেন্টালি ডুপেনডেন্ট হলে।
    এখনে যে ঐ নারী বা পুরুষ ছেলে বা মেয়ে টির মা বাবা বোন ভাই নয় সেটা আলাদা করে লিখে দিতে হবে এইটা বুঝি নি। এই টুকু ......

    সে যাই হোকঃ)))))
  • advocate | ২৭ আগস্ট ২০১৬ ১৪:০৯720054
  • "অবিবাহিত যুবকের বৌদিবাজি= not Parakiyaa"

    ভারতের আইনে অ্যাডাল্টারি। মিনিমাম ৫ বছরের জেল। যদি বৌদি - পরিবার, লোকলজ্জা, চরিত্রহীনতার ট্যাগ, এগজিস্টিং বিবাহ সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি কাটিয়ে "কনসেন্ট' স্বীকারও করেন। না করলে রেপ।

    "(জে এন ইউর দুই রিসার্চ স্কলার) স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক "পরকীয়া" তকমা পাবে? "

    না। অন্তত কোনো একজন বিবাহিত মানুষ স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলে তাকে লুজলি পরকীয়া বলা যেতে পারে। মহিলা বিবাহিত না হলে ভারতীয় আইনে শাস্তি নেই।

    আনমোল রতন বিবাহিত হোক বা না হোক, তার আদর্শে সিকি ওই কাজ করলে (এবং তার ভার্সান বজায় রেখে কাজটিকে কনসেন্সুয়াল বলে চালানো গেলে) সেটা সিকির ক্ষেত্রে পরকীয়া বলেই গন্য হবে (অন্তত লুজলি, ভাবার্থে)। হনুর পোস্ট থেকে আমি এই বক্তব্যটাই পেয়েছি। সিকির ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড মহিলা বিবাহিত না হলে সেটা সিকির পক্ষে শাস্তিযোগ্যও হবে না।
  • একক | ২৭ আগস্ট ২০১৬ ১৪:০৯720052
  • আমিও তো বন্ধুর অপশন জুড়ে দিয়েছি। পটেনশিয়ালি ফেভারেবল জেন্ডারের বন্ধুদের ওপর মেন্টাল ডিপেনডেন্স বিশ্বাসভঙ্গ ? :)

    আর বাবা -ভাই এগুলো রেখেছি কারন নন্সেক্সুয়াল হলে তো ভাই আর বাইরের লোক একই ব্যাপার তাই না ? ননসেক্সুয়াল বলাতেই ফ্যামিলি রিলেশন উন্ক্লুদ করেছি নইলে করতুম না।
  • ranjan roy | ২৭ আগস্ট ২০১৬ ১৪:৫১720055
  • ব,
    অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটি দম্পতী অন্য এক বন্ধুস্থানীয় পুরুষের প্রতি ' মেন্টালি ডিপেন্ডেন্ট"; -বাড়ি-গাড়ি কেনা, ছেলে-মেয়ের পড়াশুনো/কেরিয়ার, কাকে ভোট দেওয়া উচিত, কোন ডাক্তার দেখানো উচিত, কার কাছে দীক্ষা নেওয়া উচিত --এবম্বিধ সব ব্যাপারেই ওনাকে না জিগ্যেস করে কিছু করা হয় না।
    সেক্ষেত্রে তোমার পরিভাষার কী হাল হবে?

    ধর্ষণ/পরকীয়ার আইনি পরিভাষা দেখলে মনে হবে এসবে উৎস সম্পত্তিবোধ। পুরো ক্রিমিনাল ল' তৈরিই হয়েছে সম্পত্তি রক্ষার আদি তাগিদ থেকে।
    প্রাথমিক ভাবে নারীর শরীরের মালিক নারী। তাই তার সম্মতি বিনা তার শরীর উপভোগ-- ধর্ষণ।
    কিন্তু বিবাহিত নারীর শরীরের আসল মালিক নারী নয়, তার স্বামী। নারী শুধু নায়েব বা ম্যানেজার। তাই বিবাহিত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে শুধু তার সম্মতি নেসাসারি কন্ডিশন মাত্র,সাফিশিয়েন্ট নয়। স্বামীর সম্মতি চাই! নইলে অপরাধ। ধর্ষণ না হয়ে অ্যাডাল্টারি!
    ইয়ে না-ইনসাফি হ্যায়; শালা পিতৃতন্ত্র!
  • pi | ২৭ আগস্ট ২০১৬ ১৫:৫০720056
  • উকিলবাবু রেপ আর পরকীয়ার তুলনা নিয়ে গুচ্ছ ছড়িয়ে আবারো ঘঁটে দিলেনঃ(
  • লাট্টু | ২৭ আগস্ট ২০১৬ ১৬:০৮720057
  • পরকীয়ার প্রক্রিয়া!
  • aranya | ২৮ আগস্ট ২০১৬ ২২:২৮720058
  • 'পরষ্পর বিরোধিতা, যেটা একটা বিতর্কে মাঝে মাঝে চলে আসতে পারে, দূর করার জন্যই কিছু (অতীত) রেফারেন্স চাওয়া হয়েছিল, ফর অ্যাভয়্ডান্স অফ ডাউট'

    - কোন বিতর্কে, শুধু বক্তব্য-ই দেখার কথা, বক্তার কটি পাবলিকেশন, তিনি ফাঁকা হা হুতাশ করেন না সারগর্ভ প্রবন্ধ লেখেন - এসব অতীত খুঁড়ে বার করার মানে নেই। পরষ্পর বিরোধিতা-ও হওয়ার কথা ছিল না, পারস্পরিক বক্তব্যের বিরোধিতা-ই স্বাভাবিক ছিল। তা যদি না হয়ে থাকে, সেটা ডিবেটার-দের ব্যর্থতা বলেই ধরতে হবে।
  • aranya | ২৮ আগস্ট ২০১৬ ২২:৪০720059
  • হনু বহু দিন কৃষক সভা, ট্রেড ইউনিয়ন করেছে, নিশ্চয়ই মানুষের ভাল-র জন্যই করেছে, তার জন্য ওর ওপর অনেক শ্রদ্ধা, ভাল লাগা আছে। কিন্ত একটা পোস্ট পড়ার সময় তো লেখক কে সেটা মাথায় রাখব না, তা সে হনু হোক বা মার্ক্স, শুধু বক্তব্যেরই কাটা ছেঁড়া করব।

    আর একটাই পয়েন্ট - কোন বক্তব্য নিম্নরুচি-র বললে তার কাউন্টারে আপুনি তো উচ্চরুচি, বুদ্ধিদীপ্ত - এসব কথার কোন মানে নেই। গুরু-র সীমিত ইন্টার অ্যাকশনে কে কেমন তা বোঝা সম্ভব নয়, বোঝার কোনও দরকারও আছে কি? মানুষের ভিতর অনেক বৈচিত্র, ডাইমেনশন,অগাধ তার মস্তিস্কের ক্ষমতা - সারা জীবন মেলামেশা করলেও কোন মানুষকে সম্পূর্ণ ভাবে বোঝা এবং ছকে ফেলা দেওয়া সম্ভব নয়
  • aranya | ২৮ আগস্ট ২০১৬ ২২:৫১720060
  • ক্রিডেনসিয়াল চাওয়ার ধাক্কাটা এখনও সামলে উঠতে পারি নি। যে কোন ক্ষেত্রেই শকিং, গুরুর মত ঘোষিত ল্যালা ফোরামে, যে কোন এলিটপনার বিপরীতেই যার অবস্থান হওয়ার কথা ছিল, সেখানে আরও শকিং।

    সপ্তাহান্তে লুঙ্গি পড়ে তেরে হুস্কি খাচ্চি, যদি এই শকের হাত থেকে বেরোনো যায়
  • Ekak | ২৮ আগস্ট ২০১৬ ২২:৫৯720061
  • অরণ্যদা, ব্যাপারটা এইভাবে নিন না যে ডিরেক্টলি ক্রেডেনশিয়াল চাওয়া ও দেওয়া মোর সিভিলাইস্ড ফর্ম দ্যান আঁকিয়ে বাঁকিয়ে নিজেকে বড়ো ও অন্যকে ছোট দেখানো। সবাই জানে যে গুরু মোটেই ল্যালা ফোরাম নয় প্রকৃত প্রস্তাবে। পৃথিবীর কোনো ফোরাম ই তার প্রস্তাবনায় বাঁধা থাকেনা। মেম্বারদের মর্জিতে চলে। এখানেও ঠারে ঠোরে নিজের ক্ষমতা ও অভিজ্ঞতা অন্যের চেয়ে কত বেশি তা বুঝিয়ে দেওয়া, ফোন করে নেটওয়ার্কিং করা এসবই চালু। ওসব ল্যালা ফ্যাল জাস্ট মুখের কথা। তাচ্চে মতবিরোধ হয়েছে ওপেন টাসল হয়েছে, দু পক্ষেরই কিছু ছেঁড়া যায়নি ...এইভাবে দেখলে অনেক স্বস্তি আসবে :) কাটায়ে দ্যান এবার :):)
  • Zephyros | ২৯ আগস্ট ২০১৬ ০৯:৩৫720062
  • ইয়ে মানে হুতাশ হালদারও এবার এট্টু জেলাস হয়ে পড়বে।
  • | ৩০ আগস্ট ২০১৬ ১০:৩৭720063
  • "সবাই জানে যে গুরু মোটেই ল্যালা ফোরাম নয় প্রকৃত প্রস্তাবে। পৃথিবীর কোনো ফোরাম ই তার প্রস্তাবনায় বাঁধা থাকেনা। মেম্বারদের মর্জিতে চলে। এখানেও ঠারে ঠোরে নিজের ক্ষমতা ও অভিজ্ঞতা অন্যের চেয়ে কত বেশি তা বুঝিয়ে দেওয়া, ফোন করে নেটওয়ার্কিং করা এসবই চালু। ওসব ল্যালা ফ্যাল জাস্ট মুখের কথা। " - একদম। গুরুর পাতা সাক্ষী এরকম কত হয়েছে।
  • Abhyu | ৩০ আগস্ট ২০১৬ ১৯:৫৫720065
  • আশা করি সব ঠাণ্ডা হয়েছে। এবার থেকে আমি এই টইতে কপি পেস্ট করব। সে আপনারা যাই বলুন।

    name: h mail: country:

    IP Address : 213.132.214.83 (*) Date:30 Aug 2016 -- 06:39 PM

    একবার অতি হারামি ছেলে (পরে কবি ও অর্থনীতির অধ্যাপক এবং হারামি ছেলে কন্টি) সার্থক রায় চৌধুরী কাশ্মীর উপত্যকা নিয়ে লিখেছিল, কাশ্মীর অতি সুন্দর উপত্যকা আর হবে নাই বা কেন, সেখেনে মেয়েরা নৌকা চালায় আর গান গায় আর চালাবেই বা না কেন, সকলেই শর্মিলা ঠেগোর এর মত দেখতে অর দেখাবেই না কেন, সেখানে গালিচার মত ঘাসের উপরে মোটা মোটা ভ্যাড়া চরে বেড়ায় আর চরবেই বা না কেন, তাদের মোটা মোটা লোম থেকে সোয়েটার তৈরী হয় আর হবে নাই বা কেন। কাশ্মীরে তখন শান্তি বিরাজ করা সত্ত্বো সে শূন্য পেয়েছিল, এবং কৃষ্ণাদি লিখে দিয়েছিলেন আর পাবে নাই বা কেন। ইত্যাদি। এই গল্পটা অন্তত পনেরো বার বললাম, আর বলবো নাই বা কেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন