এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১১ নভেম্বর ২০১৬ ১৪:৩২725619
  • এ টি এম আমাদের এখানে সোমবারের আগে খুলবে না। ব্যাংক ম্যানেজারের সংগে কথা বললাম। উনি বল্লেনঃ স্যার অত ক্যাশ কোথায়?

    অরুন্ধতী ভটচাজ ওদিকে বলেছেন, দিন দশেক লাগবে এ টি এম চালু হতে। কারণ সফটোয়ারে ১০০০/৫০০ ছাড়া অন্য কিছু দেবার অপশন নাই।
  • রোবু | ১১ নভেম্বর ২০১৬ ১৪:৩৭725620
  • অরুন্ধতী ভটচাজ এর খবরটার লিংক পাওয়া যাবে?
  • রোবু | ১১ নভেম্বর ২০১৬ ১৪:৩৮725621
  • পেয়ে গেছি।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৬ ১৫:৩০725622
  • ভাবছি, লাইনে দাঁড়ানোই ভালো।

    এতো কালো জমিয়েছি দু হাতে
    এতোকাল ধরে!
    কখনো তোমার তরে, ট্যাক্সো ভরিনি।

    এখন আলমারির পাশে রাত্তিরে দাঁড়ালে
    মোদী ডাকেঃ আয় আয় আয়
    এখন চোরকুঠুরির পাশে লুকিয়ে দাঁড়ালে
    উর্জিত ডাকেঃ আয় আয়

    দিতে পারি
    যে-কোন দিনেই আমি ট্যাক্সো দিতে পারি
    কিন্তু, কেন দেবো?

    এলপিজির সিলিন্ডার ধরে একটি সাবসিডাইজড চুমো খাবো

    দেবো
    কিন্তু, এখনি দেবো না
    মোদীকে দেবো না এ-টাকা।।
  • pi | ১১ নভেম্বর ২০১৬ ১৫:৩৭725623
  • অর্কর পোস্ট। Standing 30 min in Line Standard Chartered Bank....Now they have no Cash....90% ATM close in the city...but Modiji is an honorable man.....Airlines Hospitals Railway rejecting 500 and 1000 notes ....but Modiji is an honorable man.....From Today Mid night Petrol pump will also reject 500, 1000 Notes....but Modiji is an honorable man...."economic Bandh " all over North east and rural india....but Modiji is an honorable man....A country where more than 30% of the population cannot read and write properly, govt Encouraging Online Banking, Smart Money, ATM system etc etc....Because Modiji is an honorable man.....
  • news | ১১ নভেম্বর ২০১৬ ১৫:৩৮725624
  • রাবিশ কুমার নডিটিভ
    "http://khabar.ndtv.com/news/blogs/prime-time-intro-a-social-reality-surfaces-after-currency-ban-1623999?pfrom=home-khabar

    "गुरुवार को बैंकों ने लोगों को पैसे देने शुरू कर दिये. लोग घंटों लाइन में लगे रहे, मैंने भी ऐसे कई लोगों से मुलाकात की. एक बात नज़र आई. ये लोग परेशान तो हैं मगर सरकार के फैसले से नाराज़ नहीं है. कहीं से भी बैंकों के बाहर हंगामे या मारपीट की खबरे नहीं आई तब भी जब कई जगहों पर काउंटर समय से पहले बंद हो गए. चार हज़ार की जगह दो हज़ार ही मिला. लोग धीरज के साथ लाइन में हैं."
  • sswarnendu | ১১ নভেম্বর ২০১৬ ১৫:৪০725625
  • রোবুর ফেসবুক পোস্টটা ওপরে পড়লাম ওপরে.... ভাল লেখা. একটাও হবে না বলাই বাহুল্য. শুধু ইনফ্লেশন সামান্য চেক হতে পারে, সে জাল নোটের জন্য, কালো টাকার জন্য না. সেও অবশ্য যদি আদৌ জাল নোটের পারসেন্টেজ যা বলছে ততটা হয় তবেই
  • সিংগল k | ১১ নভেম্বর ২০১৬ ১৫:৫০725626
  • অরুন্ধতীদেবী কোন নতুন কথা বলেন নি।
    রিজার্ভ ব্যাঙ্ক গত আট তারিখ যে নোটিফিকেশনের মাধ্যমে ৫০০ ও ১০০০ টাকার নোটকে লিগাল টেন্ডার হিসেবে নিষিদ্ধ করেছেন, সেই নোটিসের অ্যানেক্সচার ফোর এর পনের নম্বর পয়েন্টে এই কথা বলা আছে -
    15. Can I withdraw from ATM?
    It may take a while for the banks to recalibrate their ATMs. Once the ATMs are functional, you can withdraw from ATMs upto a maximum of ₹ 2,000/- per card per day upto 18th November, 2016. The limit will be raised to ₹ 4000/- per day per card from 19th November 2016 onwards.

    অরুন্ধতীদেবী ঐ প্রথম লাইনটিই ব্যাখা করেছেন মাত্র, তার বেশী কিছু নয়। সফটওয়্যার ও হার্ডওয়্যার রিক্যালিব্রেট করতে সময় লাগবেই, নোটের জোগান যদি অপর্যাপ্ত থাকে তাও।

    এই রইল রিজার্ভ ব্যাঙ্কের নোটিফিকেশনটির লিঙ্ক -
    https://rbi.org.in/Scripts/NotificationUser.aspx?Id=10684&Mode=0

    এই রইল অ্যানেক্সচার চারের লিঙ্ক -
    http://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/NOTI112081116AN_4.pdf

    অ্যানেক্সচার পাঁচটিও কারো কারো দরকার হতে পারে। ওতে রয়েছে টাকা এক্সচেঞ্জ করার ফর্মটির লিঙ্ক। অনেক অসাধু লোক এটার জন্য টাকা চাইছে বলে টিভিতে দেখাচ্ছে। কারোর যাবার থাকলে আগেভাগে নিজেই প্রিন্ট করে নিয়ে যান-
    http://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/NOTI112081116AN_5.pdf

    কদিন ধরে আমাকে যেরকম পোস্ট করতে হচ্ছে বা কথাবার্তা বলতে হচ্ছে তাতে আমি ঘোর মোদীভক্ত বলে প্রতিপন্ন হচ্চি। এটা আমার পক্ষে ভাল না খারপ কে জানে!
  • সিংগল k | ১১ নভেম্বর ২০১৬ ১৬:১২725629
  • @ সিংগল d দি Date:11 Nov 2016 -- 01:03 PM
    সফটওয়্যার/রম সেন্ট্রালি ফ্লাস করা গেলেও হার্ডওয়্যার রিক্যালিব্রেট করতে এটিএমে এটিএমে ঘুরতেই হবে টেকনিশিয়ানদের। কারন নতুন আর পুরোনো নোটের মাপ, ওজন ও টেক্সচার কিছুই এক নয়। এটিএমের নর্মাল ফাংশনিং এর জন্য এগুলোর জন্য হার্ডও্যার অপ্টিমাইজড হওয়া তো প্রয়োজন। সময় লাগারই কথা।
  • d | ১১ নভেম্বর ২০১৬ ১৬:১৯725630
  • হুমমম তার মানে আপাতত এটিএমে যদি কিছু পাওয়া যায় তো সে কেবল ১০০র নোট। ঐজন্য সব বন্ধ হয়ে বসে আছে।

    কেলোদাদা আপানার একটা জম্পেশ ডিম্বিরিয়ানি পাওনা রইল আমার কাছে। আমাদের এক্ষুণি মেল এল অমুক ব্যাঙ আমাদের আপিসে ৫টা থেকে ৭টা টেবিল পেতে বসে টাকা বদলে দেবে RBI নিয়ম অনুযায়ী। আপনার এই ফর্ম নামিয়ে প্রিন্ট করে নিলাম। সময় বাঁচবে।
  • রোবু | ১১ নভেম্বর ২০১৬ ১৬:৪৩725632
  • ওপরের পোস্ট তা লিখলাম কপি করে হোয়াটস্যাপ এ দেব বলে। ফেবুতে মোবাইল থেকে কপি করতে পারিনা।
  • robu | ১১ নভেম্বর ২০১৬ ১৬:৪৩725631
  • Please take print-outs of the below form if you have access to cheap printing. There are crooks roaming in the queues of the banks, selling this form for as high as 100 INR and people who are utterly confused at this moment or are perhaps not as privileged are falling for it. Take the print-outs and hand it over to the people who might need it. I am going to give it to our cook and the domestic help.
    http://rbidocs.rbi.org.in/…/cont…/pdfs/NOTI112081116AN_5.pdf
  • সিংগল k | ১১ নভেম্বর ২০১৬ ১৬:৪৬725633
  • না না, আমার ফর্ম না, আরবিআই এর ফর্ম।
    আর এর জন্য ডিম্বিরিয়ানীর কি আছে! আপনাদের আশীর্বাদে আমার চার্টি ডিম্ভাত জুটেই যায়, আমি তাতেই বেজায় খুশী। আমি সাস্টেনেবল ফুড হ্যাবিটে বিশ্বাসী। ;)
  • sm | ১১ নভেম্বর ২০১৬ ১৬:৫৫725634
  • বোঝা গেলো মোদী সরকার কোনো হোম ওয়ার্ক না করেই মাঠে খেলতে নেমেছে। ১২০ কোটির দেশে এমন ছেলে খেলা করা কি সম্ভব!
    প্রথম দুদিন দেখেছিলাম খুব নিন্ম বা নিন্মমধ্যবিত্ত লোকজন মোটের ওপর খুশি। কারণ ব্ল্যাক মানি জমা করা পয়সা ওয়ালা লোকজনের বাঁশ হয়েছে, তাই ভেবে।
    দুতিন দিন ধারধোর করে চালিয়ে নিয়েছে। এখন আস্তে আস্তে অসুবিধে অনুভব করছে।
    এ টি এম মেশিন এ সর্বক্ষণ টাকা পাওয়া গেলে কিন্তু এতটা কেওস হতো না। এই মেশিন ক্যালিব্রেট করা বা সফ্ট ওয়ার চেঞ্জ করা কি বিরাট শক্ত কিছু কাজ?
    হাসপাতাল, পেট্রল পাম্প এগুলো কে আরো তিন দিনের জন্য ছাড় দিলে ভালো হয়।
    কিন্তু দুটো প্রশ্ন থেকেই যাচ্ছে- 2000 টাকায় ন্যানো জিপিএস লাগানো যদি ঢপ হয় ; তাহলে সেটাও তো ফেক হয়ে যাবে কিছু দিনের মধ্যে। তখন কি আবার এরকম পাগলু ডিসিশন নেবে?
    দুই এতে করে কতটা কালা ধন উদ্ধার হবে? সেটা কি ঘুর পথে আবার কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের মধ্যে ভাগা ভাগী হয়ে যাবে?
    এতো পেইন সইয়ে গরিব মানুষের কি উবগার হবে?
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৩২725636
  • একবার ব্যাঙ্কের চেহারা দেখে এলাম। অ্যাক্সিস ব্যাঙ্ক টালিগঞ্জে এখনো শ দেড়েক লোকের লাইন, এসবিআইও এক অবস্থা। এই দুটোতে এখনো বদলে দিচ্ছে। এইচডিএফসি, ইয়েস ব্যাঙ্ক খালি, কারণ শুধু ডিপোজিট নিচ্ছে। এইটিএম সব বন্ধ।
  • sch | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৩২725635
  • ICICI bank nijer account e জমা দিতে গেলে আই ডি প্রুফ চাইছে। এটা কি ঠিক?
  • PM | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৩৭725637
  • হ্যা, sch আজ সকালে আমি ২ ঘন্টা লইন দিয়ে জমা দিয়েছি টাকা। ID চেয়েছে
  • sch | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৩৯725638
  • RBI ও বিচিত্র গান্ডূ। ডাইরেক্টিভে এত্ত কথা লিখেছে, সিম্পলি নিজের আকাউন্টে কি ভাবে জমা দিতে হলে কি হবে একবারও বলে নি
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৪২725640
  • আইডি কি দেখালেই হবে না জেরক্স জমা দিতে হবে? কাল সকালে একবার যাবো।
  • PM | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৪৮725641
  • প্রতিটা ট্রান্স্যাকসানের জন্যে একটা করে ফোটোকপি জমা দিতে হবে। মানে যদি ৫০K জমা দেন আর ৫K তোলেন, তাহলে ID র ২ টো কপি লাগবে। অরিজিনাল তো লাগবেই । ICICI এর কথা বল্লাম
  • sm | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৫০725643
  • নিজের একাউন্টে নিজে জমা দিতে গেলেও আই ডি প্রুফ দেখাতে হবে।ওরা ডিপোজিট স্লিপে আই ডি এর নাম্বার উল্লেখ করে দেবে।সেটা রেকর্ড করা থাকবে ;যাতে ভবিষ্যতে ট্র্যাক করা যায় ওই ব্যক্তি ৫০ দিনে মোট কত জমা করেছেন।
    আই ডির ফটো কপি লাগবে না।
  • d | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৫০725642
  • ৫০০০ তুলতে দেবে না, ৪০০০ এর বেশী দেবেই না। আর এটিএমে ২০০০।
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৫১725645
  • নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুল্লেও আইডি প্রুফ?
  • সিংগল k | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৫১725644
  • গতকাল সকাল সাড়ে দশটায় আমি আইসিআইসিআই ব্যাঙ্কের বৌবাজার ষ্ট্রীট ব্রাঞ্চ এ আমার নিজের অ্যাকাউন্ট এ পাঁচশো হাজার মিলিয়ে তিন হাজার টাকা জমা দিয়েছি। আমার কাছে ঐ টাকাই ছিল মোটমাট। জমা দেবার কোন লাইনই পড়ে নি, যা ভীড় সব এক্সচেঞ্জ করার।

    ডিপোজিট স্লিপ লিখে নিয়ে ব্যাঙ্কে ঢোকার পর একটা টেবিলে (কাউন্টারে যেতেই হয় নি) আমার স্লিপ থেকে অ্যাকাউন্ট নম্বরটা পড়ে কম্পিউটারে চেক করে দেখল অ্যাকাউন্ট অ্যাকটিভ কিনা এবং কেওয়াইসি দেওয়া আছে কিনা। সব ঠিকঠাক দেখে স্লিপের কানায় একটা সই মেরে পাশের টেবিলে পাঠিয়ে দিলেন। পাশের টেবিলে আমার পরিচিত মহিলা, তিনি ইয়ার্কি মারলেন যে আমার পুঁজি মাত্র তিন হাজার টাকা কিনা। ডিডিদার কথা স্মরন করে ওনাকে জানালাম যে ওই তিন হাজার আমার সাদা টাকা, বাকি যে তিন লক্ষ কোটি, সেটা সোনা আর জাহাজ কিনে রাখা আছে, পরের ক্লিনআপে সেগুলো নিয়ে ব্যাঙ্কে আসব।
    ঢোকার তিন মিনিটের মধ্যে আমার সব কাজ হাসিল হয়ে গেল, হাসতে হাসতে ব্যাঙ্ক ছেড়ে বেরিয়ে পড়লাম। ব্যাঙ্ক কর্মচারীরা আর লাইনে দাঁড়ানো লোকজনও খোলা মনেই হাসছিলেন। কাউকে দুঃখিত দেখলাম না। এবার কিছু স্টেশনারী জিনিস কেনার ছিল। পর্যাপ্ত একশ ও পঞ্চাশ ও দশ ও খুচরো থাকা সত্বেও শেয়ালদা বিগ বাজারে চলে গেলাম হাঁটতে হাঁটতে, ঐ আই সি আই সিআই এর ডেবিট কার্ডেই কিনলাম, পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বিল উঠল। বিগ বাজার ঐ সময় অন্তত ধূ ধূ করছিল, জনপ্রাণী ছিল না।

    বিকেলে দুঃখিত গরীব মানুষেরও সন্ধান পেয়েছিলাম, কিন্তু সে অন্য গল্প।
  • + | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৫২725646
  • এসবিআই তে আমার মা নিজের অ্যাকাউন্টে জমা দিয়ে এসেছে, আইডি লাগেনি। এলাহাবাদেও লাগেনি। কিন্তু তুলতে গেলেই ২০০০ ধরাচ্ছে বলে কেউ টাকা তুলছেনা।
  • sm | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৫৩725647
  • নিজের একাউন্ট থেকে প্রতিবার ১০ হাজার করে তুলতে দেবে। আমি দুদিনে মোট বিশ তুলেছি।
  • sm | ১১ নভেম্বর ২০১৬ ১৭:৫৭725648
  • নিজের একাউন্ট থেকে টাকা তুলতে গেলে কোনো আই ডি প্রুফ লাগবেনা। নিজের চেক বা উইড্রয়াল স্লিপে নিজের সই থাকলেই যথেষ্ট।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৬ ১৮:১৯725651
  • আমি আজ এসবিবিজে থেকে টাকা তুলেছি। মূল কাতারে কাতারে লম্বা লাইনটা নোট "এক্সচেঞ্জের" জন্য, ঐ কেলোদা যে ফর্মের লিং দিলেন। নিজের অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্রয়ালের জন্য লাইন খুবই কম। হ্যাঁ, আমি তুললাম দশ হাজার, সেটাই আপার লিমিট এক দিনে, সপ্তাহে কুড়ি হাজার। কাল গিয়ে আরো দশ তুলে আনব।

    কোনও আইডি প্রুফ লাগছে না। ওটা লাগছে শুধু এক্সচেঞ্জের জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন