এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৫ মার্চ ২০১৯ ১৭:৪৪379059
  • "গত পাঁচ বছর সু চিন্তিত ও ইন্টেলিজেন্ট বিরোধী ভূমিকা"
    একটা তালিকা হলে ভাল হয়!!
  • S | ২৫ মার্চ ২০১৯ ১৭:৫১379060
  • রাহুল গান্ধী সেন্ট স্টিফেন্সে ঢুকেছিলো। তারপরে হার্ভার্ড যায়। রাজীব গান্ধীর মৃত্যুর পরে রোলিন্সে ট্রান্সফার করা হয় সিকিউরিটি কারণে। তারপরে ট্রিনিটি কলেজে পড়াশুনা করেন। এগুলো সবকটিই খুব নামকরা কলেজ।
  • sm | ২৫ মার্চ ২০১৯ ১৮:০১379061
  • তাহলে তো খুব মেধাবী বলতে হয়।ইউ টিউবে সুব্রামনিয়াম স্বামী শুনুন।
  • sm | ২৫ মার্চ ২০১৯ ১৮:১৩379062
  • হি হি, হা হা, ভাবছিলাম বড় এস তো একটু আধটু, এদিক সেদিক, খেয়াল রাখে,খপর রাখা লোক।!
    যাগ্গে।-))
  • S | ২৫ মার্চ ২০১৯ ১৮:১৫379063
  • কি খবর রাখলাম না?
  • sm | ২৫ মার্চ ২০১৯ ১৮:১৭379064
  • অরে মহায়, ইউ টিউব এ গিয়ে সুবু স্বামী আর রাহুল বাবা কে নিয়ে সার্চ করেই দেখুনই না।
  • S | ২৫ মার্চ ২০১৯ ১৮:২০379065
  • কেন?
  • sm | ২৫ মার্চ ২০১৯ ১৮:২১379066
  • তাহলে ছাড়ুন।কাটান দিন।
  • PT | ২৫ মার্চ ২০১৯ ১৮:৫৬379069
  • sm-এর তালিকা থেকেঃ

    #এবারের ভোট তাহলে ব্যালটে হচ্ছে!!

    #UGC সরানো নিয়ে শুধু TMC লড়ছে এটা সেরেফ আমড়াগাছি। The Communist Party of India (Marxist) recently wrote to the prime minister, saying the move “will have a major adverse impact on higher education in the country in general and public funded higher education in particular".

    #The Lok Sabha on Tuesday passed the Citizenship (Amendment) Bill 2016, despite a backlash from opposition parties and unrest in Assam,
    তার সঙ্গেঃ
    Assam TMC chief, 2 more leaders quit over Mamata's opposition to NRC!!

    #দুর্দান্ত বিজেপি-বিরোধী ফ্রন্ট হয়েছে-রাহুল এসে রাজ্য সরকারকে বিস্তর গাল দিয়ে গেল!!
    (এর সঙ্গে পার্লামেন্টারিয়ান দেব বা মুনমুনের কার্যকলাপের কি সম্পর্ক বোঝা গেল না)

    সত্যি এই এচিভ্মেন্টের জন্যে দেব, মুনমুন, সন্ধ্যা, তাপস ইত্যাদি সকলের বিরাট সাফল্যের ডংকা বাজানো উচিত।
  • sm | ২৫ মার্চ ২০১৯ ১৯:২৭379070
  • তৃণমূল একটা পার্টি।ওখানে তার মেম্বাররা একটি টিম হিসেবে পারফর্ম করে।এই সাড়ে বত্রিশ ভাজা অসংখ্য রিজিওনাল দল ও ক্ষমতা লিপ্সু কংগ্রেস দল কে একসঙ্গে জড় করে বিরোধী ফ্রন্ট তৈরী করে বিজেপির মত ডিসিপ্লিন্ড দলের এগেইন্সটে লড়া চাট্টি খানি কথা লয়।
    দেখলেন তো সিপিএম এর মতো মহান ও যত্নশীল দলের সঙ্গেও আসন সমঝোতা করতে চাইছে না,জাতীয় কংগ্রেস।উল্টে দাদাগিরির অভিযোগ তুলছে।
  • Ela | ২৫ মার্চ ২০১৯ ১৯:২৯379071
  • দেখতে সুন্দর, মেধাবী…

    দিদির কথাটা আপ্নেরা কেউই ভাবেন না।
  • PT | ২৫ মার্চ ২০১৯ ১৯:৩৭379072
  • তালিকা থেকে দেব, মুনমুন, সন্ধ্যা, তাপসের কার্যকলাপ সম্পর্কে কোন সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় না। মুলো কোন দল নয়-একটা দঙ্গল। কতকটা ঝাঁটার মত-একদিকে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার দড়ি দিয়ে বাঁধা আছে। "টিম" শব্দের ব্যবহার বাগাড়ম্বর মাত্র!!

    কাজেই এর পরে যে মুলোরা পার্লামেন্টে যাবে তারাও ঐ একই স্টাইলে কাজ করবে। মেধাবী না নির্বোধ সেসব নিয়ে আলোচনা অর্থহীন। যারা মুলোর সমর্থক তারা মুলোপনা করুক শুধু শুধু বিনীত নিবেদন এই যে উদ্ভট লিং দিয়ে আমড়াগাছি করা বন্ধ হোক।
  • Atoz | ২৫ মার্চ ২০১৯ ১৯:৪০379073
  • পিসি, পিসি, এখন উনি পিসি। ঃ-)
  • sm | ২৫ মার্চ ২০১৯ ২০:০৫379074
  • কি আশ্চর্য্য!আপনিই কুতূহল ভরে লিস্টি চাইলেন, আমি দিলাম।
    এখন আপনি ই রেগে যাচ্ছেন।
    সংসদীয় গণতন্ত্রে যার যতো বেশি সিট বা মেম্বার, সেই দলকে নিয়ে তো আলোচনা হবেই।সিপিএম নিয়ে খুব কম হবে,এতো স্বাভাবিক।
    বাম মনোভাবাপন্ন লোকেরা তৃণমূল কে নিয়ে আলোচনার পরিবর্তে সমালোচনা বেশি করবে,সেটাও স্বাভাবিক।
  • PT | ২৫ মার্চ ২০১৯ ২০:৫৬379075
  • ব্যাপারটা বুঝুন দয়া করে।
    "তালিকা থেকে দেব, মুনমুন, সন্ধ্যা, তাপসের কার্যকলাপ সম্পর্কে কোন সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় না।"
  • sm | ২৫ মার্চ ২০১৯ ২১:০৭379076
  • ভালো করে পড়েন নি।তাপস কে ব্যাড রেখে বলছি।প্রতিটি সংসদ, নিজের এলাকায় ভালো উন্নয়নের কাজ করেছেন।
    বরাদ্দের টাকার অধিকাংশ ব্যয় করতে পেরেছেন।
  • sm | ২৫ মার্চ ২০১৯ ২১:০৮379077
  • # বাদ
  • sm | ২৫ মার্চ ২০১৯ ২১:৩৫379078
  • তবে দেব,সন্ধ্যারায়, মিঠুন,এঁরা কি আর পুরোনো দিনের বাঙালি সংসদ,সোমনাথ চ্যাটার্জি,প্রণব মুখার্জি,প্রিয় দাশমুন্সি, মনমোহন সিং এঁদের মতো প্রাজ্ঞ ও সুবক্তা হবে ?
  • PT | ২৫ মার্চ ২০১৯ ২২:০৮379080
  • "প্রতিটি সংসদ, নিজের এলাকায় ভালো উন্নয়নের কাজ করেছেন"
    এটা তাঁদের প্রধানতম কাজ নয়। তাহলে স্থানীয় কর্পোরেশন, পঞ্চায়েত ইত্যাদি তুলে দিতে হয়। বাঁকুড়ার রাস্তা তৈরির জন্য পার্লামেন্টে MP পাঠানো হয় না।
  • raga | ২৬ মার্চ ২০১৯ ০১:১৯379081
  • "রাহুল গান্ধী সেন্ট স্টিফেন্সে ঢুকেছিলো। তারপরে হার্ভার্ড যায়। রাজীব গান্ধীর মৃত্যুর পরে রোলিন্সে ট্রান্সফার করা হয় সিকিউরিটি কারণে। তারপরে ট্রিনিটি কলেজে পড়াশুনা করেন। এগুলো সবকটিই খুব নামকরা কলেজ।"

    স্টিফেন্সে স্পোর্টস কোটায় ঢোকানো হয়েছিলো, রাজীব তখন পিএম। বিরোধীরা চেঁচামেঁচি করাতে বছরখানেক এর মধ্যেই রাহুলকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিদেশে তাঁর ঠিক কী ডিগ্রী আছে সেটা খুব স্পষ্ট নয়, মনোনয়ন পত্রের সাথে এফিডেবিটে ঠিক কী লেখা হয় জানি না।
  • Du | ২৬ মার্চ ২০১৯ ০১:৪৯379082
  • যে কোন জরুরি ভোটাভুটিতে সংসদ থেকে বেরিয়ে যেতে হলে চাই জোরালো পা তা এনাদের আছে।
    মোদী জিতবেন ধরে নিয়েই এই প্রার্থী দেওয়া। জিতলে মন্ত্রী হতে পারেন এরকম লোক বিশেষ নেই।
  • sm | ২৬ মার্চ ২০১৯ ০৯:০৪379084
  • এবার মমতা ব্যানার্জির পি এম হবার সম্ভাবনা প্রচুর।আজই অবপ এর একটা ভালো লেখা পড়লাম।
    https://www.anandabazar.com/editorial/lok-sabha-election-2019-regional-parties-at-almost-300-seats-is-the-main-opponent-of-bjp-1.970865
    জাতীয় কংগ্রেস হলো জাতীয় ঝকমারি। ের ধৈর্য্য ধরতে জানে না, মানিয়ে গুছিয়ে চলতেও জানে না।
    ভাবা যায়, কোমল হাসান এর মতো লোক ও গতকাল দিদির সঙ্গে দেখা করে গেলো !
    বাজপেয়ী এসে ওঁর মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে গেছিলেন।
  • lcm | ২৬ মার্চ ২০১৯ ১০:২৪379085
  • ধুস্‌, কে কবে কাকে প্রণাম করেছিল তাই দিয়ে কি হবে। দিল্লিতে ৩৫-৪০ টা সিট নিয়ে বেশি কিছু করা যায় না, সেটা জ্যোতিবাবু বুঝতেন, আর সে জন্যেই পিএম পজিশনে নিজেকে নিয়ে চরণ সিং টাইপের হাস্যকর পরিস্থিতি হতে দেন নি।
  • sm | ২৬ মার্চ ২০১৯ ১০:৪৬379086
  • ইন্দ্র কুমার গুজরাল,চরণ সিং,দেবেগৌড় সব্বাই পি এম হয়েছিল।এইবার নিজের অস্তিত্ব রক্ষার জন্য কংগ্রেস কে মিলি জুলি সরকার করতেই হবে।কংগ্রেস একক ভাবে 140 এর বেশি না পেলে,রাহুল বাবাকে পি এম হতে হবে না।
    এর নিচে পেলে আঞ্চলিক দলের কাউকে পি এম করতে হবে।তাঁরা অতীত থেকে অনেক শিক্ষা নিয়েছে।
    আর বিজেপি যদি সরকার করে,তাহলে তাঁদের প্রধান লক্ষ হবে কংগ্রেস কে দুর্বল করা।যেটা কংগ্রেস এর পক্ষে,মেইনলি গান্ধী পরিবারের পক্ষে বেশ ভারী হবে।
  • de | ২৬ মার্চ ২০১৯ ১১:০২379087
  • বেশ ভারী হবে???

    বহত ভারী পড়েগা?
  • sei | ২৬ মার্চ ২০১৯ ১১:১০379088
  • পাঁড়েজির পোষ্য সহিত রাজনৈতিক আলোচনা করা প্রায় আত্মহত্যার শামিল। উনি হলেন এ পাড়ার রেসিডেন্ট মুলো। আজেবাজে বকে আলোচনা ঘেঁটে দিতে বিশেষ পারদর্শী।শিক্ষকশ্রী বিজন সরকার দ্বারা দীক্ষিত এবং বিশেষভাবে প্রশিক্ষিত।
  • sm | ২৬ মার্চ ২০১৯ ১১:১৮379089
  • একটা সামান্য পোস্টে বলা হয়েছে,দিদি পি এম হবে,তাতেই বাঙালি হয়েও এতো জ্বলছে!
    এবার তুমি মূল্যবান রাজনতিক আলোচনা করো, শুনি।
  • de | ২৬ মার্চ ২০১৯ ১১:২১379091
  • এসেম মুলোজেপি - ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন