এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ১৯:৪৩387108
  • পর্যবেক্ষণ:-

    ১। যেহেতু পাঁচটি কার্ড আর চারটি সুইট তাই অ্যাটলিস্ট দুটো কার্ড থাকবে একই সুইট থেকে। মানে ৫ টি কার্ডের অন্তত দুটির সুইট এক।

    ২। ইনটিউটিভলি এই দুটোর কোনো একটা হাইড করলে ইনফরমেশান একটু বেশি। মানে ধরা যাক এমন হল লুকোনো কার্ড আর প্রথম কার্ড একই রং তাহলে প্রথম কার্ড দেখে লুকোনো কার্ডের রং চেনা যাবে। আর লুকোনো কর্ডের নাম্বার হতে পারে প্রথম কার্ড বাদ দিয়ে সেই সুইটের অন্য নাম্বার

    ৩। প্রথম দুটি কার্ড বাদ দিলে যে তিনটি কার্ড পরে থাকে তাদের শুধু কার্ড নাম্বার অনুযায়ী ৬ রকম ভাবে সাজানো যায়।

    {বড়,মাঝারি,ছোটো},{ব:,ছো:,মা:},......... ইত্যাদি। ধরা যাক প্রতিটা অর্ডারিং এর একটা নাম্বার দেওয়া হল

    {ব:,মা:,ছো:} - ১
    {ব:,ছো:,মা:} - ২
    {ছো:,ব:,মা:} - ৩
    {ছো:,মা:,ব:} - ৪
    {মা:,ছো:,ব:} - ৫
    {মা:,ব:,ছো:} - ৬

    এবারে অপেক্ষক -

    লুকোনো নাম্বার = |প্রথম নাম্বারmod(৬) - <১,২,৩,৪,৫,৬>|

    যেখানে |x| = x যদি x > ০ হয়
    = - x যদি x < ০ হয়

    x mod(৬) = x যদি x <= ৬ হয়
    = ভাগশেষ x/৬ যদি x >৬ হয়

    উদা:-

    ধরা যাক

    স্পেডের ১০, ৫ আর অন্যান্য সংখ্যা গুলো হল অন্য কোনো সুইটের ৭,৩,৯

    এবারে ম্যাজিশিয়ান কি করবে

    ১। স্পেডের ১০ কে লুকোবে
    ২। স্পেডের ৫ হচ্ছে প্রথম নাম্বার।
    ৩। অন্য কার্ডগুলোর অ্যারেন্‌জমেন্ট হচ্ছে {মা:,ছো:,ব:} - ৫

    অ্যাসিস্ট্যান্ট এসে বলবে

    লুকোনো নাম্বার = |১০ - ৫| = ৫

    উফ্‌ফ্‌ফ আর যদি কোনোদিন অজদার ধাঁধা করেছি। এটা দিয়ে ছোটো খাটো পেপার হয়ে যাবে যদি কেউ ঠিক করে। আমি এখন জানি না ঠিক হয়েছে কিনা। ঐ মনে হচ্ছে কাছাকাছি।
  • aja | ০৬ মার্চ ২০০৮ ২০:১৩387109
  • একটু কনফিউজড।

    যদি স্পেডের ১০-এর বদলে ৯ থাকে? পাঁচটা কার্ড-তো ভলান্টিয়ার চুজ করছে।
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ২০:২৫387110
  • আচ্ছা ৬ দিয়ে ভাগ করলে যেটা কম ভাগশেষ থাকবে সেটাকে লুকোবো। এক্ষেত্রে ৫ লুকোবো।
  • aja | ০৬ মার্চ ২০০৮ ২০:২৮387111
  • যদি স্পেডের ১০ আর ১১ থাকে?
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ২০:৩১387112
  • এক্ষেত্রে ১০ লুকোবো। কারণ ৬ দিয়ে ভাগ করলে ১০ এর ভাগশেষ ৪ আর ১১ র ৫।

    ১০ = |১১-১|
  • aja | ০৬ মার্চ ২০০৮ ২০:৪১387113
  • |১১-১| এর ১ টা কোথা থেকে এল?
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ২০:৫২387114
  • বুঝছি না কি জিগ্যেস করছ। যদি ১০,১১ থাকে তাহলে ম্যাজিশিয়ান ১০ টা ফেরৎ দেবে আর ১১ প্রথম তাস আর বাকি তিনটে তাস কে এমন ভাবে সাজাবে তাদের অর্ডারিং এর ভ্যালু হয় ১। আমার অ্যারেনে্‌জ্‌মন্ট অনুযায়ী {ব:,মা:,ছো:}। মানে অন্য তিনটি তাস যদি ৬,৮,২ হয় তাহলে তাদের সাজানো হবে ৮,৬,২ এই ভাবে।

    অ্যাসিস্ট্যান্ট জানে কালার = স্পেড যেহেতু প্রথম তাস স্পেড। আর যেহেতু অর্ডারিং টা {ব:,মা:,ছো:} এবং প্রথম তাস ১১ অতএব লুকোনো তাস =|১১-১| = ১০
  • aja | ০৬ মার্চ ২০০৮ ২১:০৩387115
  • প্রবলেম হচ্ছে যেটা, ধরো স্পেডের ১, ৭ আর ১৩, তিনটেরই মডুলো ৬ হল ১। এটা একটা আনসার্টেনিটি ই®¾ট্রাডিউস করবে কিনা সিওর হতে পারছি না।
  • arjo | ০৬ মার্চ ২০০৮ ২১:০৯387116
  • অ: তুমিও সিওর হতে পারছ না। আমিও পারছি না। :-)। মাঝে মাঝে কেমন হয়েছে বলে মনে হচ্ছে আর মাঝে মাঝে গুলাচ্ছে। এই কনি্‌ফউশান টা আমারও হয়েছে। সেক্ষেত্রে নাম্বার ডিজিট যেটার বেশি সেটা প্রথম কার্ড হলে বোধহয় হয়ে যাবে।

    এখন আমি ইকোনমিক্স পড়ছি এক বন্ধু কি সব কঠিন পড়া করতে দিয়েছে। বলে কিনা ভারতের এই উন্নতি ঝুটা হ্যায়। হেব্বি চেঁচামেচি করেছে।
  • aja | ০৬ মার্চ ২০০৮ ২১:১৭387118
  • নোপ, সেটা হবে না। ১৩, ৭ আর ১৩, ১-র কনফিউশন কাটবে না।

    উন্নতি ঝুটা হ্যায় সেটা কিন্তু আমারও কিছুটা মনে হচ্ছে।
  • tania | ০৭ মার্চ ২০০৮ ০৭:৩৮387119
  • অজদার ধাঁধাটার উত্তর হয়েছে। লিখছি একটু পরে।
  • tania | ০৭ মার্চ ২০০৮ ০৮:০৬387120
  • ৫ টা কার্ডের মধ্যে একটা সুইটের দুটো কার্ড আছে। এটার 13 C 2 = 78 কম্বিনেশন হতে পারে। বাকি তিনটে কার্ড বড় মেজ, ছোট করে ৬ রকম কম্বিনেশনে সাজানো যায়। এগুলোকে a, b, c, d, e, f বলা যাক। একই সুইটের দুটো কার্ডের একটা Volunteer 1কে দেওয়া হবে। অন্যটা বাকি তিনটে কার্ডের সঙ্গে সাজাতে হবে। সেটা 13x6 = 78 ভাবে করা সম্ভব। অর্থাৎ a unique solution exists। এবার ডিটেল্‌স।

    ধরা যাক সেম সুইটের দুটো কার্ডের মধ্যে বড় কার্ডটা সবসময় আলাদা রাখা হবে। তাহলে ছোট কার্ডটা বাকি তিনটের সঙ্গে মিলে সাজানো হবে। তাহলে, যদি 1,a কম্বিনেশন হয়, তাহলে 5th কার্ড হল সেম সুইটের ২। 1,b= সেম সুইটের ৩।। এরকম। এভাবে 2,3,4 ... 7 পর্য্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব, যদি প্রথমটা 1 হয়। এভাবে, প্রথমটা ২ হলে, ৩,৪...৮ পর্যন্ত বোঝা যাবে। তাহলে দাঁড়াল এরকম:

    Solution found:
    ১,a= ২;
    ১, b= ৩;
    .....
    ১,f= ৭;
    ২,a= ৩,
    ২,b= ৪;
    .....
    ৭,a= ৮;
    .....
    ১২,a= ১৩

    এবার সেম সুইটের দুটো কার্ড ১ আর ৮ হলে কি হবে? এবার রুল নম্বর ২।

    প্রথম কার্ডটা ৮ হলে, ৮,a; ৮,b,... ৮,e কম্বিনেশন দরকার। কিন্তু ৮,f এর কোনো প্রয়োজন নেই ঐ রুলে। তাহলে ৮,f= other card is 1

    এভাবেই 9,e; 9,f, 10,d; 10,e; 10,f.... 13,a; 13,b;.... 13,f পর্যন্ত ম্যাপিং হয়ে যাবে।

    হল?
  • Paramita | ০৭ মার্চ ২০০৮ ১১:২৫387121
  • ডিকোড করুন:

    নঠিট্টকি ট্টিকি ঙ্কট্টই
    নঠিট্টকি ট্টিকি ঙ্কট্টই, দাট্টাদি
  • sinfaut | ০৭ মার্চ ২০০৮ ১১:৩৬387122
  • :-)

    অঙ্ক কি কঠিন
    দাদা, অঙ্ক কি কঠিন।

    আগের ধাঁধাটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তানিয়ার প্রথম লাইনটা "৫ টা কার্ডের মধ্যে একটা সুইটের দুটো কার্ড আছে" এটা তো মিনিমাম থাকবে। ২টো, তিনটে, চারটে এমনকি পাঁচটাই একই সুইটের হতে বাধা কোথায়?
  • arjo | ০৭ মার্চ ২০০৮ ১৯:০২387123
  • হ্যাঁ ওটা অ্যাটলিস্ট ২ হবে। এটাকে বলে pigeonhole principle.

    The pigeonhole principle, also known as Dirichlet's box (or drawer) principle, states that, given two natural numbers n and m with n > m, if n items are put into m pigeonholes, then at least one pigeonhole must contain more than one item.

    আমার প্রবল ধারণা আমার ফাংশান টা একটু মডিফাই করলেই হয়ে যায় কিন্তু আর ইচ্ছে করছে না। খুব কাছাকাছি আছে।
  • arjo | ০৭ মার্চ ২০০৮ ২০:০৩387124
  • তানিয়ার মেথডে প্রবলেম হল অনেক বেশি সংখ্যক কম্বিনেশান মনে রাখতে হবে। সলিউশান এক্সিস্টস এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে কোন সলিউশানটা অ্যালগো তে ট্রান্সফার করা যায়। আর কোন অ্যালগোটা সব থেকে এফিশিয়েন্ট। এবারে মনে হয় এর থেকে এফিশিয়েন্ট অ্যালগো আছে।

    এবারে শেষ ট্রাই:-

    আমার আগের পোস্টের পর্যবেক্ষণ অংশ টা পড়ে নিন।

    ধরা যাক আমরা কার্ডগুলিকে ক্লকওয়াইস একটা বৃত্তে ঘুরিয়ে দিলাম। মানে অর্ডার টা হল A,২,৩,৪,৫,৬,৭,৮,৯,J,Q,K কিন্তু রাখা হল একটা বৃত্তে। এবারে একটা ডিসট্যান্স ফাংশান ডিফাইন করা যাক।

    distance(x,y) = clockwise length from x to y

    the above statement can be proved using pigeonhole principle that either d(x,y)<=6 or d(y,x)<=6 for all x,y combination of cards.

    এবারে সেই কার্ড টাই দেখানো হবে যেখানে d(x,y)<=6

    ধরা যাক K, ৪ উঠেছে সেক্ষেত্রে যেহেতু d(K,4)=5 সেহেতু K দেখানো হবে আর ৪ লোকানো হবে। এবারে ম্যাজি: এমন একটা অর্ডার ইউজ করবে ১ থেকে ৬ এর মধ্যের কোনো নাম্বার পেতে।

    অ্যাসিস্ট্যান্ট অন্য তিন কার্ডের অর্ডার দেখে বুঝবে কোন নাম্বার আর প্রথম কার্ডের সাথে অ্যাড করবে লুকোনো নাম্বার টা পেতে।

    এবার থেকে আমি কোনোদিন সকালে ধাঁধা করব না মন দিয়ে অফিসের কাজ করব। আজ সারাদিন ভাট বন্ধ।
  • aja | ০৭ মার্চ ২০০৮ ২২:৩৪387125
  • তানিয়ার সমাধানে একটা সমস্যা মনে হচ্ছে। সহকারী কি করে জানবে কোন কার্ডটা ঐ দুটো কার্ডের একটা? সে তো শুধু চারটে কার্ড দেখছে।

    ধরা যাক সহকারী দেখল club 6, spade J, dice 8 and heart 4। এখন সে কি করে জানবে কোন সুইটের কার্ড দুটো ছিল?
  • aja | ০৭ মার্চ ২০০৮ ২২:৪০387126
  • ও হ্যাঁ, যেহেতু ভলান্টিয়ার ১ কার্ড পাঁচটা পছন্দ করছে, যাদুকরের কোন দুটো কার্ড এক সুইট থেকে যাবে ঠিক করার কোন উপায় নেই।
  • tania | ০৭ মার্চ ২০০৮ ২৩:৫৮387127
  • why not? টিপিক্যালি, ম্যাজিসিয়ান আর তার সহকারীর মধ্যে একটা বোঝাপড়া থাকতেই পারে, যে সাজানো কার্ডগুলোর প্রথম কার্ডটার সুইট আর 5th কার্ডের সুইট এক হবে।
  • arjo | ০৮ মার্চ ২০০৮ ০০:২০387129
  • অজদা প্রবলেম ডেফিনিশান বদলে দিচ্ছে। ম্যা: আর সহকারীর মধ্যে বোঝাপড়া থাকতেই পারে। আমার নতুন টা কি হল?
  • aja | ০৮ মার্চ ২০০৮ ০০:২৭387130
  • যাদুকর আর সহকারীর মধ্যে বোঝাপড়া আছে। সুতরাং আমার উদাহরণে পঞ্চম কার্ড হল club-এর, যেটা সহকারী দেখতে পায়নি। এবার সে কি করে বলবে ঐ কার্ডটা কি? মানে একটু কষে না দেখালে বুঝতে পারছি না।
  • tania | ০৮ মার্চ ২০০৮ ০০:৩৪387131
  • আমার সলিউশন অনুযায়ী, 5th card ক্লাবসের ৭ থেকে ১২ র মধ্যে একটা নম্বর। এবার প্যাক অফ ৫২ র সব কার্ডগুলো কি ভাবে নাম্বারিং করা হয়েছে, তার ওপর ডিপেন্ড করবে বাকি তিনটে কার্ড কি অর্ডারে সাজানো হয়েছে তার উত্তর (a/b/c/d/e/f)। সেই থেকেই 5th কার্ডটা ৭ থেকে ১২ র মধ্যে কোন নম্বর, সেটা বেরিয়ে যাবে।
  • dri | ০৮ মার্চ ২০০৮ ০১:২৯387132
  • অঙ্কটা এখনও আমার হল না। অজদার সাথে আলোচনা চাইছি একটু। না, এক্ষুনি নিজে থেকে হিন্ট দেবার দরকার নেই। কিন্তু আমি যতটা ভেবেছি সেইটুকু আপনার সাথে একটু আলোচনা করতে চাই। রাজি থাকলে বলুন।
  • aja | ০৮ মার্চ ২০০৮ ০১:৩৬387133
  • তানিয়া, 5th card ৭ থেকে ১২-র মধ্যে হতেই হবে কেন? কার্ড কিন্তু ভলান্টিয়ার পছন্দ করছে। যাদুকর শুধু দুটো কাজ করছে।

    ১। পাঁচটা কার্ড থেকে কোনটা সরিয়ে রাখা হবে।
    ২। বাকি চারটে কার্ড কি অর্ডারে সাজানো হবে।

    দ্রি: আলোচনা করতে আপত্তি নেই, কিন্তু বিকেলে। একটু কাজে আটকে গেছি।
  • dri | ০৮ মার্চ ২০০৮ ০১:৪২387134
  • ওক্কে। বিকেলে, ইট উইল বি। কাজ হয়ে গেলে একটা আওয়াজ দেবেন।

    এই প্রবলেমটা বেশ নন-ট্রিভিয়াল মনে হচ্ছে (যদি না এতক্ষণেও কোন ট্রিভিয়াল সলিউশান মিস করে গিয়ে থাকি)। দীর্ঘ সময় ধরে মনোযোগী চিন্তার প্রয়োজন। মানে পাঁচ মিনিটে হবার অঙ্ক নয়।

    কিন্তু এটাতে অভ্যু, তীর্থং এরা পার্টিসিপেট করলেন না কেন? এটা কি অলরেডি জানা পড়েছে?
  • tania | ০৮ মার্চ ২০০৮ ০১:৪৫387135
  • ও অফকোর্স! কার্ড তো ভল্যান্টিয়ারই সিলেক্ট করেছে। আমি বলছি ম্যা কিভাবে কোন চারটে সাজিয়েছে আর কোনটা ভল্যান্টিয়ারকে দিয়েছে তার কথা। যখন দুটো সেম সুইটের কার্ডের নম্বর এর ব্যবধান ৬ এর বেশী, তখন ম্যা ছোট কার্ডটা ভল্যান্টিয়ারকে ফেরত দেবে আর ব্যবধান ৬ এর কম হলে বড়টা (ডিটেল্‌স আগেই দিয়েছি)। এবার, অ্যাসিস্ট্যান্ট যখন দেখেছে প্রথম কার্ড ক্লাবসের ৬, তখন লজিক অনুযায়ী সে এভাবে ভববে:

    ৬ টা পসিবিলিটি আছে, ৬, a; ৬ b; .... ৬, f অর্থ্যাৎ 5th কার্ডটা ৭ থেকে ১২র মধ্যে।

    আমি বোধহয় ঠিকঠাক এক্সপ্লেইন করতে পারছিনা :-((
  • dri | ০৮ মার্চ ২০০৮ ০১:৫১387136
  • তো এইবার ৭ থেকে ১২র কোনটা হবে সেটা কিভাবে বোঝা যাবে অন্য তিনটে কার্ড দেখে?
  • dri | ০৮ মার্চ ২০০৮ ০১:৫৯387137
  • আর জাস্ট ফাস্ট কার্ডটা দেখে অ্যা বুঝবে কিকরে ফেরত দেওয়া কার্ডটা বড় না ছোট?
  • tania | ০৮ মার্চ ২০০৮ ০২:৩০387138
  • বাকি তিনটের কম্বি থেকে। ঠিক আছে, ডিটেলে লিখি:

    বড় মেজ, ছোটর ফান্ডাটা ক্লিয়ার? ওটা আর্য্য লিখেছে ডিটেলে। ধরা যাক আগে থেকে ঠিক করা আছে

    বড় মেজ ছোট : a
    বড় ছোট মেজ : b
    মেজ বড় ছোট : c
    মেজ ছোট বড় : d
    ছোট বড় মেজ : e
    ছোট মেজ বড় : f

    এবার বাকি তিনটে কার্ড কোনটা বড় কোনটা মেজ সেটা তো আগে থেকেই ঠিক আছে (অজদা একটা পোস্টে লিখেছেন। প্রতিটা কার্ডকে নম্বর দেওয়া হয়েছে ০, ১, ..., ৫১)। সেই থেকে যদি ধরা যায় কার্ডগুলোর নম্বর এরকম:

    Spade 1-13: 0-12
    Hearts 1-13: 13-25
    Clubs 1-13: 26- 38
    Diamonds 10-13: 39: 51


    তাহলে এই ক্ষেত্রে, Spade J, Diamond 8, heart 4 এর কম্বি হল ছোট, বড়, মেজ, অর্থাৎ e। তাহলে, we have clubs 6,e। তাহলে 5th কার্ডটা হবে ক্লাবসের ১১।

    এবার মাইরি একটু কাজাই গিয়ে :-)
  • arjo | ০৮ মার্চ ২০০৮ ০২:৩৬387140
  • আমার দ্বিতীয়টার রেজাল্ট চাই। আমার তো মনে হল হয়েছে। না এটা ঠিক কমন নয়। এটা বাজারে নতুন। তবে এটার জেনারালাইজ্‌ড ফর্ম টা মনে হয় গ্রাফ থিওরিতে ট্রান্সফার করা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন