এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪০৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sana | ১৮ মে ২০১০ ০৭:০৮426037
  • সব দোকানে পাবেন, এমনকি আপনার পাড়ার ইন্ডিয়ান দোকানেও। সর্ব কোম্পানীর পাবেন। ছোটো, ঘুপচি ইন্ডিয়ান দোকানে-ও পাওয়া যায়।
  • SC | ১৮ মে ২০১০ ০৭:৩১426038
  • সানা, অনেক অনেক থ্যাঙ্কু।
    হুইপড ক্রিম কতখানি দেবো?
  • sana | ১৮ মে ২০১০ ০৭:৫৫426039
  • যাতে মাখা হয় just সেরকম। ল্যাদ-লেদে হবে না,ঐ just মাখা হবে। আর ভাজার সময় তেল প্রথমে বেশ গরম করে,তারপর কমিয়ে একটু রেখে তবে ওগুলো ছাড়বেন।
    সময় নিয়ে লালচে করে ভাজবেন,যাতে ভিতর পর্যন্ত ভাজা হয়।
  • sana | ১৮ মে ২০১০ ০৭:৫৮426040
  • হেভী হুইপিং ক্রীম দিয়ে মাখবেন,কেমন? না পেলে হুইপিং ক্রীম।
  • Sharmila | ১৮ মে ২০১০ ০৮:১৩426041
  • শুকনো মেথি পাতাকে কসুরী মেথি বলে, প্যাকেটে সব ব্র্যান্ডের পাওয়া যায়। যে কোন ইন্ডিয়ান গ্রসারি শপ এ পাবেন।
  • til | ১৮ মে ২০১০ ১৭:০৯426042
  • সক্কলকে থ্যাঙ্কু, এই শনিবার যাবো কসুরী মেথীর সন্ধানে; এই তো সুযোগ, এখানে এক ইন্ডিয়ান শপের মালিক ম্যাডাম, করিনার বিছড়ে হুয়ে বোন হবেক, কসুরী নিয়ে কিঞ্চিৎ বাত করা যাবেক।
  • til | ২৩ মে ২০১০ ১৪:৩০426043
  • কুমড়োর স্যুপ

    বলতে ভুলে গেছি, মাখনের পরিবর্তে ক্রীম দিলে আরও জমে। কি করে মনে পড়লো? আজ রবিবার, অনেকদিনের একটা পক্ক কুমড়ো পড়েছিল গ্যারেজে- (ওটাই আমার স্টোর, চাল ও আটার বস্তা, পেঁয়াজের বস্তা সকলের আশ্রয়স্থল)।
    আর আজকে স্যুপটাই তো মেনু!
    --
    NRI ভ্রাতা ভগিনীগণের জন্যে টিপস। ডাল, মশলা, বাদাম, লঙ্কা গুঁড়ো, হলুদ ইত্যাদি কিভাবে স্টোর করেন, আই মীন কোন পাত্রে? আমার একটা জনতা সল্যুশান আছে।
    পুঁছো তো সহি!
  • til | ২৩ মে ২০১০ ১৫:৩৫426044
  • দে অ্যান্ড কোং,
    দশবার ওঠবস করলাম, তিন হাত নাকে খত দিলাম।
    কুমড়োর সাথে একটা পেঁয়াজ ও আলু দিতে হবে; আর ক্রীমের বদলে sour ক্রীম।
    এবার পালাই।
  • jayanti | ২৫ মে ২০১০ ১৭:৪২426045
  • তিল, কোন পত্রে?
  • jayanti | ২৫ মে ২০১০ ১৭:৪৩426047
  • *পাত্রে
  • hozo | ২৬ মে ২০১০ ০০:১২426048
  • সানা, একটু খোয়া ক্ষির দিলে আরো ভালো হবে।
    ম্যনড্রেক এর জন্য ক্ষিরের লেংচা অনেকটা এই স্টাইলে বানাতাম
  • til | ২৬ মে ২০১০ ০২:৩৯426049
  • জয়ন্তী,
    অতি সাধারণ ফ্রুট জুসের বোতল (দু লিটার)। ধুয়ে সাফ করে নিলেই হল। সুজী থেকে ডাল থেকে হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো সবই। প্রশ্ন পাচ্ছে?
    ঢালবেন কি করে?
    সফট ড্রিঙ্কসের বোতল - এটাও দেড় বা দু লিটারি হলেই হবে- কোনটা, সেটা বাই ট্র্যায়াল এন্ড এরর। বোতলটার মুখের দিক ইঞ্চি দুয়েক কেটে নিলেই জম্পেশ ফানেল হয়ে গেল, এবার মনের সুখে ডাল ভরুন বোতলে।
    রান্নাঘরের আলমারিতে একটার পর একটা সাজান, জায়গার সাশ্রয় প্লাস নো লেবেল রিকোয়ারড!
    কি, চলবে?
  • sana | ২৬ মে ২০১০ ০৫:৪১426050
  • হ্যাঁ, hozo, তাহলে তো ভালো হবেই, তবে, আমি দি-ই নি কখনো। শুধু এই রকম ভাবে করলেই একদম ঐ ক্ষীর ক্ষীর লাগে।
  • de | ২৬ মে ২০১০ ১৩:২১426051
  • তিল,
    আর নাকখত দিতে হবে না, পরের বার ভালো করে হোমফ্রন্ট থেকে ট্রেনিং নিয়ে আসবেন, তাইলেই হবে :))

    আর আমি মাখন না দিয়ে সাওয়ার ক্রিম দিয়েই করেছিলাম -- আমার এমনিতে বদ-অভ্যেস আছে, যেকোন রেসিপিতেই নিজের কেতা দেখানোর -- সেটা এক্ষেত্রেও ভ্যালিড!
  • til | ২৬ মে ২০১০ ১৭:১২426052
  • দে,
    দু:খ পেলাম; আর চেয়ে চিন্তে, চুরি করে মেনু আনবো না।
    তখন?????
  • M | ২৮ মে ২০১০ ০৯:৪৫426053
  • ভাসিয়ে দিলাম
  • debu | ২৮ মে ২০১০ ১০:৪৯426054
  • স্যমন এর (দেশি মার্কা) তন্দুর এর ফর্মুল আছে?
  • d | ০৯ জুন ২০১০ ২২:০৪426055
  • আচ্ছা ভাটে একবার অক্ষ না পিপি কে যেন মাছের দিমের টকের একটা একটু অন্যরকম রেসিপি দিয়েছিল। সেইটা এখানে আরেকবার দাও না।
  • a x | ০৯ জুন ২০১০ ২২:১৫426056
  • আমি অন্যরকম জানিনা। এটাই তো সবাই বানায় বোধহয়। ইলিশের ডিম দিয়ে - গোটা সর্ষে ফোড়ন, সর্ষেবাটা, তেঁতুল আর চিনি দিয়ে। ঘন, মিষ্টি, টক। ডিমগুলো আগে একটু ভেজে নিতে হবে।
  • d | ০৯ জুন ২০১০ ২২:১৬426058
  • না না এইটা নয়। সেটা রুই কাতলা ইত্যাদি যে কোন মাছের ডিম দিয়ে করা হয়। :(
  • aka | ২০ জুন ২০১০ ০৬:৩৮426059
  • হিংয়ের কচুরি আর ম-র রেসিপি অনুযায়ী খোসাওয়ালা আলুর তরকারি, আর আমার নিজস্ব পদ্ধতিতে করা ছোলার ডাল দিয়ে ডিনার সারলাম। এবার একটু স্কচ, না না কিছু কারণ নেই, এমনি এমনি। আজ হল চিট ডে। :))
  • Arpan | ২১ জুন ২০১০ ০০:৫৪426060
  • সার্ডিন আর ম্যাকারেলের দেশি প্রিপারেশন হয় কি? প্লিজ কেউ হেল্পাবে?
  • sana | ২১ জুন ২০১০ ০৬:১৯426061
  • Arpan, সার্ডিন টা সর্ষে-কাঁচালংকাবাটা দিয়ে কর যায়। আর ম্যাকারেল টার দেশীই চাই? দেশী খুব একটা জমে নি,আমার। হয়, ভালো হয় না।
  • sana | ২১ জুন ২০১০ ০৬:২২426062
  • ম্যাকারেল বলতে,সুরমাই বা spanish macarel বলছেন না তো?
  • Arpan | ২১ জুন ২০১০ ১০:১৩426063
  • এইরে। অত জানি না। বিশাল বড় সাইজের মাছ। সামুদ্রিক। কেটে বিক্রি করে।
  • sana | ২১ জুন ২০১০ ১১:১১426064
  • তার মানে spanish macarel। ওটা কে একদম বোয়াল মাছের মতো রাঁধে আমার এক বন্ধু,আর এক জন লেবু,জিরে গুঁড়ো,নুন-হলুদ মাখিয়ে ম্যারিনেট করে,পেঁয়াজ ভেজে ঐ মাছ টা দেয়। ঢাকা দিয়ে রান্নার পর,নামানোর আগে, আগে থেকে ভেজানো কোকুম এর ক্বাথ দেয় একটু। নুন-হলুদ-লংকা গুঁড়ো দেবেন প্রয়োজন মতো। আমি লেবু,নুন,লংকাগুঁড়ো, আদা,একটু হলুদ,ফিশ-মশলা দিয়ে ম্যারিনেট করে
    ফয়েল মুড়ে গ্রীল করি। যাই করুন,মাছ টা ড্রাই,বেশী ভাজা-ভাজির মধ্যে যাবেন না।
  • sana | ২১ জুন ২০১০ ১১:৩৬426065
  • আর হ্যাঁ,ছোটো,ছোটো কিউব করে কেটে,একটু ফিস স্যস,সয় স্যস,অল্প নুন,একটু
    ওর্সেস্টার সায়ার স্যস,কাঁচালংকা বাটা(অল্প),একটু রসুন বাটা,একটু আদা বাটা,একটু চিনি,ভিনিগার দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষন রেখে পিস গুলো cornsrarch মাখিয়ে হাল্কা ভেজে নিন। এবার প্যানে অল্প তেল দিয়ে চৌকো করে কাটা পেঁয়াজ দিয়ে অল্প ভেজেই,ক্যাপসিকাম চৌকো করে কাটা অল্প নাড়ুন,মাছের টুকরো দিয়ে
    আর একটু সয় স্যস,টোমাটো স্যস,চিলি স্যস দিয়ে নাড়িয়ে নামিয়ে নিন। চিলি ফিস তৈরী। কখনো মাছ ভাজার সময় cornstarch এর সংগে একটা ডিম ও মাখিয়ে নিতে পারেন। আর ম্যারিনেশনে ভিনিগার এর পরিবর্তে অনেকটা লেবুর রস দিতে পারেন। নুন-মিষ্টি নিজের টেষ্ট অনুযায়ী দেবেন।
  • Arpan | ২১ জুন ২০১০ ১১:৩৯426066
  • থ্যাংকু। এইটা জমবে মনে হচ্ছে। করে ফিডব্যাক দেব। তবে কবে নামাব জানি না। :)
  • de | ২৩ জুলাই ২০১০ ১৫:৫২426067
  • বহুদিন কেউ কোন রান্না করে না :((( --
  • til | ২৩ জুলাই ২০১০ ১৬:২৫426069
  • কেউ কেউ কৃতজ্ঞতা স্বীকারই করতে ভুলে যায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন