এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | ১৩ অক্টোবর ২০১০ ১৩:৩১433718
  • @জয়ন্তী
    কি যে কন! নিনার সঙ্গদোষে আপনিও দেখছি জীবে দয়া করার ব্রত নিয়েছেন। ধ্যুস আপনার প্রশংসা অপাত্রে!
    ছোটবেলায় মা ঠাকুরমাকে বড়ি দিতে দেখেছি, সে এক এলাহি কান্ড, ডাল জাঁতায় ভাঙ্গানো, ভেজানো, পরদিন সকালে ঘাটে খোসা ও ডাল আলাদা করা, শিলে বাটা এবং শেষে বড়ি দেয়া। তখন তো এত আবহাওয়ার পূর্বাভাসও ছিল না, জাষ্ট gut instinct। বৃষ্টি বা মেঘলা হল তো বড়ি রসবড়ায় পরিণত হতো।
    আজকালকার মিক্সি ( সুমিত), উরদ ডালের জমানায় বড়ি দেয়া তো বাঁয়া হাত কা খেল।
    বাজারে যা বড়ি বিক্রী হয়, মুখে তোলা যায় না। অতএব আপনা হাত জগন্নাথ।
    কলকাতায় আমার এক বন্ধুকে দেখেছি সকালে তার তিন চার বার চা চাই- "অমুক, এক কাপ চা দেবে?" ভদ্রলোক জীবনে এক কাপ চা বানাননি, রান্নাঘরে ঢোকা তো পরের কথা। তাঁর স্ত্রী? তিনি কৃতার্থ সেবা করতে পেরে।
    এরা কিন্তু শিক্ষিত, শহুরে মধ্যবিত্ত- সেই মহিলাও কম যান না, ডিমটি ভাঙ্গলেন- through the window goes the খোসা।
    নাহ, এবার পালাই।
  • jayanti | ১৩ অক্টোবর ২০১০ ১৪:১১433719
  • না:,তিলস্যার মানতে পারলাম না।প্রশংসা মোটেই অপাত্রে পড়েনি।

    হৃদয় প্রসারিত না থাকলে চারিদিকে "চাহি দেখা" যায় না।

    ঐ বাঁয়া হাতের খেলটি আপনি যেভাবে গুছিয়ে( উদা-দেশ থেকে পুরোনো কাপড় নিয়ে আসা),পরিপাটি করে এবং সর্বোপরি আগ্রহ ও আনন্দের সাথে করছেন, তার সামনে টুপি খুললাম।
  • debu | ১৪ অক্টোবর ২০১০ ০৭:০৮433720
  • কথা বেশি হোচ্ছে, কাজ কম হোচ্ছে, রেসিপি লেখা হোচ্ছেনা।
    Sharmila : পনীর এর source code তুলে টা দিন
  • Nina | ১৪ অক্টোবর ২০১০ ০৭:৫৮433721
  • আমাদের বাড়ীর মা মাসীদের মাছের দুটো সহজ রান্না ছিল--একটা মাছের চাসনী, আর মাছের পেনে ভাজা।
    চাসনী
    মাছের পেটি ভিনিগারে ভিজিয়ে কঁটা বার করে করা হত। কিন্তু এখন তো এখানে মাছের ফিলে দিয়ে করি --বেশ ভালই হয়।
    মাছ হাল্কা করে ভেজে নাও
    সর্ষেবাটা, কাঁচা লঙ্কা কুচো, বেশি করে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, অল্প রসুন কুচো, নুন আর সরষের তেল মেখে, মাছ দিয়ে বসিয়ে দাও স্টোভে --গরম ভাতে--আহ!

    পেনে ভাজা

    তেলে গোটা শুকনো লঙ্কা তিন চারটে, আর সরু লম্বা করে কেটে একটা মঝারি পেঁয়াজ দাও। পেঁয়াজ যেই একটু গ্লাসি হয়ে যাবে, নুন, হলুদ, টমেটো লম্বা করে কেটে আর একটু ধনে গুঁড়ো দাও। একটু নেড়েচেড়ে জল দাও। ফুটে উঠলে মাছগুলো দাও। হয়ে গেলে ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নাও---আবার সেই গরম গরম ভাত---
  • Nina | ১৪ অক্টোবর ২০১০ ০৮:০০433722
  • oops! দুটোতেই হলুদ পড়বে অল্প। চাসনীতে, পেনে ভাজার চেয়ে কম হলুদ।
  • rimi | ১৪ অক্টোবর ২০১০ ০৯:০১433723
  • কচু রান্নার বিভিন্ন রেসিপি কেউ কি দিতে পারো? বাংলাদেশী দোকান থেকে কচু এনেছি গুচ্ছের, কিন্তু ইন্টার্নেটে কোথাও শুধু কচুর রেসিপি পেলাম না, সবই কচুর শাক কিম্বা লতি।
  • aka | ১৪ অক্টোবর ২০১০ ০৯:০৭433724
  • আমি জানি তো, চলবে?
  • Nina | ১৪ অক্টোবর ২০১০ ০৯:২৮433725
  • রিমি, কচুর বেশ গরগরে করে দম রাঁধতে পার। ডুমো করে কেটে পেঁয়াজ আদা ধনে জিরে সব দিয়ে --একটা জিনিষ লাগে তেঁতুল--কারন টক টা পড়লে কচু জমে ভাল। তেঁতুল না পেলে শুনেছি অনেকে লেবুর রস দেয়।
    আর একটা সরষে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে মাখোমাখো, তাতেও কিন্তু টক লাগে।
  • pipi | ১৪ অক্টোবর ২০১০ ১২:৫১433726
  • ইসে, কচুগুলি আগে একটু ভাপিয়ে নিলে (তেমন ত্যাঁদড়া হলে সেদ্ধ) ভাল হয়।
  • kk | ১৪ অক্টোবর ২০১০ ২৩:৪৯433728
  • মিতা দি, সেলেরী সিড্‌স দিলে ঠিক রাঁধুনীর মত গন্ধটা আসবে না গো। তবে ঐ আর কি, চলনসই গোছের কিছু একটা হয়।
  • rim | ১৫ অক্টোবর ২০১০ ০৮:২০433729
  • থ্যাংকু নিনা আর পিপি। বাড়িতে প্রচুর তেঁতুল আছে, তেঁতুল দিয়েই রাঁধবো, পুজো স্পেশাল।
  • r.h | ২৮ অক্টোবর ২০১০ ১৪:৫৩433730
  • মার্জনা করবেন।
    সহজলভ্য উপাদান দিয়ে তৈরীযোগ্য ককটেল রেসিপির একটা টই খোলেননা কেউ।
  • til | ২৮ অক্টোবর ২০১০ ১৬:১৭433731
  • আর এইচ,
    লিমকা দিয়ে জিন কেমন লাগে?
  • r.h | ২৮ অক্টোবর ২০১০ ১৭:০০433732
  • ন্না: লিমকা দিয়ে কিছুই আমার ভালো লাগে না :( আর এটা কি একটা ককটেল হোল নাকি। ভুল টইয়ে লিখেছি বলে তিল খিল্লী কল্লেন :(
    ঠিকাছে, বিভিন্ন ভালো মদ শীর্ষক টইয়ে গিয়ে লিখে দিয়ে আসি।
  • P | ২৮ অক্টোবর ২০১০ ১৭:৫৭433733
  • কচু পেলেই আমি বাঁকড়ো ইস্পেশাল ছাতু-কচুর ঝোল রাঁধতুম এককালে। আর ইসে এইখানে ছাতু মানে ঐ লতুনগাসে-লতুন-লতুন-ফুল-ফুটিয়াসে গানের সঙ্গে কাংলংকা ইত্যাদি দিয়ে মেখে খাবার ছাতু নহে। ছাতু মানে মাশরুম। তোমরা সব শউরে লোক তো বাটন-সিটাকি
    ইত্যাদি ছাড়া জানো না। আমাদের ওদিকে দু টাইপের ছাতু মেলে, কাড়ান ছাতু আর কুরকুরি ছাতু। কুরকুরিগুলো একদম ছোট্টোছোট্টো, বাটন মাশরুমের মতো বন্ধ আর ধবধবে সাদা, ও রাঁধতে হয় কাঁচালংকা-সর্ষেবাটা দে মাখামাখা তরকারি প্রথমভাতে খেতে। ছতু-কচুর ঝোল রাঁধতে লাগে কাড়ান ছাতু, যা মেলে বছরে মাত্র দু-একবার। একবার ফর শিওর, কোজাগরী পুন্নিমের পরের এক কি দু দিন। শাল-পিয়াল জঙ্গলের শরৎকালের শিশিরভিজে মাটির গা ফেটে ফেটে ফোটে ছোট্টো সাদা-গা-বাদামী-পাড় খোলা ছাতার মতন কাড়ান ছাতু। জঙ্গলের শারদ সবুজ ল্যান্ডস্কেপে হঠাৎ হঠাৎ শ্বেতীর মতন ছোপছোপ।উদলগায়ের রংচটা লাল-নীল ডুরে শাড়ী পরা সাঁওতাল মেয়ে-বৌরা তক্কে তক্কে থাকে সেকদিন সকাল বেলা, খুব ভোর ভোরে উঠে মাটির গায়ে ফাটার দাগ ধরে ধরে ঠিক খুঁজে বের করে পটাপট তুলে ভত্তি করে ঝুড়ি। তারপর ভ্যানরিক্‌শার পেছনে বসে সে কতদুর সোনামুখীর নতুন আর পুরোনো বাজার।আসে তো বছরের একটা কি দুটো দিন, নানান ঝগড়াঝাঁটীর পরেও জায়গা মেলে সবচেয়ে দুরে সেই চৌরাস্তার পারে। বাঁকড়োর ছাতুখেকো পাব্লিকের অবিশ্যি তাতে তেমন কিছু যায় আসে না, বছরে একটা কি দুটো দিন ছাতুর ঝোল আর ঝাল খাবার লোভে এক-দেড় কিলোমিটারের হাঁটা আর কি এমন। দাম ও দেয় পকেট খালি করে, দু-বছর আগে সোনামুখী গে কাড়ান ছাতু কিনলুম আড়াইশো টাকা কিলো !
    মাইরী বুড়ো হচ্চি, নইলে এই দুলাইনের রেসিপি দিতে গে এইসান বকবকাই।
    এই লহ রেসিপি।

    কচু একটু ভাপিয়ে নিন।
    ছাতু একটু নুন-হলুদ দে সাঁতলে নিন। পোচুর জল বেরোবে, জল শুদ্দুই তুলে রেখে দিন।
    কড়াইতে সর্ষের তেলে কাঁচালংকা-আদা-জিরেবাটা হলুদ দে বেশ করে কষে নিন।
    তেল ছেড়ে এলে, কচু এবং জল শুদ্দু ছাতু দিয়ে চাপা দিয়ে দিন।
    কচু সেদ্দ হয়ে এলে, অল্প একটু ঘি আর গরমমশলা দিয়ে নামিয়ে নিন।

    দ্যাট্‌স অল!
  • r.h | ২৮ অক্টোবর ২০১০ ১৮:১৬433734
  • ভুল টইয়ে ককটেলের রেসিপি চাওয়া জনিত পাপস্খালনের জন্যে আম্মো একটা রেসিপি দেবো।
    একাকী দিল্লীপ্রবাসকালে সুতোর দেওয়া এসেমেসযোগ্য ছোট ছোট যেসব রেসিপিনির্ভরতা আমার প্রাণরক্ষায় সমর্থ হয়েছিল, এগুলো তার মধ্যে একটা।

    ***************
    বীন মটর্শুটি সমান পরিমান নিয়ে তাদের ছোট টুকরো করে ও ছাড়িয়ে কড়াইতে ২৫গ্রাম মাখনে এগুলো নেড়েচেড়ে ছোট ছোট চিকেন টুকরো দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে, সেদ্ধ হয়ে যাবার পর একটা ডিম ফেটিয়ে আরো কিছুটা মাখন সহ তার ওপর ঢেলে দিতে হবে।
    ***************

    তার্পর পাঁউরুটি ও ভদকা সহযোগে খেয়ে নিতে হবে।

    চিকেনের পরিমানটা ভুলে গেছি তা পাঁশশোগ্রামটাক দিয়ে দেখতে পারেন। সমান পরিমান মানে কত পরিমান? এতো পোশ্নো কর্বেন্না।
  • sana | ২৮ অক্টোবর ২০১০ ১৮:৫১433735
  • Pএর রেসিপি পড়াও একটা সুন্দর অভিগ্‌ঞ্‌তা।
    (বাপরে,কি করে লিখি abhiggota)
  • Arpan | ২৮ অক্টোবর ২০১০ ১৯:১১433736
  • অভিজ্ঞতা - abhij`Nataa

    জ্ঞ = জ + ঞ

    ইত্যাদি।
  • Nina | ২৮ অক্টোবর ২০১০ ১৯:৫১433737
  • P,
    কি আনন্দ, এখানে কচু ও ছাতু দুই পাওয়া যায়--এই কচু+ছাতুর ঝোল কত্তেই হবে-- উইকেন্ডের অপেক্ষা! দারুণ রেসিপী, বাহ বাহ!

    সুতোর রেসিপী ভায়া হুতো: মেয়েকে পাঠ্যে দিলুম --মনে হয় সে এটা এঁটে উঠতে পার্বে।
    বড় সুস্বাদু টই !
  • hu | ২৮ অক্টোবর ২০১০ ২০:১৩433739
  • দেখেছ! সেদিন ডিম ছড়ানোর কথা বলায় ইপিস্তাকে নিয়ে সবাই কি খিল্লিটাই না করল! আর এখানে সেই রেসিপিই নীনাদির সাট্টিফিট পেয়ে গেল। হায় রে! ইপিস্তার ধ্বস্ত কপাল!
  • pi | ২৮ অক্টোবর ২০১০ ২০:১৮433740
  • হ্যাঁ, এ আর বলতে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এবার থেকে আমার সব রেসিপি আমি এই টই তেই লিখবো !! লোকে সিরিয়াসলি না নিয়ে কোথায় যায় দেখবো।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১০ ২০:২০433741
  • হ্যাঁ, কীসব চায়ে ডোবানো ডিমের রেসিপিও ছিল একটা।

    লেখা হোক। কোথায় যায় ভেবে কাজ নেই। : P
  • pi | ২৮ অক্টোবর ২০১০ ২০:২৩433742
  • হ্নঁ, চিত্রিত চৈনিক ডিম।

    রবিনের ডিমের ও একটা রেসিপি লিখে দেবোখন ;-)
  • Arpan | ২৮ অক্টোবর ২০১০ ২০:৩২433743
  • চিত্রিত চৈনিক ডিম। হ্যা:, আমার মেয়ে দেখলে বলত ছি:, চান করে না, গায়ে দাগ হয়েছে। ;-)
  • Ananya | ২৮ অক্টোবর ২০১০ ২০:৩৩433744
  • বাড়িতে পনীর বানানোর recipe টা কি কেউ দিয়েছে? খুঁজে পেলাম না। আমি বাড়িতে পনীর বানাই খুব সোজা।

    যদি পনীর বানাতে চান:

    ১-- whole milk মানে পুরো fat সমেত যে দুধ পাওয়া যায় সেটা ভালো করে ফোটান।
    ২-- আমি 1 gallon দুধ দিয়ে করি। মাঝে মাঝে দুধ টা একটু নেড়ে দেবেন, নইলে তলায় লেগে যায়।
    ৩--একটা কাপ এ দুই চামচ জল আর একটা বড় teaspoon ছানা কাটা powder গুলে নেবেন। বেশি powder দিলে দুধ একদম টক হয়ে যাবে।
    ৪--দুধ টা ভালো করে ফুটতে শুরু করলে যখন ঠিক উথলে উঠতে শুরু করবে তখন আগুন কমিয়ে ঐ ছানা কাটা powder টা দিয়ে দিতে হবে, আর ভালো করে নাড়তে হবে।
    ৫--আস্তে আস্তে দুধ টা ছানা কেটে যাবে, আর জল এর রঙ টা হালকা সবুজ হয়ে যাবে। যদি দেখেন জল টা একটু একটু সাদা আছে তার মানে পুরো দুধ টা এখন ছানা কাটেনি। তখন খুব অল্প ছানা কাটা powder directly দুধ এ দিয়ে নাড়তে থাকুন।
    ৬--এরপর ভালো করে ছানা টা ছেঁকে নিন। আমি ছানা টা ছেঁকে নিয়ে একটা cheese cloth এ ছানা টা নিয়ে অনন্ত ১ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। আমি kitchen sink e কল এর সাথে বেঁধে ঝুলিয়ে রাখি।
    ৭--জল ঝরে গেলে একটা সমান ছাঁকনি তে (পাস্তা drain করার ছাঁকনি, কিন্তু flat হতে হবে।) ছানা টা ভালো করে speard করে রাখুন। তলায় একটা বাটি রাখবেন যাতে জল টা ওর মধ্যে পড়ে।খুব বেশি পাতলা spread করবেন না, তাহলে খুব পাতলা পনীর হবে।
    ৮--এরপর ঐ ছানার উপর একটা ভারি কিছু চাপা দিয়ে রাখতে হবে রুম টেমপারেচার এ। আমি একটা বড় পাত্রে জল ভরে চাপা দিয়। এই ভাবে কয়েক ঘন্টা রাখতে হবে। ব্যাস পনীর তৈরি। এরপর আপনার ইচ্ছা মত কেটে নিন।

    (বাঙালি বাড়ির ছানার ডালনা বানাতে চান)

    ১ থেকে ৬ নং অবধি follow করুন। তারপর ছানা টা একটা air tight কৌটো তে নিয়ে একদিন freeze এ রাখুন। পরের দিন ঐ ছানার মধ্যে একটা গোটা মাঝারি আলু সেদ্ধ করে পরিমান মত নুন মিস্টি দিয়ে ভালো করে মাখুন। আলু টা আর ছানা টা যেন খুব ভালো করে মাখা হয়, নয়তো খেতে ভালো হবে না। তারপর ঐ মাখা টা চ্যাপ্টা করে বড়ার মত বানিয়ে ভেজে ফেলুন। ময়দা একদম দেবেন না। তাহলে শক্ত হয়ে যাবে।
    ডাল্‌না এর recipe লাগলে জানান।

    (রসগোল্লা বানাতে চাইলে)

    ১ থেকে ৬ নং অবধি follow করুন। তারপর ছানা টা একটা air tight কৌটো তে নিয়ে একদিন freeze এ রাখুন। পরের দিন ছানা টা ভালো করে মাখতে হবে। বাকি recipe চাইলে জানান।
  • pi | ২৮ অক্টোবর ২০১০ ২০:৪২433745
  • এই জো অপ্পন, এটি হল 'গ্রীন' টি তে চিত্রিত ডিম। দাগের রঙ নিয়ে তাপ্পর মেয়ের সাথে ম্যাঙ্গো-অ্যাপেলের ঐ ইনফাইনাইট লুপটা চালাতে হবে, মনে থাকে যেন :)
  • Nina | ২৮ অক্টোবর ২০১০ ২০:৪৫433746
  • অনন্যা,
    একটা শর্টকাট বলি? ছানাটা চীজ ক্লথে দিয়ে সিঙ্কে ঠান্ডা জলের কল খুলে, ঐ ঠান্ডা জলে যদি ছানাটা চীজ ক্লথের মধ্যে ভালও করে কচলাও মিনিট সাতেক, তাহলে আর মাখতে হবেনা রসগোল্লা কিংবা সন্দেশের জন্য! আর যখন ছানাটা ছাঁকবে, কলেন্ডারে চীজ-ক্লথ পেতে, একটা এন্ড ধরে রাখবেআর ঐ ঠান্ডা জল খুলে রাখবে যাতে একপশে ছানাটা ঢালছ, অন্যপাশে সমানে ঠান্ডা জল লাগছে ছানার গায়ে----উফ--বোঝাতে পাল্লুম ন ছড়ালুম :-((
  • Arpan | ২৮ অক্টোবর ২০১০ ২০:৫২433747
  • তাতে কী! এবাবা চান করেনি ছি:!
  • Nina | ২৮ অক্টোবর ২০১০ ২১:০৮433748
  • এটা হুতোর জন্যি :-)))
    হলিডে সীজন এ ফাস্টোকেলাশ, যাদের ভদকা মেরি জান;-)
    , কিন্তু ÏØম্রনফ নয় --গ্রেগুজ, বেলভেডিয়ার, অন্তত পক্ষে কেটল ওয়ান

    ১ আউন্স করে--কফি লিকিওর, চকোলেট লিকিওর, বাটারস্কচ লিকিওর
    ৪ আউন্স এস্প্রেসো, কুলড
    ১ আউন্স দুধ(ফুল ক্রীম)
    আইস
    Garnish: Chocolate shaving, small shot of whipped cream
    এবার ভদকা, লিকিওরস, এস্প্রেসো, দুধ ককটেল শেকারে বরফকুচো দিয়ে ঝাঁকাও---আহা মার্টিনি গ্লাসে ঢেলে, ওপরে চকো শেভিঙ্গস দিয়ে সাজিয়ে দাও---যেমন দেখতে তেমন খেতে----

    হে হে একেবারে টামাকও খাব ডূডূ খাব রেসিপি ;-))
  • Nina | ২৮ অক্টোবর ২০১০ ২১:১১433750
  • ও ভুলে গেলুম বলতে
    এটার নাম
    কফিশপ মার্টিনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন