এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪৬660752
  • বন্ধের গ্র্যাজুএট যদি হীরক রানী হয় তো পিএইচডি হলো বামেরা। বন্ধ সংস্কৃতির রমরমা বামেদের হাতে যেরকম হয়েছে সেরকম বোধায় ভারতে আর কোন পার্টির হাতে হয়নি। সেই অমর স্লোগান মনে নেই? চলছে না চলবে না? পবর নামই তো হয়ে গেছে চলছে না চলবে না রাজ্য!
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪৮660753
  • আমি 'বোধহয়' শব্দ-টা ব্যবহার করেছিলাম -'আর কল্লোল-দা বোধহয় সারা পঃ বঙ্গে কোথাও কোন শিল্প হওয়া উচিত নয় - এমন কিছু বলেন নি'।

    সুতরাং একটা এসকেপ রুট আছে, ডকুমেন্টেড ইতিহাস বিকৃতির দায়ে পড়ব না, @পিএম :-)
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৪৯660754
  • PM, মনে হয় আপনি প্রসঙ্গ থেকে দূরে গিয়ে একটু অবান্তর পোস্ট করে ফেলেছেন।একটা কথা তো বার বার বলা হয়েছে, কেউই শিল্প বিরোধী নয়। তবে শিল্প করতে হবে অনুর্বর জমিতে; যাতে কিনা লক্ষ লক্ষ লোক তার কৃষি জমি তথা জীবিকা না হারায়।
    একটা সহজ প্রশ্নের জবাব দিন। ধরা যাক,সিঙ্গুরে ন্যানো কারখানা করতে দেওয়া হলো। জমি হারা কৃষকদের বড় অংশকে কারখানায় কাজ দেওআ হলো।কিছু লোককে দোকান পাটও চালাতে দেওয়া হলো।
    এবার পাঁচ বছর পর যদি অলাভজনক বলে টাটা কারখানা গুটিয়ে নেয়( যেটা অবাস্তব নয়); তখন এই সব জমিহারা লোকেদের কি হবে? কারণ দেশের সরকার বা আইন কেউই তো তাদের স্বপক্ষে কথা বলবে না।
    বরঞ্চ কৃষি জমিটি থাকলে সে বংশ পরম্পরায় করে খেতে পারত। কারণ জমি বিট্রে করত না।এটা আপনি আমি না বুঝতে পারলেও জমির মালিক কৃষক টি ঠিক বুঝছিল। তাদের ভয় পাওয়া টা অমূলক ছিল না। কিছু বুদ্ধিজীবী নিজভূম পব তে, উঁচু পদে চাকরি পাবে কিনা, সে দ্বায়িত্ব তাঁকে নিতে হবে কেন?
    সরকার প্রচুর লোকের বাঁশ দিয়ে অন্যের দাবি রক্ষা করতে যাবে কেন?
    বাইরের রাজ্যে কাজ করা কেন অপছন্দের সেটা তো বুঝিয়ে বলবেন? আবার আমেরিকা, ইউরোপ কাজ করা টা কেন পছন্দের সেটাও বুঝিয়ে বলুন।
  • রুদ্র | 125.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৫১660756
  • ২৬ দিন গড়াগড়ি টা মনে পরে ... ?

    রাস্তায় গড়াগড়ি খেয়েছেন ২৬ দিন তাও আবার স্যান্ডউইচ আর চকলেট খেয়ে ওজন এক ফোঁটাও কমেছিল না। হাইওয়ে তে সার সার হয়ে গাড়ি দাঁড়িয়ে থেকেছে,

    মনে পড়ে ?????
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৫১660755
  • ওঃফ, ডিসি তো মহা টিউবলাইট, দেখছেন না একজন 'holier than thou' নিক থেকে পোস্টালেন।

    htt = 'holier than thou'
  • a | 30.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৫৩660757
  • ধুর মশাই আপনারা ও বুদ্ধু আর বিমান কে রাস্তার ধরে ৩০ দিন বসিয়ে দিন। শোধ বোধ হয়ে যাক।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৫৫660758
  • অরন্য এবার বুঝেছি ঃ-( আমি এতক্ষন নানান বিচ্ছিরি বিচ্ছিরি শব্দ খুঁজছিলাম :p

    নাঃ আমি কোনভাবেই htt না :d
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৫৭660759
  • sm-কে আবারও ক
  • aranya | 154.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১২:৫৯660760
  • htt-দিয়ে স্ল্যাং বানান টাফ, আমিও পারলাম না
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:০০660762
  • a, কে ক।২৬ দিন নিয়ে এত রোমন্থনের, একটা স্পস্টাস্পস্টি বদলা হয়ে যাক।আমার মতে ৫২ দিন ঠিক আছে।পেড ব্যাক ইন ওন কয়েন হয়ে যাবে।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:০৫660763
  • ঘরের খেয়ে চাকরীর ব্যপারে পবর সাথে মিজোরামের তুলনা হয়না কারণ মিজোরামে পব র মতো হিউজ ট্যালেন্ট পুল নেই (অ্যাট লিস্ট সফটোয়ারে)। আর পবতে ইন্ডাস্ট্রি নেই বলে যারা হা-হুতাশ করছে তাদের মেইন ইস্যু ঘরের খেয়ে চাকরী করা নয়। ব্যাঙ্গালোরে খুব সাধারণ ব্যাকগ্রাউন্ডের লোকজন যে সব কোম্পানীর ইন্টারভিউতে বসতে পায়, পব তে যদুপুর/শিবপুরের লোকজনের কাছেও সেসব স্বপ্ন। ভালো প্রোডাক্ট কোম্পানী নেই, মিডয়কার স্যালারি, গ্রোথের চান্স কম .... কোলকাতা হ্যাজ বিকাম এ শিটহোল ফর বাডিং ইনজিনিয়ার্স। ইনফিকে কুলোর বাতাস দিয়ে যাঁরা বিদায় করলেন তাঁদের মধ্যে কতজন এই ঝাড়গুলো ফেস করেছেন সেই নিয়ে সন্দেহ আছে। বাঞ্চ অফ আইডিয়ালিস্টিক হিপোক্রিটস। এঁরাই আবার লেঅফ শুরু হলে আন্দোলন করবেন।
    কয়েকদিন আগে আমার দুজন বন্ধুর সাথে আড্ডা মারছিলাম। তিনজনেই খুব সাধারণ অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি,আপাতত লুরুতে প্রোডাক্ট কোং এ কাজ করি, এবং কেউ ই অদূর ভবিষ্যতে কোলকাতা ফিরতে পারবো না কারণ এখানে যা মাইনে পাই এই এক্সপিরিয়েন্সে সেটা দেওয়ার মতো কোম্পানী কোলকাতায় নেই। হে মোর দূর্ভাগা রাজ্য ইত্যাদি ....
  • cm | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:০৬660764
  • কল্যাণীতে কি এক লপ্তে অতটা জমি আছে?
  • quark | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:২৪660766
  • আহা সমৃদ্ধি বলুন!
  • PM | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:২৪660765
  • "আর একটা কথা,পব র বাইরে কোনো রাজ্যে কাজ করতে এত কুন্ঠা কেন? আমেরিকা, ইউরোপ কাজ করতে গেলে তো মানুষ জন প্রায়শই গর্ব বোধ করে, দেখি। "

    sm এর এই পয়েন্টটা নিয়ে অরেকটা প্রশ্ন। ঠিক কত % বাঙালী বিদেশে কাজ করে ১%--- খুব বেশী হলে। সেটাও রেফারেন্স হিসেবে আলোচনায় আসবে কিন্তু ৮০% জমি মালিক প্রপার ক্ষতিপূরনের বদলে জমি দিলেও সেটা রেফারেন্স হিসেবে ধরা যাবে না--- সত্য সেলুকাস ইত্যাদি
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:৩৩660767
  • উফফ! একে বলে রোয়াব। :-)
  • cm | 116.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:৪১660768
  • "জমি বিট্রে করতনা" আহা শুনেও ভাল লাগে। মাটির সাথে নিবিড় যোগ না থাকলে বলা যায়। তা চাষী মৃত্যু নিয়ে আমড়াগাছি হবে নাকি?
  • pi | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:৫৩660769
  • HTT, উত্তর দেবার দায় তো যাঁরা নিজেদের HTT মনে করেন, এবং করেন বলেই অন্যদের সম্বন্ধে এধরণের মন্তব্য করতে পারেন, তারা কত ক্ষতিকর, কত নীচ, কত খারাপ, আখের গোছানো মানুষজন থেকে শুরু ক'রে তাদের কত বাজেভাবে ট্রিট করা উচিত টুচিত অব্দি .., তাঁদেরই ঃ)

    তবে আশা করছি এটা ওমনাথ নয়, হলে নিশ্চয় অনুপ্রাণিত বানামটা এমন ভুল করতো না ঃ(
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৩:৫৬660770
  • "আর পবতে ইন্ডাস্ট্রি নেই বলে যারা হা-হুতাশ করছে তাদের মেইন ইস্যু ঘরের খেয়ে চাকরী করা নয়।"

    একমত। আমার তো মনে হয়, ঘরের খেয়ে চাকরি করব এরকম ভাবার লোক কমে এসেছে। লোকজন এখন অনেক বেশি মোবাইল। আসল কথা হলো পবর লাগাতার শিল্পের পেছনে লেগে আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই জ্যোতিবাবুর সময় থেকে এখন হীরক রানী এদের ইউএসপি হলো ইন্ডাস্ট্রিকে বাঁশ দেওআ। ফলে পবতে এখন চাকরি নেই, ফলে পবর পলিটিক্স এরকম বিষাক্ত হয়ে গেছে।
  • adhuli | 230.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:০১660771
  • আমার বক্তব্য এটা নয় যে MNC গুলো যা চাইবে কাছা খুলে দিতে হবে। কিন্তু সব ডেভেলপমেন্ট তো একটা up / ডাউন সাইকেল এ চলে, এক সময় পব ইন্ডাস্ট্রি তে সবার আগে ছিল, তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে সব শিল্প ছিল তারা আপগ্রেড বা দিভের্সে করতে পারে নি। ডাউন সাইকেল চলেছে গত ৩০-৪০ বছর, এবার চাকাটাকে আবার ঘোরাতে গেলে কিছু আউট অফ the বাক্স থিঙ্কিং করতে হবে, কিছু incentive দিতে হবে, আগে থেকে বেশি রোড ব্লক করলে তো চাকা গড়ানোর আগে-ই থেমে যাবে, সেটাই হচ্ছে এখন।

    আর করতে চাইলে করা যায়, সেটা তামিলনাডু, কর্নাটক করে দেখিয়েছে। আজ থেকে তামিলনাডু ৩০ বছর আগে কোথায় ছিল আর আজকে ? ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট নিয়ে সব দেশেই অনেক বিতর্ক হচ্ছে, তা হোক, কিন্তু এ ভাবে সব কিছু থামিয়ে বিতর্ক না করে চাকা টাকে একটু গড়াতে দিতে হবে। কোরিয়া তে, সিঙ্গাপুর এ দেখেছি ১০-১৫ বছর আগে যা সেফটি বা এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড ছিল, এখন তার থেকে অনেক ভালো, অনেক sensitive। ইন্ডাস্ট্রি আর এনভায়রনমেন্ট তো পরস্পরের সহযোগীও হতে পারে, আগে থেকেই প্রতিযোগী কেন ভেবে নিছি ? আর কজন শিল্পপতির, যেমন ভিজে মালিয়া etc। ট্রাক রেকর্ড খুব ই খারাপ, মানছি, কিন্তু তাই ভেবে সবাইকে আগে থেকে আটকে রাখলে কি লাভ হবে? এটাই বক্তব্য যে, লেট the wheel রোল ফার্স্ট, তারপর স্পিড কন্ট্রোল করা যাবে।
  • dc | 132.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:০৬660773
  • আধুলি দেখি আমার মনের কথা কইসেন! চাকা তো ঘুরুক, তারপর স্পিড কন্ট্রোল - খুব প্র্যাক্টিকাল কথা।
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:১৬660774
  • সদা কে প্রশ্ন,যদি লুরুতে বেশি সুবিধে থাকে, তো লুরুতে থাকতে আপত্তি কোথায়? লুরু তো ভারতের মধ্যেই।
    যদি কিছু মনে না করেন; সম মনস্ক কয়েক জন বন্ধু মিলে কোনো নতুন কোম্পানি বা ব্যবসা স্টার্ট করুন না?;
    দরকার পড়লে পব তে কোম্পানি খুলুন। নিজ কোম্পানি তে নিজে কাজ করুন ও আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করুন।
    দেখুন কোথায় কোথায় অসুবিধে ফেস করছেন।পবর হিউজ ট্যালেন্ট পুলের অংশ ধরেই বলছি, টাটা, বিড়লা, আম্বানি এসব গুজু, মারওয়ারী, পারসী কোম্পানিতে সারাজীবন চাকরি করে কি সার্থকথা আছে?
    মনে হয় এসব মালিকেরা ( নারু বাবু ছাড়া) কেউই সফট ওয়ারে দিকপাল ব্যক্তিত্ব নয়।
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:৩২660775
  • এতক্ষণে আধুলি মনের কথা কয়েছেন। এটাই বক্তব্য যে, লেট the wheel রোল ফার্স্ট, তারপর স্পিড কন্ট্রোল করা যাবে।
    কিন্তু সবার আগে মনে রাখতে হবে পব রাজ্যের জন্য কি কি শিল্প করা উচিত ও কোথায়? এপর্য্যন্ত যত শিল্পপতি পব তে শিল্প করার ইচ্ছে প্রকাশ করেছে সব এক কথায় এক সে বড়কর এক ধান্দাবাজ। সরকার কে চুষে চেটে শেষ করে নিয়েছে বা নেবে।
    সরকারের মেইন কাজ হলো পরিকাঠামো তৈরী করে দেওয়া। পিছিয়ে পড়া জেলা গুলোতে আরো বেশি মনোনিবেশ করা। শিল্প আসবে, তার নিজের চাহিদা মত। সিঙ্গাপুরে সামিট করে, তাজ বেঙ্গলে কনফারেন্স করে কিছুই হবে না।
    অতীতে জ্যোতি বাবু প্রায় কয়েকশ মৌ স্বাক্ষর করেছিলেন; তা,মৌ দাদুর কত মধু জনগণ আস্বাদন করতে পেরেছে?
    শুধু এন এইচ ৩৪, যশোর রোড দু লেন করতে পারলে ব্যবসা করে, লক্ষ লোকের জীবিকার উপায় হয়ে যেত।
    পবর বাইরে পা দিতে হত না।
  • quark | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:৩৯660776
  • একজন শিল্পপতির নাম বলুন না যিনি "সরকার কে চুষে চেটে শেষ করে" দেবে না।

    ডিঃ - আমি মনে করি না "যত শিল্পপতি পব তে শিল্প করার ইচ্ছে প্রকাশ করেছে সব এক কথায় এক সে বড়কর এক ধান্দাবাজ"।
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:৪৪660777
  • এরকম একজনও বড় শিল্পপতি কে চিনি না বা নাম জানি না। আপনি জানেন কি?
    অন্তত একজন অ ধান্দাবাজ বড় শিল্পপতির নাম করে ফেলুন দিকি।
  • quark | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:৪৮660778
  • "এরকম একজনও বড় শিল্পপতি কে চিনি না বা নাম জানি না"।

    বেশ তাইলে আর কি, শিল্প-টিল্প ভুলে যাওয়া যাক।
  • sm | 233.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৪:৫২660779
  • কুনো খেদ নাই। যারা আসবে নিজের তাগিদেই আসবে। দেখে শুনে একটু বাজিয়ে নিলেই হলো।
  • শ্রী সদা | 113.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৫:৩১660780
  • এসেম, কোলকাতায় স্টার্টাপ ? কে ইনভেস্ট করবে ? কারা কাজ করতে আসবে ?

    লুরুতে বেশীরভাগ ভালো ফান্ডেড স্টার্টাপ সব আমেরিকান প্রোডাক্ট কোং গুলো থেকে দেড়গুন-দুগুণ স্যালারী দিয়ে লোক নিয়ে আসে। কোলকাতায় প্রোডাক্ট কোং কোথায় ? কোর টেকনিক্যাল নলেজওয়ালা রিসোর্স কোথায় ? আমি কোলকাতায় একটা মোটামুটি স্টার্টাপ সাইজের কোং এ ই কাজ করতাম, এমবেডেড এর ভালো রিসোর্স রিক্রুট করতে গিয়ে কিরকম চাপ হয় সেই সম্পর্কে অভিজ্ঞতা আছে। যারা একটু ভালো জানে, সব লুরু/পুনে/হাইড এ বিদেশী প্রোডাক্ট কোং এ চলে যায়। এই এক্সোডাস অফ ট্যালেন্ট যে ইন্ডাস্ট্রিটার কী বারোটা বাজাচ্ছে সেটা ব্যাগড়াবাবুদের বোঝানো যাবেনা।
  • ঊমেশ | 118.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৬:০৭660781
  • সবাই সব বোঝে, কিন্তু পরিবর্তন চাই না।
    বম্বে (বা মুম্বাই) (জানি না ব্যাঙ্গালোরে একই হয় কি না) এ ভোটের সময় লোক কে পয়্সা দিয়ে মিছিলে আনতে হয়, কারণ ফ্রি তে লোক পাওয়া যায় না, সবার কাজ আছে।
    কিন্তু কলকাতায় লোকের কাজ নেই, তাই মিছিলে লোকের অভাব নেই।
    কাল সবাই কে কাজ দিয়ে দিলে মিছিলে লোকের অভাব হবে না?
  • shatadal | 214.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৭:১৬660782
  • sm কে অনেকগুলো ক, বড় শিল্পপতি মানেই চোর। তবে জনগন কে চোর তাই নিয়ে একেবারেই চিন্তিত নয়। সে বললে মমতা আর তৃণমূল পার্টিটাও চোর। লোকে তাই নিয়ে চিন্তিত হলে কি আর মমতা ক্ষমতায় থাকত? কত লোকের ক্ষতি করে কত লোকের লাভ হল তাই নিয়েও লোকের মাথাব্যাথা নেই। সিঙুরে যত লোকের জমি গেছে তার চেয়ে সারদায় অনেক বেশী লোক ঝাড় খেয়েছে।

    লোকে মমতাকে ভালবাসে কারন মমতা দিয়ে-থুয়ে খায়। শিল্পপতি ফ্রীতে কিছুই দেয় না। যোগ্যতা থাকলে, কাজ করলে মাইনে দেয়। এই অবধি।

    আর নকুদের কথা যত কম বলা যায় তত ভাল। প্রকাশ কারাত লালু-মায়াবতীর পোঁ ধরে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল। নকুরাও মমতার চামচে হয়ে পাওয়ার ব্রোকার হতে চেয়েছিল। প্রকাশও লাথ খেয়েছে, নকুরাও লাথ খেয়েছে। দুইই এক গোয়ালের গরু।
  • quark | 24.*.*.* | ৩০ এপ্রিল ২০১৫ ১৭:১৯660785
  • পশ্চিমবঙ্গের শুভানুধ্যায়ীদের প্রায়োরিটিটা বোঝা গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন