এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৫330090
  • চান করা খুব খারাপ কাজ। ফের নববর্ষ এসে গেলো। আবার চানাতে হবে
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৫330089
  • না না ব্ল্যাংকির গায়ে বরম একটু জল ঢালাই উচিত। তাহলে তাও চান হবে।
  • 4z | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২330088
  • ব্ল্যাংকিকে তুই অবোলা প্রাণী বলতে পারলি?
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০১330087
  • অবোলা প্রাণীর উপর হামলা কেন?
  • apps | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩২330086
  • হ্যাপি জম্মদিন মামুজান :D
  • Abhyu | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫০330085
  • এই ভিডিওটা দমুদির নিশ্চয় পছন্দ হবে
    (বিধিসম্মত সর্তকীকরণঃ নিজ দায়িত্বে দেখিবেন)

  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৫330084
  • "বিপুল তরঙ্গ রে এ এ "
    আহা, গানটা, অভ্যু, গানটা। ঃ-)
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৭330083
  • ঐ ওয়েভ কি পেয়েছে? বলছে? পাক্কা?
  • 4z | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৩330082
  • না না, কোন প্রাণীর গায়েই গরম জল ঢালা উচিৎ না (খালি বুনু'র চুলে চুয়িংগাম চিপকে দেওয়া উচিৎ)।

    দমদি, একটু মেসেজ দেখ।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৬330081
  • আমার একটা ছিল কমলেকামিনী আর এখনকার যে দুটো আসে তাদের নাম সুবোধ আর অবোধ।
  • rabaahuta | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৫330080
  • আমাদের কাকেদের নাম ছিল জয়বিজয় আর কপিলকুমার। ওরা অবশ্য নাম টাম জানতো না, দুপুরে সময়মতো এসে ভাত খেয়ে যেত।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৪330079
  • আদিখ্যেতা! তা হবে। একটি বিশেষ প্রাণীর প্রাণ বাঁচে তাতে। বাঘ সিংহ তো আর বাঁচাতে পারব না।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৩330078
  • কাকেরা এসে পাঁউরুটি খেয়ে যায় তো। দিব্বি টাইমে আসে, টের না পেলে আবার নানারকম সুরে ডাকে। কাক খারাপ হবে কেন? কাক তো সমাজবন্ধু।
  • rabaahuta | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০২330077
  • হুঁঃ। সেরকম স্বাত্ত্বিক প্রকৃতির বেড়াল দেখেননি কিনা তাই। সে ছিল আমাদের হিমাংশু। সেই যাকে ছোটবেলায় অপ্রকৃতিস্থ বানর অপহরণ করে নারকোল গাছে তুলে নিয়েছিল।

    তবে পাখির ছানা বিষয়ক ব্যাপারটা নিয়ে অবশ্য আমারো কিছু বলার নেই। তা ওরা তো আর পোল্ট্রি ফার্ম বানাতে পারেনা, কি আর করবে।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০১330076
  • ও ব্যারালমালিকরা অমন অনেক আদিখ্যেতার কথা বলে। ওগুলোর জন্যই দুটো কান আছে প্রায় একই সরলরেখায়।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০০330074
  • আর বুলবুলিও কম বজ্জাত নয়, নিরীহ পোকামাকড় খেয়ে নিচ্ছে, তারপর ধরুন ধান। এ তো সরাসরি অ্যাটাক। বেড়াল কখনো ধান খেতে যায় না।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০০330075
  • আমার ব্যারাল ছাড়া আর সব প্রাণীকেই খুব ভাল্লাগে। এমনকি মানুষকেও।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৮330073
  • দ্যাখেন, বেড়াল ইত্যাদি প্রাণী কখনো পেট ভর্তি থাকলে শিকারের জন্য যায় না। বাকি সব সামাজিক নির্মাণ। আর বুলবুলি শিকারের ব্যাপারটা ধরলে পৃথিবীতে প্রাণী মাত্রেই বজ্জাত।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৩330072
  • আমারো। তবে আর্শুলো নয়।
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫২330071
  • আহা - দুটি মাছভাত মেখে খেতে দিন্না, পরে দেখবেন কেমন পায়ে পায়ে ঘুরচে - আমার কুকুর, ব্যারাল, হাতি এমনকি কাক অব্দি পছন্দ -
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫১330070
  • আর হ্যাঁ বাড়ীতে এবং পাশের বাড়ীতে খেয়েও আবার গিয়ে টগর বা পেয়ারা গাছের নীচে খাপ পেতে বসে যাতে বুলবুলি মা বাইরে গেলেই কচি কচি ছানাগুলোকে সাবড়াতে পারে।
    অতি লোভী বজ্জাত প্রাণী।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৯330069
  • না আজ্ঞে ব্যারাল কোনোজন্মে দায়ে পড়ে চুরি করতে আসে না। সেরেপ লোভে পড়ে চুরি করতে আসে। যে বড়ীর পুষ্যি সেখানে পেটভরে খেয়ে পাশের বাড়ীর জানলা খোলা পেলেই ঢুকে খেয়ে যায় আর কোঁৎকা মোটা হয়।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৮330068
  • খেতে আসলে ব্যারালকে যদি জ্যান্তো ইঁদুর ছুঁড়ে মারেন,তাইলে কিরম হবে? ব্যারাল কি রাগবে? না খুব খুসী হবে?
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৬330067
  • চুরি করতে এলে বরং কিছু খাবার দেবেন, বেড়াল তো আর আপনাকে জব্দ করার জন্য চুরি করতে আসে না। নিতান্ত দায়ে পড়ে খেতে আসে। শুধু বেড়াল কেন যে কোনো পশু পাখীকেই দিন। শোনেন, বেড়ালদের খেয়ে দেয়ে কাজ নেই যে আপনার বিরিয়ানি সাঁটাতে আসবে, উলটে তাদের ভাগের ইঁদুর আমরাই সরিয়েছি। ক্ষতিপূরণ আমাদেরই দেওয়া উচিত। জল, গরম কিংবা ঠান্ডা কিংবা বরফ কোনো কিছু ছুঁড়ে মারারই দরকার নেই।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৯330066
  • গরমজল তো গরম লাগবে, লোম ঝরে যাবে। কষ্ট দিয়ে কাজ নেই। ব্যারালটার গায়ে বরম এমনি জল ঝুপুস ঝাপুস করে ঢেলে দিন। সমস্ত লোম ভিজে গেলে ব্যারালরা বেশ জব্দ হয়। চুরি করতে আসলেই জল ঢেলে দিন।
  • rabaahuta | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩০330065
  • তবে কিনা আগরতলা তথা ত্রিপুরার এইসময়ের খবরের অথেন্টিক সোর্স হলো গিয়ে পাই। খবরের কাগজে পর্যন্ত লিখেছে ত্রিপুরার জিরানীয়া থেকে ছুটি নিয়ে কদিনের জন্যে কলকাতায় এসেছেন পাই পালভৌমিক।

    হ্যাঁ, এই যে এরা সব বলছে বেড়াল চুরি করতে এলে গায়ে গরম জল ঢেলে দিতে। তা কেন, বেড়ালচোর বলে কি তার গরম লাগে না? বেড়াল চুরি করা খারাপ তা মানছি, কিন্তু তার জন্যে আইন আদালত পেয়াদা সিবিআই সবই তো আছে।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৬330064
  • ওফ। কী সব চলছে। ব্যারাল,আইনস্টাইন,আগরতলায় ইসের দোকান - সব মাখামাখি হয়ে - থই পাচ্ছি নে।
  • rabaahuta | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০২330063
  • আমাদের সময় তো অন্তত ছিলনা, বাড়ির বাইরে খেতে হলে দোকানের পেছনের গলিতে দাঁড়িয়ে বা বটতলা বাজারের ঘুপচি ঠেকে বসে খেতে হতো, এখনও হয়েছে বলে শুনিনি।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৫330062
  • এদিকে কোথায় যেন পড়লাম আগরতলা শহরে নাকি একটাও বার নেই। হুতো, সত্যি?
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৪330061
  • উফ, সরি টিম না। হুতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত