এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৬330150
  • সব্বোনাশ কিকি, তোমারটিও ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা ধরেছে!! আমাদেরটি প্রায় দেড় বছর ধরে এই গেমটি খেলে খেলে নিজের এবং আমাদের ঘুমের সাড়ে সর্বনাশ করে দিয়েছিল। সাংঘাতিক সর্বনাশা নেশা ঐ গেমটার। ওতে আবার গ্রুপ চ্যাটও করা যায় চেনা-অচেনা লোকের সাথে। আর মাঝরাতে ঘুম থেকে উঠে অন্যের ক্ল্যান রেইড করতে যেতে হয়। আমাকে এই গেমের নেশা ছাড়ানোর জন্য তিতাসমামার সাহায্য নিতে হয়। তিতাসমামাটি দিনকতক কি এক অদ্ভুত চালাকি করে ক্ল্যাশ অফ ক্ল্যান দিয়ে অ্যালজেব্রা এবং জিওমেট্রি বোঝাতে শুরু করেন এবং আমাদের ওনার গেমটির প্রতি ঘেন্না ধরে যায়।
  • sm | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৭330149
  • শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বিগিনারদের ভালো জায়গা কোথায়? দি ম্যাট একাউন্ট খোলা থেকে, এডভাইস সব কিছু।
    অর্থাত জুতো সেলাই থিক্যা চন্ডিপাঠ অবধি।বিস্তারিত লিখুন।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১২330148
  • আচ্ছা দে কোথায় গেল? তাকে দেখছি না ক' দিন?

    ও কুমু দি কোথায় গেলে? জীবন কি চাপযুক্ত নাকি?
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৮330147
  • হমম গুরু তেও দেখলুম। বাবা/মা র অসন্তুষ্ট হওয়া !!
  • সে | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৫330146
  • ঠিক বাপমা বেয়াক্কেলে নয় সবক্ষেত্রে। এই মেয়েটা নিজেই সেল্ফ ডেস্ট্রাক্টিং মোডে চলে গেছল। মা কোনো বাধা দিলে শুনত না।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৪330145
  • সিস্টেম হ্যাং করে গ্যাসে :) সেরে যাবে। নো চিন্তা। আমাদের গুষ্টি শুদ্ধু ওষুধ খায় এবং পরীক্ষা দিতে যায়। এই করে করে সব চাগ্রি-বাগরি-ছেলেমেয়ের বাপ হয়ে গ্যালো। প্রতিটা পরিবারে একজন হাউস সায়্কায়াট্রিস্ট থাকা ভালো যাঁকে বাচ্চা নিজেই কল করে কথা বলতে পারে। এসব এখন জ্বর-সর্দির মত। এই বাচ্চাটি কে হয়ত আগে কোনদিন দেখানো হয়নি তাই হঠাত বেচারা চাপের মধ্যে পরে গ্যাছে। সামনের রেসাল্ট টা হয়ত খারাপ হবে ( ভীষণ ভালো ও হতে পারে )। বাপ-মা যদি নিজেরা বকাবকি না করে ডাক্তারের দায়িত্বে দেন তাহলে উপকার পাবেন।
  • kiki | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৩330144
  • সে, এরকম বেয়াক্কেলে বাপ মায়ের একটু শাস্তি হওয়া দরকার। প্রবলেম হলো, শাস্তিটা সাথে বাচ্চাটার ও হয়ে যাবে।
  • Kaju | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০০330143
  • ঠিক বলেছে একদম। পড়াশুনো খুউপি খ্রাআআআপ মাথা খরাব করা জিনিস। মাথা কি এত সস্তা নাকি?
  • সে | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৭330142
  • না। ওষুধ খেলে কতটা সারবে জানিনা। ১০ ক্লাস নয়, মেয়েটির ১২ ক্লাসের পরীক্ষা সোমবার শুরু। চোখ খুলে রাখতে পারছে না। সবসময় ঘুমোচ্ছে যখন ঘুম থেকে অল্প সময়ের জন্য উঠছে তখন অসংলগ্ন কথা বলছে এবং বলছে আমি কিছু মনে রাখতে পারছি না। তারপরে আবার ঢলে পড়ছে। ওষুধ খাইয়ে কতটা কী সারবে সে আশ্বাস ডাক্তার দেন নি। ওর বাবামা ওকে সোমবার থেকে পরীক্ষা দিতে পাঠাবে। বছর নষ্ট হোক ওরা চায় না। আবার চিন্তিত যে রেজাল্ট খারাপ হবে।
  • kiki | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৬330141
  • আমি এইসব অবাক করা বাচ্চা আর তাদের মা বাপকে দেখতে চাই। আমাদের বাড়ীতে এখন শার্লোক হোমস চলছে, সোম্বার থেকে ইলেভেনের অ্যানুয়াল। কোন হেলদোল, চাঞ্চল্য কিস্যু নাই। তার উপর তাকে বাইরে পাঠানো হবে এমন কথা ছিলো, কিন্তু চাদ্দিকে ইনফো নিয়ে জানা গেছে সে আমাদের পকেট সাধ্য নহে। তাতে করে তিনি একটু মুশরে গেসলেন(বাইরে যাওয়ার তার সবচেয়ে বড় উদ্দেশ্য গান নিয়ে ঝাঁপিয়ে পরা, পড়াশুনা নয়। ভাগ্গি তার বাপ শোনে নি, ঠিক হার্টফেল করতো) কিন্তু এখন নব উদ্দমে ক্ল্যাশ অফ ক্ল্যান না কি উদ্ঘুটে একটা গেম আছে, সেটা খেলতে খেলতে গান নিয়ে নানারকম পরিকল্পনা ফাঁদছেন আর আমায় সেসব শুনিয়ে যাচ্ছেন। আজ অবশ্য শেয়ার মার্কেটে কি এক বিরাট ধ্বস নেমেছে সেটাও শুনিয়ে গেছে। তাতে যখন খিঁচিয়ে জিগালাম, তোর কি ঝামেলা হলো তাতে? বললো এটা নাকি কমার্সের ব্যাপার, তারপর ও তুমি বুঝবে না বলে কেমন তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেলো। এমনকি পরশু আমায় এও বলেছে আমার মুখ চেয়ে নাকি পড়াশুনাটা করছে। নইলে ওটুকুও করতো না।
  • জেন্ডার ডিসক্রিমিনেশন | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৫330140
  • সিকি যেখান থেকে লিস্টিটা দিয়েছিল, সেটা হচ্ছে এই লিং - http://www.mid-day.com/articles/not-just-shani--sabarimala-temples-these-shrines-also-bar-women/16852167

    এখানে ভুল লেখা থাকলে জানা নেই। কারণ সিকি জামা মসজিদ ছাড়া আর কোথাওই সশরীরে যায় নি।

    জামা মসজিদ দিল্লিতে সিকি লাস্ট গেছিল ২০১১ সালের জানুয়ারি মাসে, আর এইবারে গেল ২০১৬ সালের জানুয়ারিতে। তা, পাঁচ বছর আগে জাস্ট কিচ্ছু রেসট্রিকশন ছিল না, এইবারে দেখা গেল ক্যামেরা থাকলেই তিনশো টাকা করে নিচ্ছে। মানে মোবাইল ক্যামেরা থাকলেও ছাড়ছে না - আর স্পেশালি বিদেশীদের হ্যারাস করছে। পাতি একটা লোক, বিদেশীদের পকেট ধরে টানাটানি করছে, আর মোবাইল বের করিয়ে তাই দেখিয়ে তিনশো টাকা করে নিচ্ছে। সামনেই চারটে পুলিশ খৈনি খাচ্ছে আর গ্যাঁজাচ্ছে।

    আর যেটা দেখা গেল, বিদেশী মেয়েদের ধরে ধরে একটা আপাদমস্তক ঢাকা লাল বা নীল রঙের জোব্বা পরিয়ে দিচ্ছে। মানে কোনও রিস্ক নিচ্ছে না - কার হাঁটু দেখা যাচ্ছে, কে ফুলপ্যান্ট পরে আছে, কার মিনিস্কার্ট - আর এই ক্যাওড়ামিটা করছে মূলত বিদেশীদের সঙ্গেই - দিল্লির প্রচুর মেয়ে স্কার্ট বা প্যান্ট পরে ঘুরছিল, ইন্ডিয়ান বুঝতে পারলে তাদের কোনও চাপ দিচ্ছিল না।

    জেন্ডার ডিসক্রিমিনেশনই বলা যায়। এসব নিয়ে জামা মসজিদে আগে কক্ষনো মাথা ঘামাতে দেখা যায় নি।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪১330139
  • ওষুধ খেলে সেরে যাবে নিশ্চই। আজকাল ক্লিনিকাল সায়কায়াট্রি অনেক উন্নত। সুস্থ্য হয়ে উঠুক।
  • সে | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৬330137
  • আরেক বন্ধুর ছেলের অনুরূপ অবস্থা ডাক্তার কাউন্সেলিং করতে বলেছে।
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৬330138
  • এই নিয়ে বললে বাবা মায়েরা ভারী ক্ষুব্ধ হন।
  • সে | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০০330136
  • সামনে দশ ক্লাসের বোর্ড একজাম, আইসিএসই। আমার ইস্কুলের বন্ধুদের অনেকের ছেলেমেই এবার পরীক্ষায় বসবে। পরীক্ষার পড়া করতে করতে একজন গতকাল কোল্যাপ্স করেছে। মল্লিকবাজারের নিউরোসায়েন্সে নিয়ে গিয়ে দেখিয়েছে। তারপরে ব্রেণস্ক্যান।
    আমার যেটা আশঙ্কা, সবকটা পরীক্ষা দিতে পারবে না। প্রথম কয়েকটা দেবার পরে কোল্যাপস করতে পারে। অথবা প্রথম পরীক্ষা আশানুরূপ না হলে মুষড়ে পড়বে। ওতো ঠিক পাশ ফেলের জন্য প্রস্তুতি নিচ্ছিল না, ওর প্রস্তুতি ছিল ব্রিলিয়ান্ট রেজাল্ট করবার। সেই জায়গায় রেজাল্ট ভালো হলেই হবে না, খুব ভালো হতে হবে। সেটা ও প্রথম পরীক্ষাটি দেবার পরেই বুঝতে পারবে। ওর শরীরের যা হাল, তাতে সীমিত সময়সীমায় ঝড়ের বেগে লেখা অবাস্তব। পরীক্ষা কেন্দ্রেই আবার অ্যাটাক হতে পারে।
    কিন্তু ঘটনা হচ্ছে, যে ইদানীং স্বাস্থ্যের চেয়েও রেজাল্টের গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। এর বিনিময়ে মানুষের আয়ু কমে যাচ্ছে।
    ঐ সিস্টেম আমি দেখে এসেছি ভারতে। বাবা মায়েরাও বুঝতে পারেন না, কখন বাচ্চাকে থামাতে হবে এবং জোর করে রেস্ট নেওয়াতে হবে। জীবন এত বেশি রেজাল্ট ওরিয়েন্টেড যে আমরা নিজেদের সন্তানদের সহজাত প্রতিভার মূল্যায়ন করা ছেড়ে দিয়েছি।
  • Byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪১330135
  • ফ্ল্যাশের কমিকসের একটা বেশ উঁচু স্ট্যাকও তৈরি হয়েছে পড়ার টেবিলে।
  • Byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৯330134
  • মনে হয় ফলো করে। কারণ আমাকে খুবই উত্তেজিত হয়ে কিসব আপডেট দিতে এসেছিল। আর তা বাদে আজকাল নতুন নাটক শুরু হয়েছে। ইস্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে খেলতে যায় এবং ফিরে এসে স্নান করে ঘুম লাগায়। ঘুমোনোর আগে ট্যাবলেটে রাত ১০ঃ৫৫ য়ে অ্যালার্ম দেয়। ঘুম থেকে উঠে রাত এগারোটা থেকে বারোটা ফ্ল্যাশ, অ্যারো, লেজেন্ডস অফ টুমরো আরো কি কি সব সিরিজ দেখে আবার ঘুমিয়ে পড়ে।
  • sinfaut | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৬330133
  • আমি ভাবলাম জেথরো হলো জেথরো টুল, আর ওগুলো গানের নাম। এখন বুঝলাম।
  • Blank | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭330132
  • ডেডপুল না দেখে যারা অন্য সিনেমা দেখতে যায় তাদের শিগ্গিরি ত্যাজ্য গার্ল ফ্রেন্ড করা উচিৎ। ব্যাঙাচি কে ক।
    ব্যাঙাচি কি ডেডপুল এর সিরিজ ফলো করে?
  • b | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২০330131
  • ভাগ্যিস!

    অজ্ঞানজ কর্মের ফলে যদি শুদ্ধ বা মলিন ভোগদেহের প্রান্তি ঘটে তবে উহা কালক্ষেপ জানিতে হইবে৷ কারণ মানবদেহ হইতে একবার চ্যুত হওয়াও অত্যন্ত দুর্ভাগ্য --- যে হেতু উহা ক্রম -বিকাশের পথে মহা অন্তরায়৷ মানবদেহে শুধু প্রারব্ধ ভোগ না হইয়া যদি অজ্ঞাতবশে নবীন কর্ম উদ্ভূত হয় তাহা হইলেও উহা সঞ্চিত কর্মের ভাণ্ডারে সঞ্চিত হয় এবং উহা নিয়ত -বিপাক হইলে ও ভাবী প্রারব্ধের রচনাতে অঙ্গীভূত হইলে বিপচ্যমান হইয়া অনুরূপ সুখ -দুঃখরূপ ভোগ দানের জন্য ব্যাপৃত হয়৷ ইহা কর্ম-জগতের দৈনন্দিন ব্যাপার৷ যদি স্থলের আত্মকর্ম পূর্ণ হয়, কিন্ত্ত তত্ক্ষণেই প্রারব্ধ ভোগও পূর্ণ হয় বলিয়া মৃত্যু ঘটে এবং ঐ অবস্থাতে স্থল দেহকে শবাসন করিবার অবসর না পাওয়া যায় তাহা হইলে খাঁটি সূক্ষ্ম শরীর রচিত হইয়াছে বলিয়া মানুষ ভৌতিক সত্তার ঊর্দ্ধে কৈবল্য লাভ করে৷ তাহাকে আর ভৌতিক জন্ম গ্রহণ করিতে হয় না৷ কিন্ত্ত তখন এই অসুবিধা থাকে যে আসন প্রান্তির অভাবে পরলোকে নিরালম্ব অবস্থা হয় বলিয়া সূক্ষ্মদেহোপযোগী আত্মকর্মের সূত্রপাত হয় না৷ কৈবল্য হইলেও ইহা ঠিক কৈবল্য নহে, কারণ লিঙ্গ বা সূক্ষ্ম দেহ বিদ্যমান থাকে৷ সে স্থল জগতে আসে না --- তাই সে এক হিসাবে মৃত্যু -বর্জিত৷ কিন্ত্ত তাহারও ভাবী মৃত্যু আছে৷ কারণ সূক্ষ্মদেহ যখন আছে তখন তাহার কর্মও কখন না কখন করিতেই হইবে এবং পরে তাহারও বর্জন হইবে (যদি দ্বিতীয় শবাসন করিতে না পারা যায় )৷ সূক্ষ্মদেহের মৃত্যুও মৃত্যু বটে৷ ৷
  • Byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১১330130
  • নাঃ মামাদের ভাগ্নেটি ঘোষণা করেছেন, তিনি কখনো কোনো "লাভ-রিলেশন"য়ে জড়াবেন না। এক নম্বর কারণ ঃ খুব টাকা আর সময় লাগে। দুই নম্বর কারণ ঃ মেয়েদের ইচ্ছেয় চলতে হয়। আর সেই ইচ্ছেগুলো খুবই খারাপ ইচ্ছে। যেমন আসন্ন ভ্যালেন্টাইন দিবসে ভারগিসের ইচ্ছে ছিল নিজের সদ্য গজানো গোঁফ দেখিয়ে নিজেকে আঠেরো বছুরে দাবী করে ডেডপুল নামের একটি সিনেমা দেখতে যাওয়ার। কিন্তু গার্লফ্রেন্ডটি নাকি কিঞ্চিৎ দুর্বলহৃদয়, তাই সে আপত্তি জানিয়েছে এবং ভারগিসকে বলে দিয়েছে যে ভারগিস যদি এই সম্পর্ক নিয়ে সিরিয়াস তাহলে ভারগিসকে তার সঙ্গে "সনম রে" দেখতে যেতে হবে।
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৩330129
  • কুমুর জন্য


    বাকীটা

  • sinfaut | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৪330125
  • কালকে রিচার্ড গালিয়ানো বলে একজনের অ্যাকর্ডিনা বলে একটা বাজনা শুনে পুরো পাগল হয়ে গেলাম। আপনারাও শোনেন।
  • Abhyu | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৪330126
  • ভ্যালেন্টাইন দিবসে খরচের জন্য পর্যাপ্ত অর্থসাহায্য করা হয়েছে তো? অর্থসাহায্য ব্যতীত উৎসাহদানও অবশ্য কর্তব্য। দূর থেকে মামারা কতটুকুই বা করতে পারে?
  • Byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৪330127
  • ঃ)))
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৯330124
  • হে হে আমি আজ সকালেই স্টুপিড কিউপিড শুন্ছিলুম। কনি ফ্রান্সিস এর।
  • rabaahuta | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৫330123
  • সোহাগ ভ্যা ডে উপলক্ষে স্কুল থেকে কিউপিড শিখে এসেছ। তো প্রসঙ্গক্রমে এই গানটার কথা মনে পড়ায় চালালাম।


    তারপর পাকে চক্রে এই টা মনে পড়লো
    দেখেশুনে সোহাগ বললো আসলে ওর কিউপিডের প্রবলেম, তাইনা?
  • Byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৮330122
  • ভ্যালেন্টাইন দিবসের প্রাক্কালে জেথরো উবাচ ঃ "লাভ ইজ ননসেন্স", "লাভ ইজ নট দ্যাট ইজি টু আন্ডারস্ট্যান্ড", "লাভ ইজ আনডিফাইনেবল"

    টীন টকে বিস্তারিত খবর আসিতেছে।
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২১330121
  • / ট্যুর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত