এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭330541
  • সে আমি ওকে পড়াতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, শিক্ষিত মানুষ যে লেভেলের জেনারেলাইজেশন করছে (শুধু এ নয়, অ্যামন কতই তো আছে) তাতে বোঝা যাচ্ছে যে হাজার এক বৃন্তে...ইত্যাদি পড়িয়েও কিছু লাভ নাও হতে পারে। শিক্ষা ব্যবস্থাতে মনে হয় ফান্ডামেন্টাল চেঞ্জ আনা দরকার। না হ'লে এই উদ্ভট রকমের পার্সেপশনের কি ভাবে হয়।
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৬330539
  • তাই? আমাকে লিংক দিও তো।
  • b | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৫330538
  • @ট,
    মেল করিচি তো
    দ্যাখেন একটু ইস্প্যাম এ গেলো নাকি?
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৩330536
  • পাকিস্তান আর ইরান - এই দুটো দেশ নিয়ে বাজারে অনেক মিথ আছে।
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৩330537
  • চাড্ডিরা লজিক ব্যাপারটা মোটেই পছন্দ করে না, এবং সেটা জীবনের অনেক অংশেই সত্যি। আমার সাথে থাকা যে জনতার কথা বলছিলাম, কাল আমার কেনা দুখানা টি-শার্ট দেখে কথায় কথায় জানালো, "টি-শার্ট ট্রায়াল না দিয়ে কেনা খুব ঝামেলার কিন্তু।"
    - "আমি তো ট্রায়াল দিয়েই কিনলাম।"
    - "কোনো শপিং মলে আপার বডি গারমেন্ট ট্রায়াল দিতে দেয় না। প্যান্ট এর ক্ষেত্রে সমস্যা নেই, দিতেই পারো।"
    - "অ্যাঁ? এটা আবার কোথায় জানলে?"
    -"বরাবর। আমি তো জাস্ট পিঠের ওপর রেখে দেখে নিই ঠিক আছে কি না। পরতে দেয় না।"
    - "যাব্বাবা, আপার বডিতে কী এমন সমস্যা যেটা লোয়ার বডিতে নেই?"
    - ",,"
    - "তোমাকে কোথায় বারণ করেছিল বলো তো? এগজ্যাক্টলি কী বলেছিল?"
    - ",,"

    একটু পরে জানা গেল, কেউ বলে নি। তিনি জাস্ট ভেবেছিলেন। এবং তার ওপরেই ১০ বছর কেনাকাটা করছেন।
  • Div0 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২২330535
  • এই ভিডিওটাও দেখাতে পারো ঃ-D

    ওজ্জিনাল -


    সিদ্দিকি সাহেব -
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২০330534
  • হুঁ আমাদের হনু মাঝে মধ্যে পাকিস্তানের পত্রিকায় লেখে। ওর লেখাও পড়াতে পার।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৮330533
  • হ্যা, মি নাথুরাম গডসে বলতয়। এটা তো সমস্ত মেট্রো সিটি তেই শো হয়েছে।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৭330532
  • তোমার চাড্ডি বন্ধু কে একটু পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাও। গান-বাজনা-মেহফিল -জিয়া মইনুদ্দিন এর টক। এক সে এক ফাটাফাটি সাংবাদিক আছেন। আছেন দুর্দান্ত কমেডিয়ান। ইউতিউব এই পেয়ে যাবে। এগুলো শুনলে বুঝবে লাহোর কেন্দ্রিক যে কালচার সেটা এই ইন্ডিয়ান দের মতই মেট্রো এবং পলিশড। সাররাত ডিস্ক খোলা থাকে। পোশাক আশাকের কোনো বিধিনিষেধ বাড়াবাড়ি নেই। এত পুরো জিঘাংসা দিয়ে পাকিস্তান ম্যাপ করে বসে আছে :))
  • d | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৪330530
  • হে হে ও তো প্যারিসে আইএস অ্যাটাক করলেও পাকিস্তানের দোষ হয়, পাকিস্তানে বাচ্চাদের স্কুল বোমায় উড়ে গেলেও পাকিস্তানের দোষ হয়।
  • Div0 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৪330531
  • একক কোথায় একটা কোট আনকোট নাটকের নাম লিখলে না, ওটা "মি নাথুরাম গডসে বোলতোয়"।

    আর আজ আবার ব্যারাল নিয়ে পড়েছ??
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৮330529
  • b, আপনি যোগাযোগ করবেন বলেছিলেন। ভাটেই ইমেইল আইডি দিয়েছিলাম। পেয়েছেন আশাকরি।
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০২330528
  • কিন্তু আজকে উত্তাল ব্যাপার হ'ল। ক্যান্টিনে একটি ছেলের সাথে আলাপ হ'ল। দিব্যি হাসি খুশি পাবলিক। নাম আবদাল্লা। ফলে হাত মেলানোর সময় চাড্ডীর মুখের অবস্থা কিরকম হয়েছিল সে আন্দাজ করাই যায়। তো আবদাল্লা ইন্ডিয়ান স্টলের দিকে গেলো। আমরা চাইনিজ স্টলের দিকে এগোলাম।

    এরপর চাড্ডি আমার কানে ফিসফিস করে বললো, বুঝলে নির্ঘাত পাকিস্থানি। তাই! কি করে বুঝলি? ওর চোখ দুটো দেখলেই বোঝা যাচ্ছে। চোখে মুখে জিঘাংসা। আমি অ্যাত জোর হেসে ফেলেছি যে সামনের মেয়েটি আঁতকে উঠল। সরি।

    এরপর খেতে বসেই অবধারিত ভাবে জিজ্ঞাসা, তোমার বাড়ি কোথায়? উত্তর এল, বাগদাদ, ইরাক (নাকি আইরাক!)। চাড্ডি চুপ। পরে বলল, ঐ একই সব ব্যাপার। সামান্য অক্ষাংশ দ্রাঘিমাংশ আলাদা।
  • এঃ | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০০330527
  • যেমন ইন্ডিয়া কোনও হোমোজিনিয়াস দেশ নয় তেমনি ইন্ডিয়ান আর্মিও কোনও হোমোজিনিয়াস এনটিটি নয়। লাদাখে আর্মি আর কাশ্মীর ভ্যালিতে আর্মির মধ্যে আকাশ পাতাল তফাত। ব্যবহারে।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৮330526
  • বাজে বিহেভ করা অফিসার আছে তো। আমার সঙ্গে একজনের বন্ধুত্ব ই হয়েছিল এই করে :) সে ব্যাটা ট্রেইনে আমার সীট দখল করে বসে আছে, টিপিকাল জাঠ, কিছুতেই ছাড়বেনা। আমিও ছাড়বনা। শেষে গজগজ করতে করতে সরে বসলো। তারপর দেখে আমার ব্যাগের মধ্যে দুটো ছোট ছোট খরগোশ। নিজেই আলাপ কল্লো। সাররাত আড্ডা দিয়েছিলুম। ব্যাপক মস্তির ছেলে। নর্থ ইস্ট বর্ডারে মাঝারি রানক এ আছে। খুবই ভদ্র এমনিতে কথা হলে আগে আঙ্কল -আন্টি কেমন আছে -এখনো খরগোশ ব্যাগে নিয়ে ঘুরি কিনা খোঁজ নেয়.....কিন্তু ওই আর কি সিভিলিয়ান দের ওপর একটু হেক্কারী নেওয়ার বদভ্যেস ছাড়তে পারেনি নেহাত দোস্ত -বেরাদরী না থাকলে।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৪330525
  • হে হে, অভি ঠিক কইসে।
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪২330524
  • যেকোনো ক্ষেত্রে তাই হয়। আর্মি, আমেরিকা, সিপিএম, ডাক্তার, মোক্তার, পুলিশ - সব।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৮330523
  • আর্মি বাজে --- এগুলো লোকে রেগে গিয়ে বলে, ইমোশন্যাল হয়ে পরে আর কি, জেনারালাইজ করে দেয়।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৫330522
  • একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি ইন্ডিয়ান আর্মি ভুটানে পাহাড়ের মাথায় যাকে বলে চূড়ান্ত ফ্রেন্ডলি এবং নিজে থেকে হেল্প করে। সেই আর্মি ইন্ডিয়াতে রাম খেঁকুরে। চেনাজানা থাকলে আলাদা নিলে ভাগিয়ে দেবে।
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৪330521
  • আর্মিকে হ্যাটা তেমন না, যতটা তাকে অযথা গ্লোরিফাই করাটাকে প্রশ্ন করা হচ্ছিল। তবে কাউকে বেশিদিন ভগবান বানিয়ে প্রচার চললে একসময় কাউন্টার করনেবালারা উল্টো পোলে চলে যায় শুনেছি। যেমন ধরুন, এককালে ডাক্তারদের ভগবান ভাবা হত লার্জ স্কেলে, এখন অবিশ্বাস করাটাই মেজরিটি। জাস্ট একটা পেশা হিসেবে দেখলে এত ঝ্ঞ্ঝাট হয় না।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩২330520
  • আমার পরিবারে ছিলেন। এখনো দুই বন্ধু বর্ডারে আছে। ফেসিলিটি মানে যেগুলো সাধারণ মানুষের চোখ টাটায় ওগুলো আর্মি তে বেশ কয়েক ধাপ ওঠার পর। নিচের তলায় জাস্ট কুত্তার লাইফ। আর্মি প্রচুর মদ পায় এটা ঘটনা :)) কিন্তু ওদের সঙ্গে ছাইপাঁশ খেয়ে ক্যাম্পে থেকে এবং ফ্রি তে মদ ও গিলে এটুকু বুঝেছি ওরকম দিনের পর দিন মাসের পর মাস একটা টং এ বসে একই খাবার চিবুতে হলে সঙ্গে বোতল জরুরি। তখন ওটা নেসিসিতি, ফ্রি নয় :( একচুয়াল বিলাসিতা দেখতে হলে যে কোনো দুতাবাসের ক্লাব এ যান। ওখানে গেলে সত্যি মনে হবে এই লোকগুলো দেশ এর ট্যাক্স পেয়ার দের পয়সা তে কি মস্তি টা করছে।
  • blank | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৭330519
  • অহো, লহ প্রনাম
  • . | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৩330518
  • এবাবা আপনারা এমনভাবে হাটে হাঁড়ি ভাঙ্গছেন তাহলে সেই মহাজ্ঞানীদের কি হবে যারা আর্মিকে গাল না দিয়ে থাকতে পারেনা?
  • আর্মিতে | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২০330517
  • আজও তাই। আরও অসংখ্য ডিসক্রিমিনেশন আছে আর্মিতে। সাধারণ মানুষ জানতে পারে না।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৬330516
  • আর্মিতে আমার বন্ধু-র দাদা ছিল, সাধারন সৈনিক হিসেবে। ইন ফ্যাক্ট মাইনে বাজে ছিল। জম্মু থেকে ট্রেনে করে আসত, বলত কোনোরকমে গুঁতিয়ে গাঁতিয়ে আসত। তবে কি হ্যাঁ, আর্লি রিটায়ারমেন্ট, আর রেশনে সাবসিডাইজ্‌ড রেটে চাল, ডাল - এসব ছিল। আমি অবশ্য অনেক আগে, আশির দশকের কথা বলছি।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১২330514
  • তৃণমূলের একজনের কথাই ইউটিউবে শুনেছি, সুগত বসু - গুড স্পিকার।
  • kiki | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১২330515
  • একটা টই পড়তে গিয়ে সেনাবাহিনী নিয়ে কিসব লেখা দেখলাম, মাইনে, ফেসিলিটিস খুব বেশী ইত্যাদি।

    অন্য কোন তর্কে না গিয়ে যাস্ট জানতে চাইছি যারা এরকম বলেন তারা সব জেনেই বলেন তো?

    আমার ভাই এয়ারফোর্সে ছিলো। আমি যেরকম জানি ঘটনাটা ঠিক তা নয়। তাদের কাজ বা শ্রম অনুযায়ী ফেসিলিটিজ মিলিয়ে যা তারা পায় সেটা খুব ভালো কিছু নয়। এবং এ নিয়ে তারা কোন প্রশ্ন তুলতে পারে না, কারন সেরকম বন্ড দিয়েই তারা যায়। আর সাধারনতঃ বেশিরভাগ ই যে বয়সে যায়, সেই বয়সে চোখে স্বপ্ন ছাড়া খতিয়ে দেখার বুদ্ধি খুব একটা থাকে না। কাজেই জেনেশুনে গেছে এ গাজোয়ারী বক্তব্যটা না করাই ভালো।

    আর সেনাবাহিনীতে যারা যায়, তাদের বেশ কিছু বিপজ্জনক বন্ডে সই করতে হয়, সেটা মনে হয় আর কোন পেশায় করতে হয় না( মহান বা অমহান নিয়ে আমার কোন দাবী দাওয়া নেই, স্রেফ যদি পেশা হিসেবে দেখা হয়, তা নিয়েই)। এবং তাদের কর্মক্ষম রাখার জন্য সারা বছর নানারকম পরিশ্রমের বন্দোবস্ত রাখা হয়। সর্বপোরি তাদের সব থেকে বড় যে জিনিস শেখানো হয়, সেটা আদেশ পালন। সিম্পলি। সেখানে নিজের ইচ্ছের বালাই থাকে না। আর অসম্ভব ডিসিপ্লিন। একজন সাধারণ চাকুরে আর ডিফেন্সের লোকের দৈনন্দিনের কাজেও অনেক ফারাক থাকে। তারা যখন সিভিলিয়ানদের সঙ্গে কাজ করতে আসে, চমকে চোদ্দ হয়ে যায় যে, দারুণ মাইনে, সব ফেসিলিটিস, অঢেল আরামে থেকেও পাব্লিক কাজ করতে বেশ অনিহা বোধ করে আর যেটুকু ঐ কাজটুকু করলে মিটে যায়, তার বাইরে কোন কিছু শিখতে চায় না।

    তবে এ হলো সাধারণ চাকুরেদের সাথে সাধারণ সৈনিকদের তুলনা। একইভাবে এক্সিকিউটিভ দের সাথে সেনাপ্রধানের তুলনাটা আলাদা হবে। এবং যাস্ট দেখানো হোক, কোন এমন প্রফেসন আছে, যেখানে করাপশন, অন্যকে বাঁশ করা, বাঁদরামো এসব কিচ্ছু নেই, সবাই এক্কেরে আদর্শ পথে চলছে। সেনাবাহিনীকে মহান করার যেমন কিছু নেই, তেমনি তাদের হ্যাটা দেবার আগেও একটু হোম ওয়ার্ক করলেই ভালো। নইলে আর অর্ণবকে চাট্টি গাল দিয়ে লাভ কি, এই আর কি।

    এই প্রসঙ্গে আরো একটু, যখন কারগিলের যুদ্ধ বাধলো তখন সুদুর বাংলার লোকজন অধীর আগ্রহে টিভি দেখছে, কেবল কিছু পরিবার শ্বাস বন্ধ করে বসে থাকছে, তাদের ছেলেরা, যে বয়সী ছেলেরা তখন পড়াশুনা, হৈ হুল্লোর নিয়ে ব্যস্ত, এমন এমন জায়গায় রয়েছে যেখান থেকে কোন খবর পাওয়াও মুস্কিল, পরে শুনে আরো গা হিম, একটা র‌্যাডারের কাছে কোন বর্ডারে উনিশ বছরের ছেলেটা বসে ছিলো একা, যার থেকে তিন কিমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকলে জে জায়গাটা পাওয়া যায় তার চৌহদ্দিতে কোন লোকালয় নেই, একটা লরী এসে তিন দিন অন্তর তাকে খাবার আর জল দিয়ে যাচ্ছে।

    যাগ্গে।
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৮330513
  • সীতারাম ইয়েচুরি-কে আমারও ভালো লাগে। কেমন যেন মনে হয় প্রিপেয়ার্ড আর টু দ্য পয়েন্ট। যদিও প্রকাশ কারাট-এর কথা বলার স্টাইল আরও ধীর স্থির।
  • নন্দকিশোর মুন্সী | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৫330512
  • না না, ওটা তো আমার এক আইডলকে নকল করেঃ-)

    দমু - এবার পছন্দমত লোকজনকে ফলো করো। তাইলে আপডেট পাবে। আমি যেমন আবাপ থেকে সিপিয়েমের বক্তব্য জানার চেয়ে ইয়েচুরির মুখ থেকে শোনা পছন্দ করিঃ-)

    ড্রাঙ্ক বিনোদ মেহতা টাইপ লোকজনকে ফলো করতে পারো।
  • kc | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭330511
  • আবার টুইটার কেন? সেদিন একজনাকে বাণী দিচ্ছিলাম, কত কত্ত ভাল বই পড়া হবেনা, কত কত ভাল গান বাজনা শোনা হবেনা, তার আগেই পটলডাঙার টিকিট চলে আসবে। সময় খুব কম। ফ্যাঁসবুকও ছাড়তে পারলে ভাল হত। কিন্তু সম্ভব হচ্ছেনা কিছুতেই। সময় বড় কম মহায় রা। সময় বড় কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত