এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১০330870
  • যাদবপুরের? কেন? ক্যাম্পাসে পুলিশ না ঢোকানো তো ভাল সিদ্ধান্ত।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৭330868
  • ভিসির বক্তব্য এই শুনলাম। বিপজ্জনক লাগলো।
  • achintyarup | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৭330869
  • বাচ্চাদুটোর মুখ চোখের সামনে ভাসছে
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৫330867
  • এখানে ছোট সার্কল, সরাসরি থ্রেট পাই না, তবে লিবারাল গুলো গোল্লায় গেলে ভাল হয়, সিকুলার, লিবারাল-দের মেরে ফেলা উচিত -এসব নিত্যই শুনি
  • rabaahuta | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৪330866
  • হ্যাঁ, ঐ এবিভিপির সদস্যদের রেজিগনেশন খুব বড় এবং এই আকালে ভালো খবর।
  • achintyarup | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৩330864
  • গঙ্গারামপুরে এক আদিবাসী মহিলার ঘরে একটা লোককে শুধু বসে থাকতে দেখা গিয়েছিল। সেই মহিলাকে, তার মাকে এবং দু তিন বছরের দুটো বাচ্চাকে মাথা ন্যাড়া করে গ্রামের রাস্তায় ঘোরানো হয়েছে। দু চার ঘা দেওয়াও হয়েছে। আজকে
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৩330865
  • 'সকালের দিকে না আসতে, দেরী করে ঘুম থেকে উঠি' - এটা ভাল হয়েছে :-)
  • শ্রী সদা | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০০330863
  • হুতোদার পোস্টটা একদম বাইট বাই বাইট ক।
    অক্ষমের আক্রোশই। প্রবল ঝাঁট জ্বলে আছে, যুক্তি-তর্ক ভুলে পাতি খিস্তি দিতে ইচ্ছে করছে। কিন্তু কাকে ? কাকে নয় বললে কম বলা হবে বোধয়। সিরিয়াসলি, এরকম ভয়ংকর সংখ্যালঘু ফিলিং আজ অব্দি কখনো হয়নি। লোকজনের সাথে পলিটিক্যাল ডিসকাশন যথাসম্ভব এড়িয়ে চলছি।

    কালকে একটা গ্রুপে এক বাঙালী শাইনিং হুমকি দিয়েছেন, বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করে "দেখে নেবেন"। তো আমি বললাম সকালের দিকে না আসতে, দেরী করে ঘুম থেকে উঠি। কিন্তু এ সবই একদম নতুন অভিজ্ঞতা। পোলারাইজেশনের এক্সট্রিম।

    তবে এই আকালেও একটু আশা জাগালো এবিভিপির ঐ ছেলেগুলোর রেজিগনেশনের খবরে। মূষলপর্ব শুরু হতে চলেছে, এই জে এন ইউ বিজেপির সিঙ্গুর নন্দীগ্রাম হোক।
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৮330862
  • 'এত বিদ্বেষ কোত্থেকে এল কে জানে' -

    একটা কারণ হতে পরে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, যা মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারছে। আল কায়দা, আইসিস, বোকো হারাম, ঘরের পাশে বাংলাদেশে ইসলামিক মৌলবাদী-দের রমরমা - ব্লগার হত্যা, এ সবই তো লোকে দেখছে, জানছে।

    একটা পপুলার ফ্রেজ আছে - 'নট অল মুসলিমস আর টেররিস্টস, বাট অল টেররিস্ট্স আর মুসলিম'। সব টেররিস্ট অবশ্যই মুসলিম নয়, কিন্তু বর্তমান পৃথিবীতে টেররিস্ট-দের অনেকেই মুসলিম, এটা ঘটনা। তার প্রতিক্রিয়া একটা কারণ হতে পরে, এই বিদ্বেষের।

    এখন এই টেররিস্ট-রা, বা মৌলবাদীরা সহি ইসলাম অনুসরণ করে না, সেটা বলা যেতে পরে। তবে তাতে কিছু এগোয় না। খুবই ঘাঁটা কেস।
  • সে | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬330861
  • প্রথম একজাম্পল এসে গেছে।
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৪330860
  • ন্যাকামির কোনো লিমিট নেই মাইরি
  • সে | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫২330859
  • ভারতীয় বিচার/আইন ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে বুঝি? নাকি সাধারন পাবলিকের হিংসাত্মক ব্যবহার নিয়ে? দুটোই উমমমম্ দারুণ।
    বড়ো স্মাইলি দিলাম না। জাস্ট ছোট্ট করে একটা কচি স্মাইলি থাক। ;-)
  • rabaahuta | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৫330858
  • তা কেন, আলটপকা মেরে দিয়েছে আরকি। রাহুল সিনহাও আলটপকা বলে ফেলেছে। সরি চাইছি টেনে লম্বা করার জন্যে, কিন্তু এমনিতেই জ্বলে আছে, আর এই ধরনের মন্তব্যকে তুলোয় মুড়তে দেখলে আর জ্বলে যায়। আলটপকা বলে মার্জনা করবেন সবাই।

    বেসিকেলি অক্ষমের আক্রোশ টাইপ। চারদিকে প্রত্যেকটা লোকই দেখি বিদ্বেষের ফসল নিয়ে বসে আছে, অলমোস্ট দলমত নির্বিশেষে, নাকি মতটা এইরকম ছিলোই বরাবর, কখনো জানার প্রসঙ্গ আসেনি। সামাজিক মেলামেশা অফিসের ওয়াটার কুলার সর্বত্র দেশভক্তির উল্লাস। এতটাই বেশী আবেগ যে এইসবের বিপক্ষে কথা বললে রীতিমত পেশাগত কেস খেয়ে যাওয়ার চান্স। আগে ক্লোজেট চাড্ডি শুনতাম, এখন মনে হয় নন চাড্ডি হলেই ক্লোজেটে লুকিয়ে থাকতে হবে, সামাজিক জীব হিসেবে থাকতে চাইলে।

    এত বিদ্বেষ কোত্থেকে এল কে জানে, এরা দেশভাগ দেখেনি, সেরকম কোন দাঙ্গা দেখেনি, গোধরা গুজরাট মুম্বাই এদের সরাসরি স্পর্শ করেনি, সরাসরি বলে দেয়, না ভাই যাই বলো আমি এদের ঘৃণা করি। কেন? তার কোন উত্তর নেই।

    ছত্র কেলিয়ে ঠিক করেছে। কেন? এমনি।
    এই মন্তব্য গুলোকে সহিষ্ণুতার সঙ্গে মেনে নিতে বললে কুলার দেন দাউ টাইপ ব্যাপার হয় ঠিকই, কিন্তু খুব কঠিন। মেনে নিতে নিতেই তো এতদূর।

    যদিও, আমার ক্ষেত্রে অন্তত এইসব অক্ষমের ক্ষোভ। মুখোমুখি দাঁড়িয়ে যারা এসব বলে তাদের কিছুই বলতে পারিনা, পেটে চাই খাবার নয়তো দিন চলে না দিন চলে না।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৩330857
  • আমার আবার ঐ ফ্রিঞ্জ এলেমেন্ট শুনলেই বিরক্তি লাগছে। ভয়ও। আজ ধরা যাক, কোন একটি ফ্রিন্জ এলিমেন্টকে স্পট ক'রে গ্রেপ্তার করা গেল। যেমন এখন জে এন উ ঐ উমর খালিদের হান্টিং চলছে। এবার যেহেতু ঐ ফ্রিন্জ এলিমেন্ট আফজল গুরু আর গিলানিকে নিয়ে স্লোগান দিয়েছিল, তার গ্রেপ্তার কি লিন্চিং কি কোর্টরুম লিঞ্চিং জাস্টিফায়েড হয়ে যাবে না তো, বা হলে তা নিয়ে প্রতিবাদের অভাব দেখা যাবেনা তো ? নাকি এটা যেহেতু প্রমাণিত হয়ে গেছে, কানহাইয়া 'ভাল' ছেলে, দেশবিরোধী কিচ্ছু বলেনি, তাই তার জন্য সমর্থন আসছে, যে জন্য কানহাইয়াকে বারবার স্টেটমেন্ট দিয়েও প্রমাণ দিতে হচ্ছে!

    আর ইন্টারন্যাশানাল সাপোর্ট ইঃ খুব ভাল কথা, কিন্তু সেগুলো আসার জন্য সেফ খেলতে গিয়ে ঐ সমস্যাজনক ইস্যুগুলো এড়িয়ে যাওয়া কোন কাজের কথা নয় বলেই মনে হয়। বিকাশবাবুর কথা খুব ভাল লেগেছে, বারবার বলার চেষ্টা করছিলেন, কাশ্মীর নিয়ে কি আফজল কি নিয়ে কী ভাবির থেকেও বড় কথা, এইসব ইস্যুতে একটা অন্য ভাবনাও আছে। তো, সেই ভাবনাটা কেন আসছে, সেটা অ্যাড্রেস তো করতেই হবে, সেটা বন্ধ করা বা বন্ধ করতে চাওয়া খুব ক্ষতিকর।
    এটা ডট ঠিকই বলেছেন, বিজেপি এগুলো নিয়ে কথা বলা বন্ধ করতে চেয়েছে। ডায়লগের স্পেসও। এবার এগুলো বন্ধ করলে বা ডায়লগ না চালালে বিজেপি-আর এস এস এর ট্র্যাপেই পা দেওয়া হবে।
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৩330856
  • কদিন আগে শাহিদ বলে একটা সিনেমা দেখলাম, সত্য ঘটনার ভিত্তিতে বানান।
    একটি মুসলিম ছেলেকে টেররিস্ট বলে ভুয়ো অভিযোগে গ্রেপ্তার করে, জেলে অত্যাচার করে। কিছুদিন পর মুক্তি পায়, আইন পড়ে, ওকালতি শুরু করে।

    মিথ্যা চার্জে দেশদ্রোহিতা/সম্ত্রাসবাদের অভিযোগে জেলে পচছে এবং গরিব, উকিল দেওয়ার সঙ্গতি নেই, এমন লোকদের শুধু ডিফেন্ড করত। মাত্র কয়েক বছর কাজ করতে পেরেছিল, তার মধ্যে ১৪ জন ? (ঠিক সংখ্যাটা খেয়াল নেই) -কে নির্দোষ প্রতিপন্ন করে খালাস করে।

    নিয়মিত থ্রেট পেত, টেররিস্ট-দের সাহায্য করছে, দেশদ্রোহী ইঃ, শেষ পর্যন্ত খুন হয়ে যায়
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩১330855
  • নাঃ টিভিতে তো বারবার করে মুখগুলো গোল করে দেখাচ্ছে।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৫330852
  • আর মামলা! যে উকিল গুলো প্যাঁদাচ্ছিল সবাইকে চেনে পুলিশ। কই এর বেলা সুয়োমোটো কিছু হচ্ছে না তো।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৫330853
  • বাড়ীতে দেশভাগের সময়কার যেসব গল্প শুনেছি অনেকটাই সেরকম লাগছে। আশেপাশের মুখের ভেতর থেকে হিংস্র রক্তলোলুপ মুখ বেরিয়ে আসা অংশটা এক্কেবারে এক লাগছে।

    বিজেপী যে অবিকল ৪৭ এর মুসলীম লীগের প্রতিচ্ছবি এইটা অনেকের চোখে নিশ্চয়ই পরিস্কার হচ্ছে।
  • cm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৩330850
  • তা রাজ্য আর কেন্দ্রের মাঝে এটুক ফারাক তো থাকবেই। আলিপুরের হালচাল কেমন?
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৩330851
  • মামলা করা দরকার। এভাবে ছেড়ে দেওয়া যেতে পারে না। জাস্ট পারে না।
  • aranya | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২২330848
  • কানহাইয়া-কে এখনও ছেড়ে দেয় নি !! ওর বিরুদ্ধে তো কোন কেসই দাঁড় করাতে পারবে না
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২২330849
  • হ্যাঁ, এরপর বাইরে এলে এর কিহবে ভেবে শিউরে উঠছি
  • হ্যাঁ | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৭330847
  • আজ থেকে জেসি পেয়েছে চোদ্দদিনের। এই কদিন পিসি তে ছিল।
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৬330845
  • উন্মত্ত উকিলদের হাত থেকে বাঁচাতে প্রোটেকশন - সত্যি, এটা কি অবস্থা !
  • cb | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৬330846
  • রাহুল সিনহা বলেছে তো মেরেছে বেশ করেছে। সবাই দেশভক্ত আইনজীবি
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১২330844
  • ছেলেটাকে কি জুডিশিয়াল প্রোটেকশন কিছু দিয়েছে। ছেলেটার বিরুদ্ধে অভিযোগটা ঠিক ক্লিয়ার নয়। আর কোথাও যেন দেখলাম পুলিশ নাকি মামলা থেকে ওর নাম ক্লিয়ার করে দিচ্ছে।
    মামলা হওয়া উচিত ঐ উকিলগুলোর বিরুদ্ধে।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৯330843
  • আজ যদি পুলিশগুলো ছেলেটাকে বাঁচাতে না পারত, ওকে হয়তো মেরেই ফেলত ওরা। কিন্তু এ তো টার্গেট হয়ে গেল। জামিন পেয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে এ?
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৭330842
  • পুলিশের ভূমিকা নিঃসন্দেহে প্রশ্নযোগ্য।
    ধরা যাক, কোনো বিচারাধীন ব্যক্তিকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, মানে পুলিশই নিয়ে যাচ্ছে, তখন কিছু লোক হামলা শুরু করল, আর পুলিশ কিছু বলল না, কারণ লোকগুলি কালো কোট পরিহিত উকিল।
    টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর।
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৬330841
  • lcm ঠিক বলেছেন, ন্যাশনালিজম উস্কানোর খেলাটা বিজেপি ভালো খেলছে। তবে এটা তো পৃথিবী জুড়েই পরিচিত খেলা, পুতিন থেকে ট্রাম্প সবার ট্রাম্প কার্ড। বাঁধা ছকের খেলা, কোথাও কাশ্মীর তো কোথাও মেক্সিকান বর্ডার।

    তবে পাতিয়াল কোর্ট কান্ডে বিজেপির মুখ পুড়বে বলেই মনে হচ্ছে। জেএনইউ কান্ডে ওরা তিন গোলে এগিয়ে গেছিল, কিন্তু পাতিয়ালা কোর্টে অন্তত দুটো সেলফ গোল খেয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত