এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৮330960
  • :) অভ্যুসার

    সোসেনদি এটা পুরোনো খবর। আমিই লিখেছিলাম গুরুতে। বোধহয় দেখোনি।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১০330959
  • @T
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯330956
  • বোধি
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯330957
  • ওধি দেশে নাই অভ্যু। ফলে তোমাকে আশায় থাকতে হবে ও কবে মেইল দেখবে।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯330958
  • আমিও আলপটকাই ইউজ করি।

    #বর্ণবিপর্যয়।
  • Prakalpa Bhattacharya | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৮330955
  • জুভেনাইল
    ------------------- প্রকল্প ভট্টাচার্য

    ঠিক সাড়ে তিনটেতেই মহিলা ম্যাজিস্ট্রেট আমাকে কোর্ট রুমের ভিতর ডেকে পাঠালেন।
    ভীড় আদালত, কিন্তু এই হিয়ারিং এর জন্যে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। কাঠগড়ায় মেয়েটা দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। আমি এসেছি বাংলা অনুবাদক হিসাবে, আর একজন শিক্ষিকা এসেছেন হিন্দীতে অনুবাদ করতে। মেয়েটা বাংলাদেশের, অন্য কোনও ভাষা জানে না।
    অন্ততঃ, তখনো আমরা সেটাই জানতাম।
    সকালে ইন-চার্জ ইন্সপেক্টর আমাকে কেসটা বোঝাচ্ছিলেন। বেঙ্গালুরু থেকে মেয়েটা টিকিট ছাড়া ট্রেনে চেন্নাই আসছিল। চেকার ধরে, এবং থানায় নিয়ে আসে। একে জুভেনাইল, তায় মেয়ে, সাবধানে মহিলা পুলিশদের হাতে তুলে দেওয়া হয়। যখন জানা যায় যে সে বাংলাদেশী, আরও জটিল হয় কেস। একটা হোস্টেলে রাখা হয়েছে তাকে। ম্যাজিস্ট্রেটের ঘোর সন্দেহ, মেয়েটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ডাক্তারী রিপোর্ট তেমন কিছুই বলছে না।
    -“স্যার, আপনিও তো বাঙ্গালী, দেখুন তো কেসটা যদি বার করতে পারেন!” এই ছিল ইন্সপেক্টরের অনুরোধ। বলেছিলাম,যথাসাধ্য চেষ্টা করব।
    ভিডিও ক্যামেরা চালু করে জেরা আরম্ভ হলো।
    -“কী নাম তোমার?”
    -“জ্বি আয়েশা।”
    -“বয়স কত?”
    -‘উম্মম্ম... বয়স...”
    -“স্কুলে পড়? কোন ক্লাশ?”
    -“হ্যাঁ আমাদের পাড়ায়... ক্লাশ এইটে।”
    -“তুমি ইণ্ডিয়ায় কবে এসেছ?”
    -“ মাস মনে নেই... রমজানের আগে... আমার আপা তো মুম্বাইতে থাকে, ইস্কুলের ছুটিতে মা-কে বললাম, মা, আপার কাছে যাব। মা বললো, কী করে যাবি! কে নিয়ে যাবে! তখন আমি খুব জিদ করলাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। শেষে আমাদের পাশের বাড়ি জুয়েল নামে একজন বলল সে নিয়ে যাবে আমাকে মুম্বাই। ভিসা-র ব্যবস্থা সেই করে দিল, তারপর ট্রেনে করে তার সাথে কলকাতা এলাম। সেখান থেকে মুম্বাইয়ের ট্রেন না ধরে আমাকে বেঙ্গালুরুর ট্রেনে তুলে দিল। বেঙ্গালুরু পৌঁছে আমি আপাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যাও, কিন্তু স্টেশনের নাম দেখলাম মুম্বাই নয় বেঙ্গালুরু। আপা বলল, আমি অতদূর কী করে আসব এখন! তারপর জুয়েল আমার ফোন নিয়ে নিল, বলল রাজু নামে একজন আমাকে মুম্বাই নিয়ে যাবে। এই বলে আমাকে রাজুর হাতে তুলে দিয়ে চলে গেল। রাজু একটা গাড়িতে করে আমাকে তার বাড়ি নিয়ে গেল, সেখানে অনেকগুলো মেয়ে, আর তার বৌ। আমাকে খেতে পরতে দিল, কিন্তু মুম্বাই নিয়ে যাওয়ার নামও করত না। আমাকে কী সব ইঞ্জেকশন দিল, আমি মায়ের ফোন নম্বর ও ভুলে গেলাম... সারাদিন দরজা বন্ধ করে রেখে দিত আমায়।”
    -“কতো জন মেয়ে? তারা কী করত?”
    -“চার পাঁচজন। খারাপ কাজ করত।”
    -“কী খারাপ কাজ?”
    আয়েশা উত্তর না দিয়ে কাঁদতে আরম্ভ করল। আমি হিন্দী শিক্ষিকাকে বললাম, এসে সাহায্য করতে, তিনিও উত্তর বার করতে পারলেন না।
    -“আমি মুসলমান, আমি কোনও খারাপ কাজ করব না, এই কথা বলতে আমায় খুব মারল। একদিন ভোরবেলা আমি ওদের বাড়ি থেকে পালিয়ে রাস্তায় জিগ্যেস করে বাস ধরে স্টেশনে চলে আসি, তারপর একটা ট্রেনে উঠে পড়ি।”
    -“সেখানে পুলিশ তোমায় ধরে? তারপর এই হোস্টেলে আছ?”
    -“হ্যাঁ ভাইয়া!”
    গল্পের মধ্যে অনেক ফাঁক। ম্যাজিস্ট্রেটকে বললাম, কোনো ডিটেইল ই নেই। স্কুলের নাম নেই, ওর আপা-র মুম্বাইয়ের ঠিকানা বা ফোন নাম্বার নেই, ও যে হারিয়ে গেছে সেই মর্মে ওদের বাড়ি থেকে কোনও এফাইয়ার নেই... কিচ্ছু নেই। জুয়েল-এর কোনো খবর নেই। কিন্তু এর বেশী ও আর কিছু বলছে না, এবার কাজ পুলিশের।
    উনিও বুঝলেন, আর আমার কিচ্ছু করবার নেই। তারপর বয়ানের টাইপড কপি এনে ওকে সই করতে বলা হলো, সে কিছুতেই করবে না! দেখি দিব্যি তমিড়ে বলছে, আমি সই করতে জানি না। বাংলায় নাম লিখছি, ওই ভাইয়া বাংলা জানে তো, জিগ্যেস করো ঠিক লিখছি কি না!
    -“আরে, তুই তো ভালো তমিড় জানিস!”
    দুষ্টু হেসে বলল, “হাঁ জানি তো, ইংরাজী ও জানি!”
    কী সাঙ্ঘাতিক মেয়ে! যাই হোক, কোর্ট রুম থেকে বেরিয়ে মহিলা পুলিশ আর শিক্ষিকার সঙ্গে ওর এত ভাব জমে গেল, যে সেলফি তোলাতে লাগলো তাদের সঙ্গে। আমাকেও ডাকলো, “ভাইয়া তুমিও এস না! ”
    আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিছু একটা ভীষণ গণ্ডগোল হচ্ছে। আর তখনই সে আমার কাছে এসে বলল, “ভাইয়া, তুমি চিন্তা কোরো না। আমি ওদের যা যা বলেছি সব মিথ্যা। আমার এসব কিছুই হয় নি!” এই বলে দুষ্টুমির হাসি হাসতে লাগলো। আমি রীতিমতো পালিয়ে বাঁচলাম।
    পরে ইন্সপেক্টরকে সব জানালাম। উনি বললেন, “আমারও তাই মনে হচ্ছিল। কেসটা অ্যাবডাকশন বা ট্রাফিকিং এর নয়, আরও সিরিয়াস। এনিওয়ে, আপনি আপনার কাজ করেছেন, থ্যাঙ্কস এ লট। এইসব জুভেনাইল কেস আমাদের খুব ট্যাক্টফুলি হ্যাণ্ডল করতে হয়!”
    কী মিষ্টি হাসি মেয়েটার, কী অসহায় কথাবার্তা... কিন্তু কী ভয়ংকর!
    -----------------------------------
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৩330953
  • কোথায় হচ্ছে এটা?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৪330952
  • যাগ্গে, সিপিএম এর লোকজনই এই স্লোগান তুলছে।

    "সেডিশান"-এর আহ্বান :
    আরে হাম কেয়া চাহতে?
    - আজাদী!
    আরে তুম কেয়া চাহতে?
    - আজাদী!
    আরে জোর সে বোলো
    - আজাদী!
    আরে ফির সে বোলো
    - আজাদী!
    আরে ব্রাহ্মনবাদ সে
    - আজাদী!
    আরে হিন্দুত্ব সে
    - আজাদী!
    আরে ভুকমারী সে
    - আজাদী!
    আরে বেকারী সে
    - আজাদী!
    আরে ফার্মার সুইসাইড সে
    - আজাদী!
    আরে মেহেঙ্গাই সে
    - আজাদী!
    আরে আম্বানি সে
    - আজাদী!
    আরে আদানি সে
    - আজাদী!
    আরে WTO সে
    - আজাদী!
    আরএসএস সে
    - আজাদী!
    ভিএচপি সে
    - আজাদী!
    আরে ছিন কে লেঙ্গে
    - আজাদী!
    না দো, তো ভি লেঙ্গে
    - আজাদী!
    কাশ্মির কে সাথ হ্যায়
    - আজাদী!
    আরে মনিপুর কে ভি
    - আজাদী!
    আরে AFSPA সে
    - আজাদী!
    সালওয়া জুদুম সে
    - আজাদী!
    ৩৭৭-সে
    - আজাদী!
    শর্মিলা চানু মাঙ্গে
    - আজাদী!
    সোনি সোরি মাঙ্গে
    - আজাদী!
    বিলকিস বানো মাঙ্গে
    - আজাদী!
    সিওয়ানকে চন্দু মাঙ্গে
    - আজাদী!
    অকলাখ মাঙ্গে
    - আজাদী!
    ভেমুলা রোহিথ মাঙ্গে
    - আজাদী!
    সুদীপ্ত গুপ্ত মাঙ্গে
    - আজাদী!
    পুরা দেশ মাঙ্গে
    - আজাদী!
    হাম লে কে রাহেঙ্গে
    - আজাদী!;
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫০330951
  • @S, পাইদিদির হয়ে উত্তর দিই। A***এ ভুল কিছু নেই - ওটা জাত সাহেবি ভাষায় লেখা। আমরা পাতিরা যেখানে ss লিখি, সেখানে ওনারা rse লেখেন। মানে অভিজাত ব্যাপার-স্যাপার আর কি! ঃ)
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৯330950
  • উহারে কয়
    বর্ণবিপর্যয়

    (আজকের হাইকু)
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৭330949
  • আচ্ছা একক আর হুতো আলটপকা'কে আলপটকা লেখেন কেন? জমির আলে ছেড়ে দেওয়া পটকা গোছের কিছু?

    বেশ ব অড়সড় দাঙ্গা লাগার সম্ভাবনা, প্রচুর লোকজন মারা যাওয়ার একটা সম্ভাবনা তৈরী হয়েছে -- একক মনে হয় খুব খুশী।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪১330948
  • হানুদা কি ইমেল দেখে? দমুদি পারলে ওকে একটু মেল দেখতে বোলো তো।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪০330947
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৬330946
  • cb | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৫330945
  • সত্য সন্ধানীর আশা পূর্ণ হল
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৬330944
  • এই বাজারে পুরো চাপা পড়ে গেল ! কেন জানি মনে হচ্ছে, এটা চাপা দেওয়া একটা উদ্দেশ্য ছিল।

    আদিবাসীরা অবশ্য দেশবাসী নন। তাই তাঁদের সাথে শত্রুতা করলে দেশপ্রেমে আঁচড় পড়ে না।

    http://thewire.in/2016/02/17/chhattisgarh-govt-cancels-tribal-rights-over-forests-to-facilitiate-coal-mining-21909/
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২১330943
  • শুনতে পেলাম না, গোল গোল ঘুরেই গেলো।
  • রবিশ কুমার | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৭330942
  • দেশভক্তির ওপর দশ মিনিটের স্পিচ, সঙ্গে গতকাল এবং সোমবারের কিছু ভিডিও ক্লিপ। একটু শুনে ফেলুন। নতুন কিছু নয়, তবে দারুণ বলেন।



    ভদ্রলোক আমার পাড়ায় থাকেন :)
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৫330940
  • রাইট টু ডিসেন্ট নিয়ে কারোরই কোনো qualms নেই।
  • sinfaut | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৫330941
  • আর পারা যায়না। অ্যান্টিডিপ্রেসান্ট লাগবে।
  • kiki | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০১330938
  • মানে বিজ্ঞাপনে আপত্তি ছিলোনা, কিন্তু সামাজিক বিপর্যয়ে সে কি লিখছে এ নিয়ে তার মহান ভুমিকা, এরকম টাইপের ভাবটা নিতে পারা গেলো না। ঃ(
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০১330939
  • গুরুদাসবাবুর ঠিক আগেই ছিলো, ভিডিও ক্লিপে। তবে আমার ভুলও হতে পারে।

    তবে সেটাকে বিরোধিতা না বলে ক্রিটিসিজম বলা ভালো। বাড়িতেও যেমন বাবা বলছে - আফস্পার বিরোধিতা করে স্লোগান দেওয়া আর মণিপুরের স্বাধীনতা চেয়ে স্লোগান দেওয়া - সাধারণ মানুষ দ্বিতীয়টাতে ঘাবড়ে যাবে।
  • kiki | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৯330937
  • শ্রীজাতকে ফলো করছিলাম। বেশ ভালো লাগে লেখাগুলো, আর বোঝাও যায়। হঠাৎ কাল দেখি টই য়ে তার কি কবিতা বেরিয়েছে তার বিজ্ঞাপন। তার আগে একদিন কোথায় কি লিখবে, কে কে ডাকে এইনিয়ে ফাটিয়েছে। মাইরি, যে যেখানে পারছে চাট্টি ব্যবসা করে নিচ্ছে। ঘেন্না ধরে গেলো।
  • কী চলছে! | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৬330936
  • এত সাবধানী পদক্ষেপ কি সামনে ভোটের জন্যে? ইয়েচুরি এর বিরোধিতা করবেন, এটা ভাবতে একটু কষ্ট হচ্ছে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫২330935
  • আফজল গুরু, গিলানিকে নিয়ে স্লোগানের বিরোধিতা করেছেন ইয়েচুরি ? কী বলেছেন ?

    তাহলে এখনো অব্দি বিকাশ বাবুকেই দেখলাম, এর বিরোধিতা না করতে।
  • পুপে | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৯330934
  • আসলে ইনি বেশ ক্লোজ আর কি। বিশেষত অ- এর। কথা বলা বন্ধ হয়ে গেলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে। অ-ই রিকোয়েস্ট করলো কাটিয়ে দে। :P
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৪330933
  • কথা না বল্লেই বা কি এসে যায়?
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪১330932
  • চাড্ডী মেন্টালিটিকে খিল্লি করায় লোককে যে লেভেলে যেতে দেখলাম তাতে পুপেকে বলবো অত অপ্টিমিস্ট না হওয়াই ভালো।
  • পুপে | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৮330930
  • আরে না। যা তর্কাতর্কি হচ্ছে সব ফেসবুকেই। এমন কিছু ফেস করতে হয়নি। আর মতপার্থক্য হয়েছে বলে ওই ব্যক্তি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন না এটুকু পরিণতমনস্কতার আশা রাখি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত