এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৭331050
  • কতই রঙ্গ দেখি দুনিয়ায়। না জেনে শুনে বুঝে বাজে মন্তব্য করা বা ফালতু পোবোন্ধো লেখার চল উঠেছে আজকাল।
  • Div0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৭331051
  • পুপে আর অভি'র পোস্টগুলো পড়ে কাল রাতে লেখা কথাগুলো আরেকবার লিখতে ইচ্ছে হল।

    শুধু পোলিটিকাল নয়, আরও কারণ আছে। একেকটা সেগমেন্টকে মাঠা ঠান্ডা রেখে প্রোব করলে, প্রশ্ন করতেই থাকলে একসময় কিছু অবাক করা রূট কারণ বেরিয়ে এসেছে। যেগুলোর সবটাই পোলিটিকাল নয়। আঞ্চলিকতা, উপার্জন, ব্যক্তিগত আক্রোশ, শোনা ঘটনা থেকে জন্ম নেওয়া রাগ, ঈর্ষা, ছোটবেলা থেকে লালিত হিংসা আর ধর্ষকামিতা - এগুলোর সম্মিলিত বহিঃপ্রকাশ একটা সুযোগের অপেক্ষায় থাকে। অবস্থা বুঝে উগরে দেওয়া যায়।

    দাদ হাজা চুলকানির মলম, পেটখারাপের ওষুধ, বার্নল - এসব কি আর এমনি বিক্রি হয়!
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৩331047
  • শাব্বাস জনতা। এক বন্ধুকে ফোন করলুম। সে রেডিও জকি। কাল সকালে এই নিয়ে প্রোগ্রাম করবে বলল।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৩331048
  • এটা অনির্বাণ মাইতি।

    'অতঃপর দ্রৌপদী একশো লেঠেল লইয়া ভ্যানিটি ভ্যানে চড়িয়া যাদবপুর আক্রমণ করিয়া বসিলেন। পথিমধ্যে নগরকোটাল পথ আটকাইয়া কহিল ভদ্রে এ বড় অবিবেচকের কার্য হইবে। যাদবকুল নেশাড়ু ও আক্রমণাত্মক তাহাদিগের সহিত যুদ্ধে আপনি কেন? সেনাপতি তপনভানু কই? দ্রৌপদী হুঙ্কার দিলেন কাহারেও লাগিবে না যাদবকুলের রক্ত দিয়া কেশবিন্যাস করিব। নগরকোটাল তবু রাজি নন দেখিয়া দ্রৌপদী পথ অবরোধ করিয়া বসিলেন। শকটযাত্রীরা শকট হইতে দ্রৌপদীকে ফ্রেমে রাখিয়া সেলফি তুলিতে উদ্যত হইলেন। বেগতিক দেখিয়া নগরকোটাল দ্রৌপদীকে বলিলেন যাদবকুল অশালীন বিদ্রোহী ওখানে আপনি আক্রান্ত হইলে কে আপনার সম্ভ্রম রক্ষা করিবে ? কানহাইয়া তো কারাগারে। দ্রৌপদীর সম্বিত ফিরিল কানহাকে কে কারারুদ্ধ করিয়াছে? নগরকোটাল উত্তর করিলেন আপনি তো কানহাইয়ার মিত্রোদের ই আক্রমণ করিয়াছেন। যাদবকুল যে কানহাইয়ার কুল। উহারা কানহাইয়ার মুক্তির দাবী করিয়াছে। অতঃপর দ্রৌপদী হা কানহাইয়া বলিয়া মূর্ছা গেলেন। অকাশে বাতাশে ধ্বনিত হইল তার চীৎকার। কখন যে কানহাইয়ার মুক্তির স্লোগান আর দ্রৌপদীর কান্না মিলিয়া গেল তা তিনি নিজেও বুঝিলেন না।

    ***ইহা মহাভারতে লিখিত নাই। যদি কখনো মহাভারতবিদ্বেষ বলিয়া কোন মহাকাব্য লিখা হয় সেখানে থাকিবে।'
  • potke | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১২331046
  • এস, এই পোস্ট পি হেচ ডি ওয়ালারাও করছে।
  • পুপে | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১১331045
  • কিন্তু পিএইচডি স্টুডেন্টও এইসব পোস্ত করছে যে! তাতেই তো অবাক হচ্চি!!!
  • potke | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১০331044
  • শাব্বাস যাদবপুর।
  • Div0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৮331041
  • জ্জিওঃ! এই সলাঙ্গুল জীবগুলিকে তাড়ানো গেছে (অ্যান্ড হাউ!) শুনেই উল্লসিত। কিন্তু এগুলো আবার আসবে, দলে ভারি হয়ে মে বি। তবে এই সংখ্যার অপোনেন্ট থাকলে আবারও পালাতে পথ পাবে না। মুন্সীদা', ওই এদিক ওদিক খবর দেওয়াগুলো, দেওয়াল আরও মজবুত করা - এগুলোই ম্যাটার করে। যেমন সিকিরাও করছে। দিল্লিও দেখাক ভুলভাল একটা সিস্টেমকে র‌্যামরড করার লোকের অভাব হবে না। ভয় প্যায়দা করুক এই চাড্ডিছাপ গোমূত্রপায়ী বাঁদরগুলোর বুকে।
  • অভি | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৮331042
  • এই দেখুন পুপে, ওই গোত্রের জনতার ব্যথার জায়গা তো বুঝে গেলেন। :)
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৮331043
  • অপ্পনবাবুর সাথে একমত। দিদি সহযোগিতা না করলে পবে বিজেপির কোনো আশা নেই।
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৭331040
  • @pupe না লিখুন যে ঠিক বলেছো ভাই। তাই এখন থেকে ঐটুকুই পড়াশুনা করো, নিজের ছেলেপিলেদেরকেও ঐটুকুই পড়াশুনা করিও। বেশি পড়াশুনা করলে যদি আবার বিগড়ে যায়।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৩331037
  • বহিরাগত নিয়ে এসে কেলাকেলি করবে। ঐ লাইনে খেলতে গেলে এবিভিপি আরো জমি হারাবে।
  • পুপে | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৩331038
  • আর এই বাজারে একটা পোস্ট খুব পপুলার হয়েছে দেখছি-"অদ্ভূত জিনিস এই পড়াশোনা। পি এইচ ডি করা লোকজন দেশদ্রোহী প্রচার করছে। আর ১২ ক্লাস পাশ করা লোক সিয়াচেনে দেশসেবা করছে।"

    আবালগুলোর ওয়ালে গিয়ে লিখে আসতে হয়- " অদ্ভূত জিনিস এই পড়াশোনা। একদল মুক্ত চিন্তা করতে শিখছে। আর একদল না জেনেশুনেই বাঁদরের মত অনুকরণ করতে শিখছে। "

    কিন্তু কিছু লিখলেই তো আবার রাজ্যের *লের যুক্তি নিয়ে হাজির হবে। কালিয়াচক থেকে লং ড্রাইভ কিছুই বাদ যাবে না।
  • অভি | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৩331039
  • যার লাইফে যা ফ্রাস্ট্রেশন, এখন দেশদ্রোহীদের ওপর উগরে দিচ্ছে, পরিচিতদের মধ্যে যা দেখছি, এই বুঝছি। পেরেন্টিং, স্কুল, শিক্ষা, খেলা, অবসর যাপন, বিনোদন, প্রেম, ক্যারিয়ার, বিয়ে, পার্টনার, কলিগ, বস - চাড্ডিরা কোন ডোমেনে বেশি আক্রমণ করছে দেখে বোঝা যাচ্ছে তার নিজের ব্যথাটা কোন জায়গায় বেশি ছিল। ফ্রয়েড এরিকসন ইয়ুং সবার থিওরি এরকম হাতে কলমে পরীক্ষার সুযোগ পেয়ে বেশ পুলকিত হচ্ছি। এরা এখন কিরকম স্বপ্ন দেখছে, জানার খুব ইচ্ছে হচ্ছে।
    কিছু জনতা ফেসবুকে কদিন বীরবিক্রমে লড়াই করে ভেন্ট আউটের পর একটু থিতিয়ে পড়েছে দেখলাম।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০২331036
  • লিফলেটটা পরে দিয়ে দেব। সেটাপড়লে মানে পড়তে পারলে আরো অনেক কিছু হতে পারে।
  • b | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০০331035
  • ঐ ধুর ধুর করতে করতেই একদিন সুট করে..
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৯331034
  • যাদবপুরে নাকি বিজেপি ঢুকবে। ধুর।
  • Byaang | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৮331033
  • বাবাগো পাইয়ের দেওয়া এই আপডেট পড়তে পড়তে পেটে খিল ধরে গেল। "পার চাড্ডি দশজন করে বাংলা শেখাতে পারব।" উফ্ফ্ফ হো হো হো হো
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৫331032
  • বেশ অন্যরকমে জগতে আছি আজকাল। বিশেষত জেনেরেশন জেড।
    আমার পাশেই একজন নেট এ একটি ওয়ালরাস এর ছবি দেখিয়ে জিগালো :

    হে হোয়াট ইস দিস ?

    আমি : ওয়ালরাস। পার্ট অফ মারিন এন্ড কোস্টাল ইকোলজি।

    ইস ইট হার্মফুল ?

    :হোয়াট ডু উ মীন বাই হার্মফুল ?

    দে.... দে ইট ফ্লেশ ?

    : আই টু ইট ফ্লেশ :)

    নো, আই মীন উইল দে এটাক আস ?

    : ওয়েল, দে লীভ অন মারিন লাইফ এন্ড নট মাচ রিপর্তেদ টু এটাক হিউমান স্পিসিস রেডিলি।

    তবু তার দুশ্চিন্তা গ্যালো না। কিসের আতঙ্ক এত বুঝিনা। একটা এবস্ট্রাক্ট ভয় তাড়া করে বেড়ায় এদের। হয়ত বুড়ো হবার লক্ষণ, বড্ড বেশি রীড করছি; কিন্তু একটা কিউট ওয়ালরাস এর ছবি দেখে আমার অন্তত কোনদিন মনে এই কথাগুলো আসতো না।
  • যাদপ্পুরের খবর | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৩331031
  • এখানে সবাই জানে। মাইকে বলেছে। :)
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫২331029
  • শারদ্বত ঃ
    '
    যাদবপুরে চাড্ডি আক্রমণের ধারাবিবরণী -

    এদের পাংচুয়ালিটি নেই, দেশোদ্ধার করতে এয়েচে। সেই ১০টা থেকে অপেক্ষা করছি, চাড্ডিরা এসে পৌঁছল ১।৩৫ নাগাদ, থানার মোড়ে। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গার পর সাকুল্যে ১২০জন চাড্ডি, সাথে ১০টি বাইক, নেতাজি স্বামিজী রবীন্দ্রনাথের প্ল্যাকার্ডও আছে, সঙ্গে ২০জন এবিভিপির দাদু। দাদুরা বোধহয় অটলবিহারীর ব্যাচমেট। আমরা কয়েকজন থানার মোড়ে অপেক্ষা করছিলুম। ৫০০জন আশা করেছিলাম। কিন্তু এ কী!!!

    পুলিশ Rী এর সামনে তাঁদের আটকে দিল। একজন সবুজ পাঞ্জাবি-জহরকোট-সানগ্লাস-টীকা পরা বানরসেনা ডিভাইডারে উঠে তার একটি গাছে চড়ে বসলেন। থানার পুলিশ এসে বলল, "নাম **"।।।

    অনেক কষ্ট করে তেনাদের একটি লিফলেট জোগাড় করলাম। একপাতা লিখতে যদি ১৮টা বানান ভুল হয়, তারা পাঁচিল টপকানো ছাড়া যাদবপুরে ঢুকতে পারবে না।
    যাকগে, অন্তত ১০০০ জন ৪নং গেটে মানববন্ধনে দাঁড়িয়ে আছি। চাড্ডিরা এলে পার চাড্ডি ১০ জন করে বাংলা ব্যাকরণ শেখাতে পারব।

    শেষ ৫০মিনিটে তাঁরা ৪০ মিটার এগিয়েছেন। এভাবে চললে 'টালা থেকে টালিগঞ্জ লাগে তিন মাস'।।।

    রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করতে হবে মনে হচ্ছে।

    ঃঃআপডেটঃঃ

    টিভিতে যদিও দেখাচ্ছে 'বিক্ষোভের নেতৃত্বে রূপা-লকেট'।।। আসলে তাঁরা অনেক পরে এসে পৌঁছলেন। তারপরেই কোনো অজানা কারণে মিছিল পিছোতে শুরু করেছে। গলার জোর নেই, বক্স নিয়েও এসেছে দেখছি। ভারতের পতাকা বহন করার যোগ্যতা যাদের নেই, সেই বানররা পতাকা হাতেই পিছোচ্ছে কিন্তু। নিজেরা পিছিয়ে গিয়ে যাদবপুরকে এভাবে দেশদ্রোহী প্রমাণ করার চক্রান্ত মানছি না মানব না।

    ঃঃআপডেট২ঃঃ

    আমরা কংগ্রেসকে ডাকিনি।।। ব্যাটারা পতাকা ফতাকা নিয়ে চলে এসেছে অন্য ফুটে। এবার একটা কিছু লাগলে মন্দ হয় না। গরমে আমরা যথেষ্ট ক্লান্ত।
    পুলিশ বলছে, "ভাই, পুরকি দিয়ো না।।।"

    ঃঃসর্বশেষ আপডেটঃঃ

    গরুরা ল্যাজ তুলে গোয়ালের উদ্দেশে দৌড় দিয়েছে। আবার গাড়ি চলাচল শুরু।
    'দ্বেষদ্রোহী' যাদবপুর জিতল।'
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫০331028
  • নিজের প্রাক্তন সীটের ভূগোলটা খেয়াল করো, তাহলেই বুঝবে কাদের রাগ আর কেন রাগ।
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৭331026
  • ওখানে যাদবপুরের খবরটা ছড়িয়ে দাও। চাড্ডী বাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে।
  • পুপে | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৭331027
  • আমার একজন পরিচিত(জেএনিউ এর পি এইচ ডি) আমাকে জিজ্ঞেস করছে যে আইটি এর লোকজন নাকি যা তা ভাবে অপমান করছে। আইটি সেক্টরের এত্ত বিদ্বেষের কারণ কি? আমার ফ্রেন্ডলিস্ট অনুযায়ী তথ্যটা সত্যি। কিন্তু কারণটা বুঝতে পারলাম না।
    আর এম্নিতে তো তো করা লোকজন আজকাল জ্বালাময়ী প্রবন্ধ নামাচ্ছে। আবার সাথে ডিসক্লেমার থাকছে আমি কিন্তু অমুক হয়েও সাচ্চা জাতীয়তাবাদী। কি চাপ!
  • মিছিল | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৩331025
  • এখনো জন্তর মন্তর পৌঁছয় নি। দিল্লি আজ যা দেখছে তা কোনওদিন দ্যাখে নি।

    এখন নেটোয়ার্ক আসছে। টলস্টয় মার্গে।
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪২331024
  • ডিভো - কিচ্ছু করিনি, জাস্ট কিচ্ছু না, শুধু কয়েকটা খবর দেওয়া ছাড়া। এক মাস আগে থেকে কল্যাণী যাওয়ার কমিটমেন্ট ছিলো, তাই সিএস`আর মারাতে সাড়ে সাতটায় বেরিয়ে যেতে হয়েছে। তারপর থেকে হাত কামড়েছি। তবে এর পরে ফের এলে...
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৮331023
  • সিকি জানাল, হার্ট অব দিল্লী পুরো লালে লাল
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৫331022
  • সিডিসন আইন বিরোধী আন্দোলন কে পূর্ণ সমর্থন রইলো। যত তারাতারি সম্ভব এটা রোল করা দরকার। বিজেপির হাতে পরপর তাস রেডি আছে। চায়না কে ইকনমিকালি ব্যান করাতে তারা এখন আইল্যান্ড দখলের হুমকি দিয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যে প্রাইভেট সেক্টরে একটা বড় ধাক্কা আসবে। বিজেপি চেষ্টায় আছে চীন বিরোধিতা +পাকিস্তান বিরোধিতা + সরকারী বিনিযোগ বাড়ানো এই ছকে খেলে অর্থনীতি চাঙ্গা করতে। কাজেই বিছিন্ন ও ধীরগতির আন্দোলন হলে কদিন বাদে আর সমর্থক পাওয়া যাবেনা। সরকারী কর্মচারী রা বর্ধিত ডিএ নিয়ে খুশি ও বেসরকারী রা নিজ নিজ কুকুর সামলাতে ব্যস্ত হয়ে পরবেন। দ্রুত দ্রুত রোলিং দরকার। এখানে যাঁরা ফিসিকালি যোগ দিয়েছেন, তাঁদের অভিনন্দন।
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৪331021
  • দরকার হলে আবার তিনটে ওয়ার্ডের লোক এসে যাবে। আজকে শেষের দিকে কংগ্রেসও এসে গেছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত