এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৯331141
  • আর যারা বার বার বলে যাচ্ছে ভারতের সংবিধানে আমার পূর্ণ বিশ্বাস আছে তাদের প্রতি আমার এই প্রশ্নটা রয়েই যাচ্ছে, যে সংবিধানে পূর্ণ বিশ্বাস থাকা কি আদৌ সম্ভব?যেগুলো বদলাবার জন্য লোকে লড়ে যাচ্ছে, এবং যা বদলায় তাতে বিশ্বাস রাখলে তো কোনো সমাজ এগোবে না।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৭331139
  • কিস্যু বোঝার চেষ্টা না। শুরুই তো করছেন একটি আলবাল এক্সট্রিম থেকে। অ্যাঁ, দেশের কনসেপ্ট মানো না তো পাসপোর্ট ফেরত দাও। তারমানে একটা আইডিয়া জেনারেট করার মানে গিয়ে দাঁড়াচ্ছে যে সারাজীবন ধরে যুদ্ধু করে (একটা রাস্তা ধরা যাক) সব দেশ জয় করে এক অভিন্ন সমাজব্যবস্থা গড়ে অর্থনৈতিক সামাজিক সব ইয়ে মিটিয়ে একদম শেষপ্রান্তে এসে বলতে হবে হে এসচিএইচ আমি পেরেছি, এইবার পাসপোর্ট ত্যাজিলাম, পশ্চিমে যাইতেছি।

    ইউক্লিডকে ভাগ্যিস কেউ বলেনি যে দ্যাখো গ্র্যাভ ওয়েভ আছে কিনা সে তো তুমি বার করতে পারবে না তো খামখা এই জ্যামিতি কষে কি লাভ।
  • Div0 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬331137
  • একটা পোস্টারে ডিলান থমাস দেখে কবিতাটা পোস্ট করার লোভ সামলাতে পারলাম, না, স্পেশালি sch আপনার জন্য রইল, তবে ইচ্ছে হলে স্কিপ করতেই পারেন -

    "Do not go gentle into that good night,
    Old age should burn and rave at close of day;
    Rage, rage against the dying of the light.

    Though wise men at their end know dark is right,
    Because their words had forked no lightning they
    Do not go gentle into that good night.

    Good men, the last wave by, crying how bright
    Their frail deeds might have danced in a green bay,
    Rage, rage against the dying of the light.

    Wild men who caught and sang the sun in flight,
    And learn, too late, they grieved it on its way,
    Do not go gentle into that good night.

    Grave men, near death, who see with blinding sight
    Blind eyes could blaze like meteors and be gay,
    Rage, rage against the dying of the light."
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬331138
  • দেশের কনসেপ্টে বিশ্বাস ও অবিশ্বাস দিয়ে তো দেশদ্রোহিতা হয় না। যদি দেশ ভাঙ্গার জন্য আন্দোলন হয় তবে অখন্ড দেশের চোখ দিয়ে দেখলে সেটা দেশদ্রোহিতা, কিন্তু যারা ঐ ছোট ভাঙ্গা টুকরোটাকে দেশ ভাব্ছে, তাদের কাছে ওটা স্বাধীনতার লড়াই ইত্যাদি। সেদিক দিয়ে দেখতে গেলে ভারতের স্বাধীনতার আন্দোলন দেশদ্রোহিতা, ব্রিটেনের বিরুদ্ধে, বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে ইত্যাদি। জিওগ্র্রাফিক্যাল বেরিয়ার ধোঁয়াটে কনসেপ্ট তো অবশ্যই।

    ভারতে আইডিওলজির প্রকাশের জায়গা, ডিবেটের জায়গা না থাকলে ভারতীয় গণতন্ত্র বলে একটি জিনিসও থাকে না। সেই স্পেস-এর জন্যই লড়া, আর সেটাকেই মারার চেষ্টা।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৫331136
  • উজ্জ্বল এক ঝাঁক পায়রায় দিব্য তবলা বাজছে। শুনতে পাচ্ছি।
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৩331135
  • 'দুবাইতে ঢুকে যদি বলি এখানেই থাকবো - তেল তুলব - কেউ ক্যালাবে না তো'- ক্যালাবে তো। ঢুকতেই দেবে না। যারা ক্যালাবে তারা তো আর দেশকে ভাটের কনসেপ্ট মনে করে না। খুবই দেশভক্ত।

    অন্যদিকে আমি মনে করি সীমানা টীমানা থাকা উচিত নয় রাজাদের খেয়ালখুশি মত সীমানা দেগে দেওয়াটা ভাট। যে শহরে আমি বড় হয়েছি সেখানে দুবেলা গরীব মানুষ জীবিকার জন্যে এপার ওপার করে। তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সহানুভূতি আছে, কারন আমার বিশ্বাস ইত্যাদি। নিজে করতে যাবো না কারন সাহস বা প্রয়োজন নেই। ফেলানির ছবি মনে আছে। এইতো, সোজা হিসেব।
  • ক্কীমুশকিল | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৯331134
  • উজ্জ্বল একঝাঁক পায়রাও তো কাহারবাই - মানে তবলার তাল ধরলে। তবে এর সাথে তবলা বাজে না। সব গানে তবলা বাজানো যায় না।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৬331133
  • খুবই সহজ। এই নিয়ে সুপ্রীম কোর্টের রায়ও আছে। আমি যা খুশী বলতে পারি, তার থেকে যতক্ষণ না কোন অ্যাকশন হচ্ছে ততক্ষণ তা ফ্রি স্পীচ। কিন্তু যদি কোনরকম অ্যাকশন জেনারেটেড হয় মূলত মারামারি ইত্যাদি তাহলে তখন তা দেশদ্রোহীতা। কনফুশনটাই ইচ্ছাকৃত তৈরী।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৫331132
  • গুলিয়ে ফেলার অভ্যেসটা সক্কলের আছে কিনা জানি না তবে কিছু লোকের যে আছে সেটা দেখাই যাচ্ছে।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৩331131
  • আর এগুলো কি নিজস্ব প্রাইভেট আন্দোলন হচ্ছে নাকি! ধরুন একটা ছেলে বা মেয়ে যে কিনা কলেজে পড়ে, সে স্রেফ কোনো আন্দোলনে না জড়িয়েও চাকরী পেয়ে বিয়ে থা করে সন্তান পালন করে রিটায়ারমেন্ট ও তারপর মরে গেল। সারাজীবন এমনকি বউয়ের এগেন্সটেও ফ্রীডম অব স্পীচ নিয়ে লড়ল না। এরকম হতেই পারে, তাই না। তো, এই সিকোয়েন্স ওব অ্যাকশনের পাথটা না চুজ করে যে ছেলেমেয়ে গুলো গলা ফাটাচ্ছে তাদের কি পার্সোনাল লাভ হচ্ছে এতে। চাকরি পেতে সুবিধে হবে? ঢপ।

    নিজেদের পার্সোনাল আন্দোলনের জন্য তো লড়ছে না, সে আপনার রাইটের জন্যও লড়ছে। তো তাহলে তাকেও আলাদা করে আগুনখেকো কিনা সেইসব ব্যক্তিগত বিচার করার দরকার আছে কিছু?
  • sch | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪১331130
  • গুলিয়ে ফেলার অভ্যেসটা সক্কলের আছে। একবারও বলিনি এই আন্দোলন মিথ্যে। বা করা উচিত না। কোন সেন্টেনশে সেটা বলেছি একটু দেখান। কিন্তু স্ববিরোধিতা জিনিসটা কনফিউসিং। সেটা বুঝতে চেষ্টা করছি। আমার কাছে গোটাটাই বোঝার চেষ্টা - কতটা অবদি হলে স্বাধীন মত প্রকাশ - কতোটা অব্দি হলে ইনটোলারেন্স, কোনটা রাষ্ট্র বিরোধিতা আর দেশ বিরোধিতা সবই বুঝতে চাইছি। মানে সীমারেখাগুলো কোথায় টানবো, এই সব।

    আর কেসিদা এই যে মাঝে মাঝেই শুনি গুরুতে "দেশ" একটা ভাটের কনসেপ্ট ওসবের কোনো মানে হয় না - সেইটা বুঝতে চেষ্টা করছি। "দেশ" ছাড়া পৃথিবীতে একটা সমাজ ব্যবস্থা চলতে পারে? কাল যদি আমাদের সব্বাই বলি ইংল্যান্ডে যেতে ইচ্ছে করছে - ও সব ভিসা টিসা বালের জিনিস - বলে গিয়ে রাস্তায় রাস্তায় স্লাম বানিয়ে থাকতে শুরু করি - তাহলে চোমস্কিরা সাপোর্ট দেবেন তো। বা দুবাইতে ঢুকে যদি বলি এখানেই থাকবো - তেল তুলব - কেউ ক্যালাবে না তো ? "দেশ" একটা ধোঁয়াটে কন্সেপ্ট যারা বলছেন তারা ধোয়া টেনে বলছেন কি না সেটাই বুঝতে চাইছি।

    "দেশ" একটা প্রাকটিক্যাল কনসেপ্ট - যেটা না হলে পৃথিবী ম্যানেজ করা যেত না - কাজেই এই সব বলে কি লাভ হয় - অবান্তর বালবাজি। কেউ দেশপ্রেমিক হবেন না হবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার - ঠিক যেমন অনেকে বিয়ে করা বঊ থাকা সত্তেও অন্যদের সাথে শুতে প্রেফার করেন সেইরকম। ওটা একদম পার্শন্যাল ব্যাপার - ও নিয়ে মাথা ঘামাতে চাই না।

    সদা আমি এখনো জানি না কংগ্রেদ আর বিজেপি'র মধ্যে কে lesser evil - তুমি বুঝতে পেরেছ - গুড, অভিনন্দন
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৯331129
  • আরে ধুর, আপনারা বড়ই নাদান, নির্দোষ টাইপের।

    যাগ্গে, ঘুমোতে গেলাম। কেউ বাপু পারলে "উজ্জ্বল এক ঝাঁক পায়রা"-র তালটা বলে দিও। কাল সকালে দেখে নেবো।
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৭331128
  • একসময় আদর্শ থাকে বড় দাবী থাকে, ক্রমে ক্রমে আগুন নেভে। তো সমস্যাটা কোথায়? কাল চালশে পড়বে বলে আজ শিস দিয়ে গান গাইবে না? আজব।
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৪331127
  • সদা কে ঐকমত্য। আমার কাছেও, এখন আর অন্য কিছু বিচার করার অবকাশ খুব কম বলে মনে হয়।
  • ranjan roy | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৮331126
  • শমীক,
    ফোটোগুলোর জন্যে ধন্যবাদ! ব্যাপক!

    sch,
    আপনি সম্ভবতঃ র‌্যান্ডামাইজড স্যাম্পল দেখেন নি, সিলেক্টেড দেখেছেন। অর্থাৎ, আপনার চেনাশোনা বন্ধুবান্ধবদের কথা বলছি। কিন্তু যারা চুপচাপ ক্যারিয়ারে জল ঢেলে সবার অগোচরে কোন গ্রামে বা আদিবাসীদের মধ্যে কাজ করে যাচ্ছে তাদের সঙ্গে আপনার পরিচয় হবে কি করে? তারা তো লাইমলাইটের আলো চায় না!
    ধরুন, AIIMS এর ক্যারিয়ার ছেড়ে যে কয়েকজন ডাক্তার বিলাসপুর শহরের ১৮ কিমি দূরে হাসপাতাল ও রিসার্চ চালিয়ে যাচ্ছে গত ২০ বছর ধরে তাদের আপনি চেনেন না। ডঃ রহালকর, ক্যান্সার সার্জন (সিপিএম) প্রতি সপ্তাহে দুদিন ওখানে বিনে পয়সায় কাজ করেন। ৮০০০ টাকার প্যাকেজে ক্যান্সারের চিকিৎসা হয়, সাকসেস রেট ৩২%; ভাবা যায়?
  • শ্রী সদা | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৪331125
  • sch দা কে একটাই কথা বলার - এই ভন্ডামী, স্ববিরোধ ইঃ সবকিছু মেনে নিয়েও, এরা যখন বিজেপির মতো একটা রিগ্রেসিভ আর ফ্যাসিস্ট শক্তিকে চাবকে রাখতে পারছে, তখন কার সাথে আছি না ভেবে কার বিরুদ্ধে আছি এটা ভাবা দরকার, অন্ততঃ আমার কাছে, এই মুহূর্তে।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২২331124
  • sch.. এই ফ্রীডম অব স্পীচের আন্দোলনে কোথায় কি কেন কবে কোন হিসেবে 'কমিটমেন্ট' ও 'সততার' প্রশ্ন আসছে সেটা বোঝা গেল না। এই সব সততা ও কমিটমেন্টের বড়ো বড়ো বাতেলা দেবেন না তো। বাইনারী হাবি জাবি। হ্যাঁ, পরবর্তী জীবনে অনেকেই আপস করে। তো! তো তাতে কি! কে এদেরকে তকমা দিচ্ছে 'আগুনখেকো' র। আপনি। ইউ। ব্র্যান্ডিং আপনি করছেন। আপনার করা ব্র্যান্ডিং এর দায় তারা নেবে না। তারা নিজেরা বেছে নেয়নি, তাদের মনে হয়েছে চেঁচানো দরকার, চেঁচিয়েছে। এট প্রেসেন্ট সিচ্যুয়েশনে চেঁচানো দরকার, চেঁচিয়েছে। সামর্থ্য আছে, চেঁচিয়েছে। বেশ করেছে, একশো ভাগ ঠিক কাজ করেছে।

    পাঁচ বছর পর কি হবে, নিজে কতটা কম্প্রমাইজ করব লাইফে সেই ভেবে এখনকার পদক্ষেপ ঠিক করি...সরি এই বালের লজিক সাবস্ক্রাইব করি না।

    একদল ছাত্র কলেজ থেকে সরে যাবে। অন্যায়ের বিরুদ্ধে চেঁচানোর ব্যাটনটা অন্যজন নেবে। কন্ট্যিন্যুয়াস প্রসেস। রঞ্জনদা যেমন বলেছেন। ইস্যু এবং প্রতিবাদটাই শেষ কথা, কে চেঁচিয়ে বলছে তা নয়। সে পরবর্তী জীবনে মানুষ হ'ল না খুনি হ'ল তাতে কিছু এসে যায় না। প্রতিবাদটা বুঝতে চেষ্টা করুন, প্রতিবাদটা কার গলা দিয়ে বেরোচ্ছে, সে গত শনিবার বাড়ী থেকে বেরোনোর সময় শনি মন্দিরে প্রনাম ঠুকেছে কিনা তাতে কিছু এসে যায় না। হাতে সবসময় দুরবিন ধরে বসে থাকেন কেন। মুভমেন্টকে মুভমেন্ট হিসেবে ধরুন। প্রতিটি আন্দোলনকারীর জীবনের ব্যক্তিগত মেমোয়ার লেখার দায়িত্ব আপনাকে কেউ দেয় নি।
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২০331123
  • আচ্ছা, গান বদল। ওটা নাকি বেশি হাই স্কেল।

    উজ্জ্বল এক ঝাঁক পায়রা - কোন তাল?
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৮331122
  • ধুস, সচ, পাসপোর্টে ছাপ মানে? নিজের মত করে প্রতিপক্ষ বানাচ্ছ কেন?
  • নন্দকিশোর মুন্সী | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৭331121
  • যাদবপুরেও অন্ততঃ খান দশ বারো ওবি ভ্যান দেখলাম, কিন্তু খবরে তো প্র্যাক্টিক্যালি কিছুই দেখালো না।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৩331120
  • ঈশানের ঐ গরু=দেশ খান ব্যপ্পক হয়েছে। ঐরকম কয়েকটা ইংরিজি পিস বানাও না।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৮331117
  • যারা উপস্থিত থাকতে পারছে তাদের সবাইকে বলছি।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৮331118
  • পাই, সিকি-ছবি, ভিডিও, স্লোগান ইত্যাদি দিয়ে একটা ব্লগ মতো খোলা যেতে পারে?
  • দেখাচ্ছে | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৮331119
  • একটু আগে রবিশ কুমার এনডিটিভিতে আধঘন্টার প্রোগ্রাম করলেন আজকের মিছিল নিয়ে। উনি এসেছিলেন আজকে।

    কবিতা কৃষ্ণণের পোস্ট দেখে তড়িঘড়ি টিভি খুলে শেষ দশ মিনিট দেখতে পেলাম।

    মিডিয়া চ্যানেল ছিল সবকটা। দেশী তো বটেই, এএফপি, সিএনএন, বিবিসি, ফক্স নিউজ সব্বাই ছিল আজ।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৪331115
  • এদিকে জেউ, জেনেউ র খবরগুলো কোন চ্যানেলে দেখাচ্ছে না, তাই না ?
  • sch | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৪331116
  • রঞ্জন-দা রামকৃষ্ণদেবের কাছে যাওয়া মানে সংসার ত্যাগের কমিটমেন্ট কে বলল। পিয়ালীর কাছে কমিটমেন্টটা মিউচুয়াল - কিন্তু অন্যায়ের প্রতিবাদে মিছিল করার বা রুখে দাঁড়ানোর কমিটমেন্ট ওয়ান ওয়ে। আর মজার ব্যাপার যারা দেশের কনসেপ্টে ঘোর অবিশ্বাসী - তাদের পাসপোর্টেই দেখি সব থেকে বেশী ছাপ।
  • আপাতত | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০২331114
  • ছবি দেখুন। ভিডিও তুলতে রাত পুইয়ে যাবে।

    https://goo.gl/photos/khEYE8hjhwUEz8Jd7
  • ranjan roy | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৮331113
  • sch,
    কেন? কমিটমেন্টেরও ডিগ্রি থাকবে না? রামকৃষ্ণদেবের `কাছে রোজ কত লোক যেত, ক'জন সংসার ছেড়ে`কৌপীন নিয়েছিল? হাতে গোণা নয়? বরাবরই তাই।

    আমি গত বছর পিয়ালীর কাছে কমিটেড ছিলাম, এবছর খেয়ালির, তো? সুবোধ সিপিএম এও ভাট কোবতে লিখতেন, এখনও তাই লেখেন।ঃ)))
  • ranjan roy | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৪331112
  • আরে! "আছেন" না বলে "আছে" বল্লেও বিরিয়ানি খাওয়াবে বৌদি।
    হ্যাঁ, এপ্রিলে আছি, বাঁশদ্রোনী।
  • sch | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৩331111
  • @ranjan-da হ্যাঁ কোনোটাই মিথ্যে নয়। শুধু কমিটমেন্ট আর সততা শব্দ দুটো বড্ড জ্বালায়।আমার কাছে এখনো ও দুটো বাইনারি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত