এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৫331230
  • সোসেন, নিজের বিশ্বাসের কিন্তু একটা ব্যক্তিগত ফর্মও হয়। মানে ধরো আমি অন্ধবিশ্বাসী নই এদিকে পরীক্ষা এলেই মাদুলি পরি সেটা অসততা এইটা বোঝার জন্য হিটলার বা করসেবক হতে লাগেনা। বা ধরো নারী স্বাধীনতা নিয়ে হেব্বি আন্দোলন করে টরে নিজের বিয়ের সময় অপ্রেশন এর প্রতীক চিহ্নগুলো সোনামুখ করে করে নিলাম এইটাও। এগুলো করার সাথে জীবন মৃত্যুর যোগ নেই কিন্তু। ঃ-)
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৩331229
  • ভাল @টিম

    কাল রাতে 'আউশ উইৎজ উইটনেস' পড়ছিলাম, একমাত্র সারভাইভারের লেখা। কি ভয়াবহ, দুঃস্বপ্ন দেখলাম সারারাত
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২331228
  • যাহ, পুপে খার খায় কেন?

    এমনি মজা করে লেখা ছিল। ঃ(
  • hu | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২০331225
  • "
    "নিজের বিশ্বাসের প্রতি দায়বদ্ধতা, নিজের জীবনে সেটা পালন করা একটু কঠিন ঠিকই, কিন্তু হয়তো ততটাও কঠিন নয় যতটা ভেবে আমরা তার থেকে পালিয়ে আসি। "
    হুচি, করসেবকেরাও নিজের বিশ্বাসের প্রতি খুবই দায়বদ্ধ ছিল। হিটলার ও ছিলেন।
    বিশ্বাসটা অন্যের উপর চাপিয়ে না দিলেই কি পালিয়ে আসা হয়?"

    অন্যের ওপর চাপিয়ে দেওয়ার কথা লিখেছি নাকি?
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২০331226
  • পাই, হোক কলরবে কি সিপিএম / এসএফ আই সামিল ছিল?
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২০331227
  • হ্যাঁ বলবেনা কেন? মিউজিয়াম হয়েছে তো, ট্কিট কেটে লোকে দেখতে যায়, আলোচনা করে। আমি কারলাগ কনসেন্ট্রেশন ক্যাম্প, যা এখন মিউজিয়াম, দেখেছি, খুবই ভয়াবহ সেই ডকুমেন্টেশন।
  • পুপে | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৮331224
  • অর্পণদা,
    রোজ রোজ শো-টা ফলো সবাই না-ও করতে পারে। শুধুমাত্র "নিউজ আওয়ারে জেনারেল কেঁদেছেন" থেকে পুরোটা বোঝা সেক্ষেত্রে সম্ভব না। বোঝার জন্যই জিজ্ঞেস করা। ফেসবুকের পাতা ভরানোর সাথে তার সম্পর্ক টানার কিছু নেই।
  • aranya | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৬331222
  • টিম, স্তালিন জমানায় মিলিয়ন-এর ওপর মানুষ-কে মেরে দেওয়া, সাইবেরিয়ায় নির্বাসন -এসব নিয়ে লোকজন কথাবার্তা বলে?
  • pi | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৬331223
  • আজকে মিছিলে, ব্যারিকেডে যাঁরা ছিলেন, যাঁরা পাশে ছিলেন, তাঁদের জন্য ভালোলাগা রইলো। লোকজন এগুলোকে ভাল বলছেন, আন্দোলনকেও, সেটা দেখেও ভাল লাগল। এইসব আলোচনা, তর্কও।
    তবে একটু ছন্দপতন করেই বলি। কিছু পুরানো খারাপ লাগাও মনে পড়ে গেল, মামুর ঐ হোক্কলরব প্রসঙ্গ আনা দেখে আরৈ মনে পড়ে গেল। বলব কি বলব না ক'রে অনেক দোনোমোনা করেছি। তো, বলেই দি।
    পুষে রেখে রেখে তো তিক্ততার বহিঃপ্রকাশ অন্য নানাভাবে হয়ে যায়। তিক্তভাবে লিখতে ইচ্ছে করছিল, সেকি, এসব নিয়ে এত রাজনৈতিক আলোচনা হল বলে কি মিছিলে গেল বলে কি মিছিলে গিয়ে গ্রেপ্তার হল না বলে কোন টিপ্পনী, ব্যঙ্গ বিদ্রূপ এল না, সে কি !
    তারপর ভাবলাম, সরাসরিই লিখি।

    ক্ষেত্রবিশেষে মিছিল মিটিং প্রোগ্রামের এর খবর শেয়ার করলে টীকাটিপ্পনীর শেষ থাকেনা, যে এসি ঘরে বসে বিপ্লব মারাচ্ছে, ওদিকে এসব নিয়ে বেশি কথা বললে চলে আসে বিবেকবাবুদের সোশ্যাল কনটেন্টের বাড়াবাড়ি করা নিয়ে খিল্লিখোঁচা, এসব নিয়ে লেখালেখি করলে এসে যায় নিজেদের আখের গুছিয়ে নিয়ে বাকিদের সর্বনাশ করার জন্য ব্যাগড়াবাবুদের তোল্লাইবাজিবর্ণন, কর্মসংস্কৃতি নষ্ট করার জন্য ব্লুপ্রিন্ট বানানো হচ্ছে জাতীয় গরুর রচনা, এদিকে মিছিলে গেলে চলে আসে শাঁখের করাতের মত টিভি চ্যানেলে কি কাগজে মুখ দেখানো, ইমেজ বানানোর ছক প্রসঙ্গ, এমনকি কোন জমায়েতে গিয়ে গ্রেপ্তার না হলে অন্য কোন জমায়েতে স্পেকুলেশন চলে, টিকিটা কন উপরমহলে বাঁধা আছে, তাই নিয়ে। চলবে ক্ষমতার কাছাকাছি আনাগোনা নিয়ে ফিসফাস। উপরমহলে সে ক্ষমতার অলিন্দ নাকি আবার দিদি থেকে শুরু করে বড়দাদা অব্দি বিস্তৃত ঃ)
    এসে পড়ে নিজের সবকিছু বাঁচিয়ে অন্যদের উসকানো সংক্রান্ত অভিযোগও।
    কিছু খোলাপাতায়, কিছু অন্য কোনখানে।

    আসলে আজ ঐ নানা জনের এখন শুনতে পাওয়া নানা মন্তব্য, ঐ শখের বিপ্লবী, এসি, লং ড্রাইভ, এসব শুনতে টুনতেও এসব টুকটাক মনে হচ্ছিল, ঐ যে সবাই বলছিল, নিজেদের পরিচিত মহল বা বন্ধু বান্ধব মহল থেকে এসব কথা এলে বেশি খারাপ লাগে, সেটা ঠিকই। নইলে নানা কথা নানা জনে বলে, সে তো বলবেই, ও ঠিক আছে, বেনামে গাল কি পি এ এলে সেও নাহয় একরকম, কিন্তু সেগুলো যখন কিছু 'বন্ধু' লোকজন, যাদের সাথে হয়তো ভার্চুয়ালি কি রিয়েলি আড্দা ফাড্ডাও মেরেছি কখনো, তারা নীরবে সমর্থন করে কি কোন জমায়েতে নিজেরাই এই মর্মে গালগপ্পো করছে বলে জানা যায়, তখন ঐ কেমন একটা লাগে যেন !

    যাগ্গে।
    এটা সেরকম সিরিয়াস কোন আলোচ্য বিষয় নয়, অবজার্ভেশন মাত্র।

    আলোচনা, তর্কটা ভাল লাগছে, পড়ছি। চলুক।
  • sosen | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৫331221
  • "নিজের বিশ্বাসের প্রতি দায়বদ্ধতা, নিজের জীবনে সেটা পালন করা একটু কঠিন ঠিকই, কিন্তু হয়তো ততটাও কঠিন নয় যতটা ভেবে আমরা তার থেকে পালিয়ে আসি। "
    হুচি, করসেবকেরাও নিজের বিশ্বাসের প্রতি খুবই দায়বদ্ধ ছিল। হিটলার ও ছিলেন।
    বিশ্বাসটা অন্যের উপর চাপিয়ে না দিলেই কি পালিয়ে আসা হয়?
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৮331220
  • একটা দেশ, সে যে ফর্মেই থাকুক বা আইডিওলজিতে, কেমন আছে তা ঠিক হয় সেখানকার মানুষেরা কি ভাবছেন। সোভিয়েত ইউনিয়নের কথায় মনে পড়লো, তার গৌরবময় অতীত কাহিনী যা আমরা পড়েছি ও বিশ্বাস করেছি, (এবং এখনও অনেক স্কলারের তথ্যসূত্র শুধু বইপত্র), সেগুলোর খুব কমই সত্যি বলে মনে হয়েছে মানুষের সাথে কথা বলে।
  • hu | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৬331218
  • অর্থাৎ গোটা পৃথিবীতে একটাই অ্যাডমিনিস্ট্রেশন - এরকম বলতে চাইলে কি? কিন্তু আমরা তো একটা সমসত্ত্ব পৃথিবীতে বাস করি না। আর এর ভৌগোলিক বিস্তারও বিরাট। তো সেক্ষেত্রে কাজের সুবিধার জন্য এবং ডাইভার্সিটি বজায় রাখতে অ্যাডমিনিস্ট্রেশনে অনেকগুলো ভাগের প্রয়োজন হবে। সেগুলোও তো এক একটা দেশের মতই হবে, নাকি? পাসপোর্টের কথা লিখেছো দেখলাম। পাসপোর্ট/ভিসা এগুলো না থাকলে আমারও খুব সুবিধে হয় ঃ-) মানুষ কাজের জন্য যে দেশে খুশি বিনা বাধায় যেতে পারলে বেশ ভালো হত। কিন্তু আমি ভাবছি সোভিয়েত ইউনিয়নের কথা। আমার বই পড়া জ্ঞান একেবারেই নেই। সবই শোনা কথা। অত বিশাল দেশে কেউ ইচ্ছেমত একটা জায়গায় গিয়ে চাকরী করতে পারবে এমনটা ছিল না। অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে দিত কে কোথায় যাবে। অনেকে তাই স্কুল পাশ করার আগেই বিয়ে করে নিত। কারন একমাত্র বিয়ে দেখাতে পারলেই দুজনের একজায়গায় পোস্টিং হবে। নচেৎ কে কোথায় যাবে সেটা ঠিক করার স্বাধীনতা তাদের নেই। তো সুবৃহৎ সংযুক্ত পৃথিবীর অ্যাডমিনিস্ট্রেশন কেমন হবে, সত্যিই যে যার নিজের পছন্দ মত চলাফেরা করতে পারবে কিনা এ নিয়ে আমি খুব একটা আশাবাদী নই। তবে এনিয়ে তোমরা যদি আরো বিস্তারিত লেখো, হয়তো কোনদিন মত বদলাবে।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫২331217
  • টি, খাওয়াচ্ছ কবে? কেন্দ্রীয় কমিটি তো জোটের পক্ষে সায় দিয়েছে।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫০331216
  • এই পাতায় অনেকদিন আগে একবার স্ববিরোধীতা আপস ইত্যাদি নিয়ে লিখেছিলাম, সম্ভবত মামুর সাথে তক্কাতক্কিও হয়েছিলো। এখনও তাই মনে করি। আপস কে আপস বলে চিনতে তো হবেই, এ নিয়ে আমার কোন দ্বিমত নেই। কিন্তু কিছু ক্ষেত্রে উপায় তো সত্যিই থাকেনা। দূর্ভাগ্যজনক। তবে অন্য অনেক ক্ষেত্রেই নিজের জীবনেই ঐ ঐ প্রতিবাদগুলো করে চলা যায়। যদিও তাতে বৃহত্তর কোন ভালো হচ্ছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কেমন যেন অপচয় মনে হয়। কনফিউশন আছে।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৯331214
  • কেমন সন্দেহ হয় এই ট্যাক্সপেয়ারের মানি লব্জটি আমেরিকান চ্যানেল সংস্কৃতি হইতে সংগৃহীত।
  • 4z | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৯331215
  • আজকাল কি সাস-বহু সিরিয়াল দেখিয়ে আর্মিতে ট্রেনিং দেওয়া হচ্ছে?
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৬331213
  • আচ্ছা, সেন্ট্রাল ইউনিভার্সিটি কোনগুলো?

    ওখানে ২৭০ ইঞ্চি জাতীয় পতাকা সর্বক্ষণ লাগিয়ে রাখতে হবে বলে ম্যাম সার্কুলার দিয়েছেন।

    কতিপয় ভিসি নাকি মিটিনের মাঝে ঘুমিয়ে পড়েছিলেন। এ আপনারা পাব্লিকের ট্যাক্সের পয়সায় হলিডে করতে আসেননি বলে ম্যাম তাদের বেশ করে কড়কে দিয়েছেন।

    কে বলল? কেন অর্ণব? গলার শিরাটিরা ফুলিয়ে।
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৫331211
  • হ্যা হ্যা হ্যা হ্যা...
  • T | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৫331212
  • তবে পুপে। বয়স্ক মানুষটাকে তোরা কাঁদালি।
  • rabaahuta | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪331209
  • 12:42 AM ঃD
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪331210
  • আরে এতো আই গো আপ, গোরুর চক্ষে জল! ফ্যান্টাস্টিক
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪২331207
  • জনগণ মব হবে কি, হয়েই তো আছে। তাই অ্যাডমিন দরকার, সীমারেখাও দরকার, ট্রান্সপারেন্ট সীমা। তবে স্বপ্ন আর দাবির মধ্যে গুলিয়ে ফেলা ভালো না। যেমন এভারেস্ট বেস ক্যাম্প স্বপ্ন, আর এলিভেটর দাবি ইত্যাদি। ;-)
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪২331208
  • নিউজ হাওয়ারে উনি দেশদ্রোহীদের মিনিময় সইতে না পেরে কেঁদে দিয়েছিলেন। ফৌজি জওয়ানের চক্ষে আসু দেখে বিচলিত হয়ে গিয়ে ইরানিম্যাম নিউজ ডেস্কে ফোন করে ওনাকে সান্ত্বনা দেন। তারপরে উনি ঠান্ডা হন।

    হুঃ, অর্ণবকে বয়কট করো, অর্ণবকে বয়কট কর বলে ফেসবুকের পাতা ভরাবেন, আর তারপরে আবার কী হইতে কী হইয়া গেল বুঝতে না পেরে মাথা চুলকোবেন!
  • sch | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪১331206
  • রজন-দা আমি কিন্তু একবারও বলি নি আন্দোলন হবে না - অবশ্যই হোক - কিন্তু সেটা শুধু JU /JNu তে থমকে কেন। সেই প্রতিবাদকারীরা তারপর কেন সেই প্রতিবাস এগিয়ে নিইয়ে যাচ্ছেন না? তাহলে এই স্বপ্নগুলো কিন্তু সত্যি হত।

    Tim - আমি একটা "মনে হয়" শব্দ লিখেছি - কোনো -conclusion এ যাই নি
  • hu | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪০331204
  • নিজের বিশ্বাসের প্রতি দায়বদ্ধতা, নিজের জীবনে সেটা পালন করা একটু কঠিন ঠিকই, কিন্তু হয়তো ততটাও কঠিন নয় যতটা ভেবে আমরা তার থেকে পালিয়ে আসি। আমি এখানে গুরুর পাতাতেও এমন মানুষ দেখেছি, বাইরেও দেখেছি। এরা সংখ্যায় কম, কিন্তু বিরল নয়। হিরো বলা চলে কিনা জানি না, কিন্তু নিজে এদের দেখলে অনুপ্রাণিত হই।
  • rabaahuta | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪০331205
  • হ্যাঁ, একটা মৃত্যু ঠেকাতে হাজার গন্ডা আপোসে আপত্তি নেই আমারও
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৮331203
  • আমি সেটিং এগজাম্পল বাই ডেথে বিশ্বাসী নই। যেকোন প্রাণের দাম আমার কাছে খুউব দামী।
  • rabaahuta | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৭331202
  • আমার নিজের কোন মডেল নেই, আমার চিন্তা ভাবনার দৌড় এতদূর নয়ই আদৌ, এবড়ো খেবড়ো রঙের সঙ্গে কি কি মিলে যায় সেই তাকে থাকি। ইনফ্যাক্ট খুবই ঘাঁটা, যেমন জনগনের হাতে সব ক্ষমতা চলে গেলে গেলে যে জনগণ একটা সুবৃহৎ মব হয়ে উঠবে না সেই ভরসা নেই, লিডারশিপের দরকার আছে বলে মনে করি, অ্যাডমিনিস্ট্রেশনের ও। আমার ভাসা ভাসা ধারনা যুক্তরাষ্ট্র টাইপের। খাদ্য স্বাস্থ্য নিরাপত্তা বাসস্থানে ইত্যাদির সন্ধানে যেন লোকজন যাতায়াত করতে পারে। আয়লান কুর্দী কিংবা ফেলানী, এইসব যেন না হয়।

    খুবই ঘন্ট হলো, কিন্তু এর থেকে বেশী পরিষ্কার আমার মাথাতেই নেইঃ(
  • ranjan roy | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৬331201
  • sch,
    হয়ত আপনার যন্ত্রণাটা খানিকটা বুঝতে পারছি।
    হ্যাঁ, যাঁরা সারাজীবন নিজের বিশ্বাসে স্থিতধী বা চারদিকে বিপরীত ঢেউয়েও নিজের আস্থায় অবিচল--তাঁরা নমস্য। তবে কোন কোন ক্ষেত্রে চিন্তায় জড়তার প্রতীকও বটে।
    কিন্তু আমরা সাঅধারণ মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে নিজস্ব শারীরিক ও মানসিক বৃত্তের মধ্যে ঘোরাফেরা করতে করতে কোথাও কোথাও প্রতিবাদী স্ট্যান্ড নিয়ে থাকি। তাতে কী? লার্জার পিক্চার দেখুন।
    যেমন T বলেছেন-- প্রতিবাদের ব্যাটন এক থেকে অন্য হাতে, এক ব্যাচ থেকে অন্য ব্যাচে বা প্রজন্মে চলে যায়।
    আবার দেখুন, একই মানুষ পাড়ায় চুপ করে থাকে, অফিসে গর্জে ওঠে বা উল্টোটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত