এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৯331500
  • এইটা গোলা হয়েছে ঃ-)))
  • ফরিদা | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭331499
  • ভাষা দিবস উপলক্ষে ফেসবুক বাংলায় করা যাচ্ছে - "... তার প্রতিকৃতি নবায়িত করেছেন৷" ধরণের ব্যাপারস্যাপার - বেশ মজাদার।
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৪331497
  • কই কই কী যোগ শিগ্গির বলো। এখানে বা ফেবুতে মেসেজ করে দাও ঃ-)
  • cm | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৫331496
  • আজ ভাষা দিবস।
  • Binary | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৮331495
  • আজকে জানতে পাল্লুম টিমভাই আর হুচি র সাথে আমার পারিবারিক যোগসুত্র আছে, পৃথিবী গোল :) :)
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৭331493
  • হ্যাঁ, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দু, ওগুলোতেই কিছু ঘণ্টা আগের খবর বললাম।
    ২৪ ঘণ্টাতেও একটু আগে দেখালো।

    লিগ্যাল এইডের লোকজনকে এভিক্ট করার ব্যাপারটাও চিন্তার। যদ্দুর মনে হচ্চে, এদেরই তৈরি একটা রিপোর্ট পড়েছিলাম। বাস্তারের ট্রায়ালের প্রহসন নিয়ে। সাঙ্ঘাতিক।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৩331492
  • এসেছে।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২২331491
  • ইন্ডিয়ান এক্সপ্রেসে সোনি সোরি'র খবরটা।
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২২331490
  • এখানেও রইলো।

    'সিডিশনের ডিসিশন
    সৈকত বন্দ্যোপাধ্যায়

    যাঁরা ভারতমাতার সম্মান বাঁচানোর জন্য সিডিশন-চার্জকেই পিতা ঠাউরেছেন, যাঁরা কোর্টে জেএনইউ-এর ছাত্র-শিক্ষক ঠেঙাচ্ছেন, তাঁরা শুনলে নির্ঘাত শিউরে উঠবেন, যে, সিডিশন আইনটির সঙ্গে ভারতমাতার কোনও যোগাযোগ নেই। মূলত ভারতীয়দের দাবিয়ে রাখার জন্য ও-বস্তু চালু হয়েছিল ব্রিটিশ আমলে, যে ট্র‌্যাডিশন বজায় রেখে স্বাধীনতার পরে আইনটি মাছি-মারা-কেরানির দক্ষতায় টুকে দেওয়া হয়। যাঁরা ট্রাকের গায়ে ‘মেরা ভারত মহান’ না লিখলে ফাইন করেন, সিনেমা হলে জাতীয় সংগীতের সময় উঠে না দাঁড়ালে হাজতে পাঠান, ভ্যালেন্টাইন্‌স ডে-তে প্রেম করলে দেশদ্রোহী বলে রামঠ্যাঙানি দেন, তাঁরা এ কথা শুনলেও অবশ্যই আকাশ থেকে পড়বেন, যে, সে টোকার যা কোয়ালিটি, তা ক্লাস সেভেনের লাস্ট বেঞ্চারকেও হেলায় টেক্কা দেবে। বাকিটা সবটা হুবহু এক রেখে এক আধটা শব্দ শুধু দুমদাম বদলে যায়, যেমন ‘হার ম্যাজেস্টি’ বদলে হয়ে যায় ‘ভারত সরকার’, ‘দ্বীপান্তর’কে পালটে করা হয় ‘কারাবাস’। অর্থাৎ, ব্যাপার একই, শুধু রানিমাকে কুচ্ছিত বললে ব্রিটিশ আমলে দ্বীপান্তর হত, আর এখন জেলে পোরা হয় ‘ভারতমাতার ডানা নাই’ বললে। মোট কথা সবই রানিমার ঐতিহ্য, এর সঙ্গে ভারতমাতার কোনও সম্পর্ক নেই।
    যাঁরা ‘কেন আফজল গুরু?’, ‘কেন আজাদির স্লোগান?’ এই নিয়ে ভরা মিডিয়ায় পঞ্চায়েত বসাচ্ছেন, আর ‘আমরা নই, ও পাড়ার মন্টু বাজে স্লোগান দিয়েছে’ জাতীয় আমতা-আমতা স্বীকারোক্তি আদায় করছেন, তাঁদের অধিকতর আশ্চর্য করার জন্য এও বলা যাক, যে, মার্কিনি পুলিশ হেফাজতেই মৃত্যু হোক বা ভারতীয় এনকাউন্টারে, ফাঁসি হোক বা ইলেকট্রিক চেয়ার, রাষ্ট্রের কাজকর্ম নিয়ে প্রশ্ন অন্যায় কিছু তো নয়ই, বরং গণতন্ত্রের আবশ্যিক শর্ত হিসেবে সর্বত্রই তোলা হয়ে থাকে। এবং যে অখণ্ডতার ধারণাটা নিয়ে এত অস্বস্তি, সেটাও আদতে ভারতীয় কিছু নয়, স্বাধীনতা-পূর্ব আইনানুযায়ী ওটা ‘ব্রিটিশ ভারত’-এর অখণ্ডতা। আমাদের পিতৃপুরুষরাও দেশভাগের সময় সে অখণ্ডতার তোয়াক্কা করেননি, আর আজকের পৃথিবীতে ওই নিরেট ধারণা বাতিলও হয়ে গেছে। ‘স্বাধিকার’-এর দাবি তুললে সভ্য দুনিয়ায় আজ কেউ সিডিশন চার্জ আনে না, এমনকী ব্রিটিশরাও না। ক’দিন আগেই স্কটল্যান্ডে বিচ্ছিন্নতার দাবিতে গণভোট হয়েছে, তার আগে হয়েছিল কানাডায়। জনতা চাইলে দেশ টুকরো হয়, চাইলে জুড়েও যায় (যেমন হয়েছে জার্মানিতে), এ কথা দুনিয়াসুদ্ধ সবাই জানে। ছুরি-কাঁচি-দাঙ্গা-মৃত্যুমিছিল সহ দেশভাগ করব নিস্পৃহতায়, আর শান্তিপূর্ণ স্বাধিকারের দাবি তুললে মড়াকান্না জুড়ব, এই অভ্যাস সমকালীন নয়, ভারতীয় পরম্পরাও নয়, মরে যাওয়া ব্রিটিশ উপনিবেশের এক চিলতে উত্তরাধিকার মাত্র। যাঁরা হনুমানের অপমান করার জন্য কেজরিওয়ালের পিন্ডি চটকান, কাঁধে ঝোলা আর দাড়ি দেখলেই ‘এই বোধহয় স্লোগান দিল’ ভয়ে যুবকদের থানায় জিম্মা করেন, তাঁদের অবশ্য এই সব জিনিস বোঝার কথা নয়।'

    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/%E0%A6%B8-%E0%A6%A1-%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%A1-%E0%A6%B8-%E0%A6%B6%E0%A6%A8-1.313435
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২০331489
  • সবই ঐ ঘণ্টা পাঁচ ছায় আগে তোলা খবর।

    কোনো ইল্ল্কেট্রনিক মিডিয়ায় এখনো পেলাম না। জানিনা, মিস করেছি কিনা।
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৭331488
  • অ্যাসিড কিনা নিশ্চিত না, তবে তেল জাতীয় কিছুর সাথে হ্যাজার্ডাস কেমিক্যাল মেশানো ছিলো। তিনজন বাইকে করে এসেছিলো। আমি অনেকক্ষণ আগে দুটো লিংকে পড়লাম, এখন নিশ্চই অনেকে খবর করেছে।
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১১331487
  • কাল সোনি সোরির উপর অ্যাসিড(?) অ্যাটাক হয়েছে !

  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:১৯331486
  • Du | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৫331481
  • aajake dekhachhi deshi reDiote jeen iu niye kon daxiN bhaarateeya bhashhaay charchaa hachchhe. bujhalaam lephaTader khub gaal dichchhe :) maajhemaajhe bhaarabhaaraa raao eisab shunate pelaam. baarni uThale deshiraa Traampakei bhoT diye aasabe anumaan kari.
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৫331482
  • অর্থনৈতিক মাপকাঠির বক্তব্যে অর্পণকে ক্ক দিলাম
  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৮331480
  • NDTVতে আশিস নন্দী বলছেন, শিগ্গির শুনুন (লাইভ)
  • h | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪২331479
  • দমু তোমার মেসেজ পেয়েছি থ্যান্ক ইউ। আমি এখন একটি গোবিন্দোপুরে এসেছি অসহ্য বোরিঙ্গ। পারাপার আর আবু ইব্রাহিমের মৃত্যু পড়লাম তোমার রেকো ছিলো বোধায় গুড
  • Arpan | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০২331478
  • মনুবাদী বলে গায়ে ছাপ পড়ে যেতে পারে। তবু সইত্যের খাতিরে বলতেই হয় অর্থনৈতিক মাপকাঠির বিচারে সংরক্ষণের ব্যবস্থা না করলে হরিয়ানার মত ঘটনা আরো ঘটবে। বড়জোর ট্রাইবালদের জন্য কিছু আসন সংরক্ষিত রাখা যেতে পারে।
  • নন্দকিশোর মুন্সী | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৪331477
  • এটা নামিয়ে রাখবো।

    ভাবলুম প্যাসিফিক দেখি, কিন্তু ঘুম্পাচ্ছে। সকাল থেকে অন্ততঃ চল্লিশ বার উজ্জ্বল এক ঝাঁক পায়রা শুনতে হয়েছে (রেকর্ডিং প্লাস ট্রায়াল)। এখন লুপে চালানো আছে, অপেক্ষা কখন তিনি ঘুমোবেন। তাইলে আমিও দোকান বন্ধ করতে পারি।
  • Div0 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫২331475
  • ড্যাম! মানে আরিব্বাস! আর আমরা SHA-256 নিয়েও অ্যাপ কমপ্লায়্যান্সে ফেল করছি। :-(
  • নন্দকিশোর মুন্সী | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৪331474
  • ঃ-)
    আমি আস্ত এনিগমা দেখেছি। রিয়েল স্পেসিমেন। নিউক্যাসলে একবার এনেছিলো।
  • Div0 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২২331473
  • এনিগমা মেশিন ভাঙতে পারলে? :)
  • নন্দকিশোর মুন্সী | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৮331472
  • ইমিটেশন গেম দেখলুম। দিব্য লাগলো।
  • | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১১331471
  • ন্যাড়াবাবু তো নিরুদ্দেশ।ওনাকে কোথায় পাওয়া যাচ্ছে?@ দ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত