এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২২332038
  • ড্রামাকুইনের বাণী অর্ণবের চ্যনেল বারেবারে ঘুরিয়েফিরিয়ে দেখাচ্ছে। আমার একেবারেই রাগ হল না, ফ্যাকফেকিয়ে হাসি পেয়ে গেল।
  • নন্দকিশোর মুন্সী | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২২332039
  • টুইটার অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। হেলাফেলা করবেন না।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২০332037
  • স্মৃতি ইরানির স্পিচ এখানে পাওয়া যাচ্ছেঃ



    স্মৃতি "মরে যাওয়ার পর গঙ্গার জলে আওয়াজ উঠবে জয়মাতাদি" ইরানি
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৯332036
  • ট্যুইটার হ্যান্ডেল! আমার তো সাইকেলের হ্যান্ডেল ইউজ করতে ইচ্ছে হচ্ছে।
  • নন্দকিশোর মুন্সী | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৫332035
  • আজকের হ্যাশট্যাগ StopFascism, BJPCornered আর ম্যাডামের টুইটার হ্যান্ডল @smritiirani

    ব্যবহার করুন।
  • Rit | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৩332034
  • অনুরাগ টা ইউটিউব আর স্মৃতি ম্যামের টা টিভি।
  • পুপে | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১২332033
  • কোত্থেকে? ইউটিউব?
  • Rit | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১০332032
  • শুনে ফেল্লাম। বাপ রে বাপ! তবে ইংরেজিটা মারাত্মক বলে। অনুরাগ ঠাকুর তো চরম ছড়ালো।
    তবে আজ রাহুল গান্ধী তো ভেবলা মুখে বসেছিল আর বোকার মত হাসছিল।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৮332031
  • আগের দুজন ঘন্টা দুয়েকের মধ্যে বেল পেয়ে গেছেন। দেখা যাক এনার মেয়াদ কতক্ষন।
  • Byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৪332030
  • সবাই স্মৃতি ইরানির ড্রামা নিয়ে উত্তেজিত হয়ে আছেন, জানি, তবু একটা খুশির খবর শেয়ার করে যাই।

    বিক্রম চৌহানটা অবশেষে অ্যারেস্ট হয়েছে। জানি বেল পেয়ে যাবে, তবু আনন্দ হচ্ছে।
  • | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৭332029
  • আরে ৯২ এ বাবরি ধ্বংসের পরে পরে উমা ভারতী আর সাধ্বী ঋতাম্ভরার ভাষণের ক্যাসেট পাওয়া যেত। সেই ক্যাসেট শুনে কিছু ঠান্ডা মাথার ধর্ম উদাসীন লোককে চোখের সামনে ক্ষেপে যেতে দেখেছি। তাঁরা নিজেরাই বলেছেন তাঁদের ভেতরে খুন করার ইচ্ছে জেগে উঠেছিল।
    সেও বেশ ভয়ংকর অভিজ্ঞতা।
    :-((
  • cb | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৪332028
  • আচ্ছা, হোয়াট ইস দা নেক্স্ট ফেজ? ভাষণটি তো দিলেন, এর পরে কি এর উপরে আরো ডিসকাসন হবে আজ বা কাল?

    তবে গুরু কাউন্টার করতে হবে!! হোয়ার অ্যাবাউটরির চরম নিদর্শন, আমি খানিকক্ষণ যা দেখলাম
  • | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৯332027
  • না শর্মিলা বোস শুধু বই লিখেছে বলে না তো। পাকিস্তানকে f-16 বিক্রী করার জন্য শর্মিলা বোস অনেক সওয়াল করেছিল, সেটা একটা কারণ ওকে পাকিস্তানপন্থী বলার।
    আরেকটা কারণ দেখেছিলাম বাংলা ব্লগে, ওনার স্বামী নাকি পাকিস্তান মিলিটারির হোমড়া চোমড়া কেউ। সেইজন্য উনি পাকিস্তানের দিকে টেনে আহত নিহতের সংখ্যা, ধর্ষিতার সংখ্যা কম দেখিয়েছেন। এই খবরটার সত্যি মিথ্যে জানি না, জানতে আগ্রহীও নই।
    F-16 এর জন্য লবি করাটা সত্যি।
  • rabaahuta | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৫332026
  • সে না চাইলেও শুনতে হবে, একটু পরেই দেশভক্তরা শেয়ার করে দেবে। আজকাল লোকের বাড়ি গেলে ধরে অ.গো-র ভিডিও দেখিয়ে দেয়ঃ(
  • sosen | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৫332025
  • আর ক বছর শিক্ষামন্ত্রী থাকলে যে কোন লেভেলে সর্বনাশ করে দিয়ে যাবে !!



    এই স্পিচটা নিশ্চয় পরে কোথাও পাওয়া যাবে? শুনতে চাই।
  • 0 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১০332024
  • মহিষাসুর লিফলেট :-)

  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৭332023
  • আচ্ছা, পড়ে দেখি। ধন্যবাদ।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৯332019
  • ওটা এক আমেরিকান রিসার্চার এর "রিসার্চ "। শর্মিলা সেখান থেকেই ইন্স্পায়ার্দ। কিন্তু সে ঠিক ভুল যাই হোক, বই লিখলে পাকিস্তানপন্থী দাগিয়ে দেওয়া হাস্যকর।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৯332020
  • হুঁ ঃ)
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৯332021
  • আমি শিওর এই স্পিচের সিডি ভোটের প্রচারে ব্যবহার হবে। অনেকগুলো টপিক ছুঁয়ে, অনেকের নাম নিয়ে যত্ন করে বানানো হয়েছে। এটার অডিয়েন্স শুধু পার্লামেন্ট না।
  • :) | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৭332018
  • কুম্ভমেলা। :)
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৫332014
  • আরে! :d
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৫332015
  • শর্মিলা বোসের বইটা অতীব ভুলভাল।
  • 0 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৫332016
  • শর্মিলা বাংলাদেশ জেনোসাইডের নিহত-আহত-সংখ্যার ব্যাপারে লিখেছিলেন যে সেগুলো অনেক বাড়িয়ে দেখানো হয়, আসলে অনেক কম। সেই লেখার প্রচুর সমালোচনাও সে'সময় হয়েছিল বাংলাদেশের বিভিন্ন ব্লগে।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৫332017
  • আজ বুঝলাম কেন পলিটিকাল পার্টিরা অভিনেতাদের সিট দেয়। কি অ্যাক্টিং রে বাপ! আর কি নিখুঁ টাইমিং! অভিনেতা ছাহা এরকম পারফর্ম্যান্স কম লোক দিতে পারবে।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৩332011
  • হ্যাঁ, ওরকম একটা বইয়ের নাম করে ইন্দিরাকে কি একটা বললেন আর খুব টেবিলে চাপড় পড়লো। এই বইটার নামই শুনিনি কখনো।
  • ঘেন্না | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৩332012
  • মুশকিল হচ্ছে - এর পরে এই পার্টিটার ওপরে ভক্তিশ্রদ্ধাও অনেকের বেড়ে যাবে আজ থেকে।

    হীরকরানী কি সাধে অভিনেতা অভিনেত্রীদের বিধানসভায় জায়গা দেন? দেব, মুনমুন - যদিও কখনও ইউজ করতে হয় নি। এইখানেই মোদীর সাথে দিদির তফাত।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৩332013
  • এটা এবার ইস্কুলের পাঠ্যবইয়ে ঢুকবে।

    শর্মিলা বোসের ঐ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বইটার কথা বলে সুগত বোসকে একহাত নিলেন আর কি। মানে, ওনার পরিবারের লোক পাকিস্তানপন্থী ইঃ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত