এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৬332160
  • ঔ আবার কি ? ঃ) বি ব্যঞ্জনবর্ণ ছেড়ে দিয়েছেন?
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০২332159
  • দামড়া ঔ?
    মানে কী?
  • b | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৯332158
  • সোসেনের লাস্ট পোস্টে ভীষণ বড় করে একটা ঔ।
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫১332156
  • পোস্টার দিয়ে এদের দমানো যাবে বলে আমার মনে হয় না।
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫১332157
  • সম্প্রতি এক বেনারসী ফ্যামিলির সাথে মিশে ধর্মবিশ্বাস সম্পর্কে আরো ভয়ানক অরুচি তৈরি হয়েছে। আর অ্যানেকডোট দিয়ে লাভ নেই, কিন্তু এরা তারাই যারা মকবুল ফিদাকে ন্যাংটো সরস্বতি নিয়ে তাড়া করে, এরা সংখ্যায় বড়ো কম নয়। এরা সত্যিই বিশ্বাস করে দুর্গা, মহিষাসুর, রাম রাবণ সব পিত্থিমির বুকে ঘুরে বেড়াতেন, এবং তাঁদের পদচিহ্ন খুঁজলেই পাওয়া যাবে।
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৭332155
  • কলকাতায় জন্মে অনেক কিছু আন অ্যাক্সেপ্টেবল মনে হয় না, যেটা অন্য কোথাও জন্মালে অন্যরকম হোতো বলে আমার বিশ্বাস। দিল্লি ইউনিতে কাজ করাকালীন সরোজ নামে এক জাঠ রুমমেট ছিল আমার। সে বায়োকেমে পি এইচ ডি করতো। রোজ ঘরে পুজো করতো। সে করুক। একদিন একটা নারকেল নিয়ে এসে উদ্ভাসিত মুখে দেখাচ্ছে। নারকেলটা ফাটা। কি ব্যাপার, না ভগোয়ানজী ওর নিবেদন করা প্রসাদ খেয়েছেন। টেবলে দুই কোল্কাতার বাঙালিনী আর এক সিলেটের বাঙালিনী এতে খুব হাসায় সে যে কি ভয়ানক খচে গেলো, শুধু তাই না, অন্যেরাও খুব আহত হোলো। মানে আমার মাকে ইঁদুরে প্রসাদ নিয়ে গেলে সেটা ঠকুর খেয়েছেন বলে ভুল করতে দেখিনি।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১০332153
  • আর তার থেকেও বড় কথা, এই মহিষাসুর ইস্যুটাই বা কোন কোণ থেকে দেশদ্রোহ বা আনাঅক্সেপ্টেবল ?
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৭332152
  • আর কালকে ২৬শে ফেব্রুয়ারী। একবছর হয়ে গেল।
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৪332151
  • আচ্ছা আজ ২৫শে ফেব্রুয়ারী। এইদিনে এই ঘটনাটা না ঘটলে হয়ত আজ বাংলাদেশে এত ব্লগার হত্যার মহোৎসব নাও লাগতে পারত। এই ঘটনায় বেশ কিছু সেরা মাথা যারা বাংলাদেশে উগ্রপন্থা দমনে সক্রিয় ছিলেন, খুন হন।

    http://www.sachalayatan.com/konfusias/22983
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০০332150
  • নাভ্রাতিলোভা NY Times এর লেখাটার লিঙ্ক ট্যুইট করেছিলেন। এইবারে দলে দলে পালে পালে সঙ্ঘি ভক্ত'রা গিয়ে গালি গালাজ, ভারত নিয়ে মন্তব্য না করতে আদেশ ইত্যাদি থেকে অশ্রাব্য গালি ফালি সবই দিয়েছে। উনি বেশ ভদ্রভাবেই উত্তর দিচ্ছিলেন, কিন্তু তাতে এদের উগ্রতা ইতরামি কমে নি। শেষ পর্যন্ত মনে হয় চুপ করে গেছেন, আর কোনও আপডেট তো দেখছি না।
  • cb | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৯332148
  • ভদ্রমহিলা কিন্তু ভক্তদের আলোচনায় এনগেজ করতে চেয়েছিলেন, কোন লাভ হয় নি, ফালতু ট্রোলড হয়ে গেলেন
  • avi | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৩332147
  • নাভ্রাতিলোভার আবার কী হল?
  • | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৭332146
  • হ্যাঁ নাভ্রাতিলোভার সাথে যা ইতরামি কর্ল 'ভক্ত সঙ্ঘি'রা।
    আমার নাভ্রাতিলোভাকে বেশ পছন্দ ছিল।
  • sch | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৮332145
  • সোসেনের লিঙ্কগুলোর জন্য থ্যাঙ্কস, কিন্তু আমি statesman, NDTV কিছুতেই কোনো খবর দেখি নি, - আজব
  • hu | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭332144
  • এই ব্যাকডোর দিয়ে ভর্তি করানোর কথাগুলো বলার সময় একবারও মনে হল না এটা লজ্জার? বেআইনি কাজ করার জন্য কোন লজ্জাবোধও তো নেই এর!

    আর এই মহিসাসুরের ব্যপারটা কি? গত কয়েকবছর ধরেই তো ফেসবুকে দেখি বেশ ধুমধাম করেই এসব উদযাপন হয়। এটা কি সত্যিই ও জানতো না? নাকি আরো একটা উত্তেজন তৈরী করতে চাইল?
  • আশু কর্তব্য | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৫332143
  • জেএনইউতে ট্যাংক আর ফ্লেমথ্রোয়ার নামাতে হবে।
  • T | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৯332142
  • সবকটাকে উড়িয়ে দাও। হেউ।
  • Arpan | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১২332140
  • মাঝখান থেকে নাভ্রাতিলোভা কেস খেয়ে গেলেন।
  • cb | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১২332141
  • কোটে কি বাহারই বটে!!!

    তবে আমরা ভারতীয়রা তো পোচুর পপিচু করে থাকি। এই দিয়ে খানিক সংসদে ঝামেলা করা যেতে পারে কিন্তু পাবলিক পারসিভ করবে যে একি রে ভাই, অন্যায় সুবিধে নিয়ে ভর্তিও করাল আবার চুকলিও কাটছে!!! মহিলা তো হেল্পই করতে চেয়েছিলেন।

    জন্ম থেকে এই জিনিষগুলি দেখতে দেখতে বড় হই আমরা, নিজেরা তো জানি একটু সুবিধে পেলে আমরাও গিয়ে লাইন দেব। সংসদে বেকায়দায় ফেলা অবশ্য যায়ই, যেখানে দেখিবে ছাই ইত্যাদি :)

    তবে কাউন্টার করা তো খুব ই দরকার
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৯332139
  • হ্যাঁ ঃ(
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৮332137
  • সেন্ট থমাস কোলকাতার প্রাচীনতম ইস্কুল।
  • Arpan | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৮332138
  • সোসেনের ওদেশেও দেশি বস! ঃ(
  • kiki | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৯332136
  • আচ্ছা ম্যাথসে এম এস সি করা কেউ টিচারির চাকরি খুঁজলে সেন্ট থমাস স্কুল (খিদিরপুর) এ অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন। ওরা খুঁজছে, যত তাড়াতাড়ি পারে, নেবে। সবে পাস করাদের বি এড না থাকলেও চলবে।
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫১332135
  • আমি পুরোটা শেষ অব্দি শুনলাম। হেব্বি বলে, কিন্তু সে দেখুন আমার পাড়ার ঘন্টির মা কাকিমাও এগজ্যাকটলি অম্নি করেই বলে। এবং সুগত বসু যতই ভালো বলুন, কনটেন্ট ইজ নট দ্য ইস্যু। কাল আমার বস বলে দিয়েছে, সব জে এন ইউ র ছাত্রদের গুলি করে দেওয়া উচিত। সে এমন কিছু চাড্ডি নয়।
  • sosen | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪১332133
  • কোটার বাইরে বলেছে।
  • pi | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪০332132
  • উনি কোটার বাইরে বললেন না ? মানে সেরকম কিছু শুনলাম মনে হল।
  • cb | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৫332131
  • কিন্তু মিনিস্টারের কোটা বলে কিছু একটা থাকে না কে ভি তে? কেউ যদি আলোকপাত করেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত