এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫১332250
  • কি বাক্যালাপ?
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৯332248
  • ঃ-))

    আমরা সাবান বানাইনি। মানে নিজে হাতে করতে হয়নি। খগেনদা না বিভূতিদা করে দিয়েছিলো। ঐই সবাই মিলে দেখালো।

    কিন্তু আমার সাথে একটা ইন্টারেস্টিং বাক্যালাপ হয়েছিলো ইন্সপেক্টরের। হ্যা হ্যা
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৯332249
  • মাধ্যমিক পরীক্ষার ওয়ার্ক এডুকেশন দিচ্ছি। এক্দলকে বলা হোলো সাবান বানাতে আর অন্যদল গেল ফিনাইল বানাতে। ঘন্টা খানেক পরে দেখা গেল সাবানের থেকে ফিনাইল বেশি শক্ত হয়ে গেছে।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭332245
  • দীপুদা মরিতে চাহি না আমি সুন্দর জীবনে দিয়ে শুরু করে রানার গ্রামের রানার দিয়ে শেষ করেছিল, তবু যুগল স্যার আপত্তি করেন নি।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭332246
  • অনির্বানের লেখাটাও ব্যপক।

    এনি আইডিয়া এনিবডিঃ ভারত কে বরবাদি তক জঙ্গ রহেগী বলে জে এন ইউ তে কোন স্লোগান কি উঠেছিল?
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭332247
  • সে তো ১০% লোকে পারত। বাকিদের অ্যাটেম্পট চূড়ান্ত খোরাকময় হত।

    কে যেন শুয়ে শুয়ে ট্রাই করবে বলে (নো হিনী প্লিজ) ঘুমিয়ে পড়েছিল।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৬332244
  • সোসেন নিউজপ্রিন্ট সাবান কি জিনিস বলে দাও। শুতে যেতে হবে। ওটা না জানলে ঘুম হবে না
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৪332243
  • সাবানে একমাত্র আলতা দিলে রঙ থাকত। বাকি যাই দাও না কেন সাবান বহুরূপী - এই ছিল নীল - স্যার দেখতে দেখতে হলুদ কি সবুজ হয়ে গেল। সবচেয়ে খারাপ কপাল ছিল সাবানের খাপেদের - যত্ন করে ছবি আঁকা হত - কিন্তু ভিতরে সাবান ঢুকলেই খাপেদের চর্মরোগ হত।

    রেজাউল ইসলামকে জিজ্ঞাসা করা হল - কিরে তোর সাবানের নাম কি? লাক্স?
    উত্তর এলো, না, রিল্যাক্স।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪২332242
  • হ্যাঁ আর্চ। কিন্তু সেতো আমায় এম্নিই রোজ করতে হতো তখন ওতে আর কি আছে
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪১332240
  • আমি তো দু বিঘা জমি বলেছিলাম, আসলে ভেবেছিলাম পুরাতন ভৃত্য বলবো কিন্তু দেখলাম কার্য্যকালে মনে নেই।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪১332241
  • আর্চ করতে হত না?

    ক্ষী ভয়াবহ ছিল!!
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৯332238
  • ফিজিকাল এডুকেশনে কবিতা মুখস্ত/গান এবং ক্রিকেট/ফুটবলের দক্ষতা দেখাতে হতো। এবং পিটি। এবং আসন। সে এক ভয়ঙ্কর ব্যাপার। অর্ধেকের বেশি ছেলেই দেখি খেলাধুলো করেনা, কি আপদ!
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৯332239
  • হুঁ সাবান, ফিনাইল, বই বাঁধানো আর ৪-৫ রকমের আচার ছিল আমাদের ওয়ার্ক এডুকেশানে। ভগ্গিস সেলাই ছিল না। বাপরে!
    আমি গাতুর সাবান নিয়ে জমা দিলাম। ততদিনে সাবান মেরুণ থেকে রং বদলিয়ে হালকা কমলা হয়ে গেছে। এক্স্টার্নাল পরীক্ষক্ক একটা সাবান নিয়ে চলে গেলেন!

    ফিজিক্যাল এডুকেশানে আমাদের ফিনাইল বানাতে কাঠি নাচ দেখাতে ও একটা কবিতা বলতে হয়েছিল। বাকী দুটোই গ্রুপ পারফরমেন্স, শুধু কবিতা আবৃত্তিটা ইন্ডিভিজুয়াল। আমি কালিদাস রায়ের চাঁদ সদাগর বলেছিলাম।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৮332237
  • নিউজপ্রিন্ট সাবান কি জিনিস ভাই?
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৬332236
  • কারা যেন নিউজপ্রিন্ট সাবান বানালো একবার।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৫332234
  • ফিনাইলটা ঠিক্ঠাক হত। তখনকার দিনে গুণ্ডা কম ছিল। নইলে ঐ সাবান দিয়ে কাউকে অ্যাটাক করলে আর দেখতে হত না।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৫332235
  • সেগুলো আবার এ ডির ছেলেরা ধার নিতো
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৪332233
  • তোমরা তো সাবান আর ফিনাইল বানাতে। বিডির ছেলেপুলেরা খালি ফিনাইলের বোতল নিয়ে আসতো যেতো। সারা বছর।

    খিল্লি নয়,সিডিশাস!
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৩332231
  • কালিও।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৩332232
  • সাবান আর ফিনাইল আমরাও বানিয়েছি।
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩২332230
  • রোবু কোথায় গেলি? প্রত্যেক ব্যাচেরই যুগল স্যারকে নিয়ে আলাদা গল্প থাকে।

    আমরা ওয়ার্ক এডুকেশনে সাবান আর ফিনাইল বানাতাম।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩০332229
  • যাঃ শালা, আমাদের কখনো করতে বলেনি তো!

    সোসেন কি খিল্লি করল?
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৮332228
  • হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানে সব হত। শর্মিষ্ঠা আর যুগল স্যারের কথোপকথ্ন।
    শর্মিষ্ঠাঃ স্যার আসন করতে পারব না।
    স্যারঃ একটা আসন করতেই হবে। কোনো একটা আসন করলেই হবে।
    শর্মিষ্ঠাঃ স্যার সব আসন সিলেবাসে আছে?
    স্যারঃ হ্যাঁ সব আসনই আছে।
    শর্মিষ্ঠাঃ আচ্ছা তাহলে আমি সব আসন করছি।
    স্যারঃ অ্যাঁ???

    দেরী হয়ে গেছে। শর্মিষ্ঠা এতোক্ষণ তালব্য-শ বলছিল, স্যার ভেবেছেন দন্ত্য-স।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৬332227
  • ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমিক পরীক্ষার সময় একটা কবিতা আবৃত্তি করতে হত তো। আমাদের ক্লাসের ফার্স্ট বয় বনলতা সেন আবৃত্তি করার পরে এক্সটার্নাল এগজামিনার ঘেঁটে ঘ হয়ে যান, ও নিজে থেকেই বলেন, থাক থাক হয়েছে।
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৫332226
  • যারা পিটি কত্তে পারতো না তারা ঐরকম সব করতো
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৩332225
  • অ্যাঁ!

    ফিজিকাল এডুকেশনের পরীক্ষায় কবিতা? এইটা কি নাইট্যশালা?
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২১332224
  • যাক সম্মুখ সমরে পড়ি নিয়ে একটা গল্প বলে যাই। ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষায় কবিতা বলতে হত। আমি শখ করে ঐটা মুখস্ত করে গেলাম। যুগল স্যার কারো কবিতাই দুলাইনের বেশি শুনতেন না, সুতরাং সমস্যা নেই। ওমা, আমি বলতে আরম্ভ করেছি, দেখি উনি হাঁ করে শুনছেন। থামতে বলার কোনো লক্ষণই নেই। শেষে আমারই স্টক ফুরিয়ে গেল। আমি চুপ করতে উনি ঘাড় নেড়ে বললেন - শেষ?

    আমি স্মার্টলি বললাম - হ্যাঁ স্যার। এই পর্যন্তই।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৮332223
  • Abhyu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১১332222
  • যে আমাকে কোনোদিন দেখে নি সে কি করে বুঝল আমার চেহারা কুম্ভকর্ণের মতো নয়? আমি বলে একবার নাটকে ভীম হয়েছিলাম।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯332220
  • আহা ডুবে যেতে যেতে তো লোকে খড়কুটোও চেপে ধরে।
    তবে বেনামী কই লগিন করা, HHB
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত