এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫০332370
  • লাস' সাদ্দিনে কতোগুলান টই খোলা হয়েছে কেউ গুনেছেন? জে এনেইউ, ইরাণী, মইসাশুর।

    আর থই রাখতে পারছি না কোন টইতে কে কখন কী লিখেছে।
  • ব্রাহ্মধর্ম সম্পর্কে দু পয়সা... | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০১332369
  • অনেকের কাছেই ব্রাহ্মধর্ম ছিল হিন্দুধর্মের গোঁড়ামীর বিরুদ্ধে একটা ঢালবিশেষ। তখনকার দিনে হিন্দুধর্মের কুসংস্কার না মেনে সমাজে একঘরে হওয়াটা কোন কাজের কথা ছিল না। তাই তাঁরা একধারসে ব্রাহ্মধর্ম গ্রহন করেছিলেন। তাতে সাপ ও লাঠি দুইই বেঁচে যায়। শিক্ষিত এলিট সমাজই ব্রাহ্মধর্মের মধ্যে স্বাধীনতা খুঁজে নিয়েছিল। বিশেষত লিবারালরা। পরে বাঙ্গালীদের মধ্যে গোঁড়া হিন্দুধর্মের পঞ্চত্বপ্রাপ্তি ঘটায় তাঁদের আর ঘোমটার দরকার রইল না। তাঁদের অধিকাংশ নাস্তিক আঁতেল হয়ে গেলেন।
    ব্রাহ্ম সমাজসংস্কারক শ্রী কৃষ্ণকুমার মিত্রের কথা আত্মীয়তাসূত্রে জানি। সঠিকভাবে বলতে কৃষ্ণকুমার মিত্রের এক ভাইপো ড. জ্ঞানেন্দ্রমোহন মিত্রের কথা আরও ভালভাবে জানি। ড. জ্ঞানেন্দ্রমোহন মিত্রের স্ত্রী আরতিবালা মিত্রের জন্ম ১৯০২ খৃষ্টাব্দে। তিনি ছিলেন লেডি অবলা বোসের ছাত্রী এবং ব্রাহ্ম গার্লসে পড়াশোনা করেন। তখনকার দিনে বেথুন বা ব্রাহ্ম গার্লসে নিতান্ত খৃষ্টান বা ব্রাহ্ম মেয়েরা ছাড়া খুব কম লোকই পড়ত। তা এই ড. জ্ঞানেন্দ্রমোহন মিত্রের ফ্যামিলি ঠিক পুরো চলচিত্তচঞ্চরী ফলো করা ব্রাহ্ম টাইপ ছিল না। উনিশশো বিয়াল্লিশ নাগাদ গোলদিঘীর পাড়ে এলবার্ট হলে কফি হাউস খুলে যাবার পরে ড. মিত্র সেখানে আঁতলেমো শুরু করেন। পরে তাঁর সুযোগ্য পুত্র শ্রী হিতেন্দ্রমোহন মিত্র সেই ধারা বজায় রাখেন। কল্লোলদার কারাগারের প্রথম এডিশনে এনার উল্লেখ আছে। বর্তমানে এঁদের উত্তরাধিকারীরাও কফি হাউস আলো করে আড্ডা মেরে থাকেন। (এখন আর ঠিক আঁতলেমো বলা যাবে না, বর্তমান পুরুষে আর সে যোগ্যতা নেই)।
    যাহোক ব্রাহ্মধর্ম কিভাবে কফিখানায় ধ্বংস হল তার একটি উদাহরন হিসেবে ঘটনাটি উল্লেখ করলাম।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৮332368
  • ব্রাহ্ম বললেই আমার আবার মনে হয় তুমি জোনাকির পশ্চাতে আলো দিয়াছ আমাদের পশ্চাতে তো দাও নাই প্রভু!!!
  • আচ্ছা | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৫332366
  • টিম যে কাশ্মীর নিয়ে লেখাটা শুরু করেছিল, ওটা কি টই ছিল না ব্লগ?
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৫332367
  • শেষরাত্রে উঠিয়ে স্নান করিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ব্রাহ্মসমাজের উপাসনায় যেতেন স্থবিরদের বাবা। ওহ, সে কী বর্ণনা!
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫১332365
  • স্থবিরদের ঐ যে ছোটোবেলা "প্রকান্ড কান্ড ব্রহ্মান্ড কী চমৎকার"(এইরকমই কিছু একটা ঃ-)) গান গাইতে হতো ব্রাহ্ম স্কুলে?
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৮332364
  • দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
  • নন্দকিশোর মুন্সী | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৭332362
  • এই বিষয়ে আল্টিমেট বর্ণনা তো স্থবিরের (মহাস্থবির জাতক)
  • sosen | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৭332363
  • ওড়িয়ারা দাস।
  • দেখেছি | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪২332361
  • ওড়িয়ারা দাশ লেখে। কেউ দাস লেখে না। আমরা বলতাম ড্যাশ।
  • b | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৭332359
  • কোনো টাইটেলের লোকেরাই "সাধারনতঃ" ব্রাহ্ম হয় না।
    রায়, ঠাকুর, সেন, দাশ (এটা একটা মার্কার। দাশগুপ্ত পদবী, সেখান থেকে বৈদ্য জাতি সূচক 'গুপ্ত' বিলুপ্ত করে। তবে দেখেছি, এঁয়ারা খুব সন্তর্পণে শ লেখেন, ভুলক্রমেও স নয়), রায়চৌধুরী, নন্দী, মৈত্র, বসু..
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৭332360
  • একজনের স্কুলে দেখ্লাম ওয়ার্ক এডুকেশনে লংকা চাষ শিখিয়েছিল, অতি চমৎকার। এইটা একটা কাজের কাজ শিখিয়েছে। লঙ্কার মত জিনিস হয়? ত্রিভুবনে এর জুড়ি নেই।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৩332358
  • সেখানে কি গাঁজাও দিয়েছিল?
    ;-)
  • b | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৪332357
  • আমি করিচি।
    ভবানীপুরের গাঁজা পার্কের কাছে ব্রাহ্ম সম্মিলনী সমাজ। ছোটো ছোটো কাঠের বেঞ্চ। দু ঘন্টা ধরে কঠিন বৈদিক মন্ত্র ও দমদম স্টেশনের মালগাড়ির স্পীডে রবীন্দর জী কা সংগীত।
    পশ্চাদ্দেশের ব্যাথা মরতে দিন দুই সময় লেগেছিলো।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:৩৭332356
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:২৪332355
  • মীরাক্কেল কোয়ালিটি ... :D
  • avi | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:০০332354
  • হুঁ, বোরিং তো হবেই। সেই সত্যজিতের "অসত্য হইতে আমাদিগকে সত্যে-তে লইয়া যাও" পড়ে খুব হাসি পেয়েছিল, সামনে হলে নির্ঘাত বোর হতাম।
    শান্তিনিকেতনে কোন এক কুকুর ছিল যে নাকি প্রার্থনার সময় টানা দেড় ঘন্টা আচার্যের মুখের সামনে বসে থাকত, ভাগ্যিস আচার্যের চোখ বন্ধ থাকত - লীম'র লেখায় ছিল।
    তবে হ্যাঁ, ব্রাহ্মধর্মের বিষয়ে সেরা বই চলচিত্তচঞ্চরী।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৪৩332353
  • কেউ ব্রাহ্ম বিয়ে অ্যাটেন্ড করেছেন? আমাকে একজন বলেছিল তার নাকি হেব্বি বোরিং লেগেছিল। তবে কি না এখন তো আর কেউ বলে না - প্রস্তুত না হইসি তো আইসি ক্যান?
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:১৯332352
  • হেথায় ব্রহ্ম হেথা অব্রাহ্ম
    হেথায় দ্রাবিড় চীন
    হেথায় সর্প হেথায় নকুল
    এক দেহে হ'ল লীন।
    ঃ-)
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:১৩332351
  • লীন খুবই কাজের জিনিস। ভারতীয় ছাত্র মাত্রেই জানে https://www.leancuisine.com
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:০০332350
  • লীন কেন হবে? লীন তো চাইনিজ।
  • avi | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:৫৪332349
  • আচ্ছা।
    লীন হয়ে গেছে তার মানে। :)
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:১৮332348
  • মৈত্র রা সাধারণত ব্রাহ্ম হয়।
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৫৯332347
  • সব্যসাচী সেন (নির্বাচন কমিশনার) এর পরিবার ব্রাহ্ম ছিলেন। তাছাড়াও ছোটবেলায় গৌহাটীতে চেনাশোনার মধ্যে অনেকেই -- গিয়েওছি ব্রাহ্মসমাজে। বিয়ে টিয়ের মাধ্যমে তাদের অনেকেই এখন আর আলাদা কিছু নেই একটু পারিবারিক সংস্কৃতি ছাড়া।
  • avi | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪৫332345
  • উত্তর ভারতের মত বাড়াবাড়ি পর্যায়ের ধর্মপ্রেম বাংলায় না আসার অনেক কারণের মধ্যে হয়তো একটা হবে ব্রাহ্মধর্মের প্রভাব, এলিট শ্রেণীর মধ্যে। তো, প্রশ্ন হল, ব্রাহ্ম সমাজ এখন আছে, না নেই? না থাকলে কোন সময় ফুরোলো? কলেজ পাড়া থেকে উত্তরে হাঁটতে গেলে ব্রাহ্ম প্রার্থনাগৃহ অনেকবার চোখে পড়েছে হেদোর আগে, কিন্তু সেখানে কারা যান? বিধান রায়, সত্যজিৎ এঁরা ব্রাহ্ম ছিলেন। তারপর? কারো পারিবারিক বা ব্যক্তিগত অভিজ্ঞতা?
  • avi | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪৫332346
  • উত্তর ভারতের মত বাড়াবাড়ি পর্যায়ের ধর্মপ্রেম বাংলায় না আসার অনেক কারণের মধ্যে হয়তো একটা হবে ব্রাহ্মধর্মের প্রভাব, এলিট শ্রেণীর মধ্যে। তো, প্রশ্ন হল, ব্রাহ্ম সমাজ এখন আছে, না নেই? না থাকলে কোন সময় ফুরোলো? কলেজ পাড়া থেকে উত্তরে হাঁটতে গেলে ব্রাহ্ম প্রার্থনাগৃহ অনেকবার চোখে পড়েছে হেদোর আগে, কিন্তু সেখানে কারা যান? বিধান রায়, সত্যজিৎ এঁরা ব্রাহ্ম ছিলেন। তারপর? কারো পারিবারিক বা ব্যক্তিগত অভিজ্ঞতা?
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৫332344
  • ইরানী দেবীর পুরো স্পিচটা শোনার মতন ধৈর্য নেই। কিন্তু ঐ মরে যাওয়ার পরে মা গঙ্গায় অস্থি ভাসিয়ে দেওয়ার পরেও কান পাতলে সেখান থেকে ভারত মাতা কি জয় শোনা যাবে এইটা পুরো মিরাক্কেল কোয়ালিটির ছিলো।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩০332343
  • আর হোককলরবের ছেলেপুলেরাই কালকে এই জমায়েতটা করছে। কোলকাতায়, কাল চারটেয়, কলেজ স্কোয়ারে।
    বর্ধমানে তৃণমূলী হামলা প্রতিবাদে।

    https://www.facebook.com/events/1541898719441910/
  • Robu | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৯332342
  • অভ্যুদা, কাল দুপুরে একটু টইটা ভাসিও, লিখব।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০০332341
  • বর্ধমানের পাশে যাদবপুর কিন্তু দাঁড়িয়েছিল। ছেলেপুলেরা মারও খেয়েছিল।

    এখানেও বর্ধমানের অবস্থা নিয়ে বর্ধমানের একটি ছেলে টই খুলেছিল মনে আছে। ঠিকঠাক রেসপন্স আর কই এল ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত