এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৯332430
  • পেস বোলিং তো ভালো ছিলই, স্পিনেও কম যায়নি। সাকলেইন মুস্তাক'কে ভুললে চলবে না।
    আর বাংলাদেশে মীরপুরের পিচ কিউরেটর একটা অসাধারণ কজ করেছে গ্রীন টপ বানিয়ে। ব্যাটিং-সর্বস্ব টুর্নামেন্ট বানায়নি অ্যাট লীস্ট। ভারত তো টি২০ ওয়র্ল্ড কাপ নির্ঘাত আবার আউটফীল্ডের মত উইকেট বানাবে, অশ্বিনকে উইকেট দেওয়ার জন্য। অন্ততঃ বাংলাদেশের থেকে শিখুক।
  • 4z | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬332429
  • তবে আফ্রিদিজ টাইম ইজ আপ।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৪332428
  • সাব কন্টিনেন্টে পেস বোলিঙ্গ পাকিদেরই ভালো ছিলো। চিরকাল। আমাদের এক কপিল দেব ছাড়া তেমন কারো নাম করতে পারিনা।
  • Blank | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৩332427
  • যবে থেকে সিকি কে দেখে বতিন্দাও নিক নেওয়া শুরু করলো
  • Div0 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৮332426
  • হাই ফাইভ ফোজ্জি। গত ওয়ার্ল্ডকাপে মোঃ রিয়াজের অজিদের এগেইন্সটে র পেস আর অ্যাগ্রেসন ভুললে চলবে না।
    এই একটা দেশ না খেললে ওয়র্ল্ড ক্রিকেট এত ইনকমপ্লিট লাগে... একের পর এক ট্যালেন্টেড ক্রিকেটার প্রড্যুস করে গেছে এই দেশটা।

    আজ পাকিস্তানের ব্যাটিং কোল্যাপ্স দেখে আমের সোহেইল - সঈদ আনওয়ার, সলিম মালিক - ইজাজ আহমেদ, রামিজ রাজা - মোইন খান এইসব জুটিগুলো মনে পড়ছিল। আর মনখারাপ হচ্ছিল খুব। হু নোজ... আমি হয়ত দেশদ্রোহী।
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৭332425
  • আমের মানে কি ম্হঃ আমীর যে কিনা ব্যান হয়েছিল?

    দ্যাট ওয়াজ এ গ্রেট লস।
  • 4z | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৭332424
  • মহম্মদ আমের এর কথায় সান্দাকে ক। রিয়াজকে বাদ দিলে হবে না। র পেস।
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩২332422
  • সান্দা একবার কল করিস। কাল সকালে হলেও চলবে।
  • Div0 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩২332423
  • একদম। শাহিদ আফ্রিদির এ কী হাল হয়েছে! রানিং বিট্যুইন দ্য উইকেট দেখে কষ্ট হয়। হি শ্যুড লীভ।
    অবশ্য শাহিদ আফ্রিদির চাহনেওয়ালারাও আজ ভুঁড়িদার এবং একশ' পার্সেন্ট সাংসারিক।
    গন আর দোজ ডেজ... :-/
  • sinfaut | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৯332421
  • থ্যাঙ্কু বুঝলাম।
  • Cricket | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৮332420
  • ওদিকে ইন্ডিয়া জিতলো,আমের দুর্দান্ত বল করলো কিন্তু বিরাট কে থামাতে পারল না। কিন্তু পাক প্লেয়ার রা কবে থেকে এরকম ভুড়ি ওলা হলো ?কিরকম ছিপছিপে সব হ্যান্ডু প্লেয়ার ছিলো!
  • Div0 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৫332419
  • ভারত পাকিস্তান খেলার শেষে যাবতীয় সব বিদ্বেষ সরিয়ে রেখে এই খেলোয়াড়গুলোর একগাল হাসি হেসে একে অপরের করমর্দন করা দেখে ভালো লাগে। গোটাটাই বিদ্বেষ নয়। শুধু গাধাবোট দেশপ্রেমীগুলোরই যদি এই উপলব্ধিটা থাকতো।

    বাই দ্য ওয়ে, মোহম্মদ আমীর যদি নিজের আদ্ধেক ক্যরিয়ার মাঠের বাইরে না কাটাতো, পাকিস্তান ক্রিকেটের চরিত্র বদলে দিতে পারতো অনেক। মোহম্মদ আমীর, মোহম্মদ সামি, মোহম্মদ ইরফান - এরা নিজ দায়িত্বে মাঠ কাঁপানোর ক্ষমতা রাখে এখনও।

    অন্ততঃ কিছুটা পজিটিভিটি জীবন্ত থাকুক, অন্য কোনও ফর্মে।
  • পিএফ | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৩332418
  • কম্পানি বদলানোর সময়ে ব্যাপারটা আলাদা, তখন তুমি তুলে নিতেই পারো বা পরের কম্পানির পিএফে মার্জ করিয়ে নিতে পারো, ইপিএফও-র চোখে তুমি একটা কম্পানি থেকে রিজাইন করেছো, সেই হিসেবে তোমার প্রাপ্য পিএফ তুমি তুলে নিচ্ছো।

    এই ৫৪ ভার্সেস ৫৭র কেসটা হচ্ছে এক্সিসটিং কম্পানিতে। এই বয়েসে চাইলেই তুমি পিএফ তুলে নিতে পারো না বর্তমান কম্পানি থেকে। পিএফের আগেইনস্টে লোন পেতে পারো। কিন্তু ৫৪ বছর বয়েস হলে ইউ আর এলিজিবল টু উইথড্র ৯০% অফ পিএফ। রিটায়ারমেন্টের সময়ে বাকি হিসাবকিতাব হয়। সেইটা বাড়িয়ে ৫৭ বছর করেছে।
  • নন্দকিশোর মুন্সী | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৪৫332417
  • আজকে ডেপুটেশন দিতে যাওয়া বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে লালবাজারে নিয়ে গিয়ে আটকে রেখেছে। এখনো।
  • sinfaut | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫২332416
  • পিএফ উইথড্রয়াল এর নিয়ম বদলে গেছে? ৫৭ এর আগে তোলা যাবে না? কিন্তু খবরটা পড়ে কনফিউজ্ড, লেখা আছে আগে যেটা ৫৪ ছিল সেটা এখন ৫৭ হলো। তো অনেকেই তো কম্পানি বদলানোর সময় জমানো পিএফ এর টাকা তুলে নিত, ৫৪ বছরের সাথে তো কোন যোগাযোগ ছিল না। ব্যাপারটা কী বুঝিয়ে বলবেন কেউ?
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৬332414
  • হ্যাঁঃ ব্ল্যাঙ্কি আর অজ্জিত গিয়ে বিবিকিউএনে ১৮টা করে ফিরনি খেয়েছিল ব্যুফেতে। তারপর থেকে ওরা আইটেমটাই তুলে দিয়েছে।

    আমিও খাওয়াতে ভালবাসি (সবাইকে না, খাদ্যরসিকদের কেবল)। তো সেই চক্করে ব্ল্যাঙ্কি আমাকে পুরো কলকাতা ঘুরিয়ে ওহ ক্যালকাটায় নিয়ে গেল। আর তারা ওর মাথার ওপরে একটা ক্যামেরা লাগিয়ে ব্ল্যাঙ্কির খাওয়াদাওয়ার ছবি তুলল।
    তবে ব্ল্যাঙ্কিকে খাইয়ে সুখ আছে, এ আমি মুক্তকন্ঠে বলব।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৯332412
  • হাউমাউ।
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৯332413
  • নেমন্তন্ন একটা কথা ঠিক বলেছেন, দুয়েকজন খাইয়ে লোক পেলে বার্বিকিউ নেশন বা সিগরির বুফেতে গিয়ে খেতে বেশ মজা লাগে। বা একটা বড়ো দল করে গেলেও হয়। তবে ব্যাটারা বুফের যা দাম বাড়িয়েছে, আজকাল আর পয়সা উশুল হয়না।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১২332411
  • সব চেয়ে মজার স্মৃতি বাবা মিষ্টির দোকানে নিয়ে ছেড়ে দিত আর বলত খেতে থাক, যেটা যত খুশি।
  • cm | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৯332410
  • ধুর ধুর বসে বেশ আরাম করে খাব, একদল দেবে, একদল উৎসাহ দেবে আর একদল হাঁ করে দেখবে, তার মজাই আলাদা।
  • de | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৭332409
  • বি,
    আমিও খাওয়াতে ও খেতে ভালোবাসি। তবে পঁয়ষট্টি পিস মাছের মতো লার্জ স্কেলে খেলে সেটা শরীরের ওপর অত্যাচার হয়, ওটা ভালো নয়, এইটাই বল্লাম। ঃ)
  • Blank | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০০332408
  • কিন্তু যেসব জায়গায় বুফে করে আর হাতে নিয়ে খেতে হয় সেসব জায়গায় এমনি খাওয়া যায় না।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫২332407
  • তা আমি করলাম তো। এখন করব আবার?
  • Byaang | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৪332406
  • হুঁ আর সেই ক্ষীরের হাঁড়ি আসায় ছেলেদের চরম চাঞ্চল্য। ঃ))
  • Byaang | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৩332405
  • হুঁ, দমু। একটু দরকার ছিল।
  • নন্দকিশোর মুন্সী | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩২332404
  • নবদাদার কল্যাণের চেয়েও সেই যে ক্ষীরের হাঁড়ির কথা ছিলো, আর পান্তুয়া - যার মধ্যে একটা এলাচদানা - আহা, আমার অমন জিনিস খেতে বড় ইচ্ছে করে।
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩১332403
  • এইযো ব্যাং
  • Nemontonno | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২৫332402
  • কিন্তু এখনই তো খাওয়ার সময়। হোস্ট ও খুশি কারণ ক্যাটারারের টাকা উসুল করে নেওয়া হল। ওদের তো আর ঐ প্লেটের জন্যে বেশি দাম চার্জ করবে না। এমনিতেও ক্যাটারারেরা বড্ড লাভ করে। সব বাচ্চাদের জন্যেও প্লেটের দাম একই পড়ে। আর মহিলারা বয়স্করা বা বেশিরভাগ স্বাস্থসচেতন মানুষেরাই রাতেরবেলা বেশি খান না। এমতাবস্থায় এমন খাইয়ে দুয়েকজনকে পেলে ক্যাটারিং চার্জ খানিক উসুল হয়। আর এমন খাইয়ে লোকেদের নিয়ে বার্বিকিউ নেশনের মতো জায়গায় গিয়ে খাইয়েও তৃপ্তি হয়।
  • Byaang | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২১332401
  • খাওয়াতে ভালোবাসার খুব সুন্দর একটা নমুনা আছে ভোম্বলসর্দারে। ভোম্বল এক অচেনা বাড়িতে ঢুকে পড়েছে মুখেভাতের ভোজ খেতে। ভোম্বল বেশ খেতে পারে দেখে বাড়ির কর্তা নিজে এলেন আরো বেশি করে পরিবেশণ করতে। "তোরা খেলে আমার নবদাদার কল্যাণ হবে।" খুব ভালো লেগেছিল পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত