এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৪332669
  • ট্রেন লেট থাকলে কি হবে? আবার টিকিট কাটতে হবে?
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৪332670
  • সে কি রে? তাহলে তো আর প্যারোডিটা বলাই যাবে না! :(
  • Robu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৭332668
  • এই গানটা নিয়ে এয়ার্কি নয় প্লিজ ঃ-(
  • ভুজুং ভাজুং | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৪332667
  • লোকাল ট্রেনের টিকিট এক ঘন্টা ভ্যালিড থাকে! কোনো মানে হয়? শালা ফের টিকিট কাটতে হলঃ-(
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪৪332665
  • আজ শুনতে শুনতে মনে হল - বেশ চাড্ডি-উদ্দীপক গান না?

    ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
    নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ*
    মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়॥

    *(কার প্রাণ অবশ্য কবি বলেন নি)
  • pi | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪৪332666
  • এটা যিনি লিখেছেন, তিনি কিন্তু চাড্ডি নন, কিন্তু দুঃখের বিষয় এই প্রশ্নগুলো কেউই সেভাবে করেনা। অন্ততঃ এই ইস্যুতে এই চাড্ডি-ছাগু মহাজোটটাকে এক্সপোজ করা খুব দরকার ছিল। মৌলবাদ কারে কয়, আর মৌলবাদের ধর্ম হয়না, সেটা এই ইস্যুতে অতি স্পষ্ট। সে হিসেবে দেখতে গেলে অবশ্য এস উ সি আই ও আরেক মৌলবাদ হবে। এবং প্রবীর ঘোষের যুক্তিবাদীরাও। এই মেলাতেও সমকামিতা বিরোধী লেখাপত্তর বের করেছেন শুনলাম।

    'সমকামী ইস্যু থাকার জন্য "আলিগড়" সিনেমাটি খোদ আলিগড় শহরেই ব্যান করা হল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পটভূমিকায় নির্মিত, ফলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও মসজিদের বৃহত্তর-পড়ুয়া প্রত্যেকেই আলিগড়ের মান-সম্মান নিয়ে গেল গেল রব তুলছেন। তাঁদের প্রশ্ন, Why Aligarh?
    বোধ হয় এইজন্যই পাল্টা প্রশ্ন তোলা উচিত, "Why not Aligarh?" প্রতিক্রিয়া যা দেখা যাচ্ছে, তাতে পরবর্তীকালে কোনও গে প্রোফেসর আলিগড়ে এলে যে আগের মত ঘটনাই ঘটবে, তা একপ্রকার পরিস্কার।
    [১] পুঃ এই প্রথম আলিগড়ের এক ছাত্র সংগঠন মিল্লাত বেদারি মাহিম কমিটির সদস্যদের এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি সঈদ মাসুম আল-হাসানের সাথে একমত হলেন গো মাংস বিতর্কে আলিগড় ক্যান্টিনকে এক হাত নেওয়া বিজেপি মেয়র শকুন্তলা ভারতী। সকলেই বলছেন, এরকম বিষয় (আমরা জানি, 'সমকামিতা' উচ্চারণ করাও মহাপাপ!!) সিনেমাতে দেখানো মহাপাপ।
    [২] পুঃ "আলিগড়" ফেসবুকে দুপুরের দিকে ট্রেন্ডিং ছিল। তবুও বাংলার তথাকথিত বিপ্লবী বুদ্ধিজীবীরা আশ্চর্যভাবে চুপচাপ! মাহিম কমিটি ও মুসলিম নেতাদের পাশাপাশি শকুন্তলা ভারতীর কথাটা কি তাঁরা শোনেননি? নাকি যতক্ষণ না 'আলি'র বদলে 'রামগড়' হবে, ততক্ষণ তাঁরা মাঠে নামবেন না?' - সৌরদীপ।
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪০332663
  • মুন্সী কি নতুন নাম নিলো আবার?
  • pi | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪০332664
  • দারুণ হয়েছে। ছড়াক।
  • আপনারা | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৮332662
  • মামুর নতুন গান শুনেছেন? হাতে গরম?
  • Tim | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৭332661
  • বাবা কিসব টার্ম, গুগল করতে হলো
  • Bhagidaar | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:২৫332660
  • সালা সোসেন আমাকে বেবি ড্যাডি বানিয়ে দিচ্ছিস?
  • ভুজুং ভাজুং | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:৫৫332659
  • সুব্রত মুখুজ্জে দাবী করেছেন...নাঃ নিজেরাই খুঁজুন।

    "নয়তো কলসী দড়ি দে দাদা
    ডুবে মরি রে..."

    (লাস্ট লাইনটা একজনের স্টেটাস থেকে ঝাড়লুম, যদিও এগজ্যাক্টলি এই লাইনটাই মাথায় এসেছিলো)
  • ভুজুং ভাজুং | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:৩৮332658
  • সিকি নিজেও একটু সাবধানী হও। লোকজন পার্সোনাল ক্যাপাসিটিতে FIR করলেও কতদূর যেতে পারে সেটা তো তোমায় বলেছি।
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:৩৬332657
  • হ্যাঁ বয়সটা কোনো ফ্যাক্টারই না। এখন লোকের লাইফ এক্সেপেক্টেন্সি বাড়ছে। ভাগী আটানব্বই বছর, রুমি একশো সাত বছর বাঁচবে। এটাও দেখতে হবে কাফকা তো চল্লিশ বছর বয়স পর্যন্ত বিয়েই করেন নি। ভাগী তো বাচ্ছা
  • Tim | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:১৩332656
  • ছিঃ, প্রেমকে বয়স দিয়ে আটকাতে আছে?
  • sosen | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:১০332655
  • কি আশ্চজ্জি, সময়কালে ছেলেপুলে হলে বলে ঐ বয়েসের একটা মেয়ে থাকতো! যত্ত ইয়ে
  • Bhagidaar | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৩৬332654
  • খবর যা শুনতে পাচ্ছি তাতে তো মনে হচ্ছে ভালই আছে। কিছু দেখতে পাচ্ছিনা এই যা।
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৩২332653
  • কার লিঙ্ক? রুমমেটের? এবার সোসেন গদা হাতে তেড়ে এলো বলে! কিছু একটা কোর্তে হোবীম।
  • S | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:১৯332652
  • লিন্ক চাই। লিন্ক।
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:৩২332651
  • অ্যাই ভাগী, সোসেনের রুমি কেমন আছে?
  • Atoz | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৫২332650
  • আর এই মহাবলী মানে দৈত্যদের রাজা বলী পুরাণের যুগ থেকেই অত্যন্ত সম্মানিত। উচ্চগুণগযুক্ত ও ন্যায়পন্থী হিসাবে স্বীকৃত।

    ইনি প্রহ্লাদের পৌত্র ও হিরণ্যকশিপুর প্রপৌত্র। ঐ বামনাবতারের পুরো কাহিনিটার মধ্যেই এঁকে পাওয়া যায়। মৎসপুরাণে আরো বিস্তৃত ভার্সন পড়েছি ঐ গল্পের, সেখানে যজ্ঞস্থলে বিষ্ণূর পক্ষ থেকে গরুড় বলির উপরে অত্যাচার করতে গেলে উপস্থিত সমস্ত মুনিঋষিরা বাধা দেন, বলেন এরকম অন্যায় হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

    মেইনস্ট্রীম হিন্দুধর্মেই এগুলো চমৎকার করে গোটা গোটা করে স্বীকৃত।

    পুরাণ অনুসারে যে ক'জন অমর সত্তার নাম পাওয়া যায় তাঁদের মধ্যে বলিও আছেন।
    ব্যাস, পরশুরাম, কৃপ, অশ্বত্থামা, বলি, বিভীষণ ইত্যাদি।
  • bhagidaar | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪৬332649
  • প্ররাচৌকে আমিও মিস করি।
  • Atoz | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪২332648
  • আহা সেই প্ররাচৌ!!!!! প্রজননপন্থী জ্যাঠামহাশয়। দিনগুলো কোথায় চলে গেল! কী চমৎকার জমতো তখন।
    ঃ-)
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫৬332647
  • ঘনাদার সেই বিয়ের গল্প!
  • Blank | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩২332646
  • ঘনাদার দুটো লেয়ার আছে। এইখানে উনি জ্যোতিষ লেয়ারে ছিলেন।
    পুরোনরা খুজে দেবে শ্যামল বাবুর লেখা।
  • avi | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২২332645
  • শ্যামল বাবুকে দেখি নি। লিংক দিলে আনন্দিত হব। ঘনাদা ফেবুতে আছেন। অবিশ্যি আগের লেখা অতটা জানি না।
  • Blank | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৮332644
  • তাও তো শ্যামল বাবু কে দেখেন নি !! অথবা ঘনাদা!!!
  • sosen | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৭332643
  • আহা প্ররাচৌ আর দুগ্ধডাক্তারের সঙ্গে একটা যুগ শেষ হয়ে গেল
  • Abhyu | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২332642
  • avi | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৪332641
  • ঃ) ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত