এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ আগস্ট ২০১২ ০৫:০৭33270
  • কিন্তু যে হারে নিম্নাঙ্গের পোশাক অবিন্যস্ত হয়ে যাচ্ছে- খুবই চিন্তার কথা!!!
  • h | ০৮ আগস্ট ২০১২ ০৫:০০33269
  • রেফা ঃ 223.210.236.146 (*) Date:07 Aug 2012 -- 11:02 PM

    স্ত্প্গ্র, ঃ-))))))
  • h | ০৮ আগস্ট ২০১২ ০৪:৫৩33268
  • IP Address : 22.149.39.84 (*) Date:07 Aug 2012 -- 10:51 PM

    কাল রাতে নিনা দির (?) এই উপরের প্রায় হোমোফোবিক পোস্টের উত্তরে আমি ভেবেছিলাম রাগ করে বলবো, "না কিছুই পরি না" তার পরে বিভিন্ন হিনী সম্ভাবনা অনুধাবন করে পিছিয়ে এলাম। এরা যা আরম্ভ করেছে তাতে এইবার লোকে উকিল ভাড়া করে ভাট করবে।
  • VB | ০৮ আগস্ট ২০১২ ০৪:৪৭33267
  • নাগ আবার টক ঝাল মিষ্টি কী? এ স্বয়ং কালনাগ। সে এসব মিষ্টি টক ঝাল এর ঊর্ধে।
  • Abhyu | ০৮ আগস্ট ২০১২ ০৪:৩৯33266
  • একটা প্রশ্ন করলাম - এই কে সি নাগটা টক না মিষ্টি না ঝাল - ব্যাস আর কোনো কেমিস্ট উত্তর দেয় না :(
  • aranya | ০৮ আগস্ট ২০১২ ০৩:৪৫33265
  • কি নিয়ে আড্ডা হচ্ছে - আত্মহত্যার সহজপাঠ ?
  • VB | ০৮ আগস্ট ২০১২ ০৩:২২33264
  • কিন্তু এত সব খোজখবর নিয়ে যা দেখা গেলো এগুলো সবই হয় সময় লাগে নয় তো চেহারা বিকৃত করে দেয় নয় তো নানা সিম্প্টম দেখা দেয়---প্রচুর ঝামেলা। একমাত্র ক্লিওদিদির মেথড ফ্ললেস, কম্মো কাবাড় হয়েছিলো কয়েক মিনিটে আর চেহারা একেবারে একটুও বদলায় নি। বহুরত্মবিভূষিতা সালঙ্কারা বহুমূল্য বসনে সজ্জিতা রাণীকে একেবারে সেইরকমই সমাধি দেওয়া হোলো রাজমর্যাদায়। মমি করা হোলো মনে হয়, কিন্তু ওনার ম্যমি পাওয়া গেছে কি?
  • VB | ০৮ আগস্ট ২০১২ ০৩:০৩33263
  • ঘাস ছাঁটার পরে একরকম বিশেষ গন্ধ পাওয়া যায় সে নাকি অতি হাল্কা মাত্রার হাইড্রোজেন সায়ানাইড গ্যাস। কী সব্বোনাশ ভেবে দেখেছেন কেউ? মনে হয় অল্পমাত্রায় কিছু হয় না।
    কিন্তু এ বিষ কাজ করে কী করে? মানে কোন ফিজিওলজিকাল প্রক্রিয়াটা বন্ধ করে মানুষের মৃত্যু ঘটায়? রক্তপ্রবাহ স্টপ করে দেয়? ব্রেইন এফেক্ট করে? নাকি হার্ট থামিয়ে দেয়?
  • | ০৮ আগস্ট ২০১২ ০২:৪৫33262
  • ভেতরটা পুরো ভেপসে বেগুনপোড়া হয়ে যায়-তাই সেঁকো!!
    সেঁকে যাওয়া- ওঃ সেই কোন আমল থেকে এই শব্দটা জানি!

    সেঁকো বিষ খেয়ে সঙ্গে সঙ্গে মরে না, জ্বলে পুড়ে মৃত্যুকে উপভোগ করার জন্যে দুই ছটাক মানবিক ঘেন্না মিশিয়ে বিষটা তৈরি করা হয়।
    খুব কঠিন ব্যাপার।
  • aka | ০৮ আগস্ট ২০১২ ০২:৪১33261
  • লক্ষ্যণীয় সেঁকে দেওয়া কথাটা এখান থেকেই এসেছে। মানে সেঁকো বিষের মতন সেঁকে দিয়েছি।
  • aka | ০৮ আগস্ট ২০১২ ০২:৩৪33259
  • ভেতরটা পুরো সেঁকে যায়। তাই সেঁকো।
  • Sibu | ০৮ আগস্ট ২০১২ ০২:৩৪33260
  • সেঁকো হল আর্সেনিক।
  • | ০৮ আগস্ট ২০১২ ০২:৩৩33258
  • হ্যায় কোয়ি, জিসকো পাতা হ্যায় কি সেঁকো কেয়া হ্যায়?
  • aka | ০৮ আগস্ট ২০১২ ০২:১৪33257
  • আমিও ঠিক জানি না। ভয়ংকর কিছু হবে।
  • | ০৮ আগস্ট ২০১২ ০২:১৩33255
  • এই সেঁকো কথাটার কি মানে জানি না। ওটার মানে কি?
  • aka | ০৮ আগস্ট ২০১২ ০২:১৩33256
  • ও তো সেঁকো বিষ। হেবি ব্যথা হবে নিশ্চয়ই।
  • | ০৮ আগস্ট ২০১২ ০২:১২33254
  • তেলেভাজা মানে আলুর চপ বা বেগুনির সঙ্গে ইঁদুরমারার বিষ মিশিয়ে দিলে খুব কাজ হয়ে শুনেছি। মানুষের ক্ষেত্রে মনে হয় মুড়ি দিয়ে ঐ চপ মেখে খেলে ভালো কাজ হবে।
  • aka | ০৮ আগস্ট ২০১২ ০২:০৩33252
  • কেসিএন সম্বন্ধে আমি যা জানি, কেসিএন নিজে আদৌ বিষ টিষ কিছু না। জল, জলীয় বাষ্প এবং অ্যাসিডের সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়ায় খুব বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইড তৈরি করে। যা কিনা প্রচ্ণ্ড বিষাক্ত। তো যদি কেকের কথা মতন খাওয়াদাওয়া করেন তাহলে পেটে অ্যাসিড কম হবে আর কেসিএন খাওয়ার সময়ে যদি মুখ শুকনো করে খান তাহলে কোনই কাজ হবে না। হাসি মুখে খান, আর খাবার আগে খানিক তেলেভাজা খেয়ে জল খেতে ভুলবেন না। সাবধানের মার নেই।
  • VB | ০৮ আগস্ট ২০১২ ০০:০৬33251
  • পাঠভবন নিয়ে টই খুলুন সে ঠিক আছে, কিন্তু রা না রা টইটা হারিয়ে যেতে দেবেন্না প্লীজ।
    সৌম্য কোথায়, সে আসে না আজকাল?
  • VB | ০৮ আগস্ট ২০১২ ০০:০৩33250
  • আরে হ্যাঁ তো, Flyer ই তো। ঃ-)
  • Abhyu | ০৭ আগস্ট ২০১২ ২৩:৫৯33249
  • ঐ উমা পোদ্দারের টইটা চলবে না?
  • a x | ০৭ আগস্ট ২০১২ ২৩:৫৮33248
  • পাঠ-ভবন নিয়ে আবার টই কোথায়!

    যাগ্গে আর একঘন্টা বাদে প্রেজেন্টেশন, এখন আমার স্লাইড বানানোর সময়। গোল করোনা। আর যার যা প্রশ্ন সব পরে উত্তর দিচ্ছি।
  • a x | ০৭ আগস্ট ২০১২ ২৩:৫৬33246
  • সোসেন, পেয়ে গেছি। ক্যান রেসিস্টান্স কিনা কনফার্ম করার জন্য।
  • a x | ০৭ আগস্ট ২০১২ ২৩:৫৬33247
  • ভিবি ঐ যে লিখলে ফ্লায়ারে ম্যাপ - সেইটা কি খুঁজতাম। নাকি flyer'এ ম্যাপ মিন করলে?
  • VB | ০৭ আগস্ট ২০১২ ২৩:৫৫33245
  • বিনয় আর দীনেশ কেন জানি ট্রাই করে নি ওটা, বাদল করেছিলো, কাজ হয়েছিলো। কিন্তু বিনয় আর দীনেশ কেন করলোনা? তাহলে আর তো ওদের ধরতে পারতো না!
    মনে হয় যোদ্ধার সম্মান এর ব্যাপার কিছু ছিলো!
  • Abhyu | ০৭ আগস্ট ২০১২ ২৩:৫৪33244
  • খেতে কেমন? টক না মিষ্টি না ঝাল?
  • kumu | ০৭ আগস্ট ২০১২ ২৩:৫১33243
  • ড্রাই থাকলে অনেকদিন কার্যকর থাকে,১৮০-২৩০ মিলিগ্রা, কয়েক মিনিটের মধ্যে,অ্যান্টিডোট নেই সম্ভতঃ।
  • VB | ০৭ আগস্ট ২০১২ ২৩:৪৫33242
  • সোসেন, কাছাকাছি গেছিলাম। জৈবরসায়ণ লিখতে গিয়েও শুধু রসায়ণ লিখলাম তখন, একটু বড়ো রাখলাম উইন্ডো। ঃ-)
  • VB | ০৭ আগস্ট ২০১২ ২৩:৪৩33241
  • সব আপনি গুলো তুমি দিয়ে রিপ্লেস করে নাও কুমু। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত