এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৮:১৯332940
  • শুনতে আশ্চর্য লাগলেও ট্রাম্পের বেস আর বার্নি স্যান্ডার্সের বেস প্রায় এক। পলিটিশিয়ান, ওয়াল স্ট্রিট, স্পেশাল ইন্টারেস্টের ওপর বিরক্ত, লেস এডুকেটেড ব্লু কলার ভোটার, বেশির ভাগ হোয়াইট মেল। ট্রাম্পের বেস তার সাথে ইমিগ্র্যান্ট হেটার। অন্যদিকে হিলারির বেস হচ্ছে টিপিকাল বিগ টেন্ট ডেমোক্র্যাটিক পার্টি - আফ্রিকান-আমেরিকান, ল্যাটিনো, অন্যান্য এথনিসিটির লোকজন, হাইলি এডুকেটেড আর্বান আর সাবার্বান ভোটার, সিঙ্গল উইমেন।
  • pi | ০২ মার্চ ২০১৬ ০৮:১৮332939
  • ওকলাহোমায় বার্নি জিতে গেছেন না ?
  • | ০২ মার্চ ২০১৬ ০৮:০০332938
  • ট্রাম্পের ঐ পাঁচিল তোলা এবং টাকা নেওয়া সংক্রান্ত কথার উত্তর মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট দিয়েছেন তো!
    রাশিয়ান প্রেসিডেন্টকে বহুবার ট্রাম্প বুনো ওল টাইপ আখ্যা দিয়েছেন, নিজেকে বাঘা তেঁতুল বোঝাতেই হয়তোঃ)

    আর টেড ক্রুজ ওকলাহোমা জিতে গেলো, টেক্সাস, আইওয়া নিয়ে তিনটে হলোঃ)
  • S | ০২ মার্চ ২০১৬ ০৭:২৫332937
  • আজকে হিলারীর ভিকটরি স্পিচ ইয়ঙ্গ লোকজনকে দিয়ে ভরিয়ে দিয়েছে ঃ)
  • Atoz | ০২ মার্চ ২০১৬ ০৭:২২332936
  • আহা আহা আহা! গোটা দুনিয়া জুড়ে চলচ্চিত্তচর্চ্চড়ি চলছে।
    ঃ-)
  • S | ০২ মার্চ ২০১৬ ০৭:০৫332935
  • সেইটাই মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হোলো ট্রাম্প রিপাবলিকান পার্টির লাইন থেকে অনেক দুরে। ট্রেড এগ্রিমেন্টের বিরুদ্ধে, ওয়াল স্ট্রিট নিয়েও অসন্তুষ্ট, অ্যান্টি ইমিগ্রেশন, রাশিয়ার ব্যাপারে সফট, গান কন্ট্রোল নিয়ে তেমন লাউড নয়, এখনো অবধি মোটে দুবার বাইবেল থেকে কোট করেছে (তার মধ্যে একবার মনে হয় ভুল), প্ল্যান্ড প্যারেন্টহুডের প্রশংসা করেছে, বুশ আর ম্যকেইন কে বাজে কথা বলেছে, ইরাক যুদ্ধের সমালোচোনা - এমন লোক রিপাব্লিকানদের নমিনি?
  • pi | ০২ মার্চ ২০১৬ ০৬:৫৯332934
  • ঠিক কীসের কীসের ফ্রাস্ট্রেশন ? সেটাই জানতে চাইছি। মানে, এটা কি অ্যাক্রোস দ্য বোর্ড, একেকজনের একেকরকম ফ্রাস্ট্রেশন ?
  • S | ০২ মার্চ ২০১৬ ০৬:৫৬332933
  • ট্রাম্প এক্রস দ্য বোর্ড জিতছে। ভারমন্ট, ম্যাসাচুসেটস থেকে টেনেসি, ভার্জিনিয়া, অ্যালাবামা, জর্জিয়া। এইসব স্টেটের ইলেকটোরেটের প্রোফাইল খুব আলাদা। অবশ্যি এটাও বলা যায়, আফটার অল, এরা সক্কলেই রিপাবলিকান।

    কালকে জন অলিভারের একটা ভিডিওর লিন্ক দিয়েছিলাম। ওটা দেখলে অনেক কিছুর আইডিয়া হবে।

    আমার মনে হয় আমেরিকার রিপাব্লিকান বেস ওয়াসিঙ্গটন নিয়ে খুব অসন্তুষ্ট। সেইটা পার্টি একদমই বুঝতে পারছেনা বা বুঝলেও কিছু করা যায়্না। ট্রাম্প যে সব কথা বলছে কেউ পলিটিক্সে লঙ্গ টার্ম থাকতে চাইলে কোনোদিনও বলবেনা। বেশ কিছু লোকের সেইসব কথা (সেগুলো নাকি পলিটিকালি কারেক্ট নয় বলে দারুন) ভালো লাগছে। এরকম এক একটা টাইম আসে, অন্য জায়গায়ও দেখেছি ঃ) যখন ক্যান্ডিডেট যত মিথ্যা ও উদ্ভট কথা বলবে লোকের তাত ভালো লাগে। এইটা অনেক সময় বহুদিন ধরে পুষে থাকা ফ্রাস্ট্রেশন থেকে আসে। এখানেও সেইটাই হচ্ছে বলে মনে হয়।
  • pi | ০২ মার্চ ২০১৬ ০৬:৪৯332931
  • রক্সি ভেঙে ফেলা হচ্ছে !
    এটা তো হেরিটেজ বিল্ডিং ছিল। এদিকে হেরিটেজের গ্রেড নামিয়ে দিয়েছে, ফলে বাইরের ঐ আর্কিটেকচার আর নাকি রাখা হবেনা। বহুতল হয়ে যাবে !
    বহুতল হওয়া মানেই তো একটা কুৎসিত বাক্সো।
    একটু ভালো দেখতে বিল্ডিং বানাতে পারেনা কেন লোকজন ? এইসব হলুদ, নীল-সাদা না ক'রে একটু ঠিকঠাক বিল্ডিং হলেও শহর অনেক সুন্দর হত। বা, এতে কোন কো-অর্ডিনেশন থাকলে।
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৬:৪৯332932
  • টেক্সাসে হিলারি এগিয়ে। :-(
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৬:৪৭332929
  • সবাই। তবে মূলত নিচের তলার বীতশ্রদ্ধ গোঁড়া রিপাবলিকানরা, যারা পার্টি লাইন, পলিটিকাল কারেক্টনেস এস্বের ধার ধারেনা।

    ডেমোক্র্যাটদের টেক্সাস নিয়ে কোনো খপর নেই। ম্যাসাচুসেটস, ওকলাহামা ও টু আর্লি টু প্রেডিক্ট। আমি আগেই জয়ধ্বনি দিয়ে রাখলাম আর কি, যদি পরে চান্স না পাই। :-)
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৬:৪৭332930
  • সবাই। তবে মূলত নিচের তলার বীতশ্রদ্ধ গোঁড়া রিপাবলিকানরা, যারা পার্টি লাইন, পলিটিকাল কারেক্টনেস এস্বের ধার ধারেনা।

    ডেমোক্র্যাটদের টেক্সাস নিয়ে কোনো খপর নেই। ম্যাসাচুসেটস, ওকলাহামা ও টু আর্লি টু প্রেডিক্ট। আমি আগেই জয়ধ্বনি দিয়ে রাখলাম আর কি, যদি পরে চান্স না পাই। :-)
  • pi | ০২ মার্চ ২০১৬ ০৬:৪০332928
  • ট্রাম্পের সমর্থকেরা বা এইসব মন্তব্যে সমর্থন যাদের মধ্যে বাড়ছে, তাদের প্রোফাইল কীরকম ? মানে কোন বিশেষ এজ গ্রুপ, এথনিসিটি, বা ইকনিম্ক্যালি কোন আলাদা সেগমেন্ট? নাকি, ওরকম কিছু নেই, সবার মধ্যেই ?
  • pi | ০২ মার্চ ২০১৬ ০৬:৩৬332927
  • দারুণ তো !
  • S | ০২ মার্চ ২০১৬ ০৬:৩৪332926
  • ওক্লাহোমা তে এগিয়ে? তাহলে টেক্সাসে কি হবে? ঐটাতে তো গুছিয়ে ডেলিগেটস আছে।
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৬:৩০332925
  • ওকলাহোমা, ম্যাসাচুসেটস বার্নি এগিয়ে। গো বার্নি গো।
  • S | ০২ মার্চ ২০১৬ ০৬:২৮332924
  • তাতে কিসু হবেনা। হিলারী আজ গুছিয়ে ডেলিগেটস তুলবে বড় স্টেটগুলো জিতে।
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৬:২৪332923
  • আপনার মুখে ফুলচন্দন পড়ুক।
  • S | ০২ মার্চ ২০১৬ ০৬:২৩332922
  • ম্যাসাচুসেটস-এ চান্স আছে।
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৬:১৫332921
  • সরি ভার্জিনিয়া। তাড়াতাড়ি বক্তৃতা দিচ্ছেন, কারণ যেখানে এখনও ইলেকশন চলছে, সেখানে ওটা ক্যাম্পেন হিসেবে কাজে লাগবে। :-)
  • S | ০২ মার্চ ২০১৬ ০৬:০৬332920
  • কিন্তু আসল কথা হোলো বার্নিবাবু এতো তাড়াতাড়ি বক্তিতা দিচ্ছেন কেন?
  • S | ০২ মার্চ ২০১৬ ০৬:০৫332919
  • * ভার্জিনিয়া (নট ভারমন্ট)
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৬:০১332918
  • আজ সুপার টুইসডে তে বারোটা স্টেটে প্রাইমারি/ককাস। তিনটের ট্রেন্ড দেখা যাচ্ছে। ট্রাম্প এগিয়ে। অন্য দিকে ভারমন্টে বার্নি জিতছেন। জর্জিয়া ভারমন্টে হিলারি। বার্নির পক্ষে ব্যাপারটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে।
  • ঈশান | ০২ মার্চ ২০১৬ ০৫:৫৯332917
  • ইউরোপ বা এশিয়া কেন, প্রতিটা বাজে কমেন্টের পরেই আমেরিকাতেও মিডিয়াতে ঝড় উঠেছে। নিন্দে হয়েছে। পন্ডিতরা দলবদ্ধভাবে বলেছেন ট্রাম্প এবার শেষ। কিন্তু প্রত্যেকবারই ট্রাম্পের পপুলারিটি (রিপাবলিকানদের মধ্যে) বেড়েছে। ট্রাম্পের ছরানোর কিন্তু শেষ নেই। মেক্সিকোর দেয়াল সম্পর্কিত চাপান-উতোর তো এপিক। ট্রাম্প বল্লেন, মেক্সিকো সীমান্তে দেয়াল বানাব, সব পয়সা দেবে মেক্সিকো। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিক্রিয়ায় বিনয়ের সঙ্গে জানালেন, আমরা এক পয়সাও ঠেকাবনা। সেটা কানে আসতেই ট্রাম্প ফুৎকারে উড়িয়ে দিয়ে বল্লেন, "দেয়ালের উচ্চতা এবার দশ ফুট বাড়িয়ে দেওয়া হল"। শুনে মেক্সিকোর প্রেসিডেন্ট গেলেন রেগে। এবার চার অক্ষর ব্যবহার করে বল্লেন "আমরা ওই *** দেয়ালের জন্য এক পয়সাও দেবনা"। এবার ট্রাম্পের পালা। তিনি শুনে গম্ভীরমুখে বল্লেন "খারাপ শব্দ ব্যবহার করার জন্য মেক্সিকোর প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত"। সুহ্নে সবাই হেসে বাঁচেনা। টিভিতে সঞ্চালক অবধি জিগালেন "আপনি খারাপ ভাষা ব্যবহারের নিন্দে করছেন, এটা একটু আয়রনি হয়ে যাচ্ছে না?" ট্রাম্প শুনে দাঁতমুখ খিঁচিয়ে যা বল্লেন, তার মর্মার্থ হল, কেন, আমি বাজে কথা বললে আমাকে তো অনেকবার ক্ষমা চাইতে বলা হয়েছে, এখন আমি বলবনা কেন?

    এসব ডায়ালগ যুক্তিবুদ্ধির ঊর্ধ্বে। কিন্তু পপুলারিটির তাতে কমতি নেই। দেখেশুনে বাকি কম্পিটিটররাও পাল্লা দিতে নেমে পড়েছেন। ডোনাল্ড বলছেন মার্কো রুবিও আমার সামনেই ঘেমে নেয়ে অস্থির, পুতিনের সামনে পড়লে কী করবে। রুবিও শুনে বলছেন, ডোনাল্ড তো (আমাকে দেখলে) প্যান্টে হিসি করে দেয়।

    একটা গোটা মহাদেশের রাজ্নীতিতে নতুন ভাষা প্রবর্তনের জন্য ট্রাম্পকে পৃথিবী মনে রাখবে। :-)
  • S | ০২ মার্চ ২০১৬ ০৫:৪৭332916
  • লোকে তো নেটফ্লিক্স দেখেও সেই নিয়ে ক্যাম্পেন করেছে।
  • Du | ০২ মার্চ ২০১৬ ০৫:৪৫332915
  • এই ট্রাম্প জিনিষটা এমনই বাজে লেভেলে যে ওর কথাগুলো নিয়ে আলোচনা করতেও স্বাভাবিক মানুষের অসুবিধে হয়।
  • j | ০২ মার্চ ২০১৬ ০৩:৩৩332914
  • অন্যসব কমেন্ট বাদ দিলাম, ট্রাম্পের ঐ blood everywhere কমেন্টের পরও সরণী বা ধরণী কোন কিছুই যে দ্বিধা হয় নি, ইউরোপ বা পোড়ার এশিয়া হলেও বোধহয় এতদিনে ক্যাম্পেন ট্যাম্পেন সব .......
  • | ০২ মার্চ ২০১৬ ০৩:২২332913
  • এদিকের তরজার কি রেঞ্জ!!
    ট্রাম্প বলেছেন, রুবিও বেবি, খুব ঘামে( পুটিনের সামনে পল্লে হয়ে যাবে( কাপড়েচোপড়ে টা উহ্য)
    রুবিওর দাবী, ট্রাম্পের হাত ছোট, তার উত্তরে ট্রাম্প জানিয়েছেন,ওনার হাত খুবই সুন্দর, বহুলোক এটা ওকে বলেছে!
  • Atoz | ০২ মার্চ ২০১৬ ০২:১৬332912
  • তাড়াহুড়োয় পড়লাম ঐ ৫০০০ বছরের পুরনো প্লেন ইজরায়েলিদের বানানো।
    ঃ-) ঃ-) ঃ-)
  • sosen | ০১ মার্চ ২০১৬ ২২:০১332911
  • ব্রতীনদা থাকলে একবার মেল দেখবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত