এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ভুজুং ভাজুং | ০২ মার্চ ২০১৬ ০৯:৫৭332970
  • আমেরিকান প্রেসিডেনশিয়াল ইলেকশনটা সত্যিই ঘাঁটা কেস। তার ওপর রোজ সকালে গুরু খুলে আরো ঘেঁটে যাই - সবই তো চোদ্দ হাত ওপর দিয়ে বেরিয়ে যায়ঃ-(
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৯:৫০332969
  • মেঘনাদ,
    নাহ, খুশি নই। হিলারিকে আমি রেসিস্ট মনে করি না।
    আপনি আর্ল ওয়ারেনের নাম শুনেছেন? সুপ্রীম কোর্টের চিফ জাস্টিস ছিলেন বহুদিন। ওয়ারেন কোর্ট খ্যাত ওয়ারেন। এর আমলেই ব্রাউন ভি বোর্ড অফ এডুকেশনের সেই বিখ্যাত রায় বের হয়, যার ফলে স্কুলের সেগ্রিগেশান বন্ধ হয়। এছাড়া আর একটা ল্যান্ডমার্ক রায় হল মিরান্ডা ভি অ্যারিজোনা। তার জন্যেই আমেরিকাতে মিরান্ডা রাইট্স চালু হয়েছিল। তো এই জাস্টিস ওয়ারেন কেরিয়ারের শুরুতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনেরাল ছিলেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানীস আমেরিকান দের ইন্টার্নমেন্ট ক্যাম্পে পাঠানোয় সব থেকে বড় ভূমিকা ছিল আর্ল ওয়ারেনের।
    এখন আপনি বলতে পারেন ওয়ারেন ওয়াজ এ রেসিস্ট বিফোর হি ওয়াস নট, কিন্তু ওয়ারেন কোর্ট হচ্ছে সুপ্রীম কোর্টের ইতিহাসে সবথেকে লিবেরাল কোর্ট।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৯:৩৯332968
  • h,
    এক একটা স্টেটের এক রকম নিয়ম। কোনো স্টেটে পার্টি অ্যাফিলিয়েশান দরকার, কোনো কোনো স্টেটে দরকার লাগে না।
  • meghnad | ০২ মার্চ ২০১৬ ০৯:৩৫332967
  • ঠিক আছে, হিলারি ওয়াজ এ রেসিস্ট বিফোর শি ওয়াজ নট, বিফোর শি বিকেম রেসিস্ট এগেন ইন নাইনটিজ।

    খুশি?
  • h | ০২ মার্চ ২০১৬ ০৯:৩৪332966
  • পার্টি রেগিস্ত্রেসন লাগেনা ? লোকে প্রাইমারিতে এতোভোট দেয় ?বিরাট ব্যাপার।এখনেও দেখ্লাম লোকে হৈ হৈ কোরে ভোট দিতে জাছ্হে
  • S | ০২ মার্চ ২০১৬ ০৯:৩২332965
  • @SS হ্যাঁ এইটা আমারও মনে হয়েছে। ট্রাম্পকে ডেমোক্র্যাটরাই এগিয়ে দিয়েছে। এতে হিলারীর ইলেক্টবিলিটি হুহু করে বেড়ে গেছে।
    এখন দেখার এরা দুজনে কাকে কাকে ভিপির টিকিটে নেয়?

    অ্যাফ্রিকান আমেরিকানদের মধ্যে বিল ক্লিন্টন (এবং সেই খান থেকে হিলারীর) জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হবেনা।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৯:৩০332964
  • গোল্ডওয়াটার রেসিস্ট ছিল ভাবতে আপত্তি নেই, কিন্তু ১৯৬৪ তে হিলারির ১৭ বছরের হাইস্কুল স্টুডেন্ট, শুধু গোল্ডাওয়াটারকে সাপোর্ট করার কারণে তাকে রেসিস্ট বলতে আপত্তি আছে। আর তার পর যখন দেখা যাচ্ছে হিলারির গোল্ডওয়াটার ক্যাম্পেনে কাজ করেন নি।
  • meghnad | ০২ মার্চ ২০১৬ ০৯:২৬332963
  • গোল্ডওয়াটার সিভিল রাইটস ল-র বিরুদ্ধে ছিল। এবারে তাকে আর তার সাপোর্টারদের রেসিস্ট বলবেন কিনা আপনার কল।

    এছাড়াও ক্লিন্টনদের আরো কান্ডের কথা লিখেছি।
  • | ০২ মার্চ ২০১৬ ০৯:২২332961
  • ম্যাসাচুসেট্স এ খুব সামান্য ভোটে হিলারি এগিয়ে ওদিকে রুবিও মিনেসোটাতে খাতা খুলতে চলেছে।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৯:২২332962
  • মেঘনাদের লিংক থেকে -
    Q: Did Hillary Clinton work for Goldwater?
    A: She was a high-school Young Republican and "Goldwater Girl" in 1964 but swung to supporting Democrat Eugene McCarthy’s campaign in 1968 and George McGovern’s in 1972.
    এর মানে কি "রেসিস্ট (গোল্ডওয়াটারের ক্যাম্পেনে খেটেছিল" ?
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৯:১৮332960
  • তবে আজ ভোট দিতে গিয়ে একটা জিনিস দেখে বেশ মজা লাগল। ভার্জিনিয়া প্রাইমারিতে যে কোনো পার্টিকে ভোট দেওয়া যায়। মানে ডেমোক্র্যাট হিসাবে রেজিস্টার্ড হলেও রিপাবলিকান প্রাইমারিতে ভোট দেওয়া যায় বা উল্টোটা। দেখি যে রিপাবলিকান্দের মেশিনে প্রচুর লাইন আর ডেমোক্র্যাট মেশিন মাছি তাড়াচ্ছে। তারপর খবরে শুনলাম আর্লিংটনে নাকি রিপাবলিকান ব্যালট শেষ হয়ে গেছিল। অফ অল প্লেসেস, আর্লিংটন, যেটা কিনা পুরো দেশের মধ্যে সব চেয়ে ব্লু কাউন্টির মধ্যে পড়ে। আমার ধারণা দলে দলে ডেমোক্র্যাট গিয়ে ট্রাম্পকে ভোট দিয়ে এসেছে, যাতে ট্রাম্পের নমিনি হবার রাস্তা পাকা হয়।
  • | ০২ মার্চ ২০১৬ ০৯:১৪332959
  • কলোরাডো আর মিনেসোটাতে বার্নি এগিয়ে। জিতবেই আশা করা যায়। এখনই আশাহত হওয়া উচিত নাঃ)
  • | ০২ মার্চ ২০১৬ ০৯:০৯332957
  • আজ তো হিলারির কথা শুনে মনে হচ্ছিলো বার্নির লাইনগুলো আত্মস্থ(মুখ্স্থ) করে ফেলেছেঃ)
  • Tim | ০২ মার্চ ২০১৬ ০৯:০৮332956
  • আম্রিকার ভোট অবার ভোট নাকি? দুদ্দুর! ছুটিছাটা নাই, ভোট দিতে না গিয়ে ভোট নষ্ট করার চান্স নাই, এ হওয়াও যা না হওয়াও তা।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৯:০৭332955
  • ইয়ে, মানে মেঘনাদের একটু ভুল হয়ে গেছে। হিলারি গোল্ডওয়াটার নয়, ১৯৭২ তে ডেমোক্র্যাটিক ক্যান্ডিডেট জর্জ ম্যাক্গভের্ন এর ক্যাম্পেনে কাজ করেছিলেন।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৯:০১332953
  • বিল আর হিলারি, দুজনেই আফ্রিকান-আমেরিকান দের মধ্যে পপুলার। ওবামার আগে বিল ক্লিন্টনকে অনারারি ব্ল্যাক প্রেসিডেন্ট বলা হত।
  • meghnad | ০২ মার্চ ২০১৬ ০৯:০১332954
  • হিলারী ওর বরের মতই। মুখে প্রগতিশীল কথা, কাজে প্রতিক্রিয়াশীল। NAFTA, TPP সব সমর্থন করেছিল। এখন বার্ণির সাপোর্ট দেখে কেঁউ-কেঁউ করছে। যুদ্ধবাজ (ইরাক যুদ্ধের সমর্থক, লিবিয়াতে বোমা মারার পান্ডা), রেসিস্ট (গোল্ডওয়াটারের ক্যাম্পেনে খেটেছিল। থ্রী-স্ট্রাইকস ল, যার জন্য এত কালো জেলে, সেটা সমর্থন করে কালো ছেলেদের সুপার প্রিডেটর বলেছিল। ক্লিন্টন যখন ওয়েলেফেয়ার গোল্লায় দিল তখন হিলারি তার বড় সাপোর্টার ছিল। তাতে বাঁশ গেল সব গরীবের। ব্ল্যাক সিঙ্গল মাদারদের বেশী), ওয়াল স্ট্রীটের চামচে (গ্লাস-স্টিগাল রেখে দিতে চায়, ওয়াল স্ট্রীটের থেকে টাকা নেওয়া জাস্টিফাই করতে ৯/১১র দোহাই দিয়েছিল)।

    ওপিনিয়ন পোল দেখাচ্ছে জেনারেল ইলেকশনে রিপাবলিকানদের বিরুদ্ধে স্যান্ডার্স হিলারির চেয়ে বেশী ভোটে জিতবে। কিন্তু হিলারির সাপোর্ট কালো নেতাদের মধ্যে বেশী। বিল ক্ষমতায় থাকার সময় বিভিন্ন রকম ফেভার দিয়ে এদের বশ করেছে। ঐ আমাদের ইমাম ভাতার মত।
  • | ০২ মার্চ ২০১৬ ০৮:৫৭332952
  • বার্নির শুরু থেকেই লাতিনো আর আফ্রিকান আমেরিকান ভোটের দিকে নজর দেওয়া উচিত ছিলো।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৮:৫৩332951
  • বার্নির ডেমোক্র্যাটিক ক্যান্ডিডেট হবার আশা ক্ষীণ। যত দিন যাচ্ছে কমছে। এরপর বিগেস্ট প্রাইজ হচ্ছে ফ্লোরিডা প্রাইমারি। সেটাও হিলারি জিতবে বলা যায়।
  • T | ০২ মার্চ ২০১৬ ০৮:৫২332950
  • হায়।
  • | ০২ মার্চ ২০১৬ ০৮:৪৯332949
  • আরো কিছুদিন অপেক্ষা কত্তে হোবীম।
  • T | ০২ মার্চ ২০১৬ ০৮:৪৮332948
  • কিন্তু সিচ্যুয়েশন শেষ পর্যন্ত কি হোবীম? বার্নি বাবুকে ডেমোক্র্যাটরা কি জেতালো? আমেরিকার নির্বাচন ইত্যাদি কিরকম ঘাঁটা মার্কা ব্যাপার।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৮:৪২332947
  • হ্যাঁ, সবারই নিজের ইস্যু আছে, তবে হিলারির সবথেকে বড় অ্যাড্ভান্টেজ হচ্ছে ইলেক্টিবিলিটি আর বিগ টেন্ট বেস।
  • | ০২ মার্চ ২০১৬ ০৮:২৯332946
  • সে তো হিলারিকে ও ভোট দিচ্ছে বিশেষ বিশেষ কারণে। সবাই নিজের নিজের ব্যাটল চুজ করেছে।
  • SS | ০২ মার্চ ২০১৬ ০৮:২৬332945
  • কলেজ পড়ুয়ারা ভোট দিচ্ছে ফ্রি কলেজের কথা শুনে। কিন্তু ওভার অল, হিলারির ভোটাররা মোরে এজুকেটেড প্রফেশনাল অ্যাচিভার।
  • pi | ০২ মার্চ ২০১৬ ০৮:২৫332944
  • আমি ডেমোক্র্যাট ক্যান্ডিডেট নিয়ে জিগেশ করেছিলাম। হ্যাঁ, দেখলাম, বার্নি জিতে গেছেন, কনফার্মড।
  • | ০২ মার্চ ২০১৬ ০৮:২৩332942
  • বার্নিকে নতুন প্রজন্মের ভোটাররা ঢেলে ভোট দিচ্ছে। একটা বড় অংশ কলেজপড়ুয়া লোকজন।লেস এডুকেটেড বলা যাবে না।
  • pi | ০২ মার্চ ২০১৬ ০৮:২৩332943
  • আরে ! ডিফেন্সে এবার বাজেট কাট হয়েছে ! '৬২ র পরে সবচে কম ! এটা সত্যি হলে ভাল ব্যাপার। রুরালে বাড়াটাও।
  • | ০২ মার্চ ২০১৬ ০৮:২০332941
  • ক্রুজ রিপাবলিকান ক্যান্ডিডেট হিসেবে জিতেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত