এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যা ব্যা | ২২ মে ২০১৭ ১৭:৫০712930
  • ব্যা ব্যা....
    sm
    আপনি আপনার প্রধান কাউণ্টারপার্টের মত সু-যুক্তি বিস্তার করে সু-উদাহরণসমূহ দিচ্ছেন দেখে যৎপরোনাস্তি বিস্মিত হচ্ছি।

    আপনি যে বাজারগুলোর নাম দিলেন তার সব কটিতে না হলেও চারটিতে গেছি বেশ কয়েকবার, তবে সম্প্রতি নয়। ওগুলি ছাড়াও পয়সাওলা বাজার বলতে লেক মার্কেট, ল্যান্স্‌ডাউন এবং অবশ্যই সন্তোষপুর বটতলা বাজার (যদিও বটতলায় আর বাজার বসে না, তবু দীর্ঘদিনের অভ্যেসে লোকে বটতলা বাজারই বলে), ইত্যাদিতে যাওয়ার অভিজ্ঞতা আছে। এখন যোগাযোগের সুবিধের দৌলতে এক বাজার থেকে অন্য বাজারে দামের খুব একটা তারতম্য হয় না, যদিও ছাপমারা বড়লোকের বাজারগুলো অবশ্যই একটু ভিন্ন, তবে খুব একটা কিছু নয়। আর তাও ওই হাতে গোনা (এক হাতের সব করও হবে না) গুটি পাঁচ মাছ ওলা দামী মাছ বেচে, বা বেশী দামের মাছ বেচে।

    আপনার দেওয়া হিসেব অনুযায়ীই হিসেব করুন, মনে হয় তাতে ওই তথ্য সম্বন্ধে ভুল ভাঙবে। সব্জি ওলাদের সম্বন্ধে আর বিশেষ কিছু লিখলাম না।

    এটা আবারও বলছি যে আপনার হিসেবে যদি নেট লাভ চার/পাঁচ হাজারও নিতান্ত কল্পনার খাতিরে ধরে নিতে হয়, তাহলেও সেটা গড়ে দশ শতাংশেই থাকে, মানে সমস্ত খরচ বাদ দিয়ে, যেমন বরফের খরচ, দোকানের কর্মচারীর মাইনে, পাইকারি বাজারের মালের মধ্যে ফেলে দেওয়ার মত অংশটুকু, মহাজনের পয়সা ও তার সুদ, ইত্যাদি। আপনার হিসেব অনুযায়ী তাকে কতগুলো মাছ সাজিয়ে রাখতে হবে? বা হাতের কাছে রাখতে হবে?

    ইদানীং এখানকার আড্ডায় বেশী আনাগোনার ফলে বাইল্যকালে মায়ের খাওয়ানো ব্রাহ্মী শাকের প্রভাব চলে গেছে আর অতি সম্প্রতি নতুন নামাঙ্কিত জীবনে কাঁঠাল পাতা ইত্যাদি চিবুচ্ছি, তাই আমার মগজে কুলোচ্ছে না; আপনি যদি দয়া করেন।

    ব্যা ব্যা
  • রোবু | ২২ মে ২০১৭ ১৭:৫০712929
  • কোন প্রসূন বুঝিনি তাহলে।
  • ব্যা | ২২ মে ২০১৭ ১৭:৫৪712931
  • প্রসূন ভৌমিক মনে হয়, বিভিন্ন টিভি চ্যানেলের খেউড়-পালার নিয়মিত নট। 'কবি' বলে লেকে দেকিচি।
  • সিকি | ২২ মে ২০১৭ ১৮:০০712932
  • খুড়োর আবার নতুন শিং গজাচ্চে।
  • pi | ২২ মে ২০১৭ ১৮:০৩712933
  • রাজদীপের হেব্বি লেগেছে দেখছি।
    যাহোক, অরূপ কী লিখেছে, জাস্টিফাই করে? স্ট্যাটাসে দেখলাম না, তাই জিগেশ করছি
  • j | ২২ মে ২০১৭ ১৮:১৭712934
  • সে লাগুক

    কিন্ত মঞ্চে ওঠা পোসুনকে কি বলা হবে?

    ভুতের ভবিষ্যতের সেইটা মনে পড়ল

    হাপটাইমে পোবোল বিষ্টি
    ধৈজ্জো ধরে বোসুন
    ইবেতে প্রশান্ত আর মোবায়....
  • pi | ২২ মে ২০১৭ ১৮:২৮712935
  • অরূপ কী বলেছে ?
  • সিকি | ২২ মে ২০১৭ ১৮:২৯712936
  • আর জাস্টিফিকেশন। হীরাভ-য় অনুপযুক্ত, তবু এখানেই বলে যাই। আজ মহান অভিনেতা পরেশ রাওয়াল মশাই একখানি জাস্টিফিকেশন ঝেড়েছেন। বলেছেন এর পরে আর্মি অরুন্ধতী রায়কে জিপের সামনে বেঁধে ঘোরাক।
  • sm | ২২ মে ২০১৭ ১৮:৩৩712937
  • ব্যা,একটা পয়েন্ট ঠিক ধরেছেন;সেটায় পরে আসছি।
    মাছ ও মাংস এর দাম নিয়ে দেওয়া তথ্যে কোনো ভুল নাই এটা মানছেন কি?
    যদি উত্তর হ্যা হয় তার প্রেক্ষিতে লিখছি। মাছের দোকানে কর্মচারী বলতে থাকে একটা ছেলে যে, আঁশ ছাড়াই করে।দিনের শেষে প্রাপ্য হয়তো একশো টাকা।এখানে মাছ ওয়ালা তাঁকে শোষণ করে।কিন্তু কি আর করা ! দুজনেই তো শোষিত শ্রেণী!
    বরফের খরচ বিশেষ কিছু নয়।
    বাকি থাকে মহাজনের সুদ!এটাই খেলার চাবি কাঠি। যার ক্যাপিটাল নেই ;ধার করে -তাঁর লাভের গুড় মহাজন নামক পিঁপড়েয় খায়।
    মাংসের ক্ষেত্রে বরফের খরচ আরো কম।
  • Arpan | ২২ মে ২০১৭ ১৮:৩৬712939
  • কিন্তু মাছোয়ালি মাসিকে একবার জিগ্যেস করলে হয় না ক্রেতাদের কত শতাংশ চাকুরীজীবী?

    চাকুরীর ওপর এত রাগ, কেউ চাকুরী করতে না গেলে উপভোক্তা শ্রেণী তৈরী হবে কী করে আর ওই চার হাজারের লাভই বা থাকবে কী করে?
  • রোবু | ২২ মে ২০১৭ ১৯:২৬712940
  • ব্যবসায়ীরাই উপভোক্তা হবে। ধরে নেওয়া যাক সবাই ব্যবসায়ী। সবাই উপভোক্তা। অসুবিধে কোথায়? আমি আড়তদারের থেকে মাছ কিনে বাজারে বেচব, সেখান থেকে আড়তদার কিনে নেবে। হয়ে গ্যাল।
  • pi | ২২ মে ২০১৭ ১৯:৫৮712941
  • সিপিএম এর ঋদ্ধ চৌধুরী ঃ

    আজ পুলিশ মারার জন্য তৈরি ছিল। নির্মম ভাবে মারল লাঠি টিয়ারগ্যাস। তবে একতরফা হয়েছে, এটা ভাববেন না। দুজন IPS injured, শতাধিক পুলিশ।
  • PT | ২২ মে ২০১৭ ২০:০৪712942
  • আমার পোনামাছওয়ালী মাসীর সকল ক্রেতাই জাঁদরেল চাকুরীজীবী। আর এই চাকুরীজীবীদের গরিষ্ঠাংশ পোবোল বাম-বিরোধী হওয়া সত্বেও সিঙ্গুর-নন্দীগ্রামে কারখানার পত্তন করে চাকুরী সৃষ্টির পক্ষে ছিল।
  • হারু | ২২ মে ২০১৭ ২০:৪৮712943
  • যা মার মেরেছে ছবি দেখার পর এ আলোচনা বিরক্তিকর লাগছে।
  • T | ২২ মে ২০১৭ ২০:৫৮712944
  • কল্লোলদার বাণী কিছু পাওয়া গেল?
  • PT | ২২ মে ২০১৭ ২১:০২712945
  • পুরভোটের ছুরিচাকুপিস্তল ও পুলিশের পলায়ন দেখার পরে কি এই মার প্রত্যাশিত ছিল না?
    যারা কাঁথির ভোটে বাম-বিজেপির "মাখামাখি" নিয়ে কুম্ভিরাশ্রু ঝড়াচ্ছিল, বামেদের "ক্যাবলামো" নিয়ে সততই সোচ্চার ছিল তারা কেমন নিরবতা পালন করছে!!
  • sm | ২২ মে ২০১৭ ২১:৩৬712946
  • বামেদের এমনি ভাবেই লড়তে হবে। বিজেপি এর সঙ্গে মাখামাখিও চোলবেক নাই বা কংগ্রেস এর সঙ্গে জোট ও।
    একক ভাবেই লড়তে হবে।প্রতিবাদ করতে হবে।
    জনগণ তবেই বুঝতে পারবে ;এদের বিশ্বাস যোগ্যতা হারায় নি।অতি বড় মূর্খ ছাড়া পুলিশ কে কেউই সমর্থন করবে না।
    সে আমি যতই বাম বিরোধী হই না কেন।
    লড়াই জারি থাকুক , কমরেড। ছাগল হলেও জনতা কিন্তু লক্ষ রাখে।
  • PT | ২২ মে ২০১৭ ২১:৫০712947
  • পুলিশকে সমর্থন-অসমর্থনের কোন কাহানি নেই। যিনি পুলিশকে বামেদের পেটানোর হুকুম দিয়ে দেশান্তরী হয়েছেন তাঁকে সমর্থন করেন কিনা সেটাই প্রশ্ন। তাঁর হুকুমেই অন্যদিকে পুরোভোটে ছুরিচাকুপিস্তল চলেছে আর পুলিশ সেই সব লুম্পেনদের না ধরে হাওয়া হয়ে গিয়েছে।

    এসব ব্যাপারে অতিচালাক অবস্থান নেওয়ার কোন ফাঁক-ফোঁকর নাই!!!
  • pi | ২২ মে ২০১৭ ২১:৫১712948
  • যাঁরা সিঙ্গুর নন্দীগ্রামের পক্ষে ছিলেন, তাঁরা প্রকৃত বামবিরোধী ছিলেন, সন্দেহ নাই।
  • j | ২২ মে ২০১৭ ২১:৫৭712950
  • বাসের পেছন আর সামনের গেটের দুরত্ব মাপা হচ্ছে মনে হয় - ত্রৈরাশিক পদ্ধতিতে
  • sm | ২২ মে ২০১৭ ২২:০৭712951
  • পিটি অতিচালাকি পোস্ট আপনি করছেন। মমতার আমলে রাইটার্স অভিযানে পুলিশ কি করেছিল?
    তখন ই বা পুলিশ কে, কে আদেশ দিয়েছিলো?
    প্রতিবাদ সব সময়েই করা উচিত। নয়তো পাল্টা প্রত্যুত্তর চলবে, যার উত্তরের দিশা খুঁজে পাবেন না।
    শান্তিপূর্ণ মিছিল /প্রতিরোধ যেকোনো দেশের নাগরিকের অধিকার।পুলিশ যতো কম সম্ভব বল প্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণ করবে। এটাই গণতন্ত্র।
  • PT | ২২ মে ২০১৭ ২২:৩৪712952
  • দেশভাগ বাদ দিলে বাঙালী জাতির নির্বোধতর অবস্থান-সিঙ্গুর নন্দীগ্রামে কারখানা না হতে দেওয়া। আর সেই সব বালখিল্যদের নির্বোধতম অবস্থান রাজনাথের সঙ্গে তিনো নেতৃত্বের মিটিন হওয়ার সময় মৌনতা অবলম্বন করা। সেই নির্বোধ বালখিল্যরা কেমন এখন পব-তে বিজেপির উত্থানের জন্যে ন্যাকা ন্যাকা বাইট দিয়ে কুম্ভিরাশ্রু বিসর্জন দিচ্ছে!!

    "মমতার আমলে রাইটার্স অভিযানে পুলিশ কি করেছিল?
    তখন ই বা পুলিশ কে, কে আদেশ দিয়েছিলো?"
    দ্যাকো, দ্যাকো লোকে কেমন করে জেনে শুনে কলার খোসায় পা দেয়। যে এ ব্যাপারে সব কিছু জানত তাকে আপনার দলের নেতৃত্ব দলে ডেকে নিয়ে বিভিন্ন ক্ষমতা দিয়ে চুপ করিয়ে রেখেছেন। এক্ষেত্রে অবিশ্যি কে কাকে ব্ল্যাকমেল করছে সেটা আমার জানা নেই। কাজেই অতিচালাকি কে করছে সেটা ভেবে দেখুন।
  • Ishan | ২২ মে ২০১৭ ২২:৪৩712953
  • পুলিশ বাড়াবাড়ি করেছে। গুলি চালায়নি ঠিকই, কিন্তু এটাই বা করবে কেন? তৃণমূল যেটাকে শহীদ দিবস বলে, তাতে ১৪ জন মারা গিয়েছিলেন, তার চেয়ে লাঠির ঘায়ে গাদা-গাদা লোকের আহত হওয়া, রিলেটিভলি ভালো হতেই পারে। কিন্তু অ্যাবসলিউট স্কেলে, এ কী ভালো জিনিস নাকি? অত্যন্ত নিন্দনীয়।

    এটাকে সিঙ্গুর-নন্দীগ্রাম-১৪ই জুলাই, সব কিছুর সঙ্গে জড়িয়ে একটা ফালতু তর্ক শুরু করার কোনো মানে আছে কী?
  • sm | ২২ মে ২০১৭ ২২:৫১712954
  • দেশভাগ ও সিঙ্গুর /নন্দীগ্রাম বিরোধিতা কোনো নির্বুদ্ধিতার কাজ নয়।ওই সময় ওটাই অবশ্যম্ভাবী ছিল।
    আর মন্ত্রী কথায় আমলা চলে না আমলার কথায় মন্ত্রী?
    তাহলে তো বলতে হয় বুদ্ধ বাবুর নির্বুদ্ধিতা রামকানাই কেও হার মানিয়েছে। সাধে দাঁড়ি দাদু কে লোকে এতো মান্যি করে!
  • PT | ২২ মে ২০১৭ ২২:৫৬712955
  • কিন্তু গুপ্তকে কমিশনে গ্রীল না করিয়ে মন্ত্রী বানালেন কেন? নকি গুপ্তই আসলে জানতেন যে কারা রাস্তায় নেমেছিল আর কি উদ্দেশ্যে নেমেছিল? যত মৃতদেহ তত ক্ষমতার কাছাকাছি যাওয়ার রাস্তা সুগম হচ্ছিল?
  • pi | ২২ মে ২০১৭ ২৩:২২712956
  • এটাও পড়লাম।

    'সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টে রবীন্দ্র সদন থেকে কালীঘাট মৌন মিছিল। সবাই আসুন। কালো রুমাল বা কাপড়ে মুখ ঢাকা থাকবে এবং হাতে প্ল্যাকার্ড থাকবে। সবাই কে জানিয়ে দিন, আপনার পরিচিত সাংবাদিক বা সাংবাদিকতার ছাত্র ছাত্রী দের ও সামিল করুন। সংবাদকর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।'
  • সিকি | ২৩ মে ২০১৭ ০০:০০712957
  • "মমতার আমলে রাইটার্স অভিযানে পুলিশ কি করেছিল?
    তখন ই বা পুলিশ কে, কে আদেশ দিয়েছিলো?

    উত্তেজনার বশে উনি জ্যোতি বসুর জায়গায় ভুল করে মমতার নাম বসিয়ে দিয়েছেন।

    সে হয়। হতেই পারে।
  • Mmu | ২৩ মে ২০১৭ ০২:৪০712958
  • ধন্যবাদ সিকি।
  • Mmu | ২৩ মে ২০১৭ ০২:৪৬712959
  • বন্ধুরা জেলাসি করে লাভ নেই। মমতাই শেষ কথা হবে।
  • Mmu | ২৩ মে ২০১৭ ০২:৪৮712961
  • এই রে পিটি দা আবার খোচে না যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন