এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৮:০১333270
  • তোমাকেও ন্যাড়া হতে হবে। আর কে কে ন্যাড়া হবেন নাম লিখিয়ে যান
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৮:০০333269
  • হুচি ওসব ছেড়ে তিমিকে আগে ন্যাড়া করো। ম্যাপ দেখো। লাল স্টেটে ১০০% ট্রিটমেন্ট রেসিস্ট্যান্ট উকুন।

  • Atoz | ০৩ মার্চ ২০১৬ ০৭:৫৯333268
  • ঘোরালো ব্যাপার।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ০৭:২৯333267
  • শাক্যজিৎএর পোস্ট যথারীতি বুঝলাম না। শতপর্ণা মুখার্জী নিম্নবর্ণ হল কেমন করে? আর প্রোফাইল তো যেমন মধ্যবিত্ত ঘরের প্রোফাইল হয় তেমনই। ইনক্লুডিং আমি, বহু বন্ধুরই এমন প্রোফাইল। আমার তো নিজেকে তেমন বঞ্চিত মনে হয় না।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ০৭:২২333266
  • ফেসবুকে অনেকদিন আগে একটা পোস্ট খুব শেয়ার হচ্ছিল। পাত্রী চাই-এর বিজ্ঞাপনে একজন ষাটোর্ধ ভদ্রলোকের ছবি এবং ফোননম্বর সহ বিজ্ঞাপন। সুন্দরী, অনূর্ধ সামথিং পাত্রী চাওয়া হয়েছে। সেই ভদ্রলোকও নিশ্চয়ই নিজে ইচ্ছে করে ছবি দিয়ে বিজ্ঞাপন দেন নি। এই মেয়েটিকে দেখে ঐ ঘটনাটার কথা মনে পড়ে গেল। কতরকমের নোংরামী যে হয়!
  • hu | ০৩ মার্চ ২০১৬ ০৭:১৭333265
  • ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ করে থাকতে পারে। আর নাসা, অক্সফোর্ড এসব নাম দেখে মেয়েটি এবং তার পরিবারও স্বপ্ন দেখেছে। আয়তি পাত্র নিজে থেকে মেয়েটিকে কন্ট্যাক্ট করলেও হয়তো মেয়েটি কনভিন্সড হত না। হাফিংটন পোস্টের ইন্টারভিউ পড়ে তেমন মনে হল না। তবে ভুল ভাঙার পর যদি সাইবার ক্রাইমে সব ডকুমেন্ট্স রিপোর্ট করে তাহলে হয়তো অপরাধী ধরা পড়বে। ইতিমধ্যে নিরিবিলিতে কোথাও থেকে ISCটা ওকে দিতে হবে।
  • Du | ০৩ মার্চ ২০১৬ ০৭:০৯333264
  • প্রেসটা পুরো হিলারীর, পার্টিটাও মোটামুটি এই অবস্থায় বার্নি এখনও নিজের (এবং অনেক ইয়ং ভোটারের) চান্স ধরে রেখেছেন এইটা অনেক।
    সেগ্রেগেশনের বিরুদ্ধে আন্দোলন করে যে বার্নি অ্যারেস্টেড হন-- দেখলাম আফ্রিকান অ্যামেরিকান কিছু ভোটার তার নামও জানেন না।
  • pi | ০৩ মার্চ ২০১৬ ০৭:০৮333263
  • নর্থের দিকে হলে ভাল হয়।
  • S | ০৩ মার্চ ২০১৬ ০৭:০৪333262
  • হাইডি ক্লুমের নাকি উকুন হয়েছিলো - বাচ্চাদের থেকে।
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৭:০২333261
  • শুনুন, আম্রিগার পঁচিশখানা স্টেটে সুপার-উকুন পাওয়া গেছে। তারা কোনো ওষুধে মরে না। সাবধান থাকুন।
  • S | ০৩ মার্চ ২০১৬ ০৭:০০333260
  • আসলে এই ব্যাপারটি ঠিক বাকিসব হোক্সের মতন নয়। প্রতি বছরই বেশ কিছু লোকজন বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইধরনের (স্বপ্নের) হোক্সের শিকার হয়। কিন্তু এই কেসটা তিনটে কারণে স্পেশালঃ মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে - ইলাবোরেট হোক্স (যে পক্ষই করুক না কেন)। সেকেন্ড মেয়েটির লোকেশন ও তার তাত্পর্য্য। ফাইনালি, খুব তাড়াতাড়ি মেয়েটির খবর নিয়ে সারা ইন্ডিয়ার সব মিডিয়ায় হইচই পরে যায় - আবাপ না হয় বুঝলাম, বাকিরাও কেউ চেক করলো না।
  • | ০৩ মার্চ ২০১৬ ০৬:৫৭333259
  • হুঁ। কামদুনির মাস্টারমশাইয়ের ওপওরে খার থেকে বাচ্চাটাকে টারগেট করেছে হয় তো।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ০৬:৫৫333258
  • ফোন থেকে অত লিখবো কী করে? অফিসে গিয়ে লিখছি।
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৬:৫২333257
  • ভুজুং দাদা, ব্যাপারটা কি একটু সংক্ষেপে লিখে দাওনা আমায়?
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ০৬:৫১333255
  • আমার মাথায় একটা অন্য আশংকা ঘুরছে। প্রচন্ড ভিন্ডিক্টিভ মানসিকতা থেকে কেউ করেনি তো?
  • pi | ০৩ মার্চ ২০১৬ ০৬:৫১333256
  • কোলকাতায় কিডনির জন্য ভাল ডাক্তার কে আছেন ?
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৬:৫০333254
  • কিন্তু ব্যাপারটা কি হয়েছে কেউ আমাকে একটু সংক্ষেপে গুছিয়ে বলবে?
  • S | ০৩ মার্চ ২০১৬ ০৬:৪৯333253
  • আচ্ছা ভদ্রলোক বলেছিলেন যে চেন্নাই গেছিলেন ইল্যাট দিতে। নিচের লিন্কে দেখছি ইন্ডিয়াতে একমাত্র গুরগাঁও তে এই এক্জাম টি হয়। অবশ্যি স্পেশাল অ্যারেন্জমেন্ট হতেই পারে।

    http://www.admissionstestingservice.org/find-a-centre/#Search%20for%20an%20authorised%20test%20centre%20section
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৬:৪৮333251
  • যদি ইনি হন তাহলে ইন্টারন্যাশানাল অ্যাডভাইসর লেখার কথা না।
    https://www.linkedin.com/in/joseph-perkins-039b33102
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৬:৪৮333252
  • এক্স্যাক্টলি @ পাই। আমি সকাল থেকে এটাই বলে চলেছি, ঐ মেয়েটাকেও বলে এসেছি। আয়তি পাত্র। তোমাদের কানপুরের মেয়ে
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৬:৪৬333249
  • ছেড়ে দাও। নিজে বা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যদি করে থাকে-মেয়েটিকে বেশ বোকাসোকা লাগলো, আদৌ স্টুডিয়াস মনে হলো না-যাই হোক বাচ্চা মেয়ে আর ভুল করে থাকলে অলরেডি যথেষ্ট মাশুল গুণবে। এই আয়তি ফেসবুকে পোস্ট না করে ওকে ডাইরেক্ট কনট্যাক্ট করতে পারতো। সে যে নিজের আনন্দেই মশগুল, একটা ফেক ধরেছে। প্লাস সব নাকি ফিজিক্সের গ্রাউন্ডব্রেকিং কাজ করছে কিন্তু তাদের কথা কাগজে বেরোয় না, এইসব বেরোয় ইত্যাদি। প্রাথমিক ভুল তো সাংবাদিকের-আমি কাল টাইপ করা চিঠি নিয়ে গিয়ে বললাম আমি বাকিংহাম প্যালেস কিনেছি অমনি সেটা ছেপে দিল? সত্যতা যাচাইয়ের কোনো দরকার নেই?
  • pi | ০৩ মার্চ ২০১৬ ০৬:৪৬333250
  • শাক্যর পোস্টঃ

    'শতপর্ণা এবং সেই বিষয়ক হোক্স (যদি সত্যি-ই হয়) নিয়ে চারপাশে পাব্লিক ট্রায়াল বসে গেছে। যে মেয়েটি প্রথম এই হোক্স বাস্ট করেছে তার ওয়ালে তার পিএইচডি স্কলার বন্ধুবান্ধব মিলে শতপর্নাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে। ভাবখানা এমন, "এত বড় সাহস, শুদ্র হয়ে বেদচর্চার অধিকার চুরি করবে?" আমার পরিচিত এক মহিলা খুব গম্ভীর গলায় মতামত দিলেন "মেয়েটির বয়ফ্রেন্ডের প্রোফাইলটাই গণ্ডগোলের লাগছে"। তাঁকে এতদিন শিক্ষিত বলেই জানতাম। আরেক অতিশিক্ষিত ভদ্র সুমার্জিত ছেলে বলল "যা প্রোফাইলের ছিরি, আর যা শিক্ষা-দীক্ষার বহর, তাতে এমন জালি-ই তো করবে!"
    একটা মেয়ে, সবে আঠেরো বছর বয়েস। সে একটা জালি কাজ করেছে অথবা করেনি, সেগুলো এখনো প্রমাণিত নয়। তাকে ঘিরে অলরেডি বিচারসভা বসে গেছে। টিভি-তে তার ডায়লগ নিয়ে প্যারডি হচ্ছে। জ্ঞান-বিজ্ঞানে উচ্চবর্ণের অধিকারে কেউ হাত দিলে তার বুড়ো-আংগুল কিভাবে কেটে ফেলতে হয় আমরা হাতে-কলমে দেখিয়ে দিচ্ছি।
    এই জগতে সত্য একমাত্র ক্লাস ক্যারেকটার। তা ধোঁকাতেও সত্য, ধোঁকা নিয়ে খোরাক করাতেও সত্য'
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৬:৪৫333248
  • আমি ঠিক মতো ফলো করছি না কিন্তু সোসেনের 04:00 AMএর দেওয়া লিঙ্কের জিনিসটা আমার ফেক মনে হল। ইন্টারন্যাশানাল অ্যাডভাইসর, ইন্টারন্যাশানাল ডিপার্টমেন্ট - পুরো তো স্প্যাম ইমেলের মতো লাগছে।
  • Atoz | ০৩ মার্চ ২০১৬ ০৬:৩০333247
  • এরপর আরো কত কার্বি টার্বি বার্বি আসে কেজানে!
  • S | ০৩ মার্চ ২০১৬ ০৬:২১333246
  • জিমেলের ব্যাপারটা জানা ছিলোনা। তাইলে ধামাচাপার কেস। কিন্তু অক্সফোর্ড আর নাসা কই গেলো?
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ০৬:১৭333245
  • ইউকের ইউনি অফিশিয়াল মেল করছে জিমেল থেকে? অসম্ভব। ডার্বির চিঠি পাঠানো হয়েছে একটা জিমেল আইডি থেকে - কাল দেখলাম।
  • Atoz | ০৩ মার্চ ২০১৬ ০৫:৫৩333244
  • সাহেব হয়তো মাটিতে গড়াগড়ি দেবেন এই চিঠির বয়ান শুনলে।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ০৫:৫১333242
  • অফিসিয়াল চিঠিতে ডিপার্টমেন্টের নাম বদলে লেখা যায় নাকি?

    যাই হোক, মেয়েটা কোথাও পেয়ে গেলে ভালো হয়।
  • 4z | ০৩ মার্চ ২০১৬ ০৫:৫১333243
  • ইউকে তে সেল্ফ স্পনসর্ড আন্ডারগ্র্যাড করতে গেলে পকেট অনেক ডীপ আর ভারী হতে হবে।
  • Atoz | ০৩ মার্চ ২০১৬ ০৫:৪৯333241
  • সাহেব এ চিঠি দেখলে অজ্ঞান হয়ে যাবেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত