এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩৯333330
  • হেই যে, শ্যামলের সাইট পাইসি --
    http://www.stat.uiowa.edu/people/nd-shyamalkumar
    কিছু জানার থাকলে কইও, বা আমি শ্যামলরে কইয়া দিমু খনে।
  • kiki | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩৮333328
  • একদম তাই, আমরা যখন পার্ক স্ট্রীটে দাঁড়িয়ে কাঠি রোল খাচ্ছি, তখন ছেলের স্কুলের কাউন্সেলর মানি স্যারের সাথে দেখা। সব শুনে বললেন, সেকি? এত টাকা (তখন অলরেডি মুর্গী হয়ে গেছি)। আপনি ম্যাডাম আমেরিকান কনসুলেটে চলে যান। এই ইনফো গুলো আরো ভালো ভাবে বিনা পয়সায় পেয়ে যাবেন।

    তবে জীবনে শিক্ষা কিছু হলো।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩৮333329
  • সবার একইরকম এক্সপোজার থাকেনা ভুজুংদা। মানে কোনটা স্ক্যাম আর কোনটা না সেটা বুঝতে হলেও একটু বিভিন্ন ঘাটের জল খেতে হয় তো। ঘাট মানে অ্যাকাডেমিক/কেরিয়ার অপশনের ঘাট বলছি আর কি। তবে পরামর্শ চাওয়া সাহায্য চাওয়া কেন হবে? এই ধরনের কাউন্সেলিং যা হয়, এ খুবই ঢপের জিনিস। মানে কাজের কথা যতটুকু হয় সেটা কোন পারিবারিক বন্ধু বা পরিচিত লোকেরাও বলতে পারে। কিকিদি পয়সা খরচ করে আর এগুলো কোরোনা।
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩৬333327
  • ভুজুং যে সাইটগুলো দিল সেগুলো তো আছেই, ইন্টারনেট, গুগল ... -- কিন্তু গুরুতে জিগাইলেই তো হইত।
    আমার বন্ধু Actuarial Science এর প্রফেসর,

    কি জানতে লাগে কও দেখি, শুনি।
  • Bratin | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩৫333326
  • সেক্টর ফাইভের জনগন রা, সেক্টর ফাইব্গে ডিএন কোন দিকে? ওখানে এক পিস ব্যাঙ্ক অব ইন্ডিয়া আছে।

    এনি আইডিয়া??
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩৩333324
  • ব্রিটিশ কাউন্সিল আছে, ইউসেফি আছে, ফ্রান্সেরও কী একটা আছে, ম্যাক্স মুলার আছে - সেখানে একটু গেলেই অনেক অপশন সম্পর্কে জানা যায়। এছাড়া বছরে একটা দুটো করে এডুকেশন ফেয়ার এরাই অর্গানাইজ করে।
  • kiki | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩৩333325
  • তো চার হাজার টাকা আধঘন্টার জন্য চার্জ করা হলো। তাতে কাউন্সেলিং হলো। ছেলে অ্যাকচুয়ারী নিয়ে আগের দিন জিগিয়েছিলো। তো রেজাল্ট ফোনে বললেন। সেটা হলো ও অ্যাকচুয়ারীর জন্য ফিট। ওকে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। তখন ও আমি জানিনা যে অ্যাকচুয়ারী যে দেশে পড়ে, কেবল সেই দেশেই লাইসেন্স মেলে।

    পরে ছেলের স্কুলেই কেরিয়ার কাউন্সেলিং হলো। তাতে ৫৫০/- বিনিময়ে তারা অনেক প্রয়োজনীয় ইনফো দিয়ে গেলো। কি করতে হবে তাও বললো। আর আন্ডারগ্র্যাডে পড়তে গেলে লুকোনো খরচের যা ডিটেইলস দিলো। বাপরে!!

    এই তো অবস্থা!! মানুষ তো স্বপ্ন দেখেই তার বাচ্চাটা কষ্ট কম করে ভালো সুযোগ পাক। আর স্বপ্ন নিয়ে ব্যবসা করার লোকের ও অভাব নেই। এবং তারা সমাজের উঁচু স্তরে (শিক্ষা দিক্ষা সব দিক দিয়েই) বেশ মাথা উঁচু করে বিচরণ করেন। এই লোকটির আই আই এমের ডিগ্রী আছে, বিদেশের ডিগ্রী ও আছে।

    আজকাল বিশ্বাস করতেই কেমন ভয় লাগে। আর কেউ সাহায্য করতে চাইলেও ছিটকে পালাই। একেতো সাহায্য চাইবো এটা ভাবলেই সব সময় নিজেকে বড্ড ছোট লাগে।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩২333323
  • আমি ভাবি লোকজন একটু মেথডিক্যাল হয় না কেন? একটু ভেবেচিন্তে কাজ করলেই এই সব স্ক্যামারদের ব্যবসা লাটে উঠবে। কেরিয়ার কাউন্সেলিংও এরকম একটা ঢপের ব্যবসা। একটু মেথডিক্যালি খুঁজলে ওসব ইনফো নিজেরাই যোগাড় করা যায়।
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ০৯:৩১333322
  • তারপরে কি হল?
    কিন্তু ষাট হাজার টাকা শুধু অ্যাডভাইস দেবার জন্য ! আমি এই বিজনেস করতে চাই।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ০৯:২৬333320
  • শুকনো লঙ্কা ভেজে খেলে ডায়রিয়া কি যাবে? তা সে যত অভ্যু কুচ কাওয়াজ খেতে বলুক না কেন
  • kiki | ০৩ মার্চ ২০১৬ ০৯:২৬333321
  • তো, তারপর আমি বললাম আসলে আমি ঠিক বিদেশে যাবার জন্য নয়, আমাদের এভাবে কোনকিছু ভেবে ঠিক হয় না, আপনি ওর একটা কেরিয়ার কাউন্সেলিং করে দিন, তাহলে সাবজেক্ট নিয়ে আমি ভাবতে পারি, এখানকার কলেজেও খোঁজ নিতে পারি।

    এ প্রসঙ্গে বলি এখন এখানেও অনেক স্কুল মনে হয় সাবজেক্টের ব্যাপারে অন্যরকম হয়েছে। ঋভুর ম্যাথস আর ফিজিক্স বেশ পছন্দের। কম্পিউটারের তো পোকা ছিলোই, কেবল কেমিষ্ট্রির ভয়ে বেচারা সায়েন্স ছেড়ে দিলো। আর এখন ও ফিজিক্স নিয়ে ওর আগ্রহের শেষ নেই, আমার নিজের ই খারাপ লাগে, একটু খোঁজ নিই নি ভেবে।

    তো ওনাকে এটাও বললাম আমি সুবিধা নিতে চাইনে, ওনার যা ফিস সেটাই যেন উনি নিয়ে নেন। তো উনি তখন ও বিদেশ নিয়ে চেপে আছেন, আর কি একটা ষাট হাজার টাকার প্যাকেজ দেখালেন, সেটা নিলে একেবারে বিদেশ যাওয়া অবধি সব উনি করে দেবেন, এইসব, ইউনি চুজ সব কিছু। মানে তার মধ্যে স্যাট বা অন্য পরীক্ষার প্রিপারেশন বা পরীক্ষার ফিস কিন্তু নেই, কেবল অ্যাডভাইস এর জন্য।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ০৯:২৫333318
  • কী সব নাম! শুনলেই মনে সম্ভ্রম জাগে

    তবে সত্যি, শরীল খারাপ খুব বাজে জিনিস। সেরে যাক
  • | ০৩ মার্চ ২০১৬ ০৯:২৫333319
  • আপনাদের কি সুন্দর২ শক্ত নামের জিনিসপত্র ধরা পড়ে,আমার গত তিনদিন ধরে জ্বর, পাতলা সদ্দি, ঘং ২ কাশি হয়েছেঃ(
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৯:২৪333317
  • আর ঐ ডাইরিয়ার জন্যে কুর্চি খাও। দশ ফোঁটা দিনে তিন বার।
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৯:২৩333316
  • সর্ষের তেলে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা আর আলুসেদ্ধ---
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৯:২২333315
  • সোসেন আমারো হেলিকোব্যাক্টর পাইলোরি ছিল। হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলাম। কোলচিলকাম আর কি যেন দিয়েছিল। পুরো সেরে যায়, চিন্তা কোরো না।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ০৯:২০333314
  • অসব্য কথা কই?

    অভ্যু ঃ-))
  • T | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৯333312
  • আহাহা...
  • kiki | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৯333313
  • সেই বিদেশ যাবার গল্প। অবশ্য ভালো করে পড়ি নাই। তাও যা অভিজ্ঞতা হলো সেটা বলেই যাই।

    জর্জ এডকেয়ারের জালিগিরি আর অসভ্যতা তো বললাম আগেই।

    তার আগে বলে নিই ছেলেকে বাইরে পাঠাবো এরকম ভাবনা আমি ভাবি নি। তার বাপ ভেবেছিলো আর মাইরি কোনদিন আমি লোকটাকে খুন ও করে ফেলতে পারি। একের পর এক ব্লান্ডার সারা জীবন ভর করে গেলো আর আমার ড্যামেজ কন্ট্রোল করতে করতে প্রান গেলো। তার মনে হলো ছেলেকে বাইরে পাঠাবেন, নাচিয়েও গেলেন। আমি আর ছেলেও খুশী, একটাই কারনে, সাবজেক্ট খুশী মতন নিতে পারবে। এখানকার মতন নয়। তো তিনিই কিছুদিন পর বুঝতে পেরেছেন ব্যাপারটা খুব চাপের, তো আমায় উল্টো চাপ। এদিকে ছেলেটাকে একবার করে আমি সোজা করে দাঁড় করাই, একেক স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করে, আবার সব চুরমার হয়ে যায়।

    তো সেই সময় পার্ক স্ট্রীটে একজন ক্যারিয়ার কাউন্সেলরের কাছে যাই। তিনি আবার টাইমস অফ ইন্ডিয়াতে লেখেন টেখেন। একজন জানা মানুষের রেফে গেছিলাম। প্রথম দিন এমনিই কথা বললেন। পয়সা টয়সা নিলেন না। দারুন মানুষকে চার্জ করে দিতে পারেন। ঋভু আর আমি তো স্বপ্নে ভরপুর হয়ে ফিরে এলাম। প্রায় কিছুই করতে হবে না, বিদেশে যাওয়াটা ব্যাপার ই না এরকম।
  • kc | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৭333311
  • ভ্যুউউ, :-))
  • | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৫333309
  • অভ্যুঃ))
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৫333310
  • ভেউ। আমার এইচ পাইলোরি ধরা পড়েছে। তার জন্য অ্যান্টিবায়োটিক এবং তার সাইড এফেক্ট। ডায়রিয়া, প্রবল মাথা যন্ত্রণা এবং কাল একটি বারো চোদ্দো ঘন্টার দিন আসছে। ছবি দেখি আর দই খাই
  • | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৪333307
  • তিমিটা কিরম অসব্য কথা বলছে!
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৪333308
  • কেসির বড়োই দুরবস্থা। তেলে লঙ্কা ভেজে সেই দিয়ে থালা থালা ভাত উড়ুচ্ছে।
  • | ০৩ মার্চ ২০১৬ ০৯:১৩333306
  • কাল রাতে এই রেসিপি পাওয়ার পর বোনকে সাতদিন ফোন করতে মানা করেছিলাম।রেসিপি জেনেই আমার রাতের ঘুম উবে গেছে,বেচারিকে ঐ ঝোল খেতে হয়েছে ভেবে এখন শাস্তি মকুব করবো কিনা ভাবছিঃ)
  • kc | ০৩ মার্চ ২০১৬ ০৯:১১333305
  • তেলে লঙ্কার সঙ্গে এট্টু কালজিরে, নামাবার আগে দুটো লঙ্কা। নো ধনেপাতা। আর একথাল গরম ভাত।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ০৯:১০333304
  • ধনেপাতাকপ সোসেন এলো বলে
  • hu | ০৩ মার্চ ২০১৬ ০৯:০৮333303
  • মিঠুদি তো আমাকেও ছাড়িয়ে গেল। ইলিশ মাছে ধনেপাতা?
  • | ০৩ মার্চ ২০১৬ ০৯:০৪333302
  • ইলিশের ছবি দেখে মনে পড়লো, আমার একটা রেসিপি দেবার ছিলো। ইলিশের কাঁচা ঝোল- তেলে দু-একটা লংকা দিয়ে নুন-হলুদ দিয়ে ঝোল ফোটান, তারমধ্যে ধুয়ে রাখা ইলিশ ছেড়ে দিন। খুবসে ফুটলে অল্প সরষের তেল ঢেলে কটি ধনেপাতা কুচিয়ে ছেড়ে দিন। ঢাকা দিয়ে রাখুন। গরম ভাতে খান।

    গালাগাল দিতে চাইলে আমার কানাডানিবাসী বোন কে দেব্নেঃ)
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ০৮:৫৯333301
  • হ্যাঁ হে, কেসি চাইছে বই? অন্যদের কাছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত