এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৮333481
  • হা হা, চল্লিশ পেটি জুতা !
  • T | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৮333482
  • কিন্তু প্রদীপবাবু, মানে শতপর্ণার বাবা, যে বলছেন 'কনসার্নড পিপল' ফ্লাইটের টিকিটও পাঠিয়ে দিয়েছে ?
  • Arpan | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৭333476
  • লক্ষ না পেটি।
  • d | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৭333477
  • হুচি, মেয়েটাকে লিটারেলি আঁচড়াচ্ছেই লোকজন। তুমি যদি অয়তীর পোস্টের মন্তব্যগুলো পড়েও এই কথা বল তো
    আই রেস্ত মাই কেস।
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৭333478
  • খাইসে - চল্লিশ লক্ষ লোকে জুতা মারবে - এমন কইসে কেউ ! আজকাল দেখি লোকজন খুব হাই ডোজ কমেন্ট দেয়, হাজার ও না এক্কেবারে লক্ষ।
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৬333475
  • হুচি কি ঐ আয়তির পোস্টের নিচে কমেন্টস পড়েছ? ইউটিউবে ভিডিওর নিচে 'চল্লিশ লক্ষ লোক এবার তোমার মুখে জুতো মারবে' পড়েছ?
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৫333472
  • ওহো, শতপর্না স্টোরি পড়্লাম। মেয়েডারে কেউ ভুজুং দিসে (আমাগো ভুজুংদা না), ইউকে তে পেড়াশোনা চালানোর খরচ গুনবে নাসা - হেইডা দেখেই কেমন সন্দেহো হইত্যাসিল -- নাসার এখন যা অবস্থা -
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৫333473
  • আচ্ছা, এখন যারা অনামী সরকারি স্কুলে পড়ে আর দুর্ধর্ষ রেজাল্ট করেনা তাদের তাহলে এরা কি বলে কেজানে?
  • S | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৫333474
  • @kiki ছোটো করে প্রোজ কনস লিখে দিলাম বিভিন্ন ফিল্ডের। আমার মনে হয় আন্ডারগ্র্যাডটা ইন্ডিয়ার ভালো কলেজ থেকে করাই ভালো। খরচটা অনেকটা বেঁচে যায়। কিন্তু মাস্টার্স আবার আম্রিগায় করাই উচিত। পিলিজ টাকা দেওয়াঅর আগে এইখানে একবার জিগাবেন। যদি আমরা কেউই ঠিকঠাক উত্তর না দিতে পারি তাইলে হয়তো অন্য হেল্প নিতে পারেন। কেরিয়ারের কোনো কিছুই ঠিক নেই। আমি নিজেই কোথা থেকে কোথায় এসেছি। তাই ফাইনাল ডিসিশান কপাল ঠুকে আপনাকেই নিতে হবে। তার পরে বাকিটা ঢেউ সামলানো।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ১০:৫৩333471
  • দমদি, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। বহুলোকেই ছোট বয়েসে বেশ সাধারণ রেজাল্ট করে। তারপর পিএইচডিতে খুব ভালো কাজ করে। এটা নিয়ে আঁচাড়ানো কামড়ানো, মনোবল ভেঙে গুঁড়িয়ে দেওয়া ইত্যাদি দেখিনি। আর এই মেয়ে তো স্কুলে ভালোই রেজাল্ট করে বলে লিখেছে দেখছিলাম। সব কিছুকেই এক অ্যাঙ্গেল থেকে কেন দেখতে হবে?
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:৫১333469
  • তা বটে, অবশ্য আমি এগারো মাসে সপ্তাহে পোনেরো ঘন্টার মতন করে পাই
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ১০:৫১333470
  • সিনিয়র না সুপিরিয়র, সোসেন ঠিক বলেছে।
  • | ০৩ মার্চ ২০১৬ ১০:৫০333466
  • কিন্তু ভেরি ক্লোজ টু কচু..
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ১০:৫০333467
  • না না গাল দিই না। কই যে বাঙ্গালগোর বাঙ্গালভাষার লগে এত ভালবাসা(পিরীত বল্লাম না) বিরল। তাই ভাবি প্র্যাকটিস করার লগে এত বাঙ্গাল কন ঃ))
  • d | ০৩ মার্চ ২০১৬ ১০:৫০333468
  • নিম্নবর্ণ এই অর্থে যে অ্যাকাডেমিক রেকর্ড তেমন কিছু নয়, দারুণ কিছু রেজাল্ট করে লোককে চমকে দেয় নি ---- সে কিন এত বড় বড় ক্লেইম করছে! এবার ক্লেইমগুলো সত্যি হলে লোকে কোঁত করে গিলে ফেলত বা কো-অপ্ট করবার চেষ্টা করত। যেহেতু ধরা পড়েছে যে ভুয়ো কাজেই এইবারে খিল্লির বন্যা বইছে। কেউ ভেবেই দেখছে না যে মেয়েটা হয়ত একটু বোকা, কোনও ফাঁদে পা দিয়েছে। ঐ যে তুমি ঝক্কাস রেজাল্ট ছাড়াই আমাদের মত হয়ে যেতে চাইছ? অ্যাঁ অ্যাঁ অ্যাঁ? তোমার আঙুল তথা মনোবল একেবারে গুঁড়িয়ে ছাতু করে দেব না ....

    তবে ঐ অ্যানালজি টানতে গিয়ে একটু ধেবড়ে গেছে আর কি।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৯333464
  • না বাপু। আর নাম বদলাতে বোলো না।
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৯333465
  • শাক্য যথারীতি একটু ঘন্ট পাকিয়েছে। সালিশি সভা এক জিনিস, আর উচ্চবর্ণ -নিম্নবর্ণ আরেক জিনিস। এমন নয় যে কোন কোন ক্ষেত্রে এই দুটো প্রাসঙ্গিক হবেনা, কিন্তু এক্ষেত্রে শব্দগুলো প্রাসঙ্গিক না। উচ্চবর্ণ যদি অ্যাকাডেমিকালি সিনিয়র জনতার আপার হ্যান্ড নেওয়া হিসেবে বলে থাকে তাহলে সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ হয়েছে।
  • S | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৮333461
  • লসাগু, আপনি ইন্ডাস্ট্রি জব বলছেন? অ্যাকাউন্টিঙ্গে পিএইচডি লোকে ইন্ডাস্স্ট্রিতে ঢোকার জন্যে করেনা। বিদেশি হলে ভিসার প্রবলেম হয়। বছরে ৯ মাস সপ্তাহে ৩০ ঘন্টা কাজ করে লোকে যদি দেড় লাখ ডলারের বেশি ঘরে তুলতে পারে, সেই লাইফস্টাইলটা ভাবুন। আমাদের সাথে যারা অ্যাকাউন্টিঙ্গে পিএইচডি করতো তাদের মধ্যে দুতিন জন বাদ দিলে সবার সিপিএ ছিলো।

    আর লিখলাম তো আম্রিগার অলমোস্ট (উপরের দিকের কয়েকটা বাদ দিয়ে) সব রিসার্চ ইউনিতে বিজনেস স্কুলে যান, দেখবেন অ্যাকাউন্টিঙ্গে পিএইচডি।
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৮333462
  • হুচু শুনতে বেশ লাগছে।
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৮333463
  • শতপর্না-র নিউজ পাইসি, পড়ত্যাসি, পোতিভাবান টিনেজার নাসা-য় কিসব পাইসে
  • hu | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৭333455
  • অ্যাকাডেমিকালি ইনফিরিয়র কেন?
  • | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৭333456
  • ঘটি গালাগালি?? আমি লসাগু দা র নামে মানহানি র মামলা করবো!! ঃ)))
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৭333457
  • হ্যাঁ নন-ঝগড়াটে লোকেরা ঘটিই হয়।
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৭333458
  • হুচু না হুচু না। হুচি।
  • hu | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৭333459
  • আপনারাও দেখুন কেমন উচ্চবর্ণ, বিদ্যার অধিকার কুক্ষিগত করে রাখছেন। আমি যে কিছুতেই বুঝতে পারছি না এখানে নিম্নবর্ণ কে সেটা খেয়ালই করছেন না।
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৭333460
  • হেই, হেইডা কি, সোসেন আমারে গাল দেয় ক্যান
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৬333453
  • আরে হুচু, অ্যাকাডেমিকালি ইনফেরিয়র অর্থে বলেছে।
  • Abhyu | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৬333454
  • বাবা হুচি, সবার সব কথার সেন্স থাকতে হবে কেন? :)
  • cm | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৫333450
  • শাক্যর বক্তব্য বুঝতে অসুবিধে হলনা।
  • sosen | ০৩ মার্চ ২০১৬ ১০:৪৫333451
  • আমার ক্যামন সন্দো হয়, লসাগুদা আসলেই ঘটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত