এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ আগস্ট ২০১২ ১২:৪৩33361
  • একটু রাবড়ি ( দেবী নয়) নিয়ে কথা হবে না? আহা টোটাল জিনিস
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ১২:৪১33359
  • আমার কলিকে হাল্কা ক্যালানোর ইচ্ছে হচ্ছে। কাল আমার ক্রমসাইডেবর্দ্ধমান ছেলেকে নিয়ে জিমে গেলুম। তা সে আবার লেডিস টাইমে তাকে নিয়ে যেতে হলো, নইলে তার আর সময় কোথায়? তো তিনি নেচে, কুঁদে, মেশিনদের গ্রিজ না কিরে, সেটা জামায় হাতে প্রচুর মেখে, নানা রকম এক্সপেরিমেন্ট চালালেন এবং আমায় উৎসাহিত করলেন, এমনকি ওয়েট গুলো ও চাট্টি বাড়িয়ে সেসব আমায় দিয়ে টানালেন এই বলে, চাইলেই পারবে মা! আমিও মজা লাগলো বলে সব কিছুই করলাম, ইন্সট্রাক্টার মাসিমা এট্টু কিন্তু কিন্তু কচ্ছিলেন বটে, খেয়াল করিনি। শেষে আমি ঘাম যুক্ত ও ছেলে ঘাম মুক্ত অবস্থায় বেরিয়ে এলুম। এখন সারা গায়ে যা ব্যাথা, বলার নয়।:(

    ইয়ে হ্যায় খবরে আজতক। এদিকে আমি যে চেষ্টা করে কত কম পোষ্টালুম কাল সে নিয়ে কবিরা নীরব। আশ্চর্য্য।
  • san | ০৮ আগস্ট ২০১২ ১২:৪০33357
  • আমি ছাড়া সকলেই দই ভালবাসে ঃ-((((((
  • | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৯33355
  • আমূলের আইসক্রীম অতি বাজে। তার থেকে দই অনেক ভালো।
  • Prongs | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৯33356
  • হরিপালের দই খুব বিখ্যাত। আমাদের পাশের পাড়ায় একটা মিষ্টির দোকান ছিলো - তারা হরিপালের লোক। তাদের দই আর রসগোল্লা তুমুল হিট ছিলো। বুড়ো মরে যাওয়ার পর দোকানটা বন্ধ হয়ে গেছে...
  • san | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৮33353
  • ফিকা দহি কি জিনিস ?
  • | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৮33354
  • শ্রীখন্ড মানে মডিফায়েড মিছরি তো?
  • | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৭33352
  • দই হচ্ছে আমাদের সত্যনারায়নের হরিপালে। ওফ ভাবতেই আমার জিবে জল এসে গেল।

    এছাড়া অমৃতের লাল দই আর আমাদের পাড়ার দোকানের ( ওদের আবার চেন আছে) লাল দই ও মন্দ নয়।
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৬33351
  • কলকাতার টক দই আমি খেতেই পারবনা, এখানের বলেই খাই। পরোটা বিশেষ করে স্টাফড পরোটাগুলো তো দই দিয়েই খাই, আমি খালি দইয়ের কথা বলছি!
    তবে ছাঁছ বা বাটার মিল্ক আমার খুব ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা কারিপাতা ইত্যাদি দিয়ে।
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৪33350
  • বেঙী,
    পুলিশ কিছু করবে বলে মনে হয় না। তেমন হলে আগে একটা ভালো হোম বা কোন বন্দোবস্ত দেখো যেখানে বাচ্চাটা শেল্টার পাবে। বাপ মায়ের কাছে দিলে কোনো ভালো কিছু হবে না। আর চাট্টে গলাবাজ হাট্টা কাট্টা লোকজন নিজের সাথে জুড়ে নাও। আর এও দেখো, এমন না হলো যে তুমি একা লড়ে যাচ্ছো, শুধু শুধু শহীদ হয়ে লাভ নেই, তাতে কাজের কাজ ও কিছু হবে না, চাট্টি চাপ বাড়বে। অযাচিত উপদেশের জন্য স্যরি।
  • Prongs | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৩33349
  • আর শ্রীখন্ড অতি বিচ্ছিরি খেতে। ঠিক কী যে বানাতে চেয়েছিলো আমূল - দই না আইসক্রীম না দইসক্রীম ভগবান জানে।
  • Prongs | ০৮ আগস্ট ২০১২ ১২:৩১33347
  • দিল্লীর ফিকা দহি। আমার বেশ লাগে খেতে।
  • kumu | ০৮ আগস্ট ২০১২ ১২:৩১33348
  • দ,থাংকু।
  • স্ত্গ্ব্র | ০৮ আগস্ট ২০১২ ১২:২৯33346
  • দই ভালো।

    সাদা এবং হালকা মিষ্টি দই সব থেকে ভালো।

    লাল দইতে ডালডার ব্যালান্স ঠিক না রাখতে পারলে কিরকম তেলতেলে বিতিকিচ্ছিরি লাগে।

    ফ্রুট ফ্লেভার্ড দইগুলো ওভারহাইপ্‌ড। তবে মধু মেশানো তুর্কীদের দই এগুলোর মধ্যে বেস্ট।

    গরমের দিনে বাটার মিল্ক/ঘোল/ছাছ আরামদায়ক।
  • নেতাই | ০৮ আগস্ট ২০১২ ১২:২৮33345
  • কিন্তু এখানকার টক দই তো তেমন টক নয়। পরোটা ইত্যাদির সাথে খেতে ভালোইলাগে।
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ১২:২৫33343
  • আমি আগে টক দই খেতে পারতাম না কিন্তু এখানের ডাক্তাররা খুব খেতে বলে, আস্তে আস্তে খেতে শিখেছি, এখন রোজ দিনে একবার একবাটি খাই কিন্তু একটু মধু দিয়ে, এখনো একদম টকটা খেতে পারিনা!
    পনীরও তাই, খেতে শিখেছি, একটু একটু করে।
  • | ০৮ আগস্ট ২০১২ ১২:২৫33344
  • নেসলে সবচে ভাল, আমুলও ভাল। মাদার ডেয়ারি খুব খারপ।

    নেতাই, ঠিক।
  • quark | ০৮ আগস্ট ২০১২ ১২:২৩33342
  • ইয়ে, মধুপর্কটা কি বস্তু? পর্ক উইদ হানি?
  • kumu | ০৮ আগস্ট ২০১২ ১২:২০33341
  • কলিতে মাদার ডেয়ারি,আমুল,নেসলে ছাড়া কোন ব্র্যান্ডেড দই পাওয়া যায়?
  • নেতাই | ০৮ আগস্ট ২০১২ ১২:১০33340
  • দইয়ের শরবত ঘোল নয়।
    দইয়ে চিনি ফেললে মিষ্টি দই। জল ঢেলে গুলে দিলে লস্যি। মাখন বার করে নিলে ছাঁচ বা ঘোল। ঠিক বললাম??
  • Blank | ০৮ আগস্ট ২০১২ ১২:০৯33339
  • লালচে মিষ্টি দই বড় ভালো জিনিস। আম দই ও বেশ লাগে। আর দই এর মতন দেখতে মধুপর্ক এক অসাধারন স্বর্গীয় এবং বুর্জোয়া জিনিস।
  • h | ০৮ আগস্ট ২০১২ ১২:০৫33338
  • ১. দই উইথ আচার ইজ ফ্যান্টাস্টিক।
    ২. ভূমি সংস্কার নিয়ে আমার কোন লেখা নেই, লিখবো ও না বোধ হয়, কারণ সত্যি বলতে গিয়ে এগ্রিকালচার ও জমি সংক্রান্ত আইনে যে মিনিমাম ফান্ডা থাকলে কিচু মিচু লেখা যায় সেটা আমার নেই। হওয়ার চান্স ও কম।
  • | ০৮ আগস্ট ২০১২ ১১:৪৮33337
  • দই তো ভালো জিনিস। দই র সরবত ( যাকে বাংলায় ঘোল বলে।টোটল জিনিস। শোন নি ' ঘোল খাইয়ে' দিলো)
  • | ০৮ আগস্ট ২০১২ ১১:৪৪33336
  • ৪। হানু দা এক্জন উকিল খুঁজছে ভাট করার জন্যে
    ---------------------------------

    ইয়ে, আমি তো আচার এমনি এমনি খাই। ঃ))
  • a x | ০৮ আগস্ট ২০১২ ১১:৪২33335
  • অ। অন্ধকারে টাইপ করলে অমন হয় একটু।
  • a x | ০৮ আগস্ট ২০১২ ১১:৪১33334
  • অর্পণ আর সায়ন কি বাইক নিয়ে হিমালয় যাত্রায় বেরিয়ে পড়েছে?
  • san | ০৮ আগস্ট ২০১২ ১১:৪০33333
  • গুরু করে করে ক্ষি হাল অক্ষদির ! এখানেও টই !
  • a x | ০৮ আগস্ট ২০১২ ১১:৩৮33332
  • আমার দৈ খেতে বেশ লাগে। বিশেষ করে টই দৈ। কার্ড রাইস, দৈ-আচার, রায়তা।
  • san | ০৮ আগস্ট ২০১২ ১১:৩১33331
  • দই অতি ছ্যাছ্যা জিনিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত