এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৩ মার্চ ২০১৬ ১৪:০৬333600
  • তাছাড়া ট্রিনিটি কলেজ আছে যেখান থেকে এ আর রহমান পড়েছেন।

    আমার থেকে এক বছরের সিনিয়র একটি ছেলে এম্বিএ করে অ্যাকাউস্টিক নিয়ে পড়তে বিদেশ যায়।
  • T | ০৩ মার্চ ২০১৬ ১৪:০২333599
  • ইয়েস মনে পড়েছে। ১৮৫০ থেকে ১৯০০ এর মাঝে কলকাতায় শাস্ত্রীয় সংগীত চর্চা সম্পর্কে জানা যাবে কোন বই থেকে। অ্যাঁ কেসিদা?
  • S | ০৩ মার্চ ২০১৬ ১৪:০১333597
  • হ্যা, এন ওয়াই ইউর একটা খুব ভালো মিউজিকের প্রোগ্রাম আছে শুনেছিলাম।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৪:০১333598
  • ওহে টি - আইটি ইন্ডাস্ট্রির লোকজনের কাছে এসব কইও না। ওঁয়ারা মাঃসঃ বলিতে ক্ষণে ক্ষণে ভির্মি খাইয়া থাকেন। রেন্ডারিং নিয়ে গুচ্ছ গুচ্ছ লেখাপত্তর ইন্টারনেটে পাওয়া যায়, ওসব তক্কো বহুদিন করে বোর হয়ে ছেড়ে দিয়েছি - তখনো তোমরা জন্মাও নাই। যে যার যেটা পছন্দ বা যার যেটায় কাজ হয়। যখন দরকার পড়বে তখন শিখে নেবে - যেমন একদিন আমাকেও শিখতে হয়েছিলো।
  • pi | ০৩ মার্চ ২০১৬ ১৪:০০333595
  • মানে বলতে পারো। মিউজিক নিয়ে। মাথায় চাপা ভূত ভাল জিনিস।
  • T | ০৩ মার্চ ২০১৬ ১৪:০০333596
  • :)
  • pi | ০৩ মার্চ ২০১৬ ১৩:৫৯333594
  • কিকিদি, গান নিয়ে পড়তে বলো।
  • Arpan | ০৩ মার্চ ২০১৬ ১৩:৫৭333591
  • যত উচ্চবর্গের নাচানাচি।

    শাক্যর সামনে ছেড়ে দিতে হোবীম।
  • T | ০৩ মার্চ ২০১৬ ১৩:৫৭333592
  • লেটেক এ ফন্টের রেন্ডারিং, ইকোয়েশনের রেন্ডারিং গুলো বেটার হয়। মনে হয় আর কি। কিন্তু মূল ব্যাপার শোনেন, মানে আমার ক্ষেত্রে। সেটা হ'ল, লেটেকে লিখলে কিরম ম্যাট্রিক্সের নিও নিও ফিলিং আসে। কিরম একটা সি প্লাস প্লাস ভাব। আহা। যেন কোডের মাধ্যমে একটি লেখার জন্ম দিলাম, আর ওদিকে একটি ক্রৌঞ্চমিথুন এলিয়ে পড়ল।
  • S | ০৩ মার্চ ২০১৬ ১৩:৫৭333593
  • দেশে আন্ডারগ্র্যাড করাটা আমার কাছে বেশ পজিটিভ দিক। বাবা মায়ের কাছে আরো কয়েকদিন আদর খাবে। অন্য কিছু ডিসট্র্যাকটিঙ্গ ব্যাপার গুলো একটু দুরে থাকবে। যেহেতু বিজনেস বা সোশাল সায়েন্স নিয়ে পড়বে এই চার বছরে পারলে দুটো জিনিস একটু যেন রপ্ত করে নেয়ঃ ইকনমেট্রিক্স আর কম্যুনিকেশন। ব্যাস তাইলেই হবে।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১৩:৫৩333590
  • যায় তো, বলেছি নাকি যায় না? কিন্তু লেটেক লেটেক। (পঙ্কজ কাপুর অ্যান্ড জাভেদ জাফরি);-)
  • হ্যাঁ | ০৩ মার্চ ২০১৬ ১৩:৫০333588
  • লেটেক নিয়ে এত নাচ কীসের? ওয়ার্ডেও তো এই সিভি দশ মিনিটে বানানো যায়।
  • Arpan | ০৩ মার্চ ২০১৬ ১৩:৪৪333587
  • ধুর, ওরম দেখনেওলা সিভি ওয়ার্ডেই খুব সহজেই বানানো যায়। বানিয়েওছি।

    #লেটেক্নাজানার্গরিমা
  • T | ০৩ মার্চ ২০১৬ ১৩:৩৩333586
  • কই, গান গাওয়া, বাজনা বাজানো খুব ভালো ব্যাপার। দুটোর কিসুই পারি না বলে বড় দুঃখু।
  • kiki | ০৩ মার্চ ২০১৬ ১৩:২৬333585
  • ইয়ে, সবাইকে ধন্যবাদ। হতচ্ছাড়া ছেলে যদি শেষ পর্যন্ত পড়াশুনাটা করে তাহলে এখেনে জিগিয়ে যাবো। তিনি দেশেই আন্ডারগ্র্যাড/গ্রাজুয়েশন করবেন। কেলোটা অন্য জায়গায়, এখন ও তার কাঁধ থেকে গানের ভুত নামেনি। আমি মোটামুটি করে কম্মে খেতে পারবে এমনি একটা অবস্থায় আসছে দেখলেই ওফ! ঢের হয়েছে বলে পালাবো। বাচ্চাকাচ্চার মতন ভুলভাল জিনিস দুটো হয় না। নিজেকেই মানুষ করতে পারিনি আর...................
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ১৩:২২333584
  • ঃ-)))
  • lcm | ০৩ মার্চ ২০১৬ ১৩:০৬333583
  • ওহ্‌ রেজিউমে নিয়ে কথা হচ্ছে বুঝি, তাহলে তো এইটা -
  • cm | ০৩ মার্চ ২০১৬ ১৩:০২333582
  • ইঙ্কস্কেপে ছবির মত এঁকে নিন। লেটেকে ফন্টের কালেক্শন কম।
  • kc | ০৩ মার্চ ২০১৬ ১২:৫৮333581
  • এইটাতে ওসব লেটেক ফেটেক কেন লাগবে? আমারও একপাতারই সিভি। দিব্যি ওয়ার্ডে বানিয়ে পিডিএফ করে নিয়েছি। চাকরি অবশ্য কেউই আর দিতে চাইছেনা। সেটা অন্য ব্যাপার।
  • Rit | ০৩ মার্চ ২০১৬ ১২:৫৬333580
  • ঢপ লোকে এমন সব দেয়। আমার এক এক কলীগ ওরম ঢপ দিতো। যদুপুরে সে ME করেছে, কিন্তু বলত সে যদুপুরে BE র গোল্ড মেডালিস্ট। তারপর সে নাকি MIT তে পোষ্ট ডক করত। তার জন্য নাকি সে খোদ ম্যানহাটানে অ্যাপার্টমেন্ট নিয়েছিল আর যাতায়াত করত। আমার বলে ফেলেছিলাম কেন বস্টনে অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না? ৬-৭ ঘন্টা প্রতিদিন যাতায়াত করবে কেন?

    আবাপ র বিরুদ্ধে পিটিশন করা উচিত যেন নীল তিমির ডিম, ঈশ্বর কনা, মহাকাশের কান্না, নেশার ঘোরে নাসা ইত্যাদি রিপোর্ট গুলো বন্ধ করে। ইদানিং আবাপ র ওয়েব ভার্শনে যা সব খবর দিচ্ছে! ফেবু তে পাওয়া খবর বাংলা করে দেয়। ভারতের আর্মির বীরত্ব নতুন। আজ দেখ্লাম খেলার খবরে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের রিপোর্টিং। কোট করছি।

    'আফ্রিদি যদি হন পাক ব্যাটিংয়ের ভিলেন, তা হলে বোলিংয়ে ভিলেন মহম্মদ সামি। যিনি তাঁর শেষ ওভারে পরপর দু’টো নো বল করে এবং তাতে দুটো ফ্রি হিট দিয়ে বাংলাদেশকে প্রায় জয় উপহার দিয়ে মাঠ ছাড়লেন। তিন ওভারের খেলা বাকি থাকতে বাংলাদেশ যখন ১০৪-৫। যখন তাদের ১৬ বলে ২৬ রান দরকার, এ রকম সময়ে বল করতে এসে সামি এই কাণ্ডটা করেন। তাঁর ওই এক ওভারে ১৫ রান না নিলে বাংলাদেশ ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারত কি না, যথেষ্ট সন্দেহ আছে। সামির ওই ওভারেই বাংলাদেশ জয়ের চেয়ে মাত্র তিন রানের দূরত্বে পৌঁছে যায়।'

    ২৬-১৫ = ৩
    অংক কি কঠিন!
  • Tim | ০৩ মার্চ ২০১৬ ১২:৫৩333578
  • #পাব্গরিমা
    #সিভিগরিমা
    ;-)
  • T | ০৩ মার্চ ২০১৬ ১২:৪৩333577
  • টেক্স ফাইলটা পাঠিও। titas1979 জিমেল। থ্যাঙ্ক্যু।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১২:৩৭333576
  • এক পাতাও হয়, চার পাতাও হয়। পরের পাতাগুলোতে শুধু পাব-লিস্ট।
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১২:৩৬333575
  • স্টাইল ফাইল নেই, TeX ফাইল পেয়েছিলাম একটা টেমপ্লেট হিসেবে। XeLaTeX-এ কমপাইল করা। সেই ফাইলটা পাঠিয়ে দিতে পারি।
  • Div0 | ০৩ মার্চ ২০১৬ ১২:৩৫333574
  • এক পাতার সিভি! হেব্বি তো! আমারটার ট্রাঙ্কেশন দরকার।
  • S | ০৩ মার্চ ২০১৬ ১২:৩৪333573
  • এইটা দেখুন পিলিজ। বিশেষ করে ফুডের ব্যাপারটা।
  • T | ০৩ মার্চ ২০১৬ ১২:৩৩333572
  • ভুজুং দা এটা কোন স্টাইল ফাইল? লিঙ্ক আছে?
  • ভুজুং ভাজুং | ০৩ মার্চ ২০১৬ ১২:৩২333571
  • ছবিওয়ালা সিভিটা দারুন। আমাকেও বানিয়ে দিক, বদলে আমি সোসেনকে লেটেক শিখিয়ে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত