এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৪ মার্চ ২০১৬ ০৪:৪৭333750
  • বাগ্মীতা শুধু বক্তব্যে নয় বডি ল্যাম্গোয়েজেও। কি অথেন্টিক বডি ল্যাঙ্গোয়েজ!
  • S | ০৪ মার্চ ২০১৬ ০৪:৩৭333749
  • যা অবস্থা। পোস্ট ডক করতে আম্রিগায় এলে কিছুই বলার থাকবেনা।
  • j | ০৪ মার্চ ২০১৬ ০৪:৩৫333748
  • অসাধারণ বাগ্মী
  • sosen | ০৪ মার্চ ২০১৬ ০৪:২৬333747
  • আরে আমি জেনারালি বলেছিলাম। কাটান দিন। খুবই ভালো বক্তা, অবশ্যই।
  • aka | ০৪ মার্চ ২০১৬ ০৪:২২333746
  • ওরা অবশ্য ল্যাম্ব বলে বিক্রি করত। সে অন্য কথা।
  • aka | ০৪ মার্চ ২০১৬ ০৪:২১333745
  • চন্দ্রশেখরকে যখন খুন করা হয়েছিল আমি তখন দিল্লীতে। জেএনইউ তখন উত্তাল। কয়েকদিন গেছিলাম। এর সাথে যুক্ত নয় কিন্তু সাথে ছিল কিচাওয়ের কুকুরের মাংস।
  • aka | ০৪ মার্চ ২০১৬ ০৩:৫৩333744
  • ব্রিলিয়ান্ট। দুর্দান্ত। নেতা হবে কিনা সে পরের কথা। কিন্তু এই স্পীচটা যাস্ট অসাধারণ। অ্যান্ড সো অথেন্টিক। রাজনৈতিক বক্তৃতা কিভাবে দিতে হয় সে এর থেকে অনেকেই শিখতে পারে। আপাতত এইটুকু। জয় ভীম, লাল সেলাম।
  • ঈশান | ০৪ মার্চ ২০১৬ ০৩:৫০333743
  • কানহাইয়াকে দেখে চন্দ্রশেখরের কথা মনে পড়ছে। বিহারেরই ছেলে, সিওয়ানের। আমাদেরই বয়সী হবে মনে হয়। মালে করত। জে এন ইউ তে পড়াশুনো শেষ করে বিহারে যায় রাজনীতি করতে। নিজের এলাকাতেই। সিওয়ানে তখন সাহাবুদ্দিনের রাজত্ব। সেবার মালের স্লোগান ছিল সবার ভোট দেবার অধিকার চাই। প্রকাশ্য দিবালোকে এক পথসভার মাঝখানে খুন হয় চন্দ্রশেখর। সিওয়ানে মালের সংগঠন খুবই ধাক্কা খেয়েছিল। এখন কী অবস্থা জানিনা। হয়তো ঘুরে দাঁড়িয়েছে, হয়তো নয়।

    পুর্ণিয়ার অজিত সরকারে কথা মনে পড়ছে। তিনি অবশ্য জে এন ইউ না। সিপিএম করতেন। বিধানসভায় নিয়মিত জিততেন, পরপর চারবার জিতেছিলেন। বিহারের কুখ্যাত লেঠেল খুনে বাহিনীকে সংগঠন দিয়ে রুখে দিয়েছিলেন আঠারো কুড়ি বছর। খুব ভালো বক্তা ছিলেন শুনেছি। বক্তব্য কখনও শুনিনি অবশ্য। প্রকাশ্যেই খুন হন তিনিও। শোনা যায় পাপ্পু যাদবের লোকের হাতে। পরে পাপ্পু যাদবের দলের সঙ্গেই মনে হয় সিপিএমের জোট হয়েছিল। অজিতের স্ত্রী পূর্ণিমা দল ছেড়ে মালের হয়ে দাঁড়ান। জিততে পারেননি। সংগঠন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল পূর্ণিয়ায়।

    তখন তো বিপদ বিহারে ছিল। এখন দিল্লিতেও। এইসব জেদি ছেলেমেয়েরা বেঁচেবর্তে থাক।
  • Binary | ০৪ মার্চ ২০১৬ ০৩:৪৬333742
  • রাজনীতি তো দল ভিত্তিক -ই হবে, না হলে তো মতবাদ, রাজনীতি নয়। সে ছোট দল হোক বা বড়। সাধারণ চোখে 'রাজনৈতিক দল' বলতে অসস্চ্ছ কিছু বোঝায়, সেটার জন্য পার্টিগুলো বা তাদের ইস্তেহার দায়ী নয়। হ্যা বিজেপি কংগ্রেস সবাইকে মাথায় রেখেই বলছি।

    তবে আমার ঠিক মনে হল, বিজেপি আর এবিভিপি একজন খুব উজ্জ্বল অল্পবয়সী সর্বভারতিয় নেতা তৈরী করে দিল। ওদের থাঙ্কু।
  • ঈশান | ০৪ মার্চ ২০১৬ ০৩:৩১333741
  • শুধু কানহাইয়া কেন, এরা সবাইই পার্টি রাজনীতি করে। কেউ মালে, কেউ সিপিআই। ডিএসইউ অবশ্য ঠিক পার্টিজান রাজনীতি না, কিন্তু রাজনীতি তো বটে। রাজনীতি না করলে, নিয়মিত ভাষণ না দিলে, এরকম বলা মুশকিল। স্বতস্ফূর্ত ঠিকই, কিন্তু পিছনে বহুদিনের রেওয়াজ আছে। জে এন ইউ এর তিনজনের বক্তৃতা শুনলাম, প্রত্যেকেরই সাধা গলা। বলাবাহুল্য নিন্দে করে বলছিনা একেবারেই, আমার খুব ভালো লেগেছে।
  • S | ০৪ মার্চ ২০১৬ ০২:৪৭333740
  • @Rit কনগ্র্যাট, আপনাকে ও আপনার ছত্রিকেও। আপনি কি যদুপুরে, না আইআইটি?

    ভুজুং, বলছিলা যে "তবে তারা গালি দেয় কিনা জানি না" এইটার উত্তর (অবশ্যই দেয়, সবসময় দেয়) আপনার জানা উচিৎ।
  • pi | ০৪ মার্চ ২০১৬ ০২:১০333739
  • ও তো এখনি সিপিআই এর ছাত্রসংগঠনে।

    তবে দেশ একজন লিডার পেয়ে গেল।
  • Atoz | ০৪ মার্চ ২০১৬ ০২:০৮333738
  • আহ, আমি এখনো দেখিনি, দেখিনি, দেখিনি। আজ রাতে দেখবো দেখবো দেখবো। ঃ-)
  • Binary | ০৪ মার্চ ২০১৬ ০২:০১333737
  • ছেলেটা খুব ভালো ওরেটর, যেকোনো লোকের গায়ে কাঁটা দেবে
  • pi | ০৪ মার্চ ২০১৬ ০১:৫৮333736
  • 'We don not want freedom from India, we want freedom in India'

    এটা ভাইরাল হওয়া উচিত।
  • sosen | ০৪ মার্চ ২০১৬ ০১:৫০333735
  • এ তো পুরো মনে হোলো সিনেমা দেখছি। স্পন্ট্যানিয়াস, ওয়েল রিহার্সড, শাস বহু নাটকের উজ্জ্বল প্রতিবাদ।ঃ)
    এই স্পিচ দেখে মনে হচ্ছে, অচিরেই কোনো না কোনো রাজনৈতিক দল একে টেনে নেবে-সেরকম না হলে খুশি হবো।
  • pi | ০৪ মার্চ ২০১৬ ০১:২৩333734
  • কেকে, দেখছি।

    সুজনকে জেলে পোরা নিয়েও কিন্তু বলা দরকার।
  • sosen | ০৪ মার্চ ২০১৬ ০১:০২333733
  • উঃ ধুইয়ে দিয়েছে একেবারে
  • Rit | ০৪ মার্চ ২০১৬ ০০:৪৫333731
  • এই সুযোগে একটু নিজের ঢাক পিটিয়েও নি। আমার ছাত্রী (বিটেক-এমটেক প্রজেক্ট করেছে আমার কাছে) হার্ভার্ড-এম আই টি আর জনস হপকিনস এ PhD তে চান্স পেয়েছে।

    গাইডের্গরিমা।
  • ভুজুং ভাজুং | ০৪ মার্চ ২০১৬ ০০:৪৫333732
  • জানি না, সিরিয়াসলি।

    তবে এই ব্যাপাট্টা হেব্বি গোলমেলে হয়ে গেছে। আগে বিন্দাস লিখতুম, ছ্যাবলামো করতুম। এখন একটু ভেবেচিন্তে লিখতে হয়। নইলে ভান্ডা ফুটনে কা চান্স।
  • sosen | ০৪ মার্চ ২০১৬ ০০:৪৪333730


  • কানহাইয়ার স্পিচ
  • Rit | ০৪ মার্চ ২০১৬ ০০:৪১333729
  • আজ ক্লাস নিয়ে বেরোচ্ছি, একজন মেক এর প্রফের সাথে দেখা। আমার ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়েছিলেন। আমাকে দেখে বললেন 'তোমাকে কোথায় দেখেছি মনে হচ্ছে'। আমি বললাম 'আমাকে পড়িয়েছিলেন আপনি'। ২০০২ তে। তখন তিনি বললেন '১৯৯৭ এর পর আর কোনও স্টুডেন্ট কে আমি মনে রাখিনি'। আমি বললাম 'কেন?' তিনি বললেন 'স্টুডেন্টদের assertiveness ১৯৯৭ এর পর শেষ হয়ে গেল। আগে ওরা প্রফের মুখের উপর কথা বলতে পারতো। প্রশ্ন করে নাজেহাল করতে পারত। পলিটিক্যালি কারেক্ট থাকতো না। এখন সবাই খুব পোলাইট, ভদ্র ও রেকো র জন্য ধান্দাবাজ।'
    জানি না ১৯৯৭ এর আগে ছেলে-মেয়েরা কেমন ছিল। কিন্তু এখনের কথা খুব ভুল তো বললেন না!
  • S | ০৪ মার্চ ২০১৬ ০০:২১333728
  • "তবে তারা গালি দেয় কিনা জানি না"
    জেনেও না জানার ভান করছেন?
  • sosen | ০৪ মার্চ ২০১৬ ০০:১৯333727
  • এই সিঁফোর হল পঠনগরিমা। রোজ একটা করে বই পড়ে।
  • sinfaut | ০৪ মার্চ ২০১৬ ০০:১৩333726
  • diaro
    একটা ডায়রী অ্যাপ। ইন্ফো তো ইন্ফো।
  • kumu | ০৪ মার্চ ২০১৬ ০০:০৭333725
  • ভাল
  • kumu | ০৪ মার্চ ২০১৬ ০০:০৬333723
  • মনে হয় আমারো মতামত দেয়া দর্কার,নইলে বলো দ্যাখায় না।আমি এই লেটেক না ফেটেক শিখতে রাজি আছি যদি সোসেন দে এরা বলে।
  • Robu | ০৪ মার্চ ২০১৬ ০০:০৬333724
  • ডায়ারো, ইন্ফো এগুলি কি?
    ধিকাই না হোবীম?
  • sinfaut | ০৪ মার্চ ২০১৬ ০০:০১333722
  • এসব লেটেক ফেটেক আবার কী? আমি শুধু ডায়ারো তে লিখি। ইন্ফো। নইলে ২০ দিনের মধ্যে যা পড়ি ভুলে মেরে দিই।
  • kk | ০৩ মার্চ ২০১৬ ২৩:৫৩333721
  • পাই,
    একটু ই-মেল দেখো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত