এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৯:৪৪334140
  • কেউ ধোতু হওয়ার তো প্রশ্নই নেই। ইন্ডিয়া, পাক, চীন সবাই নিজের নিজের ইন্টারেস্টে খেলে যাচ্ছে। দরকার মতো ইরান মাঝে মাঝে ফোড়ন দিচ্ছে।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৯:৪৩334139
  • আহা সে আমরা হয়তো জানি। কিন্তু ভারত সরকার (যেই থাকুক) সেটা কি স্বীকার করে, নাকি লোকে জানে বা বিশ্বাস করে? তুমি এইখানে আমাদের মত কিছু মার্কড অ্যান্টিন্যশনাল বাদ দিয়ে ভোট করে দ্যাখো - @অর্পন
  • cm | ০৫ মার্চ ২০১৬ ০৯:৪২334137
  • সেই পরিস্থিতি যা পুলিশকে করাপ্ট হতে বাধ্য করে তার থেকে আজাদি।
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৯:৪২334138
  • কাশ্মীর আলাদা হয়ে গেলে সেটা পিওকে হতে পারে, চায়্না অকুপায়েড হতে পারে, সেন্ট্রাল এশিয়ার ইন্টারেস্টরা আরো বেশী ইনফ্লুয়েন্স বাড়াতে চাইতে পারে। কি হবে বোধায় কেউ জানেনা। তবে যে সম্ভাবনা সবথেকে কম, সেটা হচ্ছে স্বাধীন কাশ্মীর। এটা বোধায় বাস্তবেও ফিজিবল না, কারন পুরো ল্যান্ডলকড আর ভায়েবল কোন ট্রেড রুট নেই।
  • একদম | ০৫ মার্চ ২০১৬ ০৯:৩৯334136
  • আকাকে এইটুকুই বলার ইচ্ছে ছিল। ক্যালাতে অনেকেরই ইচ্ছে করে, সেটা যেমন বুঝতে পারছি, আমার না কেলিয়ে ডায়ালগে যেতে ইচ্ছে করে, সেটাও অন্যদের বোঝা দরকার। সামগ্রিক ক্যালানোর ইচ্ছেটা একটা দেশকে কোথাও নিয়ে যায় না। এই ক্যালাতে ইচ্ছে করার মাইন্ডসেটটাই সরাবার সময় এসেছে। ব্লগেও লিখেছি, এখানেও লিখছি, দুনিয়ার বহু দেশে এই রকমের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী স্লোগানিয়ারিং করা হয়। দেশের পতাকা পোড়ায় সেই দেশেরই নাগরিক। আমেরিকার কথাই বলছি।

    কেউ ক্যালায় নাই। ক্যালালে সমস্যার সমাধান হয় না, আরও বেড়ে যায়।
  • b | ০৫ মার্চ ২০১৬ ০৯:৩৬334134
  • আকা কে।
    ভারত কা বরবাদী তক শুনলেই ক্যালাতে ইচ্ছে করে সে ঠিক আছে। যেমন লখনৌ-এর বহু লোকের হায়দরাবাদী উর্দু শুনলেই ক্যালাতে ইচ্ছে করে। পাতিয়ালা ঘরানার গায়ক ভিন্ডিবাজার ঘরানার গায়কের গায়ে বিছুটি পাতা ঘষে দোয়ার ইচ্ছে পোষণ করেন। অনেক বুড়ো হাবড়ার কচি মেয়ে দেখলে টেপাটিপি করতে ইচ্ছে করে। ইচ্ছের উপরে কোনো লাগাম নেই। কবি বলেও গেছেন, হাজার খ্বাইশ অ্যাইসি। ইত্যাদি।

    কিন্তু কার্যে পরিণত করলে পেনাল কোডের ডান্ডা নেমে আসা উচিত। সেই ডান্ডার ভয়ে আবার ইচ্ছেগুলো-ও মরে যায়। এই আর কি।
  • Arpan | ০৫ মার্চ ২০১৬ ০৯:৩৬334135
  • পিওকে তেও ইন্ডিয়া নারাকম ভুজুং ভাজুং দিয়ে থাকে। কেউই ধোতু নয়।
  • পাই - আটটা আটচল্লিশ | ০৫ মার্চ ২০১৬ ০৯:৩৫334133
  • প্রশ্নটা সম্মান বা অসম্মানের নয় - মানে ঐ পুলিশে কেন জয়েন করলেন, পিএইচডি কেন করতে পারলেন না প্রসঙ্গে। কানহাইয়া সেটা বিস্তারিত বলেছে।

    পুলিশের চাকরি সম্বন্ধে পুলিশের মধ্যেই সাঙ্ঘাতিক অসন্তোষ আছে। অস্বাস্থ্যকর পুলিশ ব্যারাক, ফ্যামিলি ছেড়ে থাকা, ঝামেলায় পরলে সবার আগে গিয়ে লাঠিপাথর খাওয়া, ন ঘন্টার জায়গায় আঠেরো ঘন্টা ডিউটি, বেশির ভাগ ক্ষেত্রেই দাঁড়িয়ে, কোনও ওভারটাইম পায় না, সর্বোপরি মাইনেও বলার মতন আহামরি কিছু নয়। তো পুলিশ সেই ওভারটাইম কোত্থেকে জোগাড় করে? সবাই জানে, করাপশান করে। আমরা তো সেই করাপশান থেকে আজাদী চাইছি - এটাই ছিল কানহাইয়ার বক্তব্য। পিএইচডি করলে এই সব গ্রাউন্ডে লাইফ অনেক স্মুথ হয়ে যায়। সেই অ্যানালজিটা টেনেই কানহাইয়া এই কথাটা বলেছিল। এখানে সম্মনের কাজ অসম্মানের কাজ হিসেবে ফ্যাক্টরাইজ করা হয় নি বলেই মনে হচ্ছে।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৯:৩৩334132
  • সে তো আছেই। কাশ্মীর আলাদা হলে সেটা পিওকে টাইপ হবে কিনা কোনো গ্যারান্টী নেই। আর যদি পিওকে টাইপ হয় তাহলে দিল্লী খুব ইনসিকিওর হয়ে যাবে - স্ট্র্যাটেজিক্যালি। ইঃ প্রঃ। মানে চিরকাল যা শুনে এসেছি।
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৯:২৬334130
  • তবে আমার নিজের মতে কাশ্মীর ভয়ানক ঘাঁটা ইস্যু। আর পর্দার আড়ালে নানান দেশের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টরা কাকে কিভাবে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে তাও জানিনা। তাই সবকটা মেনস্ট্রিম পলিটিকাল পার্ট স্ট্যাটাস ক্যুও প্রেফার করে, আমার নিজেরও মনে হয় সেটাই আপাতত চলবে। ভারত সরকার যে কাশ্মীর ছাড়তে চায়্না, তার পেছনে অনেক বাধ্যবাধকতা আছে, সেটা কিছুটা অন্তত বুঝতে পারি। এটা আমার মত।
  • anirban | ০৫ মার্চ ২০১৬ ০৯:২৫334129
  • এটা আগে কেউ দিয়েছেন কিনা জানি না, কানহাইয়ার ইন্টারভিউ, রবীশ কুমারের নেওয়া -
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৯:২০334128
  • পাই, আপনার বক্তব্য বুঝতে অসুবিধে হয়নি। আমি ইন জেনারাল বললাম, কানহাইয়া যে বলেছে আফজল আইকন না রোহিত আইকন সেটা এক্সপেকটেড আর তাতে কোন অসুবিধেও নেই।

    আর কাশ্মীর, আজাদি, ফাঁসির যৌক্তিকতা, সেডিশান আইন এগুলো সব আলাদা আলাদা ইস্যু, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ডিবেটের দরকার আছে কিন্তু এগুলো এক করে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এতে একমত।
  • kiki | ০৫ মার্চ ২০১৬ ০৯:১৯334127
  • কিছু জিজ্ঞাসা আছে, কেউ জানলে বলে দেবেন প্লিজঃ

    আমার এক দিদির মেয়ে আগেরবার এইচেস দিয়েছিলো। এবার সে কলেজে ভর্তি হয়েছে শুনলাম (কলকাতা ইউনির) জুলজি অনার্স নিয়ে। আর সাবজেক্ট আছে জিওগ্রাফি, বটানি। এবার তাকে নাকি মাস্টার ডিগ্রী করতে দেওয়া হবে না, কেমিষ্ট্রি নেই বলে। আর সেক্ষেত্রে ও ডাব্লু বি সি এসে ও আটকে যাবে সাবজেক্ট নিয়ে। এরকম ওকে ওর প্রাইভেট টিউটর বলেছেন।

    এরকম কি হয়? আর সেক্ষেত্রে কি করণীয়? মেয়েটি বাইরে পড়তে যাবে না। কলকাতায় ই পড়বে।
  • হে হে | ০৫ মার্চ ২০১৬ ০৯:১৭334126
  • এই সময়ে বলতে হয় কুছ জলনে কা বু আ রহা হ্যায় কেয়া?
  • Atoz | ০৫ মার্চ ২০১৬ ০৯:১০334125
  • আমার শুধু একটাই জিজ্ঞাসা, সবচেয়ে ভালো জিলিপী কোথায় মেলে?
    ঃ-)
  • 4z | ০৫ মার্চ ২০১৬ ০৯:০৩334124
  • ব্রতীনদা, কি করে ধরে নিলে জানিনা বা জানতে আগ্রহী নই? (সবসময় ব্ল্যাক নিয়ে খেলব কেন?) সবাইকে নিজের মত করে নাই বা দেখলে? আর একটা কথা, ইয়র্কার দেওয়ার যখন এত শখ তখন একটু প্র্যাক্টিস করে খেলতে নামলে আখেরে তোমারই লাভ, নয়ত লোপ্পা ফুলটস হয়ে যাবে।
  • | ০৫ মার্চ ২০১৬ ০৯:০২334123
  • কানহাইয়া যত প্রচার পাচ্ছে চাড্ডিরা তত রেগে যাচ্ছে। আমি কাল নামিয়ে একজনকে শেয়ার করলাম। তার পাশের জন ভারী রেগেল 'ফালতু বকওয়াস উনকো ইতনা পাবলিসিটি কিঁউ দে রহে হো?'
  • পাইয়ের বক্তব্য নিয়ে | ০৫ মার্চ ২০১৬ ০৯:০১334122
  • হাল্কা লেখার আছে। মোবলি থেকে সম্ভব নয়। পরে লিখছি।

    আপাতত জানিয়ে যাই, দিল্লি বইমেলায় গুরুর স্টল নং চব্বিশ।
  • pi | ০৫ মার্চ ২০১৬ ০৮:৫৭334121
  • মামু, আফজলকে নিয়ে বলা ভুল যদি প্রমাণিত হয়, সেটা পাকেচক্রেই। কানহাইয়াকে দায়ী করব না।
    ওতো বলেইছে, 'The law that punished him gives us the right to ask questions.'। এটা একেবারেই ঠিকঠাক লেগেছে।
    অনির্বাণ, উমরকে নিয়েও বলেছে।

    এটাই তো বলা হোক, চাইছি। আফজলের ফাঁসি নিয়ে, বিচার নিয়ে প্রশ্ন তোলার অধিকার। আফজলকে আইডল বানানো হোক, চাইছি না তো। ডিসিকে বললাম।
    পার্লামেন্টে যারা আক্রমণ করেছে, তারা খুব ভাল কাজ করেছে, তারা হিরো, এরকম কোন স্টেটমেন্টও আদৌ চাইছি না বা এন্ডর্স করতে বলছি না। আর সেগুলো না করা মানে কাশ্মীরের আজাদি কেউ সমর্থন করতে পারবে না কি আফজল গুরুর বিচার ঠিক হয়নি বলতে পারবেনা, একদমই না। এগুলোকে খুবই গুলিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা খুব গোলমালের লাগছে।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৮:৫৫334120
  • আরে বাবা একটা ছেলে - সে যতই ছাত্র রাজনীতি করুক - তাকে তুলে জেলে ভরেছে, কোর্ট চত্ত্বরে পিটিয়েছে, দেশের ৮০% জনতা তাকে খিস্তোচ্ছে, সিডিশনের কেস - সেই অবস্থায় পঁচিশ দিন পর জেল থেকে বেরিয়ে সে পিঠ সোজা করে পঞ্চাশ মিনিটের ঐ স্পীচটা দিয়েছে - এক্সটেম্পোর - ওকে কুছুটা ছাড় তো দাও রে ভাই!
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৮:৫০334119
  • ভুজুং, সবকটারই মোটামুটি কারন এক। পাক, চীন, ভারতের ত্রিকোন স্ট্র্যাটেজিক লড়াই। আর গ্লোবাল ইন্টারেস্ট তো আছেই। এগুলো অন্তত আগামী ৩০-৪০ বছরে কোনদিকে কিছু এগোবে বলে মনে হয়না, কারন তিনটে প্লেয়ারই লকড ইন হয়ে গেছে। তিনজনই জানে যে অন্য দুজনকে জমি ছাড়লে বিরাট আর লং টার্ম কনসিকুয়েন্স ফেস করতে হবে।
  • pi | ০৫ মার্চ ২০১৬ ০৮:৪৮334118
  • কানহাইয়ার বক্তব্যে আরেকটা জায়গা আমার একটু অসুবিধাজনক লেগেছে। যদিও সিপাহীর সাথে যেভাবে ডায়লগে গেছে সেটা খুবই প্রশংসার, কিন্তু ঐ যে বল্লো, আপনি কেন এরকম জায়গায় ভেবে দেখুন, কেন পি এইচ ডি করতে পারলেন না ইঃ। তো, অ্যাজ ইফ অন্যান্য কাজ তেমন দরকারি বা সম্মানজনক নয় ? হ্যাঁ, সেখানে টাকা কম, এক্সপ্লয়েটেশন অনেক বেশি, তো সেগুলো পয়েন্ট আউট করা ও সেগুলোর বিরুদ্ধে বলা দরকার। অন্য কাজগুলোতেও কম শোষণ হোক, সেগুলোতেও রোজগার বেশি হোক, সম্মান বেশি হোক ইঃ দাবিদাওয়া উঠুক। সবাই খুব পড়াশুনার সুযোগ নিয়ে পি এইচ ডি করবে, সেটাই খুব ভাল কিনা জানিনা, সবার তো সেরকম ইচ্ছা ও নাই থাকতে পারে। সেটাই মোক্ষ এমনও তো না। হ্যাঁ, এখন অনেকেই চাইলে অবস্থার জন্য করতে পারছেন না, সেটা নিয়ে অবশ্যই বলুক। কিন্তু সবার জন্য সেটাই আদর্শ, এই পিএইচ্ডি বা উচ্চশিক্ষা গরিমা টা অস্বস্তিকর লেগেছে।
    জেনেউ গরিমা ঠিক আছে তাও, ওখানের ছাত্র, ওখানে বলছে, জে এন নিয়ে এত নিন্দেমন্দ চাদ্দিকে, সেখানে সেটা বললে তাই নিয়ে কিছু বলার নাই।
  • যথারীতি | ০৫ মার্চ ২০১৬ ০৮:৪৫334117
  • গুরুতে পোস্ট এবং চোখে চশমা নেই।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৮:৪৪334115
  • কাশ্মীর, টিবেট, অরুণাচল - কোনটে নয়?
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৮:৪৪334116
  • "কেউ যদি বকে ভারত কি বরবাদী তক জঙ্গ রহেগী জঙ্গ রহেগী, তাকে ধরে কেলাতেই ইচ্ছে হবে" - এতে একমত না। তবে সেটা ডিবেটের বিষয় ঃ)
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৮:৪২334114
  • তাছাড়া কাশ্মীর ইস্যুটা ইন জেনারাল ভয়ানক ঘাঁটা। এতোগুলো প্লেয়ার আর এতোরকম তাদের ইন্টারেস্ট যে আমার মনে হয়না কোন মেনস্ট্রিম পলিটিকাল পার্টিই সাপোর্ট করবে বলে। তাছাড়া অন্য একটা টইতেও লিখেছিলাম, চীন, পাকিস্তান, ভারত (ইরান-সৌদি ইত্যাদি বাদই দিলাম) সবাই নিজের নিজের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট মতো খেলে যাচ্ছে। তাই কাশ্মীর একটা পলিটিকাল মাইনফিল্ড।
  • cm | ০৫ মার্চ ২০১৬ ০৮:৪০334113
  • চশমা সবসময় চোখে না রাখলে পাওয়ার বাড়বে।
  • kc | ০৫ মার্চ ২০১৬ ০৮:৩৯334112
  • উফ আকা, আমি ইউটিউবের পিঙ্ক ফ্লয়েডের যে লিঙ্কটা দিয়েছিলে সেটার কথা বলেছিলাম। কানহাইয়ার কথা না।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৮:৩৮334111
  • কমনসেন্স বলে যেটা কমফর্ট জোন নয়, সেটা নিয়ে ছড়ানো কমেন্ট না করতে। আর করলে কাউন্টার চাপ খেত প্রস্তুত থাকতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত